আল্লাহ্র উপর যার বিশ্বাস আছে সে আস্তিক। যার সৃষ্টি কর্তার উপর বিশ্বাস নেই তিনি নাস্তিক। বিশ্বাসের এই বিষয়টি ব্যক্তির নিজস্ব বিষয়, সম্পূর্ণ ব্যক্তিগত। যে কোন ব্যক্তি তার ইচ্ছা মত ধর্মকর্ম পালন করতে পারে। আবার নাও করতে পারে। রাষ্ট্র সেখানে হস্তক্ষেপ করতে পারে না। রাষ্ট্রের কোন ধর্ম বিশ্বাস নেই। অতি সম্প্রতি জামায়াত-শিবির, হেফাজতে ইসলাম রাষ্ট্রের কর্নধার, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে নাস্তিক বলে অভিহিত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিয়ে আসছে। দেশ যারা পরিচালনা করছে তারা কি আস্তিক না নাস্তিক সেটার কি কোনও পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন আছে? থাকলে তবে কার কাছে? জামায়াত-শিবির, আল্লামা শফি, জুনায়েদ বাবুনগরী এ সমস্ত ব্যক্তি বর্গের কাছে? আমাদের সংবিধানে পরিষ্কারভাবে রাষ্ট্রীয় চার মূলনীতির কথা উল্লেখ আছে। আর তাহলঃ ১। গনতন্ত্র ২। সমাজ তন্ত্র ৩। ধর্ম নিরপেক্ষ ৪। জাতীয়তাবাদ। রাষ্ট্র প্রধানকে আমির অথবা ধর্মিয় গুরু হতে হবে এমন বিধান আমাদের সংবিধানে উল্লেখ নেই। সংবিধান ধর্মীয় স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। কিন্তু জামায়াতী ইসলামী সব সময় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নাস্তিক বলে অভিহিত করে থাকে। রাজনৈতিক যুক্তিতে যখন পরাজিত হয় তখন তারা ভণ্ডামির আশ্রয় নিয়ে ধর্মীয় ইস্যুকে সামনে নিয়ে আসে এবং বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিদের নাস্তিক বলে অভিহিত করে। এ বিষয়ে সংবিধানের আইনি সংশোধনী যুক্ত করে তারা যেন এ ধরনের বিভ্রান্তমূলক তথ্য অপপ্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।