আমার প্রিয় পোস্ট
- আমার অনুসারিত ব্লগার ও তাদের নিয়ে কিছু অর্থহীন কথা - কামরুল হাসান শািহ
- স্মৃতির পাতায় বিটিভি :প্রসঙ্গ জনসচেতনতা মূলক অনুষ্ঠান - সীমান্ত আহমেদ
- হার্মাদ জলদস্যুর গুপ্তধনের খোঁজে (ইতিহাস, ভ্রমণ ও ছবি ব্লগ) - নুভান
- বেগম আখতার গানের জগতের সম্রাজ্ঞী। - সুরঞ্জনা
- ডিসেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন - দূর্যোধন
- ব্লগ রাজনীতি ও ব্লগের রাজনীতি - একরামুল হক শামীম
- সালতামামি ২০১১ : বছর জুড়ে গল্প, কবিতা ও উপন্যাস লেখা পাঠকপ্রিয় সৃজনশীল ব্লগারেরা - রেজওয়ান মাহবুব তানিম
- ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... - ফিউশন ফাইভ
- ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য - ফিউশন ফাইভ
- ছেড়া পাতার গল্পকথা অথবা আমার লেখা গল্পগুলো (২০০৯-২০১১) - সকাল রয়
- বাংলা ভাষায় ব্লগিং - আহরার হোসেন আরিফ
- নভেম্বর মাসের অবশ্যপাঠ্য পোস্টের সংকলন - দূর্যোধন
- হাইপেশিয়া—আলেকজান্ড্রিয়ার বাতিঘর - ম্যাভেরিক
- আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা! - ম্যাভেরিক
- সৈয়দপুরের গোলাহাট গণহত্যা বিশ্বাস ঘাতকতার শিকার চার’শ তের জন - সামছা আকিদা জাহান
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- জগজিত সিং এর অমর কীর্তি - ৭৬ টি এ্যালবাম একসাথে (আমার আপলোড করা) - কবির চৌধুরী
- দূর্যোধনের দৃষ্টিতে অক্টোবর মাসের অবশ্যপাঠ্য পোস্টসমূহের সংকলন-২ - দূর্যোধন
- শুভ জন্মদিন রেজওয়ানা - ইমন জুবায়ের
- ফিউশন ইন্সট্রুমেন্টাল ............... - গানচিল
- গণিতের নোবেল, আবেল পুরস্কার ২০১১-এর উৎসবে - ম্যাভেরিক
- আমার পছন্দের কিছু ভারতীয় হিন্দি গান। - প্রজন্ম৮৬
- [ভুলে যাওয়া নাটকগুলি] পাগড়ী (১৯৮৪) - রাইসুল জুহালা
- ভানু বন্দোপাধ্যায়---কখনো শুনে দেখেছেন কি? - ফেলুডার চারমিনার
- আমাদের সংস্কৃতি জগতে পরিবারতন্ত্র ! - ১০ (শেষ) - এ.টি.এম.মোস্তফা কামাল
- Nasca Lines: পেরুর রহস্যময় ন্যাযকা সভ্যতা এবং তাদের ততোধিক রহস্যময় ভূ-চিত্রগুলি - হোরাস্
- বর্ষপূর্তি এবং দূর্যোধনের প্রিয় ব্লগারেরা
- দূর্যোধন
- স্মৃতি ১৯৭১ (শেষ পর্ব) - সুরঞ্জনা
- 'ভাষা আন্দোলনের ইতিহাসে ইসলাম ও তৎসংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ'বরাবরঃ অয়োময় - রুদ্রপ্রতাপ
- জ্ঞানী-নির্বোধ কিংবা নির্বোধ-জ্ঞানীর গল্প - ম্যাভেরিক
- ত্রিরিশ ব্লগার'রে লইয়া খভিতা,বর্ষসেরা লেখা এটাই, ভুট দিন - সৌপ্তিক
- বাবাকে যে চিঠি শুধু একবার লেখা যায় , কখনও পোস্ট করা হয়ে ওঠেনা - মেহরাব শাহরিয়ার
- ১৯৭১ সালে বুদ্ধিজীবি হত্যার ইতিবৃত্ত (পর্ব-১০) - নাঈম
- ফুলের নাম- অঞ্জন - রাজামশাই
- ছবি থেকে মুছে ফেলুন অপ্রয়োজনীয় অংশ - হাসান জোবায়ের
- ডায়েরীর পাতা থেকেঃ যুদ্ধশিশু এরিনা ও তার বীরাঙ্গনা মায়ের যন্ত্রণা গাঁথা - ড়ৎশড়
- ব্লগারদের বাসায় ঈদ দাওয়াত
আহা কি আনন্দ আকাশে বাতাসে...
