নেটওয়ার্কিং এর মজা Part 1
২৫ শে মার্চ, ২০১০ রাত ১:১৮
ব্লগে আমার আসাই হয় না। আসলে কি লিখব বুঝতে পারি না।
পরীক্ষা শেষ হবে হবে ভাব, এরকম সময় মাথায় আসল এবার কিছু লিখবই। কি নিয়ে লিখব তা ভাবতেই মাথায় আসল নেটওয়ার্কিং এর কথাটা। বর্তমান বিশ্বে নেটওয়ার্কিং এর যে কি চাহিদা সেটা বলে সময় নস্ট না হয় অন্য দিন করব। আজকে কাজের কথা শুরু করি। আমি এই পোস্টটা যে কাওকে শেখানোর জন্য দিচ্ছি তা কিন্তু নয়। আসলে আমি আমার নিজেকেই একটু ঝালিয়ে নিতে চাচ্ছি। সাথে সবার সাথে শেয়ার করার মজা তো আছেই। এখানে নেটওয়ার্কিং এ অনেক দক্ষ ভাইয়ারা আছেন। তারা আমার লেখার ভুল ভ্রান্তি ধরিয়ে দিবেন এই আশাই লিখছি।
নেটওয়ার্কিং নিয়ে আলোচনার আগে একটু LAN নিয়ে কথা বলাটা মনে হয় জরুরি। LAN (Local Area Network) এর ধারনা মোটামোটি এখন আমাদের সবার এর ই আছে। তারপর ও হালকার উপর দিয়ে ঝাপসা ধারনাটা একটু নিয়েই নি।
দেখি চেস্টা করে নিজেরা কত ভালভাবে পারি। নিজে কাজ করার মজাটাই আলাদা। ![]()
যদিও আমরা এখন ওয়্যারলেস নেটওয়ার্কিং এর যুগে আছি তারপরও আমরা ইথারনেট নেটওয়ার্ক নিয়েই আলোচনা করব। কারন দামের দিক থেকে ইথারনেট নেটওয়ার্ক বেশ সস্তা। কাজেই আমাদের খুব বেশি খরচের ব্যাপারে চিন্তা করতে হবে না। ওয়্যারলেস কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে না হয় পরে একদিন আলোচনা করব।
নিজে নিজে ল্যান করার জন্য কিছু জিনিস কিনা তো দরকার ই। তাই না? চলেন দেখে নি কি কি জিনিস বাজারে অপেক্ষা করছে আমাদের জন্য যা কিনা আমাদের কিনতে হবে। ![]()
১। একাধিক পিসি
(শুধু শুধু বললাম এ পোস্ট যারা পড়ছেন তাদের সবার এ আছে)
২। UTP Cable: কয়েক ধরনের পাওয়া যায়। ধরনের জন্য এই লিঙ্ক টা দেখতে পারেন - View this link UTP cable বলতে বোঝায় Unshielded Twisted Pair Cable. এটা দেখতে ঠিক নিচের মত-
![]()
আচ্ছা ভেতরের গঠনটাও দেখে নেয়া যাক-
![]()
৩। RJ45 connector: এটা আসলে সোজা কথায় প্লাগের মত। এটা UTP cable এর দুই প্রান্তে লাগাতে হয়। এটা আবার NIC card (Network Interface Card) এ লাগাতে হয়। বেশি কিছু না বলে ছবিটা দেখলেই মনে হয় বোঝা যাবে আমি আসলে এতক্ষণ ধরে কি বোঝাতে চাচ্ছি।
![]()
প্রত্যেক পিসিতে কিন্তু এই card অবশ্যয় থাকতে হবে Lan connection এর জন্য। RJ45 connector এ ৮ টা পিন থাকে।
৪। Switch/Hub: দুইটার কাজ ই একই ধরনের। তবে Switch Hub এর তুলনাই ব্যয়বহুল। অবশ্য Switch Hub এর চেয়ে দ্রুত কাজ করে। এদের সম্পর্কে অবশ্য আরো জানার আছে। তবে সেগুলো আপাতত জরুরি না। কাজেই যেকোন একটা কিনে কাজে নেমে পরি।
ধরে নিলাম আমাদের সব কেনা হয়ে গেছে। এবার তাহলে কাজ শুরু করি। LAN এর ক্ষেত্রে যেটা একটু বেশি জানার আছে তা হল এর Cabling. Cabling যে কোন ভাবে হতে পারে। তবে TIA/EIA দ্বারা নির্ধারিত একটা Standard আছে। আমরাও এটাই মেনে চলব। Connection এর ধরন দুই ধরনের। Crossover আর Straight.
একই ধরনের জিনিস বা একই কাজ করে এরকম জিনিস এর মধ্যে Crossover আর ভিন্ন ধরনের জিনিসের মধ্যে Straight Connection দেয়া হয়। আরও ভালভাবে বোঝার জন্য নিচের Combination গুলো খেয়াল করি-
পিসি থেকে পিসি Crossover
HUB থেকে HUB Crossover
SWITCH থেকে SWITCH Crossover
HUB থেকে SWITCH Crossover
HUB থেকে পিসি Straight
এখন কি এমন করা হয় যেটার জন্য কখনো Straight আবার কখনো Crossover হয়? এবার সেটার দিকে নজর দেই।
connector এর পিন এ তার লাগানোর ভিত্তিতে এদের এমন নাম হয়েছে। নিচে তাদের বিন্ন্যাসটা দেখে নেই-
Straight:
Pin No. > প্রথম প্রান্ত > শেষ প্রান্ত
1 > Orange-White > Orange-White
2 > Orange > Orange
3 > Green-White >Green-White
4 > Blue > Blue
5 > Blue-White > Blue-White
6 > Green > Green
7 > Brown-White > Brown-White
8 > Brown > Brown
Crossover:
Pin No. > প্রথম প্রান্ত শেষ প্রান্ত
1 > Orange-White >Green-White
2 > Orange > Green
3 > Green-White > Orange-White
4 > Blue > Blue
5 > Blue-White > Blue-White
6 > Green > Orange
7 > Brown-White > Brown-White
8 > Brown > Brown
এভাবে তার লাগানোর পর আমাদের কাজ শেষ। এবার সব পিসি তে তারের এক মাথা লাগিয়ে অন্য মাথা HUB অথবা Switch এ লাগাতে পারলেই কাজ শেষ। তবে খেয়াল রাখতে হবে যেন তারের দৈর্ঘ ১ মিটার থেকে ১০০ মিটার এর মধ্যে হয়। এ ব্যাপারে Category 5 বা 6 এর UTP cable use করতে হয়।
লাগানো হয়ে গেলে এবার শুরু করে দেই আমাদের Sharing.
এখন যাদের উপরের কথা গুলো কঠিন মনে হয়েছে তাদের জন্য একটা সহজ বুদ্ধি দেই। এতোকিছু না জানতে চাইলে সোজা গিয়ে দোকানে বলেন আমার HUBবা Switch এবং তার সাথে cross বা Straight UTP cable লাগবে। তাহলেই হয়ে গেল। কিনে আনেন। salesman আপনার চাহিদা মতেই RJ45 connector লাগেয়ে দিবে। ![]()
![]()
![]()
আমরা LAN শেষ করলাম। পরে নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১০ রাত ১:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অবশ্যই এটাকে চালিয়ে যাবার চেস্টা করব। আপনাদের সহযোগিতা কামনা করছি।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বৈরী হাওয়া বলেছেন:
আমি পুরোটা পড়েছি। ভালো লেগেছে। আমার কাজেও লাগছে। উপকার করলেন।ভাই! পরের পোষ্ট দেওয়ার পর একটু আওয়াজ দিয়েন। আমার একটু হুঁশ কম!
লেখক বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারো ভালো লাগল। এরপর আওয়াজ না, পুরা চিৎকার দিব। হা হা হা ![]()
রেজওয়ান করিম বলেছেন:
পোষ্ট সোজা প্রিয়তে গেলো
লেখক বলেছেন: ধন্যবাদ।
এরশাদ বাদশা বলেছেন:
ঠিক আছে। আমি এই ফিল্ডে কাজ করছি সাড়ে চার বছর ধরে। প্যাচকর্ড বানানো খুব সিম্পল বিষয়। স্ট্রেইট কেবলই ইউজ হয় বেশি। পুরো নেটওয়াকিং সলিউশন ব্যাপারটা আরো মজার। সার্ভার রুম, সেখান থেকে প্রতিটি কেবল পুলিং, আউটলেট টার্মিনেশন। প্যাচ প্যানেল টার্মিনেশন। সুইট ইনস্টেলশান, ব্লা ব্লা ব্লা। ম্যালা কাজ। চালিয়ে যান। চোখে পড়লে কমেন্টাবো অবশ্যই।
লেখক বলেছেন: আমি তো আপনাকেই খুজছিলাম।
আশা করব আপনার কমেন্ট আমার জন্য অনেক উপকারি হবে।
এরশাদ বাদশা বলেছেন:
এবার বলেন, এই ফিল্ডে বাংলাদেশ কতোদূর এগোলো? মানে জব হিসেবে বাংলাদেশে এর ফিউচার কেমন?
