এইতো অন্ধকার, এইতো আলো, এইখানেইতো আমি!

যদিও কখনো ভাবতে বসি

২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:০৭

শেয়ার করুন:                   Facebook

যদিও কখনো কোন বিষন্ন সন্ধ্যায়
তোমায় ভাবতে বসি নিভৃতে,
দুর থেকে ভালোলাগার জমাট আলো
গলে পড়তে দেখি জানালার শার্সিতে।

যদিও কখনো কোন বিরহী রাতে
হাতড়ে বেড়াই নষ্টালজিয়ার ছায়া,
স্মৃতির আকর ভেঙ্গে দিয়ে যায়
ভালোলাগার জমাট বাধানো কায়া।

যদিও কখনো কোন ঘুমভাঙ্গা সকালে
সদ্যস্বপ্ন বুনি তোমার র্স্পশকাথায়,
ভাবনার বেড়াজাল বিধে গিয়ে
বুননের শিল্প দুরে গিয়ে হারায়।

যদিও কখনো উদাস ভাবনার দুপুরে
করতে বসি পৃথিবী গড়ার আয়োজন,
দুর থেকে হেসে উঠে অদৃষ্ট
বেদনায় মন হয় অজান্তিক সমর্পণ।


 

 

  • ১৬ টি মন্তব্য
  • ১৬০ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৬ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১০
comment by: নেহার পুরকায়স্থ বলেছেন: চলুক...
২. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১১
comment by: চানাচুর বলেছেন: যদিও কখনো কোন ঘুমভাঙ্গা সকালে
সদ্যস্বপ্ন বুনি তোমার র্স্পশকাথায়,
ভাবনার বেড়াজাল বিধে গিয়ে
বুননের শিল্প দুরে গিয়ে হারায়।

এ চারটি লাইন কেন জানি আমার অসাধারন লাগলো।
৩. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৩
comment by: সব্যসাচী বলেছেন: নেহার পুরকায়স্থ ,

মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:১৫
comment by: সব্যসাচী বলেছেন:
চানাচুর,

চার লাইন ভালো লাগার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
৫. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৩
comment by: নেহার পুরকায়স্থ বলেছেন: উদাস দুপুরে যখন কিছুই ভাল লাগবে না
নিঃসঙ্গতার সাথী হিসেবে খুঁজে নেবো
একজন সব্যসাচীর কবিতাকে।
তারপর...
৬. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৬
comment by: সব্যসাচী বলেছেন:

নেহার পুরকায়স্থ ,

এতো ভালোবাসার প্রতিদান কি একজীবনের কৃতজ্ঞতা দিয়ে দেযা সম্ভব?
৭. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩০
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার লিখেছেন। ভাল লাগলো।
৮. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৩৮
comment by: সব্যসাচী বলেছেন:

কালপুরুষদা,

অনুপ্রেরণার জন্য কৃতজ্ঞতা।
৯. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১০:৪৮
comment by: প্রচেত্য বলেছেন:
৪টি প‌্যারাই পুরো ভাবনাকে আছন্ন করে
১০. ২৫ শে ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৫৬
comment by: শতরূপা বলেছেন: সুন্দর।৫।
১১. ২৬ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৫৫
comment by: মিয়াভাই সিলটী বলেছেন: ভাল লাগলো আবার +
২৬ শে এপ্রিল, ২০০৮ সকাল ৭:০৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১২. ২৮ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৩২
comment by: নিলা বলেছেন: বেদনাময় সুন্দর কবিতা। +++++
২৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১১

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৩. ০২ রা মে, ২০০৮ রাত ২:৩৬
comment by: নিহন বলেছেন: জাক্কাচ ।

চলুক ................
০৬ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ

 



 


যদিও কখনো কোন বিষন্ন সন্ধ্যায়
তোমায় ভাবতে বসি নিভৃতে,
দুর থেকে ভালোলাগার জমাট আলো
গলে পড়তে দেখি জানালার শার্সিতে।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৪০৫