আমার স্থায়ী কোন ভালোবাসার মানুষ
নেই! যে আমার জন্য রাত জেগে অপেক্ষা করবে
থালায় আহার সাজিয়ে
ঘড়ির দিকে তাকাবে। অপেক্ষার প্রহর
শেষে শিশুসুলভ দু'চোখে অশ্রু ঝরবে
আবার আমার আগমনে উল্লসিত চোখে
বুকে জড়িয়ে ধরবে।
কি এনেছি জানবে ভেবে
চোখ বন্ধ করে দু'হাতের করতলে বাড়িয়ে দেবে
একদিন ছিল স্থায়ী ভালোবাসার মানুষ
তার বুকের খাচায় ঢুকেছে বাজপাখী
সে কারণে কাউকে বলিনা
কেউ একজন ছিল হৃদয়ের সব জায়গা দখল করে
সান্ত্বনা খুজি না নিজেকেই প্রকৃতির মতো
সহনীয় রুপে গড়ে তুলছি।
বেচে থাকতে হলে নিজেকে সুস্থ রাখতে হবে
ভালোবাসা চাইতে হয়না, ভালোবাসাকে শুধু
ভালোবাসতে জানতে হয়?
সবুজ ঘাসের বুকে লিখি ঘাস রঙ
প্রেমিকের কথা..........বেরিয়ে এসো এবার।
বাজপাখিকে উড়িয়ে দাও
পাবে তুমি ঘাস রঙ কন্যা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

