এইতো অন্ধকার, এইতো আলো, এইখানেইতো আমি!

আমার দুঃখ - আমার সীমাবদ্ধতা (ক্ষমাপ্রার্থনা করে)

০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:১৩

শেয়ার করুন:                   Facebook

(ছবি : অ্যাঞ্জেল অব সরো)

আমাকে নিয়ে অনেকের অভিযোগ আমি নাকি খালি দুঃখের কথাই বলি। কিংবা দুঃখ-কষ্টের বিষয় নিয়ে লেখতে পছন্দ করি। সেদিন আমার লেখা একটা কবিতা শোনাচ্ছিলাম একজনকে। বুঝলাম না, আমার কাছে যেটা খুবই সাদামাটা একটা লেখা মনে হয়েছে সেটা শুনেই কেন জানি কাঁদতে ছিল আমার শ্রোতা।
তাই ভাবি দুঃখ নিয়ে আমার চাষবাস বলেই কি দুঃখকে এতো কাছে টানি! না বেশি করে দুঃখ নিয়ে কথা বললে বরংচ ব্লগার বন্ধুরা বিরক্ত হয়ে উঠবে।
তারচে বরং আমার উপলব্ধিটাই বলে ফেলি- আমার জীবনে কিছু দুঃখ আছে বলেই হয়তো, অল্প সুখে এমন করে মাততে পারি। আর দুঃখ আছে বলেই হয়তো রাত জেগে রাত জাগা প্রহরের সৌন্দর্য অনুভব করতে পারি।

আমি দুঃখিত যদি এই এলোমেলো লেখার মাধ্যমে কারো মন খারাপ করে ফেলি। পৃথিবীতে অনেক সীমাবদ্ধতা নিয়েই বাস করে চলছি। প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি, আজকের দিনে পৃথিবীর কাউকেই দুঃখ কিংবা কষ্ট দিব না। তবুও কেমন করে জানি আনমনে মানুষকে দুঃখ দিয়ে ফেলি। হায় মানুষের জীবনে কি এতোই সীমাবদ্ধতা!!!

 

 

  • ১২ টি মন্তব্য
  • ১৬৭ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৫ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৫
comment by: ফারজানা১৬ বলেছেন: মাত্র তিনটা লেখা! তিনটাই ভাল লাগল! প্রিয় লিংক এ নিয়ে গেলাম।
২. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৩৯
comment by: সব্যসাচী বলেছেন: আচ্ছা, এতো কৃতজ্ঞতা কোথায় রাখি? বলেনতো।
৩. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৪
comment by: চতুরভূজ বলেছেন: চমত্কার!
চমত্কার!
চমত্কার!
৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৭ সন্ধ্যা ৭:৪৫
comment by: সব্যসাচী বলেছেন: চতুরভূজ ,
জানেন আমার দুঃখগুলোও চমত্কার!
কি অদ্ভুত তাই না।
যাই হোক ধন্যবাদ।
৫. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ৮:০১
comment by: রাশেদ বলেছেন: হুমম...
৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ দুপুর ২:১৪
comment by: সব্যসাচী বলেছেন:

রাশেদ,

হুমমমমমমম.............
৭. ২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৫৮
comment by: মিয়াভাই সিলটী বলেছেন: আমার কাছে আপনার তিনটাই ভালো লেগেছে,আমি বিরহের কবিতা পছন্দ করি।আপনে চালিয়ে জান।++
২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:০২

লেখক বলেছেন:
ধন্যবাদ।

৮. ২৭ শে এপ্রিল, ২০০৮ রাত ১১:০৪
comment by: আলফ্রেড খোকন বলেছেন: আমাকে নিয়ে অনেকের অভিযোগ আমি নাকি খালি দুঃখের কথাই বলি।সব্যসাচী

যদি তাই বলে কেউ অভিযোগ করে তবে আপনি দুঃখ লেখায় বেশ সফল- অভিনন্দন!
২৮ শে এপ্রিল, ২০০৮ রাত ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আপনার কমেন্টস পেয়ে ভালো লাগলো।

৯. ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:২৫
comment by: নিলা বলেছেন: দুঃখকে আগলে ধরে এমন সুন্দর করে লেখার মাঝে ফুটিয়ে তুলতে কয়জনা পারে বলুন!?
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ৩:০২

লেখক বলেছেন:
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

 



 


যদিও কখনো কোন বিষন্ন সন্ধ্যায়
তোমায় ভাবতে বসি নিভৃতে,
দুর থেকে ভালোলাগার জমাট আলো
গলে পড়তে দেখি জানালার শার্সিতে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪৮৬