somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঈদ আনোয়ার ও চার্লস কভেন্ট্রী – আপনিই নির্ধারণ করুন কে আপনার বাজির ঘোড়া

১৭ ই আগস্ট, ২০০৯ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



[আমার এই পোস্টের উদ্দেশ্য সাঈদ আনোয়ার ও চার্লস কভেন্ট্রীর মধ্যে তুলনা করা বা এই জাতীয় কিছু না।]
ব্লগার "অ্যামাটার" কিছুক্ষণ আগে সাঈদ আনোয়ার = কভেন্ট্রি?? আবারও প্রমাণ হল, পরিসংখ্যান কত বড় প্রতারক! শীর্ষক পোস্ট দিয়েছেন। তার পোস্টের পর আমিও এই টপিক নিয়ে লিখার লোভ সামলাতে পারলাম না।
তাই আসুন পর্যালোচনা করে দেখা যাক পাল্লা কার দিকে ভারী-

ওডিআই ব্যাটিং পরিসংখ্যানঃ

আলোচনাটা যখন এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড নিয়ে(যা কিনা ব্যাটিং রেকর্ড),তাই এই দুই ব্যাটসম্যানের শুধু ব্যাটিং (ওডিআই) রেকর্ড তুলে ধরা হলঃ

সাঈদ আনোয়ারঃ

ম্যাচ-২৪৭
ইনিংস-২৪৪
নটআউট-১৯
সর্বমোট রান-৮৮২৪
এক ইনিংসে সর্বোচ্চ রান-১৯৪
গড়-৩৯.২১
স্ট্রাইক রেট-৮০.৬৭
সেঞ্চুরী-২০
হাফ সেঞ্চুরী-৪৩
চার-৯৩৮
ছয়-৯৭

চার্লস কভেন্ট্রীঃ

ম্যাচ-১৫
ইনিংস-১৪
নটআউট-১
সর্বমোট রান-৪৯৫
এক ইনিংসে সর্বোচ্চ রান-১৯৪
গড়-৩৮.০৮
স্ট্রাইক রেট-৯৯.৭৯
সেঞ্চুরী-১
হাফ সেঞ্চুরী-২
চার-৪১
ছয়-১৯

যেভাবে হল মহাকাব্যিক ১৯৪:

সাঈদ আনোয়ারঃ

রান-১৯৪
ক্রিজে অতিক্রান্ত সময়-২০৬ মিনিট
বল-১৪৬
চার-২২
ছয়-৫
স্ট্রাইক রেট-১৩২.৮৭
ব্যাটিং পজিশন-১
ভেন্যু-চেন্নাই, ভারত মার্চ ২১,১৯৯৭।

চার্লস কভেন্ট্রীঃ
রান-১৯৪
ক্রিজে অতিক্রান্ত সময়-১৯১ মিনিট
বল-১৫৬
চার-১৬
ছয়-৭
স্ট্রাইক রেট-১২৪.৩৫
ব্যাটিং পজিশন-৩
ভেন্যু-বুলাওয়ে, জিম্বাবুয়ে আগস্ট ১৬,২০০৯।


নিয়ামক বিষয়াবলীঃ
১. ম্যাচের উত্তাপঃ সাঈদ আনোয়ার সেই ইনিংস খেলেন ভারতের মাটিতে ভারতেরই বিরুদ্ধে ৪৫০০০ দর্শকের সামনে এক স্নায়ুক্ষয়ী ম্যাচে (ইন্ডিপেন্ডেন্স কাপ,৯৭)।
চার্লস কভেন্ট্রী এই ইনিংস খেলেছেন হোম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে যেখানে বাংলাদেশর র্যাং কিং ৯। জিম্বাবুয়ে আছে আরো পরে।
২. প্রতিপক্ষের শক্তির তারতম্যঃ সাঈদ আনোয়ারকে সেই ম্যাচে খেলতে হয়েছে পূর্ণ শক্তির ভারতের বিরুদ্ধে যেখানে কভেন্ট্রী খেলেছেন ইনজুরি জর্জরিত বাংলাদেশর নির্বিষ বোলিং লাইনের বিরুদ্ধে।
৩. দলের মোট সংগ্রহে কন্ট্রিবিউশানঃ
সাঈদ আনোয়ার-৫৯.৩৩%
চার্লস কভেন্ট্রী-৬২.১৮%
এক্ষেত্রে চার্লস কভেন্ট্রী এগিয়ে আছেন।
৪. আজ বুলাওয়েতে তাপমাত্রা ছিলো ১৬ ডিগ্রী সেন্টিগ্রেড যা ক্রিকেট অনুকূল। অন্যদিকে সাঈদ আনোয়ারের রেকর্ড গড়ার সেই ম্যাচে চেন্নাইয়ে তাপমাত্রা ছিলো ৩০ ডিগ্রী সেন্টিগ্রেডের উপরে। অত্যাধিক গরমের কারণে সাঈদ আনোয়ার পানিশূণ্যতায় ভুগছিলেন যেজন্য ১৮.৪ ওভারের পর তার রানার হিসেবে আসেন শহীদ আফ্রিদি।

সাঈদ আনোয়ার বিশ্বের অনেক ক্রিকেট ভক্ত ও উঠতি ক্রিকেটারের কাছেই এখনো আইডল। চার্লস কভেন্ট্রীও হয়তো ভবিষ্যতে ভালো পারফরম্যান্সের মাধ্যমে অনেকের হৃদয়ে জায়গা করে নিবেন। তারপরও এই দুই ক্রিকেটারের মধ্যে আসলে কোনোভাবেই তুলনা চলে না। চার্লস কভেন্ট্রীর এই পারফরম্যান্স ফ্লুক নাকি তার প্রতিভার বহিঃপ্রকাশ তা সময়ই বলে দেবে।





১৯টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×