ভি-স্যাট এর অপর প্রান্ত.. আর্থ ষ্টেশন (যারা সবসময় যন্ত্রপাতি খুলে দেখতে পছন্দ করেন তাদের জন্য..)

১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১২

শেয়ারঃ
0 0 0

প্রশিক্ষন এর জন্য গতবছর জেতে হয়েছিলো রেইস্টিং এর ই-এম-সি টেলিপোর্ট আর্থ ষ্টেশন এ। জার্মানির বাভারিয়া অঞ্চলের এই আর্থ ষ্টেশন টি পৃথিবীর সবচাইতে বড় ৩ টি স্যাটেলাইট আর্থ ষ্টেশন এর মধ্যে ১ টি। ১৯৬৩ সালে জার্মান টেলিকম (Deutsche Telekom) এই ফ্যাসিলিটি তৈরী করে। মুনচেন/মিউনিখ শহর থেকে গাড়ি বা ট্রেন এ ২/৩ ঘন্টার রাস্তা রেইস্টিং নামের শহরতলী, পথে পড়ে ছোট্ট শহর ডিসেন। এই টেলিপোর্ট এর ২৫মিটার ডায়ামিটারের প্রথম এন্টেনা টা তৈরী করা হয়েছিল ইন্টেলস্যাট-১ এর জন্য যা কিনা পৃথিবীর ৫ম স্যাটেলাইট এন্টেনা । ৩য় এন্টেনা টা তৈরী করা হ্য় ১৯৭২ এর অলিম্পিক গেমস প্রচারের জন্য। বর্তমানে সর্বমোট ১৯টি দৈতাকৃতির এন্টেনা ও ১,২০,০০০ বর্গফুট ডাটাসেন্টার নিয়ে চলে এর কাজকর্ম। ২০০৬ সালে "ইমার্জিং মার্কেটস কমিউনিকেশন" নামের বেসরকারি প্রতিস্ঠান এই টেলিপোর্ট এর মালিকানা গ্রহন করে।

এই টেলিপোর্ট টি রেইস্টিং এ তৈরির কারন এই স্হানে কয়েকটি হাইস্পিড ফাইবার কেবল এর টার্মিনেশন রয়েছে, এবং এখান থেকে স্যাটেলাইট ট্র্যাক করার কি নাকি একটা সুবিধা রয়েছে যা পৃথিবীর মাত্র কয়েকটি যায়গায় সম্ভব (ব্যাপার টা আমার মাথায় ঢুকেনি ঠিক ভাবে)। ফাইবার ল্যান্ডিং টা এখন এই টেলিপোর্ট এর ভিতরে কিন্তু সেটুকুর মালিকানা এখনো জার্মান টেলিকম এর। ৩য় বিশ্বযুদ্ধ এবং নিউক্লিয়ার বোমার কথা চিন্তা করে মাটির অনেক নীচে আছে একটি বিশাল ফ্যাসিলিটি, সেখানে এখনো রাখা আছে শোয়ার জন্য খাট, খাওয়ার পানি ও অন্যান্য রশদ।

নিউক্লিয়ার বাংকার:


এই ই-এম-সি টেলিপোর্ট নিজেদের স্যাটেলাইট আপলিন্ক ছাড়াও অন্যান্য দেশের/প্রতিষ্ঠানের স্যাটেলাইট আপলিন্ক এর কাজ করে থাকে। জিওস্টেশনারি (স্হির) কৃত্তিমঊপগ্রহ পুরানো হয়ে গেলে এবং তার জ্বালানি শেষ হয়ে গেলে আর নিজেদের অক্ষে স্হির থাকতে পারে না, তখন প্রয়োজন হয় অনেক বিশাল ট্রেকিং এন্টেনার। বেশিরভাগ ক্ষেত্রেই সেরকম এন্টেনা তৈরি করা অনেক ব্যায়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাড়ায় স্যাটেলাইট এর মালিক পক্ষের জন্য, তখন তারা এইরকম টেলিপোর্ট এর এন্টেনা ভাড়া করে কাজ চালায়।

নীচে টেলিপোর্ট এর কিছু ছবি:

৩২ মিটার ডায়ামিটার রিফ্লেক্টর এর এন্টেনা (মাটি থেকে ১৫তলা বিল্ডিং এর চেয়েও বড়),[ ছবির বাম পাসে রাস্তার উপর একটা গাড়ি আছে, দেখতে পান?]:


একটি এন্টেনার ভিতরের কন্ট্রোল রুম:


এন্টেনা রিফ্লেক্টরের সেন্টার পয়েন্টের পিছনে, এখানে LNA, LNB, buc ও waveguide রয়েছে:


এন্টেনা রিফ্লেক্টরের সেন্টার পয়েন্টের পিছনে:



ডাটাসেন্টার এর এক অংশ:



ডাটাসেন্টার এর এক অংশ:



টেলিপোর্ট এর এন্টেনা:



এন্টেনার ভিতরে, ট্রেকিং গিয়ার যার মাধ্যমে এন্টেনা ঘুরে ঘুরে উপগ্রহ ট্রেক করে:



এন্টেনার ব্লক ডায়াগ্রাম। যারা বুঝে তাদের জন্য, আমি বুঝি না:



এন্টেনার উপর থেকে তোলা রেইস্টিং এর ছবি:



জেনারেটর রুম (যদি কখনো মেইন গ্রিড ফেইল করে!!)। মাঝে মাঝে পাওয়ার কম্পানির অনুরোধে এইখান থেকে নাকি মেইন গ্রিড এ ইলেক্ট্রিসিটি পুশ করা হয়, তখন মিটার উল্টা ঘুরে এবং টেলিপোর্ট কম্পানি এক্সট্রা টাকা পায়:



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টেকনোলজিভিস্যাটস্যাটেলাইটউপগ্রহ ;
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৫ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:১৮
ফ্রুলিংক্স বলেছেন: পড়লাম এন্ড প্লাসাইলাম।
মুনসেন কয়েকবারই গিয়েছি কিন্তু খুব একটা ঘুরা হয়নি।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে, আশাকরি পরের বার ঘুরে দেখবেন সময় পেলে।

১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯

লেখক বলেছেন: :) ৩২ মিটার এন্টেনা টার ছবির বাম পাসে রাস্তার উপর একটা গাড়ি আছে, দেখতে পান?

৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৮
শূন্য আরণ্যক বলেছেন: রাব্বি ....প্রতিটা কমেন্তের জবাব দেয়া যায় :)
ফেইসবুকের মতো না

ভালো লাগলো তোমার পোষ্ট ++
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্লগে নতুন :) এখনো শেখার অনেক রয়েছে বাকি...

৪. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:২৯
এস রহমান বলেছেন: ++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৩

লেখক বলেছেন: সমসংক্ষক ধন্যবাদ।

৫. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩৭
শূন্য আরণ্যক বলেছেন: তোমাকে ব্লগে দেখে মজা লাগছে ;)
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: চিনতে পারলাম না, যাই হোক সময় হলে বলে দিও কে তুমি।

ফেসবুক আর ভালো লাগছে না, কেমন একঘেয়ে হয়ে যাচ্ছে। তাই সময় কাটানোর নতুন উপায় হিসাবে ব্লগ এ :)

৬. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৩
বিপ্লব কান্তি বলেছেন: ওহ ......

টেলিপোর্টদের (হাওয়াই) সাথে কাজ করেছি, কিন্তু বাংলাদেশ প্রান্ত থেকে। আমরা তো ৩-৬ মিটার ডিস ব্যবহার করি।

আপনার পোষ্টটি ফেভারিটে রাখলাম ।
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: ওদের বড় ডিস গুলি ঘুরে ঘুরে উপগ্রহ কে ট্র্যাক করতে থাকে। বিশাল ব্যাপার সব। ধন্যবাদ আপনাকে।

১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৫৫

লেখক বলেছেন: শুধু নষ্ট না, এক্কেরে চক্কর দিয়া নষ্ট :)

৮. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৪৫
বিপ্লব কান্তি বলেছেন: চার নং ছবিতে আপনার হাতের আংগুলটা কি স্পেকট্রাম এনালাইজারের উপরে ?
১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:০১

লেখক বলেছেন: স্পেকট্রাম এনালাইজারি মনে হ্য়, খেয়াল নাই এখন। ওটা দিয়ে তো কাজ করি নাই, পোস দিয়েছিলাম ছবির। ফ্যাসিলিটির ভেতরে কনো কিছু টিপাটিপি করতে মানা করে দিয়েছিল কতৃপক্ষ, লাইভ সিস্টেম তাই।

১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: সমসংক্ষক ধন্যবাদ।

১০. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮
রোহান বলেছেন: হুমম সারা জীবন ০.৩ হইতে ৩ মিটার ডায়াতেই আটকাইয়া থাকলাম /:) আফসোস আফসোস আফসোস।
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৫

লেখক বলেছেন: এই আটকানো থেকে বের হতে, মহাখালি ভূউপগ্রহ কেন্দ্র থেকে ঘুরে আসতে পারেন।

১১. ১৩ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৪৬
নাজিরুল হক বলেছেন: কথা গুলো বুঝে আসলো না।

এই এন্টেনা গুলো কি স্যাটেরাইট কোম্পানীর, যারা স্যাটেলাইট টেলিভিশন এর চ্যানেল সার্ভিস দেয়?
১৩ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২১

লেখক বলেছেন: দু:খিত, আরো বিস্তারিত লেখা উচিৎ ছিল আমার।

এই এন্টেনা গুলো দিয়ে স্যাটেলাইট কোম্পানি তাদের স্যাটেলাইট নিয়ন্ত্রন ও বিশাল পরিমান তথ্য আদান-প্রদান করে, হতে পারে তা ইন্টারনেট ট্রাফিক, টিভি চ্যানেল, টেলিফোন/টেলিকম সার্ভিস বা কর্পোরেট ডাটা।

১২. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২২
যুগান্তকারী বলেছেন: ভালো পোস্ট।আমার দেখা মতে আমেরিকার নিউ মেক্সিকোতে যে ধরনের দেখেছিলাম তার তুলনায় এটি কিছুই না।আহা আমাদের দেশে যদি এই রকমের ফ্যাসালিটি থাকতো।
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: রেইস্টিং এর এই স্টেশন পৃথিবীর ৩ টি বড় স্টেশন এর একটি, বাকি ২ টি কোথায় আমার জানা নায়, হতে পারে মেক্সিকো তে আপনার দেখা টি তার মধ্যে একটি। সেটি প্রজেক্ট ও শুনেছি অনেক বড়।

১৩. ১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
ট্র্যানজিস্টার বলেছেন: অসাধারণ পোস্ট। এ-ধরনের পোস্ট আরো দিতে থাকুন। +++++++++

গিয়ারের স্কেল দেখে ভাই মাথা ঘুরা শুরু করসে।
১৩ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। এত বড় এন্টেনার গিয়ার তো বড় হবেই :) ঘাবড়ানোর কিছু নাই।

১৪. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:২৮
ইতর পোলা বলেছেন: দেখ তোমরা ই ডিজিটেল বাংলাদেশ গড়বা।

১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: আপাততো দেখা ছাড়া কিছুই করার নাই, একদিন নিশ্চয় হবে আমাদেরও।

১৫. ১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪২
অন্যরকম বলেছেন: + এবং প্রিয়তে... এন্টেনা নিয়া বেশ কিছু কাজ করছি এবং এখনও হালকা পাতলা করছি.... মূলত মাইক্রোওয়েভ নিয়া..... ধন্যবাদ আরও লিখবেন!
১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করব আরও এমন লেখা লিখতে।

১৬. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৬
নাজনীন১ বলেছেন: বুঝছি, আপনাকেই ট্রেকিং-এ রাখতে হবে। আপনার লেখাগুলো আমার অনেক কৌতুহল মেটায়। অনেক ধন্যবাদ।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: সামু তে ট্রেকিং এ কিভাবে রাখতে হ্য় আমি তা এখনো শিখি নি, ফেভারিট টাই মনে হয় বোঝাতে চেয়েছেন। লেখা গুলো পড়ার জন্য আপনাকেউ অনেক ধন্যবাদ।

১৭. ১৪ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৪:০১
শিবলী বলেছেন: অসিলোস্কোপ কি ওরাও ইউজ করে? আমরা তো ক্যাবল ল্যব এ ইউজ করতাম।
১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: আসিলোস্কোপ চোখে পড়ে নাই, বেশির ভাগি কাস্টমাইজ মনিটরিং এর মিটার, আর টুক টাক কাজের জন্য কিছু স্পেক্ট্রাম এনালাইজার।

১৮. ১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৪
বিডিআর বলেছেন: আমার কেন জানি Antenna গুলোর SWR জানতে মনচায়!!!!!!!!!!!!!!
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: উমমম.... ভিস্যাট নিয়ে কাজ করতে কখনো SWR মাপা লাগে নাই। ডিস গুলো তো রেফ্লক্টর, আসল এন্টেনা তো LNA/LNB এবং BUC এর ভেতরে খুবই ছোট্ট।

১৯. ১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৭
নাহিদ বলেছেন: আমার না ইচ্ছে করতাছে....এগুলারে পিডাইয়া ভাংতে.....
১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:২০

লেখক বলেছেন: অনেক বড় হাতুড়ি লাগবে....আগে হাতুড়ি জোগার করেন।

২০. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৪৬
মহসিন০৮ বলেছেন: ভাল শেয়ার। ধন্যবাদ আপনাকে।
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

২১. ১৯ শে আগস্ট, ২০০৯ রাত ১:৫১
ঘুমরাজ বলেছেন: +++++++++ ধন্যবাদ আপনাকে।
২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: আপনাকেও।

২৪ শে আগস্ট, ২০০৯ দুপুর ২:১৮

লেখক বলেছেন: আপনাকেও ধইন্যা পাতা

১২ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ

২৪. ২১ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৭
কোর আই সেভেন বলেছেন: অসাধারণ.... বলার মতো আর কিছু পাচ্ছি না.....

 

মোট সময় লেগেছে ১.০০১৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ঢাকায় থাকি.....
সখ অনেক: বই পড়া, ইলেক্ট্রনিকস টুকিটাকি কাজ, ঘুরে বেড়ানো, অ্যামেচার রেডিও, ক্যাম্পিং, হাইকিং ও ট্রেকিং।
মাথায় বর্তমান ভুত স্নোরকল এবং...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই