আমার প্রিয় পোস্ট

প্রত্নতাত্ত্বিকের দিনলিপি

আমার প্রিয় রাঙ্গামাটি......

০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭

শেয়ারঃ
0 0 0

বেড়ানোর কথা উঠলেই প্রথম যে জায়গার কথা আমার মনে আসে তা হলো রাঙ্গামাটি। আর এখানকার কাপ্তাই হ্রদ তো এক কথায় অসাধারণ। ৭২৫ বর্গ কিলোমিটারের এই লেকের সাথে কোথায় লাগে কাশ্মীরের ডাল লেক?
আমার পছন্দের জায়গাটার কিছু ছবি শেয়ার করলাম......







লেকে ঘুরে বেড়াবার জন্য খুব সুন্দর সুন্দর নৌকা আছে।

রাঙ্গামাটির পাহাড় গুলো সব মাটির।



লেকে মাছ ধরা হচ্ছে, লেকের মাছের স্বাদই আলাদা।


এইটা কিন্তু কোন মোটেল বা হোটেল না। আবাসিক বড়ি, ইস যদি আমার এমন একটা বাড়ি থাকতো!!
লেকে দিয়ে ঝুলন্ত ব্রিজে যাবার পথে যে কারো চোখে পড়বে।

এটা অবশ্য হোটেলের একটা অংশ।


[শুভলং। ছবিটা ভাল হয়নি। বর্ষাকালে বেশি সুন্দর লাগে, কারণ অবশ্যই ঝর্ণার পানি।
এইবার এলাকা কিছু খাবার দাবরের ছবি যা আমার প্রিয়।

কাচকি মাছের ঝাল ঝাল চচ্চড়ি।

চোঙ্গার মধ্যে জলপাই ভর্তা।



 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছবি/রাঙ্গামাটি ;
প্রকাশ করা হয়েছে: বাংলাদেশের প্রত্নতাত্বিক নিদর্শন  বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:১০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: ক্যামেরাখানা কার। আমারে ধার দিওতো। আমিও ঘুরতে যামু।
০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯

লেখক বলেছেন: কার আবার, আমার।
তবে ক্যামেরাম্যান আমি না, কে নিশ্চয়ই বুঝতে পারছিস?

তোদের ডিপার্টমেন্টে নাকি আবার চিটার সরি টিচার নিবে?

২. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
চাচামিঞা বলেছেন: Cool+++++++++++++++++
+++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++
০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫১

লেখক বলেছেন: ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।

৩. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
চাচামিঞা বলেছেন: ছবিগুলোর কালার আসলেই অসম্ভব সুন্দর হয়েছে।
০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: হুম, তবে কৃতিত্বটা আমার না।

৪. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫০
নির্ঝরিনী বলেছেন: খুব সুন্দর ছবি...

চোঙ্গার মধ্যে জলপাই ভর্তা এখন খেতে ইচ্ছা করছে :(
০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: আমারও :|

৫. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১০
সিটিজি৪বিডি বলেছেন: আমার অনেক স্মৃতি আছে............ বহুবার গিয়েছি।
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫০

লেখক বলেছেন: আমিও বেশ কয়েক বার গিয়েছি, তবে যতবারই যাই, ততবারই নতুন মনে হয়।

৬. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১
সাইফ শামস বলেছেন: রাঙ্গামাটি ঘুরে এসে আমিও ঠিক এরকমই অভিব্যক্তি প্রকাশ করেছিলাম আমার বন্ধুর বাবার সঙ্গে। তিনি বল্লেন, তুমি রাঙ্গামাটির আসল সৌন্দর্যই দেখনাই। ৫০ বছর আগে আসলে দেখতে পেতে। রাঙ্গামাটির আসল সৌন্দর্য চলেগেছে অথৈ পানির নীচে, সাথে নিয়ে গেছে ওই এলাকার মানুষের সুখ সাচ্ছন্দ।
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৭

লেখক বলেছেন: আসলেই তাই ভাইয়া।
তবে এখনও যা অবশিষ্ট আছে তাও যদি একটু গুছিয়ে উপস্থাপন করা যেত, তাহলে আমাদের পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হতো।

৭. ০২ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
ঘাসফুল বলেছেন: দারুন লাগলো রাঙ্গামাটি :)
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ। আসলেই অনেক সুন্দর। আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে, ইচ্ছে আছে পরে কোন এক সময়ে আপনাদের সাথে শেয়ার করার।

৮. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:২১
ডলুপূত্র বলেছেন: খুবই ভাল হয়েছে। পারলে প্রিয় চট্টগ্রাম গ্রুপে দিন।


Click This Link
০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৬

লেখক বলেছেন: ভাল লেগেছে জেনে ভাল লাগলো, তবে ফটোগ্রাফার আমি না।

৯. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৮:৩৩
জেড ইসলাম বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে। কবে গিয়েছিলেন রাঙ্গামাটি ?

০৩ রা নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন: আমি অনেকবার গিয়েছি, ছবি গুলোও বিভিন্ন সময়ের।
লাস্ট গেছি গত মাসে।

১০. ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৫
পুরাতন বলেছেন: রাঙা মাটিকে প্লাস+++++++
০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: আর আমি কি মাইনাস?

১১. ০৩ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৮
রুমমা বলেছেন: এরকম একটা বাড়ির ছবি একেছিলাম।আপনাকে দিলাম।
০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রুমমা।
এমন বাড়িই আমার ভাল লাগে, ঢাকা শহর একটা অসহ্য জায়গা।

১২. ০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: @রুমমা আপনার ছবি দেইখা আমি মুগ্ধ।

@ আফা-মাস্টর নিবো আমিও শুনলাম। মাস্টর নিবো না খাতিরের লোক নিবো?

তুমার বান্ধবিরেই নিবো শুনলাম। (মিতা)
০৪ ঠা নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৫২

লেখক বলেছেন: হ, আমিও তাই শুনছি। আগের দুইটার অবস্থা শুনছস?
সেই রকম, পল হাত কামরাইতাছে।

১৩. ০৩ রা নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:১১
শাওন৩৫০৪ বলেছেন: খুব সুন্দর, একসাথে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ঘুরছি, যদিও আমি বান্দরবানের প্রেমে দিওয়ানা, তবু, রাঙ্গামাটি প্রায় সমান সুন্দর...
ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ..
০৪ ঠা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: খাগড়াছড়ি, বান্দরবান আমারও ব ভাল লাগে, বিশেষ করে বর্ষাকালে। পাহাড়ের নালা গুলো দিয়ে পানি বয়ে চলা, খুব সুন্দর লাগে। তবে রাস্তা ভয়ংকর প্লাস নৈসর্গিক।

১৪. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
নীল ভোমরা বলেছেন: রাঙামাটির চোঙায় ভর্তি দই খেয়েছেন?
০৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: চোঙায় দই, খাইনি তো!! স্পেশাল নাকি?

০৬ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: আগেই দেখেছিলাম। থ্যাংকস।

১৬. ০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১০
সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার পোস্ট। রাঙ্গামাটি সত্যি খুব মনোমুগ্ধকর জায়গা। আমি একবার গিয়েছিলাম সেখানে। পুরো লেক চক্কর দিয়েছি। অনেক মজা হয়েছিল। সুন্দর এই পোস্ট উপহার দেয়ার জন্য আপনাকে জানাই অনেক সাধুবাদ।
০৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:২৩

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকে অনেক থ্যাংকস।

১৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৯
চানাচুর বলেছেন: রাঙামাটি আমার আর কোনোদিনও দেখা হবে না। :(
০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১৯

লেখক বলেছেন: কেন আপু?

১৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৩
পারভেজ বলেছেন: চমৎকার ট্রাভেল ব্লগ!
মানুষ, প্রকৃতি, খানাপিনা!!
আর কি চাই!!
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: থ্যাংকস ভাইয়া, আমি ঘুরতে ভালবাসি। আর আপনাদের ভাল লাগলে আমার অনুভুতি আপনাদের সাথে শেয়ার করতে চাই।

১৯. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৩৫
দীপান্বিতা বলেছেন: রাঙ্গামাটি ঘুরতে যেতে মন চায় :)......আর চোঙ্গার মধ্যে জলপাই ভর্তার ছবি দেখে তো এখনই জিভে জল এসে গেল!:P
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৭

লেখক বলেছেন: চলে আসেন আপু।
হুম তবে দেখতে যত ইন্টারেসটিং খেতে তত ভাল না। আপনি কখনো জলপাইয়ের মোরব্বা খেয়েছেন?
এরকম চোঙ্গায় করে ওরা মুরগির মাংসও রান্না করে, খেতে খুব মজা।

২০. ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৫
তারার হাসি বলেছেন:
সুন্দর ছবিতে সুন্দর মনোরম একটা জায়গা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তারার হাসি, পোস্ট টি পড়ার জন্য।

২১. ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৪৯
ই য়া দ বলেছেন: রাঙ্গামাটি আমার জন্মস্থান। জন্মের পর প্রথম ৫ বছর ছিলাম। তারপর পড়ালেখার জন্য ঢাকা চলে আসি।

এখন বন্ধ পেলেই চলে যাই।

"রাঙ্গামাটি" নিয়ে আমিও একটা ছবি ব্লগ দিব ভাবছি।

আপনার পোস্ট ভালো লেগেছে আপু।
১৬ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: এস এত সুন্দর একটা জায়গায় থাকতে ভাইয়া!!
হিংসে হচ্ছে তোমাকে।


তারিতরি ছবি বল্গ দাও।

২২. ১৩ ই মে, ২০১০ রাত ২:৩১
সরল মানুষ বলেছেন: হুমম ! আমার ফ্রেন্ড আছে রাঙ্গামাটিতে । অবশ্য ঢাকায় থাকে
নাম হচ্ছে চিংকি চাকমা। কিছু দিন পর বেড়াতে যাচ্ছি :)
১৩ ই মে, ২০১০ সকাল ১০:৫৭

লেখক বলেছেন: এখন শুভলং এর ঝর্ণা খুব ভাল লাগবে।
ঘুরে এসে আমাদের ছবি দেখাবেন কিন্তু........

২৩. ০৬ ই জুলাই, ২০১০ রাত ১২:১৪
আল মুজাহিদ বলেছেন: শহরের পোড়া চোখের জন্য ............... অসহ্য সুন্দর!
০৬ ই জুলাই, ২০১০ সকাল ৯:২৬

লেখক বলেছেন: যথার্থ বলেছেন.........

২৪. ০৬ ই জুলাই, ২০১০ সকাল ৮:৩২
মে ঘ দূ ত বলেছেন: বেশ!

খুব ছোটোবেলায় গিয়েছিলাম। আরেকবার যাওয়ার ইচ্ছে রইলো।
০৬ ই জুলাই, ২০১০ সকাল ৯:২৭

লেখক বলেছেন: আমি বেশ কয়েকবার গেছি, তবুও বারবার যেতে ইচ্ছে করে..............

২৫. ০৬ ই জুলাই, ২০১০ সকাল ৯:৩৪
১২৩৪ বলেছেন: আমি যাইনি... :(( :(( :((
++++++++++++++++++
০৬ ই জুলাই, ২০১০ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: আহারে, ঘুরে আসুন সময় করে, তারাতারি..........

 

মোট সময় লেগেছে ০.৯৬০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বাংলার হিন্দু, বাংলার খৃস্টান,
বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান
আমরা সবাই বাঙ্গালী, বাংলাদেশী...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