somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎখাতে বর্তমান সরকারের সফলতা।

১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদ্যুৎখাতে বর্তমান সরকারের সফলতা।

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে দেখা যায় ১৯৪৭ সালের পূর্বপর্যন্ত শাসন কর্তারা মূলত প্রাইভেট সেক্টরে বিদ্যুৎ উৎপাদন করতো যা ১৭টি প্রাদেশিক রাজ্যে সীমিত আকারে ব্যবহৃত হত। সর্বমোট উৎপাদন ক্ষমতা ছিল সর্বোচ্চ ১৭ মে:ও:। পাবলিক সেক্টরে প্রথম বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় ১৯৬০ সালে সিদ্ধিরগঞ্জে (স্টীম টারবাইন)। পরবর্তীতে একে একে আরও বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। ১৯৬২ সালে ৪০ মে:ও: ক্ষমতা নিয়ে স্থাপিত হয় কাপ্তাই জল বিদ্যুৎ। এর ক্ষমতা আরও বাড়িয়ে ১৯৮৮ সালে দাঁড়ায় ২২০ মে:ও:। বর্তমান সরকার ২০০৯ সালে যখন দায়িত্ব গ্রহণ করে তখন দেশে বিদ্যুৎ সংকট চরম পর্যায়ে পৌঁছায়। ২০০৯ সালে বিদ্যুৎ প্ল্যান্টগুলোর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ৪৯৩১ মেঃ ওঃ। সে বছর সেচ মওসুম এবং গ্রীষ্মকালে বিদ্যুৎ উৎপাদন চাহিদার তুলনায় কম হওয়ায় বিদ্যুৎ খাতের অবস্থা ছিল চরম নাজুক। গত ৪ বছরে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ৮৫%। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন ক্ষমতা গত ৪ বছরে ৬৫০০ মে:ও: হয়েছে। রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত না হলে কোন কোন জায়গায় লোডশেডিংয়ের হার হতো ১২-১৬ ঘন্টা। বিগত চারদলীয় সরকারের আমলে বিদ্যুৎ ক্ষেত্রে কোন অগ্রগতি না হওয়ায় ২০০৫ সালে বেগম খালেদা জিয়া কুইক রেন্টাল সিস্টেমে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেন। ৫০টি প্ল্যান্টের সিদ্ধান্ত চুড়ান্ত হয় যার একটিও বাস্তবায়নের প্রক্রিয়া চুড়ান্ত করতে তারা সক্ষম হয়নি। বিগত সরকার ক্ষমতায় থাকাকালীন বিদ্যুতের উন্নয়নের নামে খাম্বা সরবরাহ করে হাজার হাজার কোটি কোটি টাকা লুটে, পুটে খেয়েছে। ইতিমধ্যেই সরকার ২৪ লাখ নতুন সংযোগ দিয়েছেন। কৃষিতে বাম্পার ফলন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের যে পথ প্রসারিত হয়েছে, গার্মেন্টস শিল্প সহ অন্যান্য শিল্পে উৎপাদন বৃদ্ধি এবং বৈদেশিক রপ্তানীতে রেকর্ড স্থাপন এসব সাফল্যের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের গৃহীত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অপ্রয়োজনীয় ব্যবহারের কারণে বিদ্যুৎ অপচয় হয়, কারিগরী সিস্টেম লস, দূর্ণীতির কারণে সিস্টেম লস, নগরায়ন ও শিল্পায়নের ফলে চাহিদা বেড়েই চলেছে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করতে যাচ্ছে। বিদ্যুৎ নিয়ে আমরা যে সাময়িক সংকটে পড়েছিলাম তা ধীরে ধীরে কাটিয়ে উঠবো। আমরা আশাবাদী যে খুব নিকট ভবিষ্যতেই বাংলাদেশে বিদ্যুৎ সঙ্কট থাকবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×