লেখক বলেছেন: আসলে ভাই আমি জব এর ব্যাপারটা ঠিক জানি না। আমি রুয়েট ইইই তে কেবল সেকেন্ড ইয়ার এ উঠলাম। তবে আশা রাখি এর ফিউচার ভালই হবে।
লেখক বলেছেন: আপনি কি আমাই চিনেছেন? ![]()
রাজসোহান বলেছেন:
উরেব্বাপ
লেখক বলেছেন:
![]()
তারিক১১ বলেছেন:
মামা আমারে চিনটেচেন ... খুব ই ভালো হোয়েচে ...।
লেখক বলেছেন: ধন্যবাদ। মামা আপনি কি কুয়েটের? ![]()
মেহেদী_বিএনসিসি বলেছেন:
ভালো পোষ্ট.........প্লাসাইলাম..তবে ভাই আমি মুর্খ মানুষ, ক্যাবলিংএ কোন নিয়মকানুন মানিনা। সবই স্ট্রেইট..........কিন্তু কোন এ্যলাইনমেন্ট ছাড়াই। সোজা হিসাব হলো এমমাথায় য্যামনে ঢুকতাছে অন্যমাথাদিয়াও ত্যমনে বাইর হইবো, হিসাব ক্লিয়ার........এতো কালার কম্বিনেশনের হিসাব কিতাব মাথায় রাখার টাইম নাই।
লেখক বলেছেন: ভালো বলেছেন। কিন্তু আপনি যদি শুধুমাত্র দুইটা পিসির মধ্যে সংযোগ দিতে চান, তাহলে তো আপনাকে ক্রস ব্যবহার করতেই হবে। তবে আপনার সবকিছু সহজ করে বুঝে নেয়ার ক্ষমতাটা ভালই লাগল।
রিফাত- বলেছেন:
+ + প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ।
নাহিদ_হাসান_ শোভন বলেছেন:
ভালো লিখেছেন।চালিয়ে যান।
লেখক বলেছেন: ধন্যবাদ
মেহেদি২৪ বলেছেন:
শোকেসে রাখলাম....পরে পড়বো।
লেখক বলেছেন: ধন্যবাদ
ইসফার আহমদ সিফাত বলেছেন:
আচ্ছা পোস্টটি প্রিয়তে রাখবো কীভাবে ?
লেখক বলেছেন: পোস্টের পরে যেখান থেকে মন্তব্য শুরু হয়েছে তার উপরেই একটা স্টার চিহ্ন আছে। ওটাটে চাপ দিলেই ওকে।
মে ঘ দূ ত বলেছেন:
দারুণ হচ্ছে। আরো পর্ব পাবো আশা করি।
লেখক বলেছেন: ধন্যবাদ। আরো পর্ব নিয়মিত বিরতিতে আসতে থাকবে।
ভয়ঙ্কর মৃত্যু বলেছেন:
++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
রফিকুল ইসলাম নিশান বলেছেন:
নিয়মিত লেখা আশা করছি। প্রিয়তে নিলাম।
অপ০০৭০০৭ বলেছেন:
+
জাকারিয়া হুসাইন বলেছেন:
আমি ভাই এই পোস্টটা পড়ার ২-৩ দিন আগে থেকেই নেটওয়ার্কিং-এর চেষ্টা করছিলাম। IP address আর ping নিয়ে খুবই মাথা ঘামাতে হয়েছিল। এটাই আমার প্রথম নেটওয়ার্কিং, কাজেই অনেকটা উত্তেজনার মধ্যে ছিলাম। একই কম্পিউটারে দুইটি LAN Card থাকায় (একটি বাংলালায়ন-এর জন্য আর একটি Local Networking-এর জন্য) অনেকটাই ঝামেলা পোহাতে হয়েছিল। যাই হোক, অনেক ঘাটাঘাটির পর শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পেরেছি, সেই সাথে এক কম্পিউটার থেকে একাধিক কমউটারে ইন্টারনেট শেয়ার করার বিষয়টিও সম্পূর্ণ করতে পেরেছি।ধন্যবাদ এই রকম পোস্টের জন্য।
জাকারিয়া হুসাইন বলেছেন:
আমি ভাই এই পোস্টটা পড়ার ২-৩ দিন আগে থেকেই নেটওয়ার্কিং-এর চেষ্টা করছিলাম। IP address আর ping নিয়ে খুবই মাথা ঘামাতে হয়েছিল। এটাই আমার প্রথম নেটওয়ার্কিং, কাজেই অনেকটা উত্তেজনার মধ্যে ছিলাম। একই কম্পিউটারে দুইটি LAN Card থাকায় (একটি বাংলালায়ন-এর জন্য আর একটি Local Networking-এর জন্য) অনেকটাই ঝামেলা পোহাতে হয়েছিল। যাই হোক, অনেক ঘাটাঘাটির পর শেষ পর্যন্ত সফলতা অর্জন করতে পেরেছি, সেই সাথে এক কম্পিউটার থেকে একাধিক কমউটারে ইন্টারনেট শেয়ার করার বিষয়টিও সম্পূর্ণ করতে পেরেছি।ধন্যবাদ এই রকম পোস্টের জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















অনেক ধন্যবাদ।।