একটি গরু বিষয়ক সচিত্র মহাকাব্য 
১১ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জানো নাকি গরুর মাথায়
দুইটা থাকে শিং
একটা হলো মিস্টার টং
একটা মিসেস টিং।
টিং ও টংয়ের খাতির খুবই
দোস্তি প্রাণে ছিলো
শিং দুটো তাই গরুর মাথার
মধ্যিখানে ছিলো।
কি ভেবে ধুৎ টিংটা সেদিন
বলল- “জনাব টং
এত্তো কেন মেজাজ তোমার
এত্তো কেন ঢং?
এমন এঁকেবেঁকে থাকো
মানুষকে দাও গুতো
তোমার এমন স্বভাব আমার
হয় না মনঃপুত।”
এই না শুনে টংয়ের খুবই
মেজাজ গেলো ক্ষেপে
টং বললো টিংকে- “শোনো
বলবে কথা মেপে।
স্বভাব নিয়ে দুষ্টু কথা
বলতে হলে টংকে
রাখবে মনে একশ পেতাম
পাটিগণিত অংকে!”
টিং বললো-
করতে নকল বুঝি?
টং বললো-
মেধাই আমার পুঁজি।
টিং বললো-
এটাও বুঝি চাপা?
টং বললো-
স্বাক্ষী স্কুলের আপা!
টিং বললো-
ইস্ রে জ্ঞানের গাঁট্টি
টং বললো-
তোমার সাথে কাট্টি!
কাট্টি মানে চুপটি থাকা
খিল্টা মুখে মেরে...
ধীরে ধীরে টিং ও টংয়ের
দূরত্ব যায় বেড়ে।
তখন থেকেই দূরে দূরে
গরুর মাথার শিং
একটা হলো মিস্টার টং
একটা মিসেস টিং।
ছবি গুলো সব আমার তোলা
ছড়াটা
টুকলি করা
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন