আমার প্রিয় পোস্ট
- সামহোয়্যারের ব্লগার ও পোস্ট - কত প্রকার ও কি কি (সবিস্তারে বর্ননা - অবশ্যই দেখুন)
- নাফিস ইফতেখার
- শিল্পী এস এম সুলতান ও ভিনসেন্ট ভ্যান গঘঃ জীবন কারিগর - নাস্তিকের ধর্মকথা
- টেকি পোষ্ট: কিভাবে মজিলা ফায়ার ফক্স এর ব্রাউজিং স্পীড বাড়াবেন!! - বহুরূপী মহাজন
- যাদুর বর্গ - বিবেক সত্যি
- এসো ৭১ এর গল্প শোনাই সবাই মিলে - জ্বিনের বাদশা
পৃথিবীর পথে পথে হাটি....
০৬ ই ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:৩৯
পৃথিবীর পথে পথে হাটা কবে থেকে শুরু হয়েছিল আমার, মাঝে মাঝে ভাবি। সেই ভাবনার কুলকিনারা পেয়ে উঠা হয় না আর। ভাবনা অসমাপ্ত রেখেই আবার হাটতে থাকি। হাটতে হাটতে বিচিত্র সব অভিজ্ঞতা সঙ্গে নিয়ে বেড়াই।
কোন বিষন্ন সন্ধ্যায় মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা, কোন রাতজাগা রাতে বুকের ভিতর থেকে হু হু কান্না আসে, চোখ ভিজে নোনা জলে। গান শোনার অত্যাধুনিক যন্ত্রে তখন শুনি সঞ্জীব চৌধুরীর গান-
চোখটা এতো পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কি তোমার ছেলে ?
আদর দিয়ে চোখে মাখাও।
এই জীবনে পোড়া চোখ নিয়ে সমুদ্রে যাওয়া হয়ে উঠে নি আমার। তাই মাঝে মধ্যেই মনে হয় আচ্ছা পৃথিবীতে বেচে আছি কেন? শুধু কি বেচে থাকার জন্যই বেচে থাকা নাকি কিছু স্বপ্ন পুরনের প্রত্যাশা থেকে বেচে থাকা।
একরামুল হক শামীম বলেছেন:
অসাধারণ অনুভুতি....
বিহংগ বলেছেন:
অসাধারণ অনুভুতি...৫
মিয়াভাই সিলটী বলেছেন:
আপনার লেখার ভিতর অনুভুতি আছে।
লেখক বলেছেন: ধন্যবাদ অনুপ্রেরণা দেয়ার জন্য।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
ঘুরতে ঘুরতে আপনার প্রথম পোষ্ট এ এসে পড়লাম..........মচৎকার লেখা মুগ্ধ হলাম।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
নিলা বলেছেন:
উনার এই গানটা অসম্ভব রকম ভালো লাগে আমার। আমিও ঠিক জানি না বেঁচে আছি কেনো। কিছু স্বপ্নকে বাস্তবায়িত করার বা ভবিষ্যৎ গড়ার তাগিদ কোনো কিছুই নেই আমার মাঝে। শুধু জীবন নামের গাছ থেকে প্রতিদিন একটি একটি করে পাতা ঝরে যাচ্ছে অবহেলারসহিত।
লেখক বলেছেন: নিলা ধন্যবাদ এভাবে সুন্দর করে মন্তব্য করার জন্য।


















---কোন রাতজাগা রাতে বুকের ভিতর কেন্নে হু হু কান্না আসে, চোখ ভিজে নোনা জলে।
---মাঝে মধ্যেই মনে হয় আচ্ছা পৃথিবীতে বেচে আছি কেন?
লাইন দুটি খুব সুন্দর ।