- চতুষ্কোণ
- পদ্মার অথবা এক বেশ্যার গল্প - জীবনানন্দদাশের ছায়া
সামহোয়্যার ইন কিডস্ 2
- পুরাতন
- বিংশ শতাব্দীর কিছু উল্লেখযোগ্য বক্তৃতা - নাজনীন১
- সত্যজিৎ রায় - ১ - মে ঘ দূ ত
- সুকুমার রায়ের ছড়া সমস্টি। - ব্রাইট
- মিথের জীবন, জীবনের মিথ - অন্ধ আগন্তুক
- ফটো অফ দ্য ডে - ক্যামেরাম্যান
- আমার ব্লগিং বর্ষপূর্তি এবং আমার ভাল লাগা ব্লগারগন - মোঃমোজাম হক
- কবিতাঃ নেফারতিতি! এবং একটি ঐতিহাসিক ডকুমেন্টরী - ফাহাদ চৌধুরী
- প্রত্যাবর্তন - হাসান মাহবুব
- আমার প্রিয় ব্লগার- ২য় পর্ব - ই য়া দ
- ইহা একটি বোতল প্রাসাদ ( উৎসর্গ প্রাসাদ প্রেমী এসরেজওয়ানা কে ) - শয়তান
- অদ্ভুতুড়ে: ব্ল্যাক ম্যাজিক - সব্যসাচী প্রসূন
- নারিন্দা গ্রেভ ইয়ার্ড (ওয়ারী) - এর বর্তমানের কিছু ছবি ... - রাজিব শাহরিয়ার
- যুদ্ধ শিশু বলছি--কে আছ শুনবার?? - নিবিড়
- বিশ্ববিবেককে কাঁপিয়েছিল যে ছবি - জোবাইর
- টেলিফোন নম্বর গুলো কি একটু মুখস্ত করবেন? - মিলটন
- সিন্ধু সভ্যতার অক্টোবর ২০০৯ আপডেট: নগরকেন্দ্রিক সভ্যতাটির ভাষা দ্রাবিড়ীয় এবং এটি পশুচারণকেন্দ্রিক আর্য-বৈদিক সংস্কৃতির চেয়ে প্রাচীন - ম্যাভেরিক
আসলেই কি টাপোসিরিস ম্যাগনায় ঘুমিয়ে আছেন সুন্দরী ক্লিওপেট্রা??
০১ লা এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৫
সৌন্দর্যের দেবী হিসেবে যে ক্লিওপেট্রার নাম আমরা সবাই জানি তিনি সপ্তম ক্লিওপেট্রা। তার পুরো নাম Cleopatra VII Thea Philopator.
তিনিই সর্বশেষ মিশরীয় ফারও শাসক।
বাবা দ্বাদশ টলেমির মৃত্যুর এর পর মেয়েদের একক ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার অধিকার না থাকায়, অষ্টাদশী ক্লিওপেট্রা, তাঁর থেকে ছয় বছরের ছোট ভাই ত্রয়োদশ টলেমিকে বিয়ে করেছিলেন।
![]()
ক্ষমতার শীর্ষে ওঠের পরে অনুমানিক ৫১ খ্রী: পূর্বে তিনি দাপ্তরিক কাগজ পত্র থেকে টলেমির নাম মুছে দেন, এবং দীর্ঘ দিনের টলেমি বংশের মেয়েদের একক শাসনের অধিকার না থাকার প্রথা মুছে ফেলে সকল ক্ষমতা একক ভাবে গ্রহণ করেণ।
এর ফলে একসময়ে তিনি উচ্চ পর্যায়ের পরিষদদের বিরাগ ভাজন হন। এক পর্যায়ে ক্লিওপেট্রাকে সরিয়ে তারা টলেমীর একক ক্ষমতা নিশ্চিত করেন। ক্লিওপেট্রা পালিয়ে যান। কিন্তু তাই বলে তিনি দমে থাকেন নি। নিজের সেনা গড়তে থাকেন। অবশেষে রোম সম্রাট জুলিয়াস সীজারের প্রেমময় দৃষ্টি আকর্ষন করেণ এবং তার সাহায্যে ক্ষমতা ফিরে পান। কথিত আছে সীজারে সাথে প্রথম সাক্ষাতের সময় তাকে একটা পার্সীয়ান কার্পেটে মুড়ে পারিচারকগন নিয়ে যায়। এর পর সিজারের সামনে কার্পেটের রোল খুলে তাকে উপস্থাপন করা হয়। (লাস্যময়ি রানীকে দেখে নিশ্চয়ই বুড়ো সিজারের চোখ ট্যারা হয়ে গিয়েছিল, বেচারা
)
সীজারের মৃত্যুর পর তিনি মার্ক এন্টনীর সহায়তায় নিজের সাম্রাজ্যকে আবারো কন্টকমুক্ত করেন।
![]()
তবে তার শেষ জীবনটা খুব সুখের কাটেনি।
পরাজয়ের বঞ্চনা থেকে বাচাঁর জন্য তিনি ভাইপার জাতিয় এক সাপের কামরে আত্মহত্যা, মতান্তরে হত্যা করা হয়।
![]()
ক্লিওপেট্রার ডেথ মাস্ক।
সাম্প্রতিক উৎখননে মিশরের ৩০ মাইল দক্ষিন পশ্চিমে প্রাচীন আলেকজান্দ্রিয়ার কাছে Toposiris Magna তে একটা মন্দির আবিস্কৃত টপোরিসিস ম্যাগনা এর বর্তমান নাম অ্যবসির (Abousir)। নীল উপত্ক্যার পশ্চিম তীরে লেক ম্যারিউটেরর (Lake Mariout ) কাছে এর অবস্থান। এখানে একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ আর আলেজান্দ্রিয়ার লাইট হাউসের একটি রেপ্লিকা রয়েছে।
![]()
আলেকজান্দ্রিয়ার লাইট হাউসের রেপ্লিকা।
কারো কারো মতে ২০০০ বছরের পুরতন এই মন্দিরটি দেবতা ওসিরিসের। আবার ভিন্ন মতানুসারে খ্রিষ্টপূর্ব ৩০০ সালের দিকে মিশরীয় দেবী আইসিসের সম্মানে এ মন্দির নির্মাণ করা হয়েছিল।
![]()
টপোসিস ম্যাগনাতে প্রাপ্ত মন্দির।
উৎখননে এখানে অনান্য প্রত্নবস্তুর সাথে ১০ টি মমি পাওয়া গেছে। এছাড়া ক্লিওপেট্রার যুগীয় মুদ্রার বৈশিষ্ট যুক্ত ২০ টি মুদ্রা এবং একটা মুখোশের ভগ্নাংশ পাওয়া গেছে যা এন্টনি স্টাইলে নির্মিত।
![]()
এন্টনি স্টাইলে নির্মিত মুখোশটির ভগ্নাংশ।
প্রত্নতাত্বিকদের মতে এখানেই, এই মন্দিরটিতেই থাকতে পারে ক্লিওপেট্রা ও তার প্রেমিক অ্যান্টনির দেহাবশেষ।
প্রচলিত ধারণায়, তাঁরা এ্যাক্টিয়াম যুদ্ধে রোমান সম্রাট অক্টাভিয়ানের কাছে পরাজয়ের পর আত্মহত্যা করেছিলেন৷
