আমার প্রিয় পোস্ট

প্রিয়

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩১

শেয়ারঃ
0 4 0





আমার খুব ইচ্ছে আমার প্রিয় ব্লগার দের লেখা থেকে আমার প্রিয় একটা লেখা নিয়ে পোষ্ট দিব। সেই লেখা গুলো এমন হবে যা বার বার পড়তে ইচ্ছে করে। হাজার বার পড়লেও প্রতিবার মনে হবে নতুন করে পড়ছি! কিন্তু প্রিয় লেখা এত আছে তাদের থেকে একটা বেছে নেয়া যে কতটা অসম্ভব তা আজ বুঝেছি! অনেক বার এমন হয়েছে অনেক গুলোর মাঝে থেকে একটা কিছুতেই দিতে পাচ্ছিলাম না! মনে হচ্ছিল সব গুলো দিয়ে দি!

এ. এস. এম. রাহাত খান - রাহাত। আমাকে ব্লগের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। রাহাতের সব লেখাই রেখে দেয়ার মত।
মিশন তিন বিঘাঃ অনুভব করে আসুন স্বাধীনতাকে (ভ্রমন কাহিনী ও ছবি ব্লগ)


আসাদুজ্জামান সোহাগ - আমার পিচ্চি ভাইয়া টা। অনেক ভাল লেখে। কিন্তু কি যে হয়েছে হঠাৎ! লিখতে যেন ভুলেই গেছে! পিচ্চি ভাইয়াটার সব লেখাই আমার প্রিয়। তার মাঝ থেকে বেছে নিলাম এই কবিতাঃ
ইচ্ছে করলেইতো মরে যেতে পারি


অপ্‌সরা - আপুর কথা কি বলব! আপু তো আমার কাছে একটা পরী! আপুর লেখে থেকে একটা কে প্রিয় বলা যাবে না! অনেক কষ্টে বেছে নিলাম! যে লেখাটা আমার বার বার পড়তে ইচ্ছে করে!
তোমার আমার এই যে বিরহ একজনমের নহে


সোহায়লা রিদওয়ান - সোহাইলা আপু। যার তুলোনা সে নিজেই। আপু তোমার জন্য অনেক অনেক দোয়া, জানি না আমার মত পঁচা মেয়ের দোয়া আল্লাহ শুনবেন কিনা, কিন্তু মনে প্রানে চাই আপু তুমি অনেক ভাল থাকো, সুস্থ থাকো। তোমার সব লেখাই মন ছুয়ে যায়। তার মাঝে এই লেখা টা বেছে নিলামঃ
আমাকে তুমি অশেষ করেছো


মেহরাব শাহরিয়ার - আমি সব সময় আমার নানা রঙের দিন গুলোতেই বাস করি! আমার লেখা গুলো হয় আমার প্রিয় ছোট ছোট গল্প নিয়ে! খুব সাধারন হলেও আমার কাছে অনেক অনেক প্রিয়। ভাইয়ার অনেক লেখাই এমন করে মনে করিয়ে দিয়েছে প্রিয় স্মৃতি গুলো! এই লেখাটাও ঠিক তেমনি!
এক , দুই বা পাঁচ টাকার অর্থহীন গল্প

অপি - আমার কিউটি কিউটি পিচ্চি কালের বান্ধবী!!! হাজার বকুনি দিয়েও ব্লগে নিয়মিত করতে পারলাম না! পাজি টার এই লিখাটা খুবই ভাল লেগেছে তাই তুলে দিলামঃ
নতুন লাগা ভাল লাগা।


ইশতিয়াক আহমেদ ভাইয়া - ভাইয়া অনেক অনেক ভাল লেখেন। ভাইয়ার অদ্ভুত ক্ষমতা আছে লেখার। ভাইয়ার এই গল্প টা খুব ভাল লাগে একটা কারনে, কিন্তু সেটা আমি বলব না!
গল্প: আরেক জন্মে


অনন্ত দিগন্ত - ভাইয়ার সব লেখাই আমার অনেক অনেক প্রিয়। বিশেষ করে কোকড়াচুলওয়ালীর কথা! কিন্তু এই গল্প! যার কোন তুলনা নেই আমার কাছে! অনেক অনেক ভাল লেগেছে!
জীবন বদলে দেয়া চিরকুট


ম্যাভেরিক - আমার অঙ্ক ভাইয়া! এত্ত কিউট কিউট পোষ্ট দেন ভাইয়া যে পড়ে একদম মনেই হয়না যে পড়াশোনা করছি! ভাইয়ার সব লেখাই রেখে দেয়ার মত! আমি তো পুরাই বিপদে পরে গিয়েছিলাম! কোনটা রেখে কোনটা নিব! সব গুলোই ভাল লাগে! তার মাঝ থেকে এই বোবা মেয়েটার পোষ্টটা আমি বেছে নিয়েছি কারন এই এম্যেটা আমার অনেক প্রিয়। আমি এই মেয়েটার গল্প পড়েছিলাম অনেক আগে। সেই থেকে আমি এই মেয়েটার ভক্ত! কিছুতেই ভুলতে পারি না! কিছুতেই মাফ করতে পারিনা ওই সব মানুষ নামের পশু গুলোকে যাদের দিয়ে এমন কাজ হতে পারে!
আমাদের ইতিহাস, আমাদের কিংবদন্তী: বোবা মেয়েটির কথা!


