আমার সময়কে আমি সাগরে
হারিয়ে ফেলেছি;
আমার সময়কে আমি শুধু আকাশ পানে
তাকিয়ে থেকে পার করে দিয়েছি!
সযতনে কাপড়ের ভাঁজের মাঝে যদি
সময়কে রেখে দিতাম
আমার সময়কে আমি হারিয়ে ফেলেছি
ভুল মানুষকে ভালোবেসে!
শিমুল বাড়িয়ে দিল রক্তিম ফুলের শুভেচ্ছা
এত ফুল শুকিয়ে মরে ঝরে যাবে কি
আমার পোড়া সময় থেকে?
তাঁর চেয়ে কিছুই চাইনা কারো কাছে
শুধু সময়কে লক্ষিন্দরের সিন্দুকে রেখ
স্বর্গ বাগানের এই মেয়েটার জন্য
৩০/১২/২০০৭
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৮ রাত ১২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