মিশরের সুপ্রিম কাউন্সিল ফর এ্যান্টিকুইটিজ এর প্রধান জাহি হাওয়াস বলেন, এখানে ক্লিওপেট্রার দেহাবশেষ পাওয়া না গেলেও কমপক্ষে কোন রাজকীয় সমাধি অবশ্যই খুঁজে পাওয়া যাবে, কেননা জায়গাটি অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সমাধিতে ভরা৷ আর প্রাচীন মিশরে শীর্ষ কর্মকর্তাদের সাধারণত শাসক ফারাওদের আশেপাশেই সমাহিত করা হতো৷ তিনি বলেন, এই স্থানে ক্লিওপেট্রার সমাধি পাওয়া গেলে, ১৯২২ সালে তরুণ রাজা টুটানখামেন এর সমাধির খুঁজে পাওয়ার পর এটাই হবে সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার৷
![]()
সপুত্রক রানী ক্লিওপেট্রা(Temple of Dendera)
ডোমিনিকান প্রত্নতাত্ত্বিক ক্যাথলিন মার্টিনেজ মনে করেন, আত্মহত্যার পর এই মন্দিরের যাজক ক্লিওপেট্রার দেহ এখানে এনে রাখতে পারেন৷ তিনি বলেন, তাঁদের মৃতদেহ যেন রোমানরা খুঁজে না পায় সেজন্য এই মন্দিরে লুকিয়ে রাখা হয়েছিল৷ কেননা, সেসময় পরাজিত শাসকের মৃতদেহ হাতে পাওয়াটাকেই প্রকৃত বিজয় হিসেবে গণ্য করা হতো৷ তাঁর বিশ্বাস, ক্লিওপেট্রার মৃত্যু ছিল একটি ধর্মীয় ঘটনা এবং ভাইপার জাতের ক্ষুদ্র বিষধর সাপের কামড়ে তিনি মারা গিয়েছিলেন৷রোমান ঐতিহাসিক প্লুটার্কের লেখাতেও রয়েছে, যে ক্লিওপেট্রাকে অ্যান্টনির সাথেই সমাহিত করা হয়েছিল।
যাই হোক সময়ই বলে দেবে সৌন্দর্যের দেবী কি আসলেই এখানে চিরনিদ্রায় শায়িত কিনা। আর যদি তাই হয় তাহলে নির্ঘাত এই টপোরিসিস ম্যাগনা (বর্তমান Abousir) সারাবিশ্বের প্রেমিক-প্রেমিকাদের জন্য সেটি অত্যন্ত আকর্ষণীয় এবং দর্শনীয় স্থানে পরিণত হবে৷
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ক্লিওপেট্রা ;
প্রকাশ করা হয়েছে: , বিশ্বসভ্যতা বিভাগে । সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:০৪ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: আইচ্ছা ঠিক কইরা দিমুনে।
কৌশিক বলেছেন:
আহা! বড় ভালো খালাম্মা ছিলেন...
লেখক বলেছেন: হুম সুন্দরী খালাম্মা।
ইমন জুবায়ের বলেছেন:
এমন একটি চমৎকার পোষ্টের জন্য আরও চমৎকার একটা উপহার না দিয়ে কিছুতেই থাকতে পারলাম না। http://www.mediafire.com/?zq1mngz0qzk
লেখক বলেছেন: উপহার পেয়ে খুব খুশি হয়েছি.......
সজল৯৫ বলেছেন:
চমঁৎকার+++
লেখক বলেছেন: ধন্যঁবাদ
লেখক বলেছেন: পড়েছেন দেখে ভাল লাগলো।
ইউনুস খান বলেছেন:
তথ্যবহুল পোস্ট। ভালো থাকুন আপু।
লেখক বলেছেন: আরে ইউনুস ভাইয়া, কেমন আছেন।
ভুতের গল্প কিন্তু লিখছেন না একদম!!
বুমবুম বলেছেন:
comment by: কৌশিক বলেছেন: আহা! বড় ভালো খালাম্মা ছিলেন... কৌশিক বলেছেন: আহা! বড় ভালো খালাম্মা ছিলেন...
লেখক বলেছেন: ক্লিওপেট্রার আত্মা এটা দেখলে আপনার খবর আছে।
লেখক বলেছেন: "Age cannot wither her, nor custom stale
Her infinite variety: other women cloy
The appetites they feed: but she makes hungry
Where most she satisfies; for vilest things
Become themselves in her: that the holy priests
Bless her when she is riggish [wanton]."
