আমার প্রিয় পোস্ট

স্বাধীনতা তুমি...যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা... www.rupok.net WwW.ArToNaD.CoM

আইডিএম নিয়ে ঝামেলা? আর না আর না

০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫১

শেয়ারঃ
0 4 0

(আমি ব্যক্তিগতভাবে সফটওয়্যার পাইরেসির বিরুদ্ধে, তবে যাদের এত টাকা দিয়ে সফটওয়্যার কেনার টাকা নেই, তাদের সাহায্য করতে অনাগ্রহ বোধ করি না। আর এই পোষ্টটি সম্পূর্ন শিক্ষামূলক কাজে লেখা হয়েছে। পোষ্টটি মূলত তাদের জন্য যারা কম্পিউটার বিষয়ে খুব একটা দক্ষ নন)

অনেকেই দেখি আইডিএম (ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার) নিয়ে অনেক ঝামেলায় পড়েন, কেউ কেউ আইডিএম এর সিরিয়াল নম্বর দিলে ফেইক সিরিয়াল বলে, কেউ কেউ আনইন্সটল করে ফেসে গিয়েছেন কারন রেজিস্ট্রি ভ্যালুগুলা ঝামেলা করতেসে, তাই রেজিস্ট্রেশন হয় না। কারো কারো কিজেন কাজ করে না। আরো নানা ঝামেলা। তো আসুন দেখি, আইডিএম ঝামেলা করলেও কিভাবে আইডিএম দিয়ে মজাসে কাজ করা যায়।

(যারা প্রথমবারের মত আইডিএম সেটাপ দিচ্ছেন, তারা ধাপ ২ থেকে অনুসরন করুন।)

যারা সেটাপ দিয়ে পরে ঝামেলায় পড়েছেন, তারা প্রথমে http://www.revouninstaller.com/revosetup.exe এই লিংক থেকে রেভো আনইন্সটলার নামিয়ে সেটাপ দিন। তারপর নিচের মত করে আইডিএম আনইন্সটল করুন:



এরপর এডভান্সড সিলেক্ট করে নেক্সট বাটন চাপুন। আইডিএম যদি রান করা থাকে তাহলে সিস্টেম ট্রে থেকে মাউসের ডান বাটন চেপে এক্সিট করুন। এরপর আইডিএম এর ডিফল্ট আনইন্সটলার দিয়ে আনইন্সটল হবে। এরপর রিস্টার্ট চাইলে ক্যানসেল করুন। এরপর শুরু হবে রেভোর কাজ। লেফটওভার আইটেম স্ক্যান করা শেষ হলে নেক্সট বাটন চাপুন। এরপর হাইলাইট করা সবগুলো রেজিস্ট্রি কি সিলেক্ট করে নিচে ডিলিট বাটন চাপুন।



এরপর পিসিতে রেখে যাওয়া আইডিএম এর বাকি ফাইল ফোল্ডারগুলোও সিলেক্ট করে ডিলিট করুন। তারপর ফিনিশ বাটন চাপুন। ব্যাস, প্রথম ধাপ শেষ :)। এই সফটওয়্যারটি দিয়ে অন্য সব সফটওয়্যারও পুরোপুরি আনইন্সটল করা যায়।

এবার দ্বিতীয় ধাপে Click This Link এই পেজ থেকে আইডিএম নামিয়ে সেটাপ দিয়ে ফেলুন। সেটাপ কমপ্লিট হলে সিস্টেম ট্রে থেকে রাইট বাটন চেপে এক্সিট করুন। এরপর কিজেন ফোল্ডার থেকে কিজেনটা কপি করে যেখানে আইডিএম সেটাপ দিয়েছেন (বাই ডিফল্ট C:\Program Files\Internet Download Manager ) সেখানে কিজেন টা পেস্ট করুন।