আশরাফ মাহমুদ - ভাইয়া অনেক ভাল লেখে। অনেক কিছু জানে। কবিতা গুলো অসম্ভব সুন্দর হয়। নতুন নতুন শব্দ খুজে নেন! আমার মত মূর্খ মেয়ের এত বড় সাহস নেই সেই সব লেখার থেকে একটা কে বেছে নিতে পারবে! কিন্তু আমি পারি ছবি নিয়ে পাগলামি করতে। তাই ভাইয়ার এই ছবি পোষ্ট টা নিয়ে নিলাম!
আলোকচিত্র: জলের ঔরস ও শরতের মেঘলা বিকেল


~স্বপ্নজয়~ - ভাইয়ার এই লেখাটা পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছি! ভাইয়ার লেখা গুলোর মাঝে আদিত্য কে নিয়ে লেখা আর বাবুদের নিয়ে লেখা লেখা গুলো অনেক ভাল লাগে। ভাইয়া যেন এখনো অনেক পিচ্চি মনে হয় আমার! কিন্তু মাঝে মাঝে ভাইয়া আমাকে কাঁদিয়ে ফেলেন তার লেখা দিয়ে। যদিও ভাইয়াকে কখন বুঝতে দেইনি।
স্বাধীন


দীপান্বিতা আপুর পিচ্চিকালের কথা, স্কুলের কথা, কলেজের গল্প, বন্ধুদের গল্প পড়ে অনেক ভাল লেগেছে। ছোট্ট একটি ঘাস ফুলের কথা


সুখী মানুষ ভাইয়ার কবিতা, ভাইয়ার ছেলেটি মেয়েটি লেখা গুলোর কোন তুলো না নেই।
দূর কি দূরে!


ফারা তন্বী - আপুর লেখা গুলো আমার মন ছুঁয়ে যায়, আমাকে স্তব্ধ করে দেয়, আমি কিছুতেই খুঁজে পাই না তার উপযুক্ত মন্তব্য কি দিব! আপুর এই লেখা আমি কিছুতেই ভুলতে পারি না! কত বার যে পড়েছি!
আমি..............নাকি আমার ভালবাসা??


শ্রাবনের ফুল - এই ভাইয়াটার লেখা মনে রাখার কিছু টিপস দেয়া আমি অনেক মন দিয়ে পড়েছি কিন্তু তার পড়েই ভুলে গেছি! আরেকটা দেখে ছিলাম সহজে অঙ্ক করার নিয়ম! অনেক ভাল লেগে ছিল! কিন্তু আমার মত অলস এত সহজে কি মনে রাখে পড়া শোণার কথা! ভাইয়ার এই লেখাটা আমার প্রিয়ঃ
অসমাপ্ত গল্প!!!


উদাসী স্বপ্ন - কান্না মানেই আমার প্রিয় লেখা! তাই নিলাম এই লেখাটাঃ
কিছু কিছু কান্নার অশ্রু দেখা যায় না!


কাব্য - কাব্য ভাইয়ার লেখা মানে হাসতে হাসতে চেয়ার থেকে পরে যাওয়া! সেই রকম একটা লেখাঃ আমার বসে ওয়াশরূমে আটকা পড়ছে


তামিম ইরফান - এত মজার ভাইয়া আর এত দুষ্টু ভাইয়া! যা তার দুষ্টু দুষ্টু লেখা পড়লেই বোঝা যায়!
আমার বান্দরবেলা


ত্রেয়া - আপুর লেখা গল্প গুলো যেন নিজেই কথা বলে। বলে দেয় আমি সত্যি, আমি এমনি, এমনি হয় তোমার আশে পাশে! তুমি দেখ না? তার মাঝে এই গল্প টা বেছে নিলামঃ প্রস্থান,, আলো-ছায়া অন্ধকারে......


চিকনমিয়া ভাইজান মনে হয় তার মাইনাস নিয়েই বিখ্যাত! তিনি যে সবার কাছে কতটা প্রিয় তা আমি অনেকের লেখা পড়ে টের পেয়েছি! তাকে নিয়ে কিছু বলার সাহস আমার নেই! কোন কিছু আশা করি না


জেরী - জেরিপুর তুলনা শুধুই জেরিপু! আপুর লেখা মানে জেরিপুর মতই! সেখান থেকে বেছে নেয়া! অসম্ভব! সাহস করে একটা লেখা নিয়ে নিলাম! কান্না কাহন


তারার ফুল (কল্পগল্প) - (অ)গাণিতিক আর সব প্রিয় লেখার মাঝে এই লেখাটা কিছুতেই ভুলতে পারিনা আমি! অনেক বার পরেছি আর কেঁদেছি!


Sleeping Beauty..... - রানা - ঘুমিয়ে থাকা কিউটির ছবি নিয়ে লেখা! দেখলেই মন ভাল হয়ে যায়!


আমি এভাবেই বাংলাদেশকে আপন করেছি আত্মায় মিলিয়ে.......... - সজল শর্মা এই লেখাটা অনেক ভাল লেগেছে পড়ে। তাই প্রিয়তে।


ঊশৃংখল ঝড়কন্যা - আপুর লেখা গুলো পরে আমি মন্তব্য করতেও ভয় পাই! এত ভাল লেখেন আপু! আপুর লেখা ঝড়লিপি আমার প্রিয় লেখা গুলোর একটাঃ
ঝড়লিপি


বোহেমিয়ান কথকথা ভাইয়ার এই লেখাটা যেন আমার জন্যই! আমার কান্নার গল্পঃ
**আলো ও অন্ধকারের গল্প**


ফারহান দাউদ - ভাইয়া অনেক কিছু দেখতে পান যেন! অনেক কিছু থেকে লেখার মত খুজে বের করেন যেন! মানুষ


হাসান মাহবুব - ভাইয়ার লিখা গুলো অনেক সিরিয়াস কিছু নিয়ে হয়। ভাইয়ার প্রোঃ তে ছবিটার কথা আমার নিজেরও কথা।
আর কান্না মানেই আমার প্রিয়! তাই ভাইয়ার এই পোষ্ট টা প্রিয়তে নিলাম,
জল দরকারী


মেঘ বলেছে যাবো যাবো - আপুর এই গল্প টা অনেক অনেক ভাল লেগেছে! নিজেকে অনেক অসহায় মনে হয়!
গন্তব্য... (গল্প)


তারার হাসি - আপুর শিউলী ফুল নিয়ে লেখা টা প্রিয়। কিন্তু এই লেখাটা ভুলে যেতে পারি না কিছুতেই!
বিচ্ছিন্ন কিছু ...

kisuna আপুর চিন্তা ভাবনা অনেক মিলে যায় আমার সাথে! অনেক কিউট আপুটা! ভাল লিখলেও ভাবে লিখতে পারে না! আমার মত। আপুর একটা ছবি নিয়ে পোষ্ট পড়েছি। ছবিটা এত এত এত এত এত ভাল লেগেছে! অদ্ভুত ! আলো ছায়ায় ছবিটা এই পোষ্টে আছে,
একটি মানুষ আর একটি ছবি - kisuna


মে ঘ দূ ত ভাইয়ার নাম জানিনা তাই মেঘদূত ভাইয়াই বলি! ভাইয়ার লেখা গুলো অনেক ভাল লাগে পড়তে। তার থেকে এই লেখাটা বেছে নিলাম,
আমার এলোমেলো ভাবনাগুলো


সোনালীডানা ভাইয়ার সোনালী ডানার গল্প!
সোনালীডানা



শাওন ভাইয়াকে আমি ভাবতাম অনেক বড় কেউ!! তারপর দেখি ভাইয়াটা আমার থেকে অনেক পিচ্চি! কত আগে থেকে এই ব্লগ লিখে নিয়মিত! ভাইয়ার এই লেখাটা নিলাম,
আজ বৃষ্টিদিন


আমিই জিনিয়া পিচ্চি আপুটার এই লেখাটা প্রিয় আমারঃ একটি বৃষ্টিস্নাত সন্ধ্যার গল্প


হ্যামেলিন এর বাঁশিওয়ালা ভাইয়ার গানের লিরিক্স গুলোর ভক্ত আমি। অনেক গান শুনতে পেয়েছি ভাইয়ার পোষ্ট থেকে। আজ একটা পোষ্ট ভালো লাগল খুব। নিয়ে নিলাম আমার প্রিয় পোষ্টে,
একটি ছেলে




পলাশমিঞা - উনাকে আমি মনে মনে নানু বলি! কি ভাববে! উনার লেখা গল্পটা পড়ে আমার চোখে জল চলে আসে। অনেক অনেক প্রিয় গল্প টাঃ ফুলপরি (ছোট গল্প)


*****************************************


এই পোষ্ট টা আমার ৫০ তম পোষ্ট! তাই আমার আমার প্রিয় লেখা গুলো দিয়েছি, এই ব্লগের খুব প্রিয় কিছু মানুষের লেখা দিয়ে সাজিয়েছি! যদি কখন মন খারাপ হয় যেন আমার প্রিয় লেখা গুলো পড়ে মন ভাল করতে পারি!

