আমার প্রিয় পোস্ট

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।

বিশ্বকাপ ফুটবলের সবগুলো দলের নিক নেইম; জেনে নিন আপনার প্রিয় দলের নাম

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩

শেয়ারঃ
0 1 0



দুয়ারে কড়া নাড়ছে আরেকটি ফুটবল বিশ্বকাপ। :) :)

ইতোমধ্যে গত অক্টোবর মাস পর্যন্ত ফিফা র‌্যাংকিং ও দলগূলোর ভৌগলিক অবস্থানের ভিত্তিতে ৪ টি পটে ভাগ করা হয়েছে। আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় আয়োজক দেশ সাউথ আফ্রিকার কেপটাউনে আয়োজন করা হয়েছে চূড়ান্ত ড্র। ড্র অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড অভিনেত্রী চার্লিজ থেরন (ইটালিয়ান জব'এ সেইরাম লাগসে!! আমি তো কাইত)।

আগামী বছর১১ জুন থেকে১১ জুলাই অনুষ্ঠেয় ফুটবলের সর্ববৃহৎ আয়োজনকে ঘিরে সমর্থকদের উন্মাদনার শেষ নেই।
সমর্থকরা আদর করে প্রিয় দলকে কত বাহারি নামেই না ডাকেন। চলুন এক নজরে দেখা যাক এবারের বিশ্বকাপের ৩২ টি দলের ডাকনামগুলো-

ইউরোপঃ

১. স্পেনঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-১
নামঃ লা ফুরিয়া রোজা (দ্য রেড ফিউরি), লা ফুরিয়া (দ্য রেড), লা রোজা (দ্য ফিউরি)

২. নেদারল্যান্ডঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৩
নামঃ ওরাঞ্জি (অরেঞ্জ), হেত নেদারল্যান্ডস এলফতাল (দ্যা ডাচ এলেভেন)

৩. ইটালিঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৪
নামঃ স্কোয়াড্রা আজ্জুয়ারা (ব্লু টিম)

৪. পর্তুগালঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৫
নামঃ সেলেকাও দ্যাস কুইনাস (সিলেকশান অফ দ্য শিল্ডস)

৫. জার্মানিঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৬
নামঃ ডিয়ে ন্যাশনালিলফ (দ্য ন্যাশনাল এলেভেন), ম্যাশিনে ম্যানশ্যাফট (মেশিন টিম)

৬. ফ্রান্সঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৭
নামঃ লে ব্লুজ (দ্য ব্লুজ)

৭. ইংল্যান্ডঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৯
নামঃ দ্য থ্রি লাওন্স

৮. গ্রীসঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-১২
নামঃ দ্য পাইরেট শিপ

৯. সুইজারল্যান্ডঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-১৮
নামঃ ন্যাতি

১০. সার্বিয়াঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-২০
নামঃ হোয়াইট ঈগলস

১১. ডেনমার্কঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-২৬
নামঃ ডেনিশ ডিনামাইট

১২. স্লোভেনিয়াঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৩৩
নামঃ এখন পর্যন্ত অন্য কোন নাম নেই।

১৩. স্লোভাকিয়াঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৩৪
নামঃ দ্য ফাইটিং জোন্ডাজ


আফ্রিকাঃ

১৪. ক্যামেরুনঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-১১
নামঃ ইনডোমিটেবল লায়নস

১৫. আইভরি কোস্টঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং১৬
নামঃ দ্য এলিফ্যান্টজ

১৬. নাইজেরিয়াঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-২২
নামঃ সুপার ঈগলস/si]

১৭. আলজেরিয়াঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-২৮
নামঃ দ্য ডেজার্ট ফক্সেস, দ্য গ্রীনস, দ্য ডেজার্ট ওয়ারিয়রস

১৮. ঘানাঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৩৭
নামঃ দ্য স্করপিওন্স

১৯. সাউথ আফ্রিকাঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৮৬
নামঃ বাফানা বাফানা (দ্য বয়েজ)


এশিয়া ও প্যাসিফিকঃ


২০. অস্ট্রেলিয়াঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-২১
নামঃ সকারুস

২১. জাপান
বর্তমান ফিফা র‌্যাংকিং-৪৩
নামঃ সামুরাই ব্লু

২২. সাউথ কোরিয়াঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৫২
নামঃ তেগুক ওয়ারিয়রস,রেডস

২৩. নর্থ কোরিয়াঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৮৪
নামঃ চোল্লিমা


সাউথ আমেরিকাঃ


২৪. ব্রাজিলঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-২
নামঃ সেলেকাও (দ্য সিলেক্ট), কানারিনহোস (লিটল ক্যানারি), ওরিভার্দেস (গোল্ড এন্ড গ্রীন)

২৫. আর্জেন্টিনাঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৮
নামঃ লা এলবিসেলেস্ত (দ্য হোয়াইট এন্ড স্কাই ব্লু)

২৬. চিলিঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-১৭
নামঃ লা রোজা (দ্য রেড)

২৭. উরুগুয়েঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-১৯
নামঃ লা সেলেস্তে (দ্য স্কাই ব্লু), লস ক্যারহাস

২৮. প্যারাগুয়েঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৩০
নামঃ লা এলবিরোজ্জা (হোয়াইট-রেড), গুয়ারানি



নর্থ এন্ড সেন্ট্রাল আমেরিকা, ক্যারিবিয়ানঃ



২৯. ইউএসএঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-১৪
নামঃ দ্য ইয়াঙ্কস, স্টারস এন্ড স্ট্রিপস, দ্য রেড, হোয়াইট এন্ড ব্লু, ইকুইপিও ডি টোডোস

৩০. মেক্সিকোঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-১৫
নামঃ এল ট্রাই (দ্য ট্রাই কালার)

৩১. হন্ডুরাসঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৩৮
নামঃ লা বাই কালার, লস ক্যাত্রেহস



ওশেনিয়াঃ


৩২. নিউজিল্যান্ডঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-৭৭
নামঃ অল হোয়াইটস


নভেম্বর মাসের ফিফা র‌্যাংকিং'র ভিত্তিতে প্রতিটি মহাদেশের দলগুলোকে সাজানো হয়েছে।

তথ্যসূত্রঃ ফিফার অফিসিয়াল ওয়েবসাইট, উইকিপিডিয়া

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: :) :)
আমার ব্লগে আসার জন্য আপনাকেও ধন্যবাদ।

২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৪
রাজিয়েল বলেছেন: ভাই কারে সাপোর্ট করেন? আমি কিন্ত ব্রাজিলের সেইরাম ভক্ত!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৩

লেখক বলেছেন: সাপোর্ট করি লা ব্লুজ রে। তবে সাউথ আমেরিকার টিমগুলোর খেলাও এঞ্জয় করি।

৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৬
জটিল বলেছেন: ব্রাজিল , ইটালী , স্পেন , জার্মানী , নেদারল্যান্ড , পর্তুগাল আর মেক্সিকো এর খেলাগুলো মিস করবনা আশা করছি । আর্জেন্টিনা , ইংল্যান্ড আর ফ্রান্স এর খেলা দেখার আগ্রহ তুলনামূলক কম থাকবে তবে আফ্রিকান দল গুলোর খেলা দেখব সময়করে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: ইটালী, ইংল্যান্ড - এই দুই দলের গ্রুপ পর্বের খেলা দেখা সময় নষ্ট করার নামান্তর। এরা কিছুটা আক্রমণাত্নক খেলা শুরু করে নক আউট পর্ব থেকে। ক্যামেরুন, আইভরি কোস্ট বরাবরই আনন্দ দেয়। লাতিন আমেরিকার দলগুলোর খেলা মিস করব না।

৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪২
রাজিয়েল বলেছেন: জটিল ভাই, কি কন ব্রাদার? আর্জেন্টিনার খেলা দেখবেন না? বিশ্বকাপে গিয়া কিন্তু ওদের চেহারাই চেন্জ হয়া যায়। হয়তো বেশিদুর যাইতে পারেনাই গত ২০ বছরে, কিন্তু খেলসে খারাপ বলাটা ঠিক হইবো না! ইংল্যান্ড ফাউল, মানি। ফ্রান্স হইতেসে ডার্ক হর্স। কিন্তু আমার সবচেয়ে আগ্রহ হইতেসে স্পেন কি করে এইটা দেখার। ব্রাজিল জিন্দাবাদ!!!!!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: আর্জেন্টিনার ব্যাপারে একমত।
গত বিশ্বকাপগুলোতে বলের দখল, ড্রিবলিং, ছোট ছোট পাস দিয়ে আর্জেন্টিনা ফ্যানদের মন ঠিকই মাতিয়েছে। যদিও তাদের বিশ্বকাপ যাত্রা বেশি দূর এগোয় নি।
স্পেনের খেলা দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি।

৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
জটিল বলেছেন: @ রাজিয়েল , আসলে আর্জেন্টিনারে দেখলেই মেজাজ খারাপ হয় , তাদের মিডফিল্ড আর স্ট্রাইকার গুলা সেলফিশ টাইপের অনেক , যে পাবলো আইমার আর ওর্তেগারে নিয়ে এর আগে লাফাইসিলো সেইটারে দেখি বল নিয়ে গুটুর গুটুর করে বিশ্বকাপে । আর একটার নাম ছিল ক্যানিজিয়া সেইটা দেখি একবার সাইড লাইনে বইসা লাল কার্ড খাইসে , ম্যারাডোনার ফ্যান না আমি , মেসির খেলা ভালো তয় বার্সেলোনাতেই ভাল লাগে মাত্র ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ভাইজান, আপনিতো ৩ বিশ্বকাপ আগের কথা কইতাছেন!!

৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০
জন রাসেল বলেছেন: ভাই কাহিনি কইরা লাভ নাইক্কা। বেরাজিল কাপ লইব লেইখা থোন। আর্জেটিনা তো পয়লা রাউন্ডেই বাদ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: সেই দিন কি আর আছে?
দিন বদলাইছে না!!

৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০২
রাজিয়েল বলেছেন: জটিল ভাই: সবগুলাই খুবই সত্যি কথা। না মাইনা পারলাম না। আমি ম্যারাডোনার বিরাট ফ্যান। কিন্তু সেই কারনে আবার আর্জেন্টিনার ফ্যানও হয়া যাইনাই! =p~ =p~ =p~ =p~ ওরা বেশিরভাগই হইতেসে ক্লাব মেগাস্টার। নাশলাম টিমে ঢুকলে পোতায়া যায়। কিন্তু সবকিসু মাইনা নিয়াও, আর্জেন্টিনা ছাড়া ঠিক জমে না। আমি তাই মনে করি।

যাইহোক, ব্রাজিল যদি জিততে পারে আমি খুশি। আর না জিতলে ২০১৪ এ ব্রাজিলেই যামু শালা খেলা দেখতে ঘটিবাটি বেইচা হইলেও! আল্লাহ ভরসা!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: আপ্নে তো দেখি ব্রাজিলের হার্ডকোর পাঙ্খা!!

৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
লাল নীল দীপাবলী বলেছেন: তথ্যবহ্লল পোস্ট। ++++++
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

লেখক বলেছেন: ধইন্যা ।

৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
মাছুমুল বলেছেন: এবার মনে লয় স্পেন শিরোপার জন্য একটা ভাল ফাইট দিব । তথ্যবহ্লল পোস্ট। ++++++
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: স্পেনের কাছ থেকে ভালো ফুটবলের আশায় আছি।
ধন্যবাদ।

১০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
মৃত৬৬৬ বলেছেন: ভালো একটা পুস্ট..জটিল ভাই অনেক দিন পর উকি দিল মনে হয়!!
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: ধইন্যা পাতা লন ভাইজান।

১১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৬
ধূসর মানচিত্র বলেছেন: @জটিল ভাই,কিছুদিন আগে আর্জেন্টিনার ৮৬ বিশ্বকাপ বিজয়ী কোচ বিলার্ডো বলেছিলঃ ৮৬ বিশ্বকাপের আগে ম্যারাডোনাকে নিয়ে অভিযোগ ছিল, ম্যারাডোনা ন্যাপোলির খেলাটা আর্জেন্টিনার হয়ে খেলে না। ৮৬ ম্যারাডোনাময় ইতিহাস। মনে করে দেখুন ২০০২ এর আগে রিভাল্ডোর কথা। তাই মেসি সমর্থকরা আশায় বুক বাধতে পারি আফ্রিকায় মেসি ঝলক দেখতে পারি।আর বিশ্বকাপ ডিফারেন্ট, সবাই জান-প্রাণ দিয়ে খেলে।
তবে সত্যি কথা হল ফিফা র‌্যাঙ্কিংক হোক আর না হোক সব থেকে ব্যালন্সেড দল স্পেন,তারপর ফ্রান্স এবং এরপরেই আর্জেন্টিনা। স্পেনের কোচ ডেলবস্কের সাথে ফ্রান্সের এবং আর্জেন্টিনার কোচের অনেক পার্থক্য।
আরেকটা ব্যাপার আইমারকে আর্জেন্টিনা সেভাবে কখনো ব্যবহার করে নাই যতটা করেছেন ভেরন ও ওর্তেগাকে।
সবাই বলে শুধু ব্রাজিল সুন্দর ফুটবল খেলে,আমি নিজে অনত্যম সুন্দর ফুটবল খেলে, তবে নেদারল্যান্ড,স্পেন গতবিশ্বকাপে ইতালি,জার্মানি ভাল ফুটবল খেলেছে। একক প্রচেস্টার বেস্ট গোল আর্জেন্টিনার, ২৪ পাশের ভয়াবহ গোলও আর্জেন্টিনার। তারপরেও আর্জেন্টিনাকে নিয়ে নাক সিটকানো থিক না।
১২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৪৬
রফরফ বলেছেন: আর্জেন্টিনা জিন্দাবাদ
১৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৮
জটিল বলেছেন: ধন্যবাদ ধূসর মানচিত্র , আমি ব্রাজিলের ফ্যান হলেও এবার ব্রাজিলের দৌড় কোয়ার্টার ফাইনাল পর্যন্তই মনে করি ( মনে মনে চাইব তারা ফাইনালে যাক ) , আর আর্জেন্টিনার কাল হয় কাউকে হঠাৎ করে ম্যারাডোনা হিসেবে আবিষ্কার করে , মেসি আগের সেসব ডেমো ম্যারাডোনার চেয়ে উন্নত হলেও এবার যে সব জয় করবে সেটাও ভাবিনা , দল হিসেবে যতই ব্যালান্সড হোক খেলার মাঠেই তার প্রমাণ মিলবে । রিভালদো আর ভেরন কে নিয়ে এখন হিসেব করে লাভ নেই আসলে । ফ্রান্স আর ইটালীর বিশ্বকাপ জেতার সময়গুলো যদি ভেবে দেখা হয় তারা ভাগ্য আর সেসময়ের মাঠের প্রদর্শনের জোরেই গিয়েছিল , কাগজে কলমের হিসেবে জেতেনি ফাইনাল । ফ্রান্সের কাছে ব্রাজিল হেরে ছিল এক জিদানের কারণে , আর ইটালীর জয়টা নিয়ে আমার কোন মন্তব্য নেই । তবে দেখা যাক মেসি অন্তত জিদানের মত কিছু অভাবনীয় শৈল্পিক কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে করে দেখালে হয়ত সেরকম কিছু করতে পারবে আর্জেন্টিনা ।
এরকম স্টার নিয়ে দল এবার একাধিক বলে প্রতিদ্বন্দিতাও জমবে আশা করি । শেষ পর্যন্ত ভাল কিছুর অপেক্ষায় রইলাম ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪২

লেখক বলেছেন: থ্যাংকু।

১৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০২
রাজিয়েল বলেছেন: পারসনালি আমি মনে করি বিশ্বকাপে মেসির ক্লাব লেভেলের মত পারফর্ম করতে মিনিমাম ২ টা টুর্নামেন্ট লাগবে। ম্যাচিওরিটির আর টেম্পারামেন্টের একটা ব্যাপার আসে। সে দুনিয়ার সেরা খেলোয়াড়, কোন সন্দেহ নাই। কিন্তু নিজেদের প্রথম বিশ্বকাপে ম্যারাডোনা আর রোনাল্ডো দুইজনের ঘটনাই দেখেন। মেসির বিশ্বকাপ জিতার সবচেয়ে বড় চান্স ২০১৪ তে যদি ব্রাজিলকে ঠেকাতে পারে। আমার মনে হয় ২০১০ বিশ্বকাপ জিতবে কোন ইওরোপিয়ান দল।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৪

লেখক বলেছেন: আমারো মনে হয় এবার বিশ্বকাপ যাবে ইউরোপের ঘরে। সেক্ষেত্রে ইংল্যান্ড,স্পেন ও ফ্রান্স আমার তাসের তুরূপ।

১৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫২
নিরব হাসি বলেছেন: বস, সেইরম তথ্যবহ্লল পোস্ট।
+++++
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ধইন্যা নিরব হাসি ভাই। আছেন কেমুন?

১৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭
শাওন বলেছেন: লা এলবিসেলেস্ত
লা এলবিসেলেস্ত
লা এলবিসেলেস্ত

পোস্ট পছন্দ হইছে । :)
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: আর্জেন্টিনার জন্য শুভ কামনা।
ধন্যবাদ।

১৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৭
শাওন বলেছেন: তবে ফ্রান্সে আছে বলে এদের খেলা দেখতে হবে । আসলে সবি দেখতে হবে ।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১০

লেখক বলেছেন: ৯০ মিনিটের পুরোটাই উত্তেজনাকর। কখন কোন দিক দিয়ে কী হয়ে যায়......
১ সেকেন্ড ও মিস করার উপায় নাই।

০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৭

লেখক বলেছেন: হ! আইয়া পড়ছে।

২০. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০
কাব্য বলেছেন: এইডা দিয়া কি করমু /:)
০৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: প্রিন্ট আউট কইরা তাবিজ বানাইয়া গলায় ঝুলাইয়া বিশ্বকাপ দেখবেন।
;) ;)

২১. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৪
তায়েফ আহমাদ বলেছেন: লা এলবিসেলেস্ত!!!!!!!!!!!!!!!!
:)
জন্মের পর থেইকাই লা এলবিসেলেস্ত !
বাকী সব বাদ!
জ্ঞান ঝালিয়ে নিলাম।
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২৬

লেখক বলেছেন: আর্জেন্টিনার জন্য শুভ কামনা। দলটা ভালো খেইলাও বেশি দূর যাইতে পারে না। এবার দেখা যাক...............

২২. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:০৩
স্বপ্নময় বলেছেন:
গত বিশ্বকাপে সেরা দশ গোলের তিনটাইতো আর্জেন্টিনার! আর্জেন্টিনা খারাপ খেলে মানে? সে বিশ্বকাপে ব্রাজিলের খেলার অবস্থা মুরগির ডাইরিয়ার মতো ছিল। ঐটারে ছান্দিক ফুটবল বলে না। ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা মানেইতো বিশ্বকাপ!

ম্যারাডোনা মানেই আর্জেন্টিনা না। আর্জেন্টিনার প্রশাসনরে মনে হয় বাঙলাদেশী প্রশাসন। ঐটা ঠিক করতে পারলে খেলোয়াড়রা লাইনে আসবো। ব্রাজিলের সাথে আর্জেন্টিনার তফাত হচ্ছে- ব্রাজিল ফুটবলে কিক না করে অপজিট খেলোয়াড়ের পা'য়ে কিক করতে অধিক পছন্দ করে। আর্জেন্টিনা সেটা তেমন করেইনা।

জার্মান পাওয়ার ফুটবল খেলে। ওদের অবস্থা ক্রিকেটের দেশ সাউথ আফ্রিকার মত। ওদের খেলা দেখার মত।

ছোড বেলায় ভিডিও গেমসে স্পেন নিয়ে খেলতাম। ওরাও সেরকম খেলে। তবে ইতালির বিশ্বকাপ অর্জনটা অনেকটা ভাগ্যের ব্যাপার। ফাউল খেলে বিশ্বকাপ পাইছে।

হল্যান্ড/ নেদারল্যান্ডস এর সব খেলা দেখার ইচ্ছা আছে। ওরাই মনে হয় খেলায় নতুনত্ব আনতে পারে।

ইংল্যান্ড আসলেই ফাউল খেলে। এটা নিয়ে মত প্রকাশের কিচ্ছু নাই।

আইভরি কোস্ট- এবারও দেখাবে আশা করি। দারুন একটা নব্য দল। আই লাইক আইভরি কোস্ট। দুর্দান্ত।

অষ্ট্রেলিয়াও ভালো দল। তারা যতক্ষন খেলে জান বাজি দিয়ে খেলে।

ফ্রান্সের দিন শেষ। ফ্রান্স মরে গেছে। ফ্রান্সের জিদান নাই, ফ্রান্সও নাই।

তেমনি পর্তুগালও শেষ। ফিগো নাই, খেলা তেমন এবার জমবো না। রোনানদো সেলফিন প্লেয়ার, ওরে নিয়ে তেমন আশাবাদি না।

নাইজেরিয়া, মেস্কিকোর খেলা দেখতেই হইবো। তারাও দারুন খেলে। বাদবাকি সবগুলা ভূয়া টীম। খেলা নাও দেখতে পারি।


০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৯

লেখক বলেছেন: আমাদের মনে হতে পারে ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা নিয়া বিশ্বকাপ। আদতে কিন্তু তা নয়। খেয়াল রাখবেন, চ্যাম্পিয়ন্স লীগ, ইংলিশ প্রিমিয়ার লীগের জনপ্রিয়তার কাছে লাতিন আমেরিকার লীগগুলো কিছুই না।

ইউরো কিন্তু তুমুল জনপ্রিয়। একই রকম জনপ্রিয় কনফেডারেশন কাপ। তাই ইউরোপ'রে গোনায় না ধরলে ভুল করবেন।

"ব্রাজিলের সাথে আর্জেন্টিনার তফাত হচ্ছে- ব্রাজিল ফুটবলে কিক না করে অপজিট খেলোয়াড়ের পা'য়ে কিক করতে অধিক পছন্দ করে।- মানতে পারলাম না। ব্রাজিলের খেলায়ও অন্য রকম সৌন্দর্য আছে।

পাওয়ার ফুটবলের কারণেই তো ওদের নিক নেইম মেশিন টিম তবে গত বিশ্বকাপে কিছুটা নান্দনিক ও গতিময় খেলা খেলেছে ওরা।

স্পেন, নেদারল্যান্ড, আইভরি কোস্ট, মেক্সিকোর খেলা অবশ্যই দেখব। তবে স্পেনের গ্রুপের ম্যাচ জমবে বলে মনে হয় না। অন্যরা স্প্যানিশদের কাছে কয়টা গোল খায় দেখার বিষয়।

ভুলে যাবেন না ফ্রান্স সবসময় ডার্ক হর্স। ব্লুজদের সহজভাবে নিলে বিশ্বের যে কোন দলের বিপদের সমূহ সম্ভাবনা। জিদান নাই; হেনরী ক্লাবের হয়ে যেমন খেলে ফ্রান্সের হয়ে ধারে কাছেও হয়তো পারে না। তারপরও বড় খেলোয়াড়রা কিন্তু দু-এক মিনিটেই খেলের গতিপথ চেইঞ্জ করে দিতে পারে। আর রিবেরী তো এই বিশ্বকাপে ফ্রান্সের বড় ভরসা।

২৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৬
স্বপ্নময় বলেছেন:
ইংলিশ প্রিমিয়ার লীগের খেলাকে আমার কখনোই নান্দনিক খেলা মনে হয়না। লাটিন আমেরিকার খেলায় তেমন দৌড়ঝাপ নাই। তবে, খেলা দেখায় তৃপ্তি পাওয়া যায়, যা ইংলিশ লীগে পাওয়া যায় না।

আমি বলেছি বিশ্বকাপ ফুটবলের কথা। বিশ্বকাপে আর্জেন্টিনা, ব্রাজিল না থাকলে খেলা জমবে কিভাবে? ক্রিকেটে যেমন ইন্ডিয়া পাকিস্তান সব সময় আলোচিত। ফুটবলেও ঐদুটো দলই।

হুম, এবার স্পেন ভালো অবস্থায় আছে। স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানের ঘরে এবার বিশ্বকাপ যাবার সম্ভাবনা বেশি।

ধন্যবাদ।
০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০

লেখক বলেছেন: ইউরোপিয়ান লীগগুলোর মাঝে কিন্তু স্প্যানিশ প্রিমিয়ার লীগ, ইতালীর সিরি-এ ও আছে। খেয়াল কইরা।

দৌড় ঝাঁপ বলতে যদি এটাক- কাউন্টার এটাক বোঝান তাইলে বলতে হয় আফ্রিকান দলগুলোর খেলা এই দৌড় ঝাঁপের কারণেই ভালো লাগে। ২০০২ বিশ্বকাপের সেনেগালের কথাটা একটু এইখানে মনে করবেন।

হুম ব্রাজিল-আর্জেন্টিনা না থাকলে বিশ্বকাপ পানসে মনে হতে বাধ্য। কিন্তু ব্রাজিল-আর্জেন্টিনা মানেই বিশ্বকাপ না।

সামনের বিশ্বকাপে ইউরোপের ভালো সম্ভাবনা আছে মনে করি।

ধন্যবাদ।

২৪. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৫
মেহরাব শাহরিয়ার বলেছেন:

স্বপ্নময় বলেছেন: " ব্রাজিলের সাথে আর্জেন্টিনার তফাত হচ্ছে- ব্রাজিল ফুটবলে কিক না করে অপজিট খেলোয়াড়ের পা'য়ে কিক করতে অধিক পছন্দ করে। আর্জেন্টিনা সেটা তেমন করেইনা। "

মনে হল একটা পরিসংখ্যান দেয়া দরকার ।

বিশ্বকাপে পরিচ্ছন্ন খেলার জন্য ফেয়ার প্লে ট্রফি দেয়া হয় , ব্রাজিল নয়বারের মধ্যে সর্বোচ্চ চারবার সে ট্রফি জিতে নেয় (১৯৮২,১৯৮৬,১৯৯৪,২০০৬)

বিশ্বকাপে সবচেয়ে বেশি লালকার্ড প্রাপ্ত দলটির নাম আর্জেন্টিনা (১০ টি)
বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক হলুদ কার্ড প্রাপ্ত দলটির নাম আর্জেন্টিনা (৮৮ টি)

০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: তথ্য সংযোজনের জন্য ধন্যবাদ।

২৫. ০৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১২
সব্যসাচী প্রসূন বলেছেন: মেহরাব তোমাকে অসংখ্য ধন্যবাদ পরিসংখ্যনটা দেবার জন্য :) ... ব্রাজিল, পুর্তগাল, স্পেনের খেলা মিস করার কোন ইচ্ছা নেই :)
২৬. ২২ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৯
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন: ২৪. ব্রাজিলঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-২
নামঃ সেলেকাও (দ্য সিলেক্ট), কানারিনহোস (লিটল ক্যানারি), ওরিভার্দেস (গোল্ড এন্ড গ্রীন)
ব্রাজিল খেলা ভালু পাই ;) :D
২২ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: কিন্তু ব্রাজিলের এইবার খুব ভালো সম্ভাবনা দেখি না। খুব সম্ভবত এবারো ইউরোপ।
ব্রাজিলের জন্য শুভ কামনা। কারণ ওরা জানে ফুটবলটা কেম্নে খেলতে হয়।

২৭. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৫
আসফাকুল আমিন বলেছেন: খুব বেশি কিছু কমু না ........তবে ব্রাজিলের বিশ্বকাপ আনতে অবস্থা ভালো হওয়া লাগে না ....... খুব ভালো অবস্থাই বরং তাদের জন্য ভালো না ( ২০০২ এবং ২০০৬ এর বিশ্বকাপ) :)
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৮

লেখক বলেছেন: ব্রাজিলের অবস্থা খারাপ সেইটাতো বলি নাই। বরং অবস্থা বেশ ভালো। কয়েক ম্যাচ হাতে রাইখাই বিশ্বকাপের টিকিট পাইসে। এই কারণেই বলতাসি এইবার ইউরোপ......

২৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩
ধূসর মানচিত্র বলেছেন: স্টার বিবেচনা করলে ফ্রান্স টিমে ভাল স্টার আছে এবং ব্যালেন্স দল।
আর ৮৬ থেকে এই পর্যন্ত ব্রাজিল হেরেছে ফ্রান্স অথবা আর্জেন্টিনার কাছে আরো ভাল করে বললে
একজন শিকারির কাছে।
৮৬ তে ছিল প্লাতিনি,৯০ এ ম্যারাডোনা(সেই বিখ্যাত পাশ),৯৮ এবং ২০০৬ এ জিদান
২৫ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: ২০০৬ এ জিদান............উউফ অসাধারণ।
এখনো জিদানের খেলা চোখে লেগে আছে।

২৯. ২২ শে মে, ২০১০ দুপুর ১:৪০
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন: স্পেনঃ
বর্তমান ফিফা র‌্যাংকিং-১
নামঃ লা ফুরিয়া রোজা (দ্য রেড ফিউরি), লা ফুরিয়া (দ্য রেড), লা রোজা (দ্য ফিউরি)

হারুক আর জিতুক ....... রাউলের প্রথম খেলা দেখার পর থেকেই আমি স্পেন ........

+++++++++
২২ শে মে, ২০১০ দুপুর ২:৪১

লেখক বলেছেন:
এবারের বিশ্বকাপে স্পেনের ভালো সম্ভাবনা।
আমিও রিয়াল মাদ্রিদে রাউলের বিশাল পাংখা। :)

২৮ শে মার্চ, ২০১১ বিকাল ৩:০৫

লেখক বলেছেন: থ্যাংক্স।

 

মোট সময় লেগেছে ১.০৭৭৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
যেদিন মনে হবে জীবনে আর নতুন কোন কিছু না পেলেও চলবে, স্রষ্টা যেন সেদিন আমাকে পৃথিবী থেকে তুলে নেন।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