শায়মা বলেছেন:
আহা ক্লিওপেট্রাকে দেখতে ইচ্ছে করে।
লেখক বলেছেন: আমারও দেখতে ইচ্ছা করে।
একদিন নিশ্চয়ই পুনরুদ্ধার সম্ভর হবে।
বড় বিলাই বলেছেন:
জানতে ইচ্ছা করে আসলে তিনি দেখতে কেমন ছিলেন। কেন যে তখন মোবাইল ক্যামেরা আবিষ্কার হল না।
লেখক বলেছেন: "For her beauty, as we are told, was in itself not altogether incomparable, nor such as to strike those who saw her; but converse with her had an irresistible charm, and her presence, combined with the persuasiveness of her discourse and the character which was somehow diffused about her behaviour towards others, had something stimulating about it. There was sweetness also in the tones of her voice; and her tongue, like an instrument of many strings, she could readily turn to whatever language she pleased..."
Plutarch, Life of Antony (XXVII)
লেখক বলেছেন: তাইলে মার্ক এন্টনির মতো হওয়া লাগবে
লেখক বলেছেন: হুম বহু বিবাহ ভাল না।
একটু আগে না রাগ ইমন আপুর মেয়েকে বিয়ার প্রস্তাব দিলেন।
আর তেনার এক মাত্র কন্যা Cleopatra Selene নামিবিয়ার আফ্রিকান রাজা দ্বিতীয় জুবারে বিয়া কইরা ফালাইছে।
লেখক বলেছেন: কিন্তু ধরা দিল কই??
ধন্যবাদ মন্তব্যের জন্য।
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
ক্লিওপেট্রার বিদেহী আত্মার শান্তি কামনা করছি! জীবিতাবস্থায় বেচারি অনেক কষ্ট পেয়েছিলেনলেখক বলেছেন: আমারও মাঝে মাঝে তাঁর কথা ভেবে মায়া লগে।
উচ্চাভিলাশ পূরণের জন্য আসলেই অনেক সংগ্রাম তাকে করতে হয়েছে। তারপরও শেষ জীবনটা কেমন হলো........
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
বহু বিবাহ জায়েজ আছে। তাছাড়া রাগ ইমন আপু/শাশুড়ি যৌতুক দিতে গড়িমসি করতাছেন। ক্লিওপেট্রা বেগমের নাতনীরে বিয়া করলে যে টাকা পামু তাই দিয়া সবাইরে সুখেই রাখুম।
লেখক বলেছেন: হুম।
তবে আপনকে মনে রাখতে হবে তার কন্যার বিয়ে হয়েছিল আফ্রিকার রাজার সাথে। সুতরাং নাতনীর আরাম আয়েশে থাকতে থাকতে এমন চেহারাই হবার কথা........![]()
এখন তাও যদি আপনি বিয়ে করতে চান, তাহলে আমার আর কিছু বলার নেই.......
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আপ্নেরে কইছে যে ক্লিওপেট্রার নাতনী ওইরাম হৈবে?
তিনি বড়ই সৌন্দর্য। আপ্নেরে মাইনাচ।
লেখক বলেছেন: হায়রে প্রেমে পড়লে মানুষ যে আন্ধা হইয়া যায়, আপনে তার বড় প্রমাণ।
যাক খাল কাইট্টা হাঙ্গর আনলে আমি আর কি করতে পারি
ইমন জুবায়ের বলেছেন:
আচ্ছা, এমন হল কেন? দেখছি।
লেখক বলেছেন: হুমমম...........
ইমন জুবায়ের বলেছেন:
ক্লিওপেট্রার ওপর একটা বই। কাইন্ডলি আবার ট্রাই করেন তো। আমার এখান থেকে তো হচ্ছে ... http://www.mediafire.com/?zq1mngz0qzk
লেখক বলেছেন: এবার হয়েছে.................
লেখক বলেছেন: কেন, ক্লিওপেট্রার ডাকে নাকি
লেখক বলেছেন: হুম,
ছুট মানুষদের এগুলা লেট কইরা দেখাই ভাল......