এরপর রান করে সিরিয়ালটা কপি করুন। প্যাচ ঠিকমত করা হলে নিচের মত দৃশ্য পাবেন।


এবার আইডিএম রান করে হেল্প>রেজিস্ট্রেশন এ গিয়ে ইচ্ছেমত নাম ইমেল আইডি দিয়ে কপি করা সিরিয়াল নাম্বারটি দিন।

ব্যাস হয়ে গেল আইডিএম এর ঝামেলা থেকে মুক্তি।


এবার ইচ্ছেমত ডাউনলোড করুন আইডিএম দিয়ে :)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আইডিএম ;
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৫
মেঘবালক অর্ভনীড় বলেছেন: আমি এক নাদান সন্তান......এতো কিছু বুঝি না ;(
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৭

লেখক বলেছেন: কি বুঝেন নাই? একটু বিস্তারিত বললে লিখতে সুবিধা হয়। আমি চেষ্টা করেছি অনেক সহজ করে লিখতে....

২. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
রাঙা মীয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। প্রিয় তালিকায় উঠিয়ে নিলাম।
উইন্ডোজের সিস্টেম রিকভারি দিয়ে আইডিএম ঠিক করেছি আজ। তবুও আপনার এই পোস্ট অনেক উপকারী নিঃসন্দেহে।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৬

লেখক বলেছেন: আমি খুবই দুঃখিত ও লজ্জিত আজ সকালে সময় করে উঠতে না পারায় :(

৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৪
অরণ্য আনাম বলেছেন: দরকারি পোষ্ট.............রেখে দিলাম
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ...

৪. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৬
আমিনুল ইসলাম বলেছেন: যাক পোস্টটা ভাল সময়েই করেছেন। আইডিএম কী জিনিস সেটাই অবশ্য এখনো বুঝেতে পারিনি। যদিও দৈনিক যায়যায়দিন বিজ্ঞান ও প্রযুক্তি (শনিবার ফিচার পাতা) বিভাগে কন্ট্রিবিউট করে আসছি :( :(

আসলে ডেস্কপট কম্পিউটিং সম্বন্ধে খুব একটা ধারণা নেই। নিজের বাসায় কম্পিউটার অতীব জরুরি হওয়া সত্বেও কম্পিউটার পাইনি কখনো। দূরে গিয়ে সাইবার ক্যাফে থেকে সময় ও টাকা নষ্ট করে কম্পিউটার ব্যবহার করে থাকি। তাই যত জ্ঞান সব অনলাইন বা ইন্টারনেট দুনিয়াকে ঘিরেই। যাই হোক, আপনি যেহেতু কম্পিউটার নিয়ে লিখতে ভালবাসেন, তো আপনার সঙ্গে আমার পরিচয় হয়ে নেয়া ভাল। যেহেতু আমিও একই পথের পথিক ;)
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৬

লেখক বলেছেন: আইডিএম হল ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের সংক্ষিপ্ত ফর্ম। ডাউনলোড এক্সিলারেট করার জন্য এটা অত্যন্ত জনপ্রিয়। আরও তথ্যের জন্য ঘুরে আসতে পারেন :
Click This Link
এবং
http://www.internetdownloadmanager.com/

৫. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৭
রাজিবসিএসই বলেছেন: expert ছাড়া blog use করে না কি কেউ
তবু ও ভালো.....
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪০

লেখক বলেছেন: ঠিক বুঝলাম না :(

৬. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:০৭
আমিনুল ইসলাম বলেছেন: সরি ডেস্কটপ কে ডেস্কপট লিখে ফেলেছি :( বহুতক্ষণ ধরে অফিসে বসে কাজ করছি তো। মানে রিপোর্ট লিখছি, তাই টাইপে ভুল হচ্ছে।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫০

লেখক বলেছেন: ডেস্কপট :D :D ভালই লিখেছেন :)

