এতো কষ্ট যে
কষ্ট প্রকাশের ক্ষমতা হারিয়েছি আমি
আমার হৃদয় এত কষ্ট আর কখনো পায়নি,এতো বেশি আর কখনোই পাবেনা।
আনেক দিন,খুবই অনেক দিন আমি তাকে দেখিনি,
ভেবেছিলাম প্রতীক্ষার প্রহর বুঝি শেষ হয়ে এলো।
না, শেষ হয়ে বরং চলে গেলো।
প্রতীক্ষা করার আর কোন সুযোগ নেই।
প্রতীক্ষারও একটা শেষ থাকে অন্য সব কিছুর মতো,
এই সময়েরও একটা সময় শেষ হবে।
কিন্তু আমি কি করবো এখন,কোন বাদাড়ে ঘুরে ফিরবো
কোন মরুকাটায় বিদ্ধ হবো।
রক্তক্ষরণ কেন থামে না।
সাইম / New York / Wednnesday,June 19
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