লেখক বলেছেন: হুম, বেচারা।
ক্ষমতার জন্য কত কিছু করলো, কিন্তু শেষ রক্ষা হলো না।
লেখক বলেছেন: হ্যাঁ এটা নিয়ে অনেকই দ্বিমত পোষন করে।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
দ্বিমতের কিচ্চু নাই। ক্লিওপেট্রা বেগম সৌন্দর্য আছিলেন, তেনার নাতনীও বড়ই সৌন্দর্য!
লেখক বলেছেন:
লেখক বলেছেন: দেখলে তো আরো আফসোসে মইরা যাইতেন
নীল ভোমরা বলেছেন:
সংযুক্ত ছবিতে ক্লিওপেট্রার রূপ ঠিক যেন মেলে ধরছেনা। আধুনিক কালের কোন শিল্পীর আঁকা ক্লিওপেট্রার কোন কাল্পনিক চিত্র আছে কি?! সৌন্দর্য্যের দেবীর সৌন্দর্য্য দেখে আমরাও একটু পুলকিত হতাম!
লেখক বলেছেন: এই যে দিলাম, তবে এটাও খুব বেশি সুন্দর না.......
![]()
কাব্য বলেছেন:
কই ঘুমাইয়া আছে কইতারুম্না, তয় আমার বাসায় নাইক্ক্যা তাও ভালো যে মানুষজন মইরা যায় !! মরার পরেও কারো কারো রূপগুণ,পেরেম-ভালুবাছা নিয়া মাইনষে যেমতে কামড়া কামড়ি করে, হ্যারা বাইচ্চা থাকলে যে কি হইতো
লেখক বলেছেন: হুম, আঙ্গুর ফল সব সময়ই টক।
তবে, আমার মনে হয় ক্লিওপেট্রা বাইচ্চা থাকলে কাব্য মিঞা, উনার বাসার সামনে বাড়ি ভাড়া নিত কনফার্ম.......
ফাহাদ চৌধুরী বলেছেন:
ক্লিওপেট্রা রে নিয়া লেখুম ভাবছিলাম । আপ্নে দেখি লেইখা ফালাইছেন । যা হোক তালি নেফারতিতি আমার ।ব্যাক টু পাষ্ট এর ব্যবস্থা করেন!! মিশরে যাইতাম মুন্চায়
লেখক বলেছেন: অসুবিধা নাই, আপনি উনার প্রেম কাহিনী নিয়ে লিখতে পারেন।
হে হে, ঐটা মানুষ মনে হয় বেশি পছন্দ করবে।
আর নেফরেতিত আপনার এইটা কি শুনাইলেন
লেখক বলেছেন: আপনের সাত দিন সময় দেয়া হইলো, এর মধ্যে নেফরেতিতির পোষ্ট না দিলে কিন্তু আমি দিয়া ফালামু।
সুন্দরীদের সিরিজ করতে চাইছিলাম।
ফাহাদ চৌধুরী বলেছেন:
উখে!!! তয় সাত না ১০ দিন //সব সুন্দরীই নহে !! বরং, নেফারতিতি, ক্লিওপেট্রা এই দুই সুন্দরীকে কুবতে ভালা পাই
লেখক বলেছেন: এই যে নিয়ে নেন আপনার বুক করা নেফরেতিতি ![]()
![]()
পোষ্টের অপেক্ষায় থাকলাম ![]()
লেখক বলেছেন: চুপ ব্যাটা বেত্তমিজ।
পোলার বাপ আবার বিয়া করতে চায়
দাড়াও নারী নির্যাতন মামলায় ফাসাইয়া দিমু............