সব শেষে আমার ব্লগ থেকে আমার প্রিয় একটা লেখাও দিলামঃ

বকুল শিউলী কুড়ানো দিন আমার! - বাবুনি সুপ্তি এই লেখাটা লিখেছিলাম আমি অনেক আনন্দ নিয়ে!



 

প্রকাশ করা হয়েছে: পৃথিবীর পথে পথে  বিভাগে । সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১০ রাত ৩:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৬
বুমবুম বলেছেন: আমি লিখতে ফারি না :| আফচুচ :(
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৪

লেখক বলেছেন: কে বলেছে?

২. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৭
তায়েফ আহমাদ বলেছেন: বাবুনিও ৫০-এ পা দিল!:D
সবাই কেমন বুড়ো হয়ে যাচ্ছে..........;)
তারপরেও অভিনন্দন।:#)

আর লিংকের লেখাগুলোর জন্য ধন্যবাদ।
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৮

লেখক বলেছেন: হুম ৫০ বছরের বুড়ি হয়ে গেছি মনে হচ্ছে :P খিক খিক!

৩. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: অভিনন্দনপার্কজিসুং
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া! আপনার লেখা গুলো এত গভীর হয়! সাহসই পাইনা আপনার লেখা তে কোন মন্তব্য করার! হয়ত একদিন পারব! অনেক অনেক ভাল থাকবেন।

৪. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৩৯
মে ঘ দূ ত বলেছেন: হাফ সেঞ্চুরীর জন্য অভিনন্দন সুপ্তি আপুটা :)
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া!

৫. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪১
রিমি (স. ম.) বলেছেন: ভাল কাজ করেছ। অনেকেরই ভাল অনেক লেখা চোখ এড়িয়ে যায়। এভাবে প্রিয় করা থাকলে খুঁজে পাওয়া অনেক সহজ।
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৩

লেখক বলেছেন: এখানে দেয়া সব গুলোই আমার অনেক অনেক প্রিয়। অনেক সময় নিয়ে গুছিয়েছি। আমার মনে হয় সবার ভাল লাগবে।

৬. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪১
আইইউটিয়ান বলেছেন: ৫০ তম পোস্টের শুভেচ্ছা। আমার নাম নাই তাই মাইনাস ;)
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৭

লেখক বলেছেন: আপনাকে প্লাস মনে করিয়ে দেবার জন্য। হয়ত একদিন আপনার কোন লেখা ভাল লেগে গেলে দিয়ে দিব এখানে :)

৭. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯
পলাশমিঞা বলেছেন: জান ফুলপরি, বাইন নাম বদ ভূত আমার গায়ে ভর করেছে। প্রায় বছর হতে চলছে। বললে হয়তো বিশ্বাস করবেনা আমার হাতে প্রায় ২০ টা মত অপমাপ্ত উপন্যাস। কিন্তু ল্যাপটপ অনে করেই বাজনার সাথে লেগে থাকি।
মাথা মুণ্ডু কিছু পারিনা তুবও দিন রাত ভ্যা ভ্যা করে। ফুলপরি শুরু করার আগে একটা লেখছিলাম ৪০ পৃষ্টায় এসে কষে ব্রেইক করেছে। এখন মাথায় ফুলপরি কিন্তু লেখতে বসলেই, বাইন ভূতে কিলায়। :((

তবে ফুলপরি আমি অন্য সব উপন্যাসের মত হুট করে লেখবনা। ওটা ছোটদের জন্য লেখতে চাই। তাই চিন্তা করছি, তারপর কি করি। আপনার লেখা কবিতা পড়লে মনটা চনমনে হত কিন্তু আপনিতো কবিতা পড়ার জন্য দিচ্ছেন্না :(

একটা কবিতা পড়তে দেন, পড়ে লেখতে বসব B-)
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১২

লেখক বলেছেন: বাইন কি? হুম এই জন্যই ভূত আমি অনেক ভয় পাই! যেটা করতে ভাল লাগে সেটাই করা উচিৎ! কিছু দিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে! তখন লিখবেন। এখন গান যদি ভাল লাগে সেটাই করেন।

আমি সত্যি কবিতা লেখার ব্যাপারে একে বারেই অশ্ব ডিম্ব! খুবই ভয় পাই! কেউ গাইতে বললে বা কবিতার কথা বললে আমার ভয় এমন হয় যেন ইচ্ছে হয় পালাই! সেদিন যেমন করে পালালাম!

৮. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৪৯
বাবুনি সুপ্তি বলেছেন: কিছু ভুল আছে লেখায়! লিঙ্ক একটা ঠিক মত আসেনি! ঠিক করতে হবে! আরো লেখা আছে প্রিয়! কিন্তু এখন খুজে পাচ্ছি না!
৯. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কিছু কিছু কান্নার অশ্রু দেখা যায় না...

ভালো থাকো সুপ্তি। এরকম আরও অনেকগুলো ৫০তম পোস্ট পূর্তি হোক তোমার। :)
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৫

লেখক বলেছেন: আসলেই আপু দেখা যায়না! দেখানোও যায়না!

আপু আমিতো সব ছাই পাস লিখে ৫০ টা করেছি! শুরুতে কত আব জাব লিখেছি তা কি আর ধরা যায়! অনেক ধন্যবাদ আপু।

১০. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০০
চিকনমিয়া বলেছেন: ওরেরে!!! হাফ সেঞ্চুরী হইচেরে:)
পেলাচ
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৬

লেখক বলেছেন: ভাইজান আমার মাইনাস কই?

১১. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৩
পলাশমিঞা বলেছেন: আরে চিকনজেডা যে, জেডা কিরম আছ? জান জেডা আমিও চিকনা হয়ে যাচ্ছি এখন, আগের মত খাইতে পারিনা, তয় সকালে মাত্র দুইটা আন্ডা এবং দুখাইন রুটি খাই, দুপুরে অর্ধেক মুরগী আর দুই থালা সাদা ভাত, বিকালে চার সাথে কয়েকটা সেন্ডুইচ, রাতে বাকি অর্ধেক মুরগ আর তিন থালা ভাত। খাওয়ার রুচি কমে যাচ্ছে। খাইতে মন চায়না। :(


জেডার খবর কি, খাওয়ার রুচি ঠিক আছেতো না আমার মত কমে গেছে :(
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৮

লেখক বলেছেন: নানু এমন করলে তো হবে না! ডায়বেটিস হয়ে যাবে। আরেকটু কমাতে হবে যে!

১২. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৭
চিকনমিয়া বলেছেন: এ. এস. এম. রাহাত খান ---ঠান্ডা মাথার বুদ্ধিমান ব্লগার
সোহায়লা রিদওয়ান ---রোজায় ছোডপুলাপাইনেরে ইফতারী করাইছিলো, এইডা ভালা লাগচে
মেহরাব শাহরিয়ার --মেহরাবরে ভালা পাই, পুরাই গুডবয়
অনন্ত দিগন্ত --লেখালেখির হাত পুরা সেইরম
ম্যাভেরিক ---বিরাট জ্ঞানী মানুষ
উদাসী স্বপ্ন - মাঝে মইধ্য সেইরম লেখে
ঊশৃংখল ঝড়কন্যা-- একটা প্রতিভা
ফারহান-- মাথা একটু গরম , তয় পুলাডা ভালা :)
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২০

লেখক বলেছেন: আপনার মন্তব্য থেকেই অনেক কিছু জানা গেল! একদম ঠিক!!!

............

কিন্তু ফারহান ভাইয়া! আপনার নাকি মাথা গরম!!! !!

১৩. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৮
চিকনমিয়া বলেছেন: জ্বে আছি ভালাই, ঘুমাইতাম যাই:)
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২১

লেখক বলেছেন: কেন? আমার ঘুম নেই!!!

১৪. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৯
পলাশমিঞা বলেছেন: বাইন, যে বাজনা বাজায়।


আপনি কি জানেন আমার জন্য কবিতা লেখলে পরে কবিতা লেখা বন্ধ হয়না।

এই ব্লগেই তার প্রমাণ আছে।

কবিতা লেখা এক্কেবারে সহজ, লেখতে চাইলেই লেখায় যায়। একটা লেইক্কা ফালান।

নতুবা জেডায় খালি পেলাচ দিব :)

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৭

লেখক বলেছেন: আপনি লিখেন। আমি পড়ি।

১৫. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৩
পলাশমিঞা বলেছেন: নাম চিনিনা তাই এই অচেনা বেমার হবেনা (এটা আমার এক উপন্যাসের সংলাপ)

জান ফুলপরি, পেট ভরে তিন বেলা ভাত খেলে অচেনা বেমার হয়না। (সকালে নোন দিয়ে পান্তা, এবং কম তেল কম এবং মসলার তরকারি)
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২৯

লেখক বলেছেন: তাহলে ঠিক আছে।

পান্তা খেয়েছি অনেক এক সময়! এখন বছরে একবার খাওয়া হয় হয়ত!

১৬. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩০
পলাশমিঞা বলেছেন: আমি খেতে চাই কিন্তু আমেরিকান চাউলে পান্তা হয়না, তাই আমি পান্তা খেতে পারিনা :((
০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৪২

লেখক বলেছেন: এ আবার কেমন চাল!!!