৭. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৩
আহা! বলেছেন: আই ডি এম = ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ? আমার মনে হয় কি নিয়ে লিখছেন সেটা আগে ক্লিয়ার করা ভালো। যাই হোক , তথ্যমুলক লেখার জন্য ধন্যবাদ।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৮

লেখক বলেছেন: হুমম....আচ্ছা। তবে আমার ধারনা, যারা আইডিএম মানে জানে না, তাদের জন্য এই পোস্ট পড়ার তেমন কোন দরকার পড়বে না। তারপরও ফুল ফর্ম লিখে দিলাম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩৮
ভাইরাস! বলেছেন:
সফটওয়্যার পাইরেসিকে না বলুন আর ওপেন সোর্স ফ্রি ওলটারনেটিভ ইউজ করুন

F.D.M - http://www.freedownloadmanager.org/
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৩

লেখক বলেছেন: "সফটওয়্যার পাইরেসিকে না বলুন আর ওপেন সোর্স ফ্রি অলটারনেটিভ ইউজ করুন" পুরোপুরি একমত। তবে কিছু কিছু সফটওয়্যারের উপযুক্ত অলটারনেটিভ পাওয়া খুব কঠিন।

৯. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৮
আমিনুল ইসলাম বলেছেন: হায় হায়!!! ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার তো আমি ভাল করেই চিনি এবং জানি। আপনার শর্টকাট টা বুঝতে পারছিলাম না :( :(
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫১

লেখক বলেছেন: ভাই, রিপোর্ট লিখা বাদ দিয়ে কড়া করে এক কাপ কফি খেয়ে আসেন :)

১০. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪৮
ভাইরাস! বলেছেন: লেখক বলেছেন: সফটওয়্যারের উপযুক্ত অলটারনেটিভ পাওয়া খুব কঠিন।


কথাটা ঠিক, তবে সেই সব সফটওয়্যারের মধ্যে ডাউনলোড ম্যানেজার অবশ্যই পড়েনা মনে হয়।
অসংখ্য ফ্রি ডাউনলোড ম্যানেজার থাকা সত্বেও কেন আইডিএম কষ্ট করে ক্র্যাক করে ইউজ করতে হবে! আইডিএম এর ইউনিকনেস টা কি? যা অন্য গুলাতে নাই?
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৫

লেখক বলেছেন: আমি বোধহয় বলেছি "কিছু কিছু সফটওয়্যারের"

হুমম...........অসংখ্য ফ্রি ডাউনলোড ম্যানেজার আছে, তবে এই পোষ্টটা আসলে আইডিএম এর ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেইনি, যারা আইডিএম ব্যবহার করে অভ্যস্ত, তাদের সমস্যা সলভ করার জন্যই দিয়েছি। কালকে এটা নিয়ে একজনের সমস্যার পোষ্টে জবাব দিতে গিয়ে ভাবলাম একটা নতুন পোষ্ট হিসেবে দেই, হয়তো অনেকেরই কাজে লাগবে।

১১. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৫৯
ভাইরাস! বলেছেন: আসলে আমি জানতে চাচ্ছিলাম আইডিএম ব্যবহারের কারনটা কি। নিশ্চয় এর আলাদা কোনো ইস্পেশাল ফিচার আছে বলেই হয়ত ওনেকেই এটা ইউজ করতে চাচ্ছেন।
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১১

লেখক বলেছেন: টেকনিক্যাল দিকগুলো নিয়ে আরেকদিন আরেকটা পোষ্ট দেব ভাবছি...

সহজ কথায় বলতে গেলে আইডিএম দিয়ে একসাথে ১৫ টার মত সার্ভার থেকে নামানো যায়। অনেকগুলো ডাউনলোড একসাথে কন্টিনিউ করা, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসসহ আরো অসংখ্য ফিচার আছে যেগুলোর কারনে আইডিএম এত জনপ্রিয়।

১২. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:৪৭
আবু নাসের মোহম্মদ রেজা বলেছেন: @ ভাইরাস : উপযুক্ত প্রমান দিতে পারবো না তবে আমি দেখেছি যে DAP / Flashget এর তুলনায় IDM এর ডাউনলোড স্পীড অনেক ভালো। আর IDM এর সাথে যে Web site grabber টা থাকে ওটা অনেক ভালো। টেকনিকাল ডিটেইলস আমি বলতে পারছি না।
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: হুমম...........

১৩. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:১৯
ইসানুর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

পোস্ট সোজা প্রিয়তে :)
০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ...

১৪. ০১ লা ডিসেম্বর, ২০০৮ রাত ১১:২৬
নাজিরুল হক বলেছেন: আমি আগে Orbit Downloader ব্যাবহার করতাম কিন্তু তুলনা মূলকভাবে IDM এ ডাওনলোড স্পিড বেশী হয়, তাই এটা ইউজ করছি।
০২ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: "কিন্তু তুলনা মূলকভাবে IDM এ ডাওনলোড স্পিড বেশী হয়"

হুমম............ঠিক

০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: হুমম...

০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৩

লেখক বলেছেন: ধইন্যাপাতা

১৭. ০২ রা ডিসেম্বর, ২০০৮ সকাল ৮:০৬
নাফিস ইফতেখার বলেছেন: কাজের পোস্ট। সমাধান ভালো তবে এ সমস্যার আরো একটা সহজ সমাধান আছে। রেজিস্ট্রি থেকে মাত্র একটা ফোল্ডার মুছে দিলেই হয়..........আমি সারা জীবন এভাবেই করেছি.......খিক খিক.......;)
০২ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: রেজিস্ট্রিতে সফটওয়্যার এর আন্ডারে আইডিএম ফোল্ডার ;)

আমি অবশ্য এত ঝামেলায় যাই না। আমি যেই প্যাচটা ব্যবহার করি সে ই আমার সবকিছু করে দেয়। আমি শুধু বসে বসে দেখি :)

কিন্তু খুব আশ্চর্যজনক বিষয় হল তুমি যে পদ্ধতিটার কথা বলেছ এটা অনেকের পিসিতেই কাজ করে না...কেন জানি না :|

১৮. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
বুলবুল আহমেদ পান্না বলেছেন: রুপকেরে ২ টেরাক ধইন্যপাতা দিয়া এই পুস্ট সু-কেসে থুইলাম
০৩ রা ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৮

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

১৯. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০২
সমর্পণ বলেছেন: ধন্যবাদ ।কাজে লাগবে । IDM এর উপরে কিছু নাই ।

@নাফিস ইফতেখার
ফোল্ডারটার নাম কি?

০৩ রা ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আর ফোল্ডারটার নাম তো নাফিসের মন্তব্যের উত্তরেই বলেছি, তবুও আবার বলছি........

HKEY_LOCAL_MACHINE>SOFTWARE>Internet Download Manager জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

২০. ০৬ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৫
প্রলয় হাসান বলেছেন: এত্ত কাজের একটা পোস্ট আমার ৬ দিন পর চোখে পড়লো! আমাকে মাইনাস।:(

প্রিয়তে রাখলাম আপাততঃ। আমার ট্রায়াল ভার্সনটা এক্সপায়ার হবে তিন দিন পর। তখন কাজে লাগাবো। কি বলেন?++++:)

আরজেগিরির কদ্দুর?:)
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: ধূর মিয়া, আরজে ফারজে সব ভূয়া, আমরা মোট ৮ জন ছেলে আর ২ জন মেয়ে ছিলাম, দুইটা মেয়েকেই নিয়েছে, ছেলে সব বাদ...তো এইটা আগে বললেই পারতো.........

যাই হোক, অনেক দিন পর আমার ব্লগে আপনাকে দেখলাম :)। আছেন কেমন?

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ

২২. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৮
প্রলয় হাসান বলেছেন: এইরকম জেন্ডর বৈষম্য করলে তো ওদের নামে কেইস করে দেয়া উচিৎ!X((
০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০০

লেখক বলেছেন: হ্যাঁ রে ভাই, আজকেও একটা মেয়ের প্রোগ্রাম আছে। মেজাজটা খারাপ লাগছে...:(

২৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১০:০৬
প্রলয় হাসান বলেছেন: অসুবিধা নাই। রেডিও শোনার সময় সবাইরে বলবেন, জানেন, এই মেয়ের জাগায় আমার থাকার কথা ছিলো। ইকটুর জন্য চান্স পাই নাই।:(
০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২২

লেখক বলেছেন: :) :) :)

২৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১১:০৪
গিফার বলেছেন: ভাইডি রক্তাক্ত যোদ্ধা আপনার নিক না?
০৮ ই ডিসেম্বর, ২০০৮ বিকাল ৫:২৩

লেখক বলেছেন: হুমম...এখন আর ওই নিকে ব্লগাই না, নিজের নামেই ব্লগাই :)

অফ টপিক, ভাই, আপনি কি আজকে আমাকে ফেইসবুকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছেন? গিফার খান?

০৯ ই ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৬

লেখক বলেছেন: ওকে.......আমি একসেপ্ট করেছি :)

২৭. ০৯ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৩১
শামীম দ্যা রক্ বলেছেন: আমি একই ফাদে পাদিয়া মাজা ভাঙ্গিয়াচি। তাই IDM কে না বলিয়া আবার FLASHGET এ পেরৎ গেচি। নতুনডা হেব্বি Acceleration দ্যায়।
DOWNLOAD FROM HERE
http://www.flashget.com/download.htm
০৯ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ৯:২৮

লেখক বলেছেন: একই ফাঁদে পা দিয়া মানে? আইডিএম এর অনেক প্রতিদ্বন্দী আছে, কিন্তু আপনি ১০০ জন নেট ইউজারকে প্রশ্ন করলেই জবাব পেয়ে যাবেন কেন তারা আইডিএম ইউজ করেন। আইডিএম হল আমার দেখা সেরা ডাউনলোড এক্সিলারেটর সফটওয়্যার।

২৮. ১০ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:১৫
প্রলয় হাসান বলেছেন: ঈদ মোবারক রপক। ঈদ কেমন কাটলো?:)
১১ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: আপনাকেও ঈদ মোবারক প্রলয় ভাই :)

আপনার জন্য ঈদ গিফট আপনার মেইল একাউন্টে পাঠিয়ে দিয়েছি :)

২৯. ২৭ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১৪
শিবলী বলেছেন: এখন আর কাজ করছে না যে!!!
২৮ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৮

লেখক বলেছেন: কোনটা কাজ করছে না? একটু খুলে বলেন...

৩০. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৫
শিবলী বলেছেন: ফেক সিরিয়াল নাম্বার বলছে!! :(
২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২২

লেখক বলেছেন: :|

৩১. ২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫০
শিবলী বলেছেন: নতুন এক্সপি ইনস্টল দিয়ে আইডি এম ইন্সটল করতে যেয়ে:(

ফাইল সাক্সেসফুল্লি প্যাচড, বলছে তারপরও!!
২৮ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: এটা তো হবার কথা না। ঠিকমত চেষ্টা করেছেন কি?