রিফা বলেছেন:
ভালো লাগলো। চমৎকার পোষ্ট। +++
লেখক বলেছেন: পড়ার জন্য রিফাকে অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: এই নেন আপনের বউ, অনেক কষ্টে বাইর করছি
![]()
মমি নিয়াই আপাতত খুশি থাকেন
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আমি বিয়া করুম না। আব্বা কইছে তার পছন্দমত বিয়া কর্তে হৈবে। নইলে মাইরা তক্তা বানায় দিবে।
এইবারের মত মাফ কইরা দেন আফুমনি। কান ধরছি, আর বিয়ার কতা কমু না।
লেখক বলেছেন: এই তো গুডি গুডি বয়
সমুদ্র কন্যা বলেছেন:
লিজ টেলরের মুভি, তারপরে হেনরি রাইডার হেগার্ডের বই.......ক্লিওপেট্রার প্রতি অসম্ভব একটা আকর্ষণ তৈরি করেছে। ভাল লাগল আপনার লেখাটা।
লেখক বলেছেন: অনেক অনেক রহস্যময়ী।
হু, আপু লিজ টেলরের মুভিটা আমিও দেখেছি, অনেক আগে।
আবার দেখতে ইচ্ছা করে, কিন্তু ডিভিডি পাচ্ছি না খুজে।
ভোরের তারা বলেছেন:
ক্লিওপেট্রা আমার প্রিয় চরিত্র গুলোর একটি। অনেক কিছু জানতে পারলাম আপনার পোষ্টের মাধ্যমে। মিশরের অতীত ইতিহাসের প্রতি বেশ আকর্ষন বোধ করি। ভবিষ্যতে এরকম আরো পোষ্ট চাই।
লেখক বলেছেন: আরো পোস্ট তো দিতে চাই শুকতারা, কিন্তু দেখেননা, ফাহাদ ভাইয়া কেমন নেমরেতিতকে বুকিং করে ফেলেছে
লেখক বলেছেন: এপ্রিল ফুলে কোন গন্ধ নেই..........
এন এইচ আর বলেছেন:
প্রসাদ আপুর পোস্ট পড়ে মনে হচ্ছে কাল আমার ইতিহাস পরিক্ষা.........ক্লিও রুপ বর্ননা নিয়ে কি যেন বই পড়েছিলাম এখানে.....যদি আমার জীবনে কেউ না থাকত তাহলে নিশ্চিত আমিই হতাম ক্লিওর আসল প্রেমিক।
তা ভালো আছেন আশা করি।
লেখক বলেছেন: এত রোমান্টিক একটা পোষ্ট পড়ে আপনার পরীক্ষার কথা মনে পড়লো
দাবিদার তো অনেক দেখছি, উপরে সিরিয়াল দেখছেন?
আছি ভালাই।
আপনি কেমন, এখনও ফ্রি ফ্রি কম্পু ইনস্টল করে দিচ্ছেন মানুষজন কে?
এন এইচ আর বলেছেন:
মানবিক বিভাগের ছাত্র তো তাই এসব নাম দেখলে ইতিহাস বইয়ের পাতা চোখে ভাসে...................।আর ফ্রী এর দিন কি আর আছে........।তিন যেতে হয়েছে ঐ বাসায় একবার গিয়েছি নিজের তেল পুরে দুবার আনা নেওয়া করেছে তারা........।সাথে রাতের খাবার পিঠা পুলি তো আছেই।
লেখক বলেছেন: তাহলেতো মনে হচ্ছে ভালই আছেন। খাওয়া দাওয়া, পিঠা, পুলি, আহা।
আশ করি সবসময়ই এমন ভাল থাকবেন, আনন্দে থাকবেন।
লেখক বলেছেন: হ, অনেক ভক্তকুলের মনে ছ্যাকা দিয়ে গেল.........
শয়তান বলেছেন:
সীজার ব্যাটারে মাইনাস
লেখক বলেছেন: হুম, অকর্মন্য বুইড়া।
লেখক বলেছেন: বেশি সুন্দর ছিল না, তাতেই এই অবস্থা।
সুন্দর হইলে না জানি কি হইতো।
তবে ভাইয়া ঠিকই বলছেন, এইটা নিয়া দ্বিমত আছে।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, পড়ার সুযোগ করে দেবার জন্য।
মে ঘ দূ ত বলেছেন:
ক্লিওপেট্রা মুভিটা ডাউনলোড করে রেখেছিলাম। কিন্তু এতই জগণ্য করে বানিয়েছে যে একটু দেখে আর দেখতে ইচ্ছে করেনি। তাছাড়া মুভিটে ক্লিওপেট্রাটাও দেখতে মোটেও সুন্দর না লেখক বলেছেন: হুম, মুভিতে চেহারাটা ঝগাড়াটে মেয়েদের মতন...
কল্পনার মানুষের বাস্তব রুপায়ন দেখলে বেশির ভাগ সময় হতাশ হতে হয়। আমিও এমন হতাশ হয়েছিলাম ট্রয় সিনেমায় হেলেনকে দেখে।
মাহমুদ ফয়সাল বলেছেন:
পোস্টটা অনেক ভালো লাগলো।।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফয়সাল ভাইয়া।
লেখক বলেছেন: হুম, অনেক ভক্তকুলের মনে ছ্যাকা দিয়ে গেল.........
আরিয়ানা বলেছেন:
অসম্ভব ভাল লাগেছে। ধন্যবাদ!!
লেখক বলেছেন: আরিয়ানা আপু, আপনি পড়েছেন দেখে আনন্দিত........
মনিং_ষ্টার বলেছেন:
অই সময়কার রাজনৈতিক অবস্তা জানার ইচ্ছা থাকলে দেখতে পারেন HBO নির্মিত ROME টিভি সিরিজটি। ২টা সিজন।পার্ট ১- সিজারের রোমান সম্রাট হওয়া পার্ট ২- অক্টাভিয়ানের রোমান সাম্রাজ্য দখল এবং অক্টাভিয়ানের কাছে হেরে মার্ক এন্টনী ও ক্লিওপেট্রার আত্মহত্যা।
লেখক বলেছেন: ধন্যবাদ মুভিটার নাম দেবার জন্য।
দেখে নেবো.........
ফাহাদ চৌধুরী বলেছেন:
নেফারতিতি'র কথা মনে আস্তেই আপনার এই পুষ্টার আর পেন্ডিং এক্তা পুষ্টের কথা মনে পইডা গেল!!
আম্রে আল্টিমেটাম দিছিলেন এই পুষ্টে!! আমিও দিয়া গেলাম!!!
লেখক বলেছেন:
লেখক বলেছেন:
লিলি বিন্তে সো্লায়মান বলেছেন:
অনেক ভাল লেগেছে পড়ে।হ্যাগার্ডের বইটার কথা মনে পড়ল। হারমাচিস্কে নিয়ে একটা পোস্ট দিন আপু, সবাই শুধু প্রধান চরিত্র নিয়ে লেখে, পাশের চরিত্র গুলো হারিয়ে যায়....
লেখক বলেছেন: লিলি আপু, অনেক ধন্যবাদ পড়ার জন্য। পুরানো পোস্টে কমেন্ট পেতে ভাল লাগে ![]()
লিখবো...........
আমি তোমাদর-ই লোক,আমি তোমাদর-ই ভাই বলেছেন:
কারো যদি ক্লিওপেট্রার মোবাইল নাম্বার লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
লেখক বলেছেন: ভাইসব, ভাইসব, একট জরুরী ঘোষনা..........
কারো যদি ক্লিওপেট্রার মোবাইল নাম্বার লাগে তাহলে আমি তোমাদর-ই লোক,আমি তোমাদর-ই ভাই এর সাথে যোগাযোগ করতে পারেন।
মিঠাপুর বলেছেন:
উপরে তো অনেক সিরিয়াল... লাইগা গেছে.....আমিও একটু লাইনে খারাইবার চাইবাম........ উনার না বলা একটি কথা বইটি কেউ পড়ছেন নাকি? ঐখানে তো আমার নাম কওয়া আছে...
লেখক বলেছেন: তাই নাকি, উনি মিঠাপুরে আসছিলেন?
জিসান শা ইকরাম বলেছেন:
আমার প্রিয় বিষয় এটা।
ভালোভাবে পড়ে তারপর মন্তব্য করবো।
ভালো থাকুন আমার প্রিয় ব্লগার
না পড়েই পিলাস দিলাম
লেখক বলেছেন: সন্মানীত বোধ করছি জিশান ভাই.....
ৈজয় বলেছেন:
চমৎকার বিষয় নিয়ে লেখার জন্য ধন্যবাদ
লেখক বলেছেন: পুরানো পোস্টে মন্তব্য পেতে খুব ভাল লাগে, মনে হয় কেউ কেউ তাহলে এখনও পড়ছে আমার লেখা গুলো।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জৈয় ![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























উনি ঘুমায়ে নেই। যতদুর জানি উনি ইন্তেকাল ফরমাইছেন।