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:২১

লেখক বলেছেন: কান্না কেন সেটা তো বুঝলাম না!! :)

১৮. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৩
আজম বলেছেন: ভালো লাগল....প্রিয়তে নিলাম।
০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: ধন্যাবাদ।

১৯. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৪০
অনন্ত দিগন্ত বলেছেন: ওয়াও একসাথে অনেকগুলো প্রিয় লেখা একসাথে করেছ দেখা যাচ্ছে ....

অর্ধশতকের অনেক অনেক শুভেচ্ছা নিও আপি ...

নিয়মিত লিখতে থাক, তোমাকে অনেক দুর যেতে হবে এই লেখাকে সাথে করে....ঠিকাছে? অনেক অনেক শুভকামনা রইলো তোমার জন্য ...


আরি চিকনা জেডা কি কইলো এইডা ? ... খাইসে, কেবল মাত্র লগাইলাম, কমেন্ট খানা দেখে লজ্জায় তো আমার আবার লুকাতে ইচ্ছে করছে ... ধন্যবাদ জেডা :``>>
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২২

লেখক বলেছেন: আরো অনেক প্রিয় লেখা আছে! অনেক গুলো দিতে না পারার কষ্ট ও আছে! আপনি অনেক ভাল লেখেন।

২০. ০৯ ই জানুয়ারি, ২০১০ ভোর ৪:৫৫
ফারহান দাউদ বলেছেন: ৫০ এর শুভেচ্ছা, ব্যাট তোলা হোক। :)
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: :P ব্যাট তুলে কি হবে? ধন্যবাদ ভাইয়া!

২১. ০৯ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:২৭
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: খুব ভাল লাগল। শুভেচ্ছা ও অভিনন্দন! :)
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৭

লেখক বলেছেন: ধন্যবাদ!

২৩. ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৪
তুষারকনা বলেছেন: প্রিয়তে রেখে দিলাম।আস্তে ধীরে সব পড়বো :)
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮

লেখক বলেছেন: মনে করে পড়বে কিন্তু। পরে ভুলে যাবে না যেন আপু! :)

২৪. ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:০৩
ত্রেয়া বলেছেন: আরে শুভেচ্ছা শুভেচ্ছা :) ৫০ তম এর শুভেচ্ছা।

খুব ভালো করেছ। এখন তোমার এই পোস্টের নিয়মিত পাঠক হয়ে যাব আমি। অনেকগুলি ভালো ভালো লেখা যেগুলি আমি পড়িনি সেগুলি পড়ার সুজোগ করে দিলা :)

আমার লেখাও তোমার ভালো লাগে দেখে একটু লাল হলাম লজ্জায় আর কি :``>> তবে ভেতরে ভেতরে কিন্তু খুব খুশি খুশি লাগছে ঠিকই :)

খুব ভালো থেকো।


০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩৬

লেখক বলেছেন: আরো বেশী বেশী সুন্দর সব লেখা দিতে হবে আপনাকেও আপু ...... আমি তো লিখতেই পারিনা! সবার থেকে শিখছি!

২৫. ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৩
সোনালীডানা বলেছেন: ওরে রে... :-B
আমার নাম দেখা যায় দেখি :P


গোল্ডেন পিলাচ !:#P
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪০

লেখক বলেছেন: হুম তোমার সোনালী ডানার গল্প টাই নিলাম :)

২৬. ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৬
সোনালীডানা বলেছেন: ওওহ...
তুমারে হাফ সেন্চুরি মোবারক! :)
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪১

লেখক বলেছেন: তোমাকেও ধন্যবাদ ভাইয়া।

২৭. ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৬
সোহায়লা রিদওয়ান বলেছেন: নাহ থাক, পোস্ট নিয়ে কিছু বলবোনা ! তুমি বাসায় আসোনা কেন ?

দেড় বছর গেল , আরো দেড় বছর পরো মনে হয় আমার পঞ্চাশ পোস্ট হবেনা ...... স্ট্যাটিসটিক্স বলে চল্লিশ , কিন্তু জানি তাও হবেনা...
তোমরা যারা ব্লগ কে ভালোবেসে লিখে চলেছো , লিখো! আমরা পড়তে তো জানি!!! :-)

অনেক ভালো থেকো সুপ্তি।
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৪

লেখক বলেছেন: পোষ্ট ৫০ টা হলে কি হবে! তার মাঝে হাতে গোনা আছে পড়ার মত! সেইটা তো কেউ জানেনা :P

আপনার লেখা কম হলে কি হবে অনেক ভাবার মত। চিন্তা করার মত! অনেক কিছু শেখার আছে।

২৮. ০৯ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৫
কাব্য বলেছেন:
হাফ সেন্চুরী মুবারক। সব ব্লগারগো লেখাই আমার খুবই ভালু লাগে :)
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৬

লেখক বলেছেন: ভাইয়া আপনার লেখাও ভাল লাগে। অনেক হাসতে পারি :)

০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

৩০. ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
মেহবুবা বলেছেন: অভিনন্দন ৫০ তম পূর্তির জন্য ।
প্রিয়তে থাক্ তোমার বাছাই ।
দুটো ছবি সুন্দর ।

দুটো মাইনাস দেখতে পাচ্ছি , কারা এমন নিম্নরুচির পরিচয় দিল বুঝলাম না ।
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৮

লেখক বলেছেন: হুম। কিন্তু ঠিক করেছি মন খারাপ করব না আজ!


অনেক ধন্যবাদ আপু। পরে কিন্তু জানাবেন কেমন লেগেছে আমার পছন্দ ।

৩১. ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৫
দূর্ভাষী বলেছেন: পিচ্চি বাবুনীটা ও পঞ্চাশে পা দিল :):)
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০০

লেখক বলেছেন: বুড়ি বুড়ি লাগছে! খিক খিক!

৩২. ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৬
মেহবুবা বলেছেন: যদি কিছু মনে না কর একটা কথা বলি । তোমার সাদা কাল ছায়া ছায়া ছবিটা পাল্টে একটা ফুটফুটে বাবুনী ধরনের ছবি দেবে ?
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৩

লেখক বলেছেন: মাঝে মাঝে খুব ইচ্ছে হয়। কিন্তু এই ছবিটা মায়া কাটাতে পারিনা। ঘুরে ফিরে এটাই দেই! যদি অন্য কোন ছবি ভাল লাগে দিব। ঠিক আপনি যেমন টা বলেছেন। আমি কিছু মনে করিনি আপু। ভাল লেগেছে। আসলেইয়া মার ছবির সাথে আমার লেখার বা আমার কথার অনেক অমিল। শুধু ভাল লাগে তাই দেয়া।

৩৩. ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৪৪
নীল ভোমরা বলেছেন: বেশ লম্বা লিস্ট! এরা সবাই ভাল লেখিয়ে!
০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:০৫

লেখক বলেছেন: হুম অনেক অনেক ভাল লেখেন সবাই। তাদের কিছু লেখা এমন যে সবার পড়া উচিত। না পড়লে অনেক কিছু মিস করবে।

৩৪. ০৯ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২১
রাজসোহান বলেছেন: সুন্দর লিস্ট

সোকেশে রাখলাম+++++++++++++++++++
১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:২৬

লেখক বলেছেন: বাহ!!!!!!!!!!

৩৬. ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:২০
মেহরাব শাহরিয়ার বলেছেন: হাফ-সেঞ্চুরীর অভিনন্দন আপনাকে

পোস্টে আসতে হবে অনেকবার , যখনই ভাল লেখা পড়তে ইচ্ছে হবে
১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।

৩৭. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১:২১
পাহাড়ের কান্না বলেছেন: ৫০ তম পোস্টটি রেখে দিলাম প্রিয়তে।
১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

আপু তুমি কি রাগ?

১০ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪০. ১০ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৮
বুমবুম বলেছেন: সুপ্তি আফায় কইচে :(
১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৩

লেখক বলেছেন: এই যে আমি বললাম বুমবুম ভাইয়া অনেক ভাল লেখে :)
আমি ছাড়া সবাই অনেক অনেক ভাল লেখে।

৪১. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২৫
দীপান্বিতা বলেছেন: অভিনন্দন সুপ্তি! :D .....:``>> আমার লেখাও প্রিয় হয়!=p~
১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: :) অনেক ধন্যবাদ আপু।

৪২. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৪৯
তারার হাসি বলেছেন:
অভিনন্দন সুপ্তি!
আমি নিজেকে এই ব্লগে মনে করি invisible lady ... :P এখানে নিজেকে visible দেখে ভালই লাগছে।
" I Quit" এর পরের পোস্ট দেখতে চাই।
১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৭

লেখক বলেছেন: আপু আপনার ওই লেখাটা আমার খুব ভাল লেগেছিল। :) আর কে বলল আপনি invisible!

৪৩. ১১ ই জানুয়ারি, ২০১০ সকাল ৭:৫২
আশরাফ মাহমুদ বলেছেন: অভিনন্দন। এরকম আরো অনেক পঞ্চাশতম পোস্ট লিখো।
১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৪৪. ১১ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৮
অপ্‌সরা বলেছেন: অপ্‌সরা - আপুর কথা কি বলব! আপু তো আমার কাছে একটা পরী! আপুর লেখে থেকে একটা কে প্রিয় বলা যাবে না! অনেক কষ্টে বেছে নিলাম! যে লেখাটা আমার বার বার পড়তে ইচ্ছে করে!
তোমার আমার এই যে বিরহ একজনমের নহে


কাঁদালে তুমি মোরে :(:(:(


ভালোবাসারি ঘায়ে( বাবুনিমনি):(:(:(
১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৪

লেখক বলেছেন: :) আপু কেমন আছ

১৪ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: :)

৪৭. ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৩৮
সহেলী বলেছেন: এ সব বুঝি তোমার একার প্রিয় !
আমাদের নয় !
তুমি তো খুব পাজী , নিজের ঝুলিতে ভরে নিয়েছো ।
আমরা কাড়াকাড়ি করে নিয়ে নেব ঠিক । ঝুলি ছিড়ে গেলে দোষ দিও না ।
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: কিন্তু আপু তোমার থেকে তো কিছুই রাখতে পারলাম না! :(

১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪৯. ১৩ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫২
কালপুরুষ বলেছেন: ব্লগীয় "রজত জয়ন্তী"-তে আন্তরিক অভিনন্দন।
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৫০. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৭
শ্রাবনের ফুল বলেছেন: আর সুপ্তি আপুটা আমার খুব প্রিয় কারন সে খুব সুইট করে লেখে! :) সুইট করে কমেন্ট করে!

ব্লগে মাঝে কিছু দিন না আসাতে অনেকের অনেক লেখাই মিস্করছি, কেউ লিংকুও দেয় না :(( :((
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১০

লেখক বলেছেন: এই যে পেয়ে গেলেন :) আমি সবার লেখা অনেক পছন্দ করি। সেটা লুকিয়ে রেখেছি! যেন না দেখতে পারেন! তাই কাউকে জানাইনি। যেন সে এসে খুব অবাক হয়ে যায়। :)

৫১. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৫৫
এরশাদ বাদশা বলেছেন: বিলেটেড কংগ্রাটস সুপ্তি। সময় করে লেখাগুলো পড়ার চেষ্টা করবো।
১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৫২. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:০০
বাবুনি সুপ্তি বলেছেন: আরো অনেকের লেখা দিতে না পারার জন্য মন খারাপ। সহেলী আপু কে পেলেই দিব।
৫৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:১৩
আমিই জিনিয়া বলেছেন: আপু,কয়েক মূহুর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম।এটা সত্যিই আমার জন্য তোমার ভালোবাসা,আর কিছুনা।
১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: :)

৫৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩৩
শাওন বলেছেন: আপনার এই লিস্ট পড়তে হবে দেখি কিন্তু এইখানে আমার নিজের লেখাও দেখা যায় দেখি :-/
১৮ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৪

লেখক বলেছেন: :)

৫৫. ১৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪
চতুষ্কোণ বলেছেন: অভিনন্দন বাবুনি। প্রিয়তে নিলাম। কিছু কিছু লেখা সময় করে পড়তে হবে।
১৯ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:১৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ :)

৫৬. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৪৩
আমি ভাল আছি বলেছেন: এতগুলো ভাললাগা লেখার খোজ দেওয়ার জন্য ধন্যবাদ। আপাতত প্রিয়তে নিলাম। এক এক করে সবগুলো লেখাই পড়ব। যদি একটি লেখাও ভাল না লাগে তাহলে প্রিয় থেকে মুছে ফেলব। ;):P
০৫ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: :) একটা লেখাও ভালো লাগবে না সেটা হতেই পারে না।

৫৭. ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৪
ই য়া দ বলেছেন: লেখা গুলোর মতই "লেখা গুলো"র বর্ণনা দেয়া এ পোস্ট কোন অংশে কম নয়।

আর যদি কোনদিন তোমাকে বলতে দেখি যে, "আমি সুন্দর করে লিখতে পারি না", সেদিন থেকে তোমার বিরুদ্ধ যুদ্ধ ঘোষণা করব!

[ আমার অসাধারণ(!) শিল্পকর্ম দেখার আমন্ত্রণ রইল।

Click This Link

]


২২ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:৪৫

লেখক বলেছেন: :)

অনেক ধন্যবাদ ভাইয়া আমাকে আঁকা ছবি গুলো দেখানোর জন্য আর অনেক কিছু মনে করিয়ে দেবার জন্য।

৫৮. ০৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০১
কি নাম দিব বলেছেন: ৫০ বছরের বুড়িকে অভিনন্দন :P :P :P

 

মোট সময় লেগেছে ১.১৩৯৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
দিশেহারা যে মোর মন
কিসে সার্থক এই জীবন
খুঁজে ফিরি কোথা নেব ঠাঁই।
চারিদিকে সবাই মোর
কেউ ভালো কেউ মন্দ ঘোর
আপন মান যেচে সেথা...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