
ব্লগার ~স্বপ্নজয়~, প্রায় তিন বছর তিনি লেখালেখি করছেন সামহোয়ারইন ব্লগে। ব্লগ আর আড্ডা তার নেশা। হাজার ব্যস্ততার মাঝেও লেখালেখি আর ব্লগকে ছাড়েননি। সামু ব্লগের প্রায় সবাই তাঁকে চেনেন। সবার খুবই প্রিয় একজন ব্লগার। হাসিখুশি আর সহজ সরল। এক সময় ব্লগের সবাইকে মাতিয়ে রাখতেন আড্ডা আর তার লেখা সুন্দর সব গল্প, মজার সব রম্য আর মন্তব্য দিয়ে।
একটা আড্ডা পোস্টে ভাইয়াকে প্রথম দেখেছি। ভাইয়ার মন্তব্য আর মজার সব কথায় না হেসে উপায় নেই। তারপর ভাইয়ার লেখা পড়া শুরু করলাম। মুগ্ধ হয়েই পড়েছি সব লেখা। বাচ্চাদের নিয়ে লেখা গুলো পড়লে মনে হবে ভাইয়াও বুঝি একটা ছোট্ট বাবু। আদিত্য বাবুনিকে নিয়ে লেখা গুলো সবার মন ছুঁয়ে যায়।
কিছু কিছু মানুষ থাকেন, বাচ্চারা তাদের খুবই পছন্দ করে। শুধু তাই না বাচ্চারা তাদেরই একজন মনে করে নেয় বা অনেকটা তাদের মত মনে করে নিতে পারে। ভাইয়া ঠিক তেমনই আমার কাছে। ভাইয়ার লেখা যেমন মন খুলে হাসাতে পারে আমাকে ঠিক তেমনই কাঁদিয়েও দিয়েছে অনেক বার। সদা হাস্যময় ভাইয়া সবাইকে আপন করে নিতে পারেন খুব সহজে। ভাইয়া খুব ভালো ছবি তুলতে পারেন এবং খুব পছন্দ করেন। আরও পছন্দ করেন রান্না করতে।

এত হাসি খুশি মানুষটির লেখার মাঝে কোথায় যেন লুকিয়ে থাকে বিষন্নতা। ধরা পরবে না কারও চোখে এমনিতে। হঠাৎই হয়ত ফুটে উঠে লেখার মাঝে। বিষন্ন করে দেয় মনকে।
তারপরও সব কিছু ছাড়িয়ে ভাইয়া দেখে জয় করার স্বপ্ন। আর সেই স্বপ্নগুলো লিখে রেখেছেন ভাইয়া তার লেখা গল্পে। সেই সব গল্প গুলো নিয়ে করা হয়েছে ই-বুক "স্বপ্নজয়"।
ডাউনলোড লিঙ্কঃ
পিডিএফঃ
http://www.friends4everbd.com/shopnojoy.pdf
জিপ ফাইলঃ
http://www.friends4everbd.com/shopnojoy.zip
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১০ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