৩২. ১৪ ই মার্চ, ২০০৯ রাত ১০:৫৪
আকাশনীল বলেছেন: আপনার লিঙ্কের কিজেন টা কেন যেন কাজ করল না। এরপর এই লিঙ্ক থেকে নামালাম। কাজ হয়েছে :)
১৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: হুমম...পোষ্ট টা বেশ পুরনো...অনেকদিন আপডেট করা হয়নি। তাই, এখন কি অবস্থা তা বলতে পারছি না। তবে কাজ করার কথা। আপনি ঠিকমত আরেকবার চেষ্টা করুন।

১৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩১

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ... আর আপনার নিকটা চেনা চেনা লাগছে? ;) একটা বিশেষ ব্যক্তি এই কথাটা ব্যবহার করতেন...;)

৩৪. ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৮
রাঙা মীয়া বলেছেন: রূপক, কেমন আছেন ? সবকিছু করার পরও রেজিস্ট্রেশনে সিরিয়াল ফেইক বলে। ভ্যালিড সিরিয়াল অথবা অন্য কোনো উপায় থাকলে মেইল পাঠালে অনেক উপকার হয়। ভালো থাকুন।
০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: আচ্ছা, দেখছি...

৩৫. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৩
শিবলী বলেছেন: আপনের এইটা বাদ দেন। এইটা আর কোন কামের না। ৫.১৫ ভার্সন টা ইউজ করছি, ক্রাকটাও খুব ভাল। কোন ঝামেলা নাই আপনের টার মত। তবে এইটাও কয়দিন চলে তা জানে কে....
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৩৮

লেখক বলেছেন: হা হা হা... দেন বাদ, নো সমস্যা... আমি ৫.১৬ ইউজ করছি.. যাষ্ট সময়ের অভাবে পোষ্ট দিতে পারছি না...

পোষ্টটা পুরোনো হয়ে গিয়েছে, পিছন ফিরে দেখা হয় না অনেকদিন...

নতুন করে একটা পোষ্ট দিয়ে ৫.১৬ টার কিজেন সহ লিংক দেব সময় করে...

৩৬. ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১০:৫০
শয়তান বলেছেন:
idm v 5.14 build 5 + patch মিডিয়াফায়ার এ আপলোড করা এখনও চলছে :)

যারা ডাউনলোড করতে চান লিংকঃ এখানে ক্লিক করুন
৩৭. ০৭ ই মে, ২০০৯ সকাল ১১:০৯
সামীঊন বলেছেন: ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ । ভালো থাকুন ।
৩৯. ২১ শে জুন, ২০০৯ রাত ১:৫৫
খালিদ-বিন-মোস্তফা রবিন বলেছেন: ঠিকমত uninstall হয়, কিন্তু keyzen এর patch error বলে। showing that- file size is not correct. be sure that you have the corrct versio. আর আমার idm এর মেয়াদ পার হয়এ গেছে।
৪০. ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:০১
হায় ঈশ্বর! বলেছেন: http://www.revouninstaller.com/revosetup.exe আই খানে ক্লিক করলে বলে
Not Found

The requested URL /revosetup.exe was not found on this server.
Apache/2.2.3 (Red Hat) Server at http://www.revouninstaller.com Port 80
৪১. ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:২৯
কিপটে বলেছেন: এসব জিনিস আমার খুব পছন্দের

৪৩. ১৮ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫২
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: ঐদিন পোস্টটি দেখেও প্রিয়তে রাখিনি। শুধু সিরিয়াল নাম্বারগুলো কপি করে রেখে ভেবেছিলাম কাজ হয়ে গেছে। কিন্তু এখন দেখি সবগুলো নাম্বারই বলছে ফ্যাক! যাক আজ আবার পেলাম এবং প্রিয়তে। সময়মতো কাজে লাগাবো।
অনেক অনেক ধন্যবাদ।
৪৪. ০১ লা এপ্রিল, ২০১১ দুপুর ১:৪৬
কাইয়ুম খান বলেছেন: এরর দেখায় কী করব ভাই।

 

মোট সময় লেগেছে ১.০১৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তখন আমি অনেক ছোট,
মৃত্যু বুঝতাম, যুদ্ধ বুঝতাম না।
এখন আমি অনেক বড়,
যুদ্ধ বুঝি, মৃত্যু বুঝি না...

কম্পিউটার বিষয়ে পড়তে ও লেখালেখি করতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই