somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাহাড়ে আমি.......

১২ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবুজে ঘেরা পাহাড়ী জনপদ বান্দরবনকে সব সময়ই আমার কাছে রহস্যময় মনে হয়।


পাহড়ের গা বেয়ে যখন গাড়ি এগিয়ে চলে তখন পেছেন ফেলে
আসা পথের দিকে চোখ পরে, তখন শিউরে উঠি পাহাড়ের
পাশের অতল গভীর খাদ দেখে। একই সাথে আবার অসম্ভব সুন্দর
প্রকৃতি দেখে মন ও ভরে যার।






রাঙ্গামটির পরে আমার দ্বিতীয় ভালোলাগা হলো বান্দরবন।
শীতকাল টা বেড়ানোর জন্য উপযুক্ত সময় হলেও আমার বেশি ভাল
লেগেছিল বর্ষাকাল। কারণ এময়টায় সবুজ বান্দরবনকে আরও বেশি সবুজ লাগে।




এছাড়া রাস্তা আর পাহাড়ের নালা গুলো দিয়ে বয়ে চলা বৃষ্টির
পানি খুব দারুন একটা আবহ সৃষ্টি করে।

বান্দরবনের বসবাসরত ক্ষুদ্র জাতি গোস্ঠীর মধ্যে অন্যতম হলো বম
আর মুরং। এখানকার দর্শনীয় জায়গা গুলোর মধ্যে রয়েছে
চিম্বুক, নীলগিরি, নীলাচল, মেঘলা, বগা লেক, রাইং খং পুকুর, প্রান্তিক লেক, রিঝুক ঝর্না, হাতিভাঙ্গা, মুরং এবং বম গ্রাম, সাঙু নদী
প্রভৃতি। আমার অবশ্য শুধু চিম্বুক, নীলগিরি, বগা লেক দেখার
সৌভাগ্য হয়েছে।

৩০০০ ফুট উচ্চতার চিম্বুক পাহাড় বাংলাদেশের তৃতিয় বৃহত্তম
পাহাড়। দারুন এই পাহাড়টার উপর সরাসরি গাড়ি নিয়ে উঠে যাওয়া যায়। এখানে একটা রেস্ট হাউস আছে। চিম্বুকের চুড়া থেকে বঙ্গোপসাগরের কিছু অংশ দেখা যায়।
আর একটা খুব দারুন ব্যাপার হলো আবহাওয়া ভাল থাকলে পাহাড়ের
উপরে অনেক সময় মেঘ গা ছুয়ে যায়। সে যে কি আসাধারণ অনুভুতি।

পাহাড়ের উপর থেকে দেখা মেঘের সমুদ্র।



চিম্বুকের কাছে, বান্দরবনের থেকে প্রায় ৪৭ কি মি দুরে সমুদ্র
সীমা থেকে ২৪০০ ফু: উচ্চতায় অবস্থিত নীলগিরি। নামের মতো জায়গাটাও খুব সুন্দর। এখানেও চমৎকার একটা রিসোর্ট আছে।



বান্দরবনে বেশ কিছু লেক আছে, অন্যতম রুমার বগা লেক।
লেকটার এমন নাম হলো কেন কে জানে? এখানে রাত্রিযাপনের ব্যবস্থা আছে।


এছাড়া হলুদিয়ার প্রান্তিক লেক টাও খুব ভাল লেগেছে।


বান্দরবনে ভ্রমনের প্রাকৃতিক সৌন্দর্যের পাশা পাশি বাড়তি পাওনা হলো বৌদ্ধ মন্দির গোল্ডেন টেম্পল। বাংলাঘাটের একটি পাহাড়ের উপর নির্মিত এর ওপর নাম হলো যাদি মন্দির। মন্দিরে ভেতর কিন্তু জুতা এবং শর্টস পড়ে ঢোকা নিষেধ।




এই পাহাড়ের চুড়োয় দেবতা পুকুর নামে একটা পুকুর আছে।

এইই ছিল এবারের ভ্রমন আমার। সময় স্বল্পতার কারণে অনেক কিছুই দেখার বাকি রয়ে গেছে।

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১:৩২
৩৩টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×