somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... তবুও অনেক মানুষের ভিতরে আমি একা হয়ে যাই
একাকিত্ব এখন আর খুব সহজে ধরতে পারে না আমায়। চারপাশের অনেক বাস্তবতা দেখে শিখে গেছি অনেক কিছু। অনুভূতিগুলো থমকে দেয়া শিখেছি, কষ্টগুলো কতোটা বর্ণীল জেনেছি। সব অনুভব করে আমি অনেকদুর হাটতে শিখেছি। এতোই সহজ কি একাকিত্বের পক্ষে, আমাকে একা করে দেওয়া!

তবুও অনেক মানুষের ভিতরে আমি একা হয়ে যাই।

(অনেকদিন পরে ব্লগে আসলাম। শেষ গত এপ্রিল মাসে লিখেছিলাম। ব্লগে কিছু একটা লিখতে বসে এলোমেলো কথাগুলো লিখে ফেললাম।)]]>
http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28865618 http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28865618 2008-11-06 19:46:25
কিছু কান্না আমার কাছেই থাক প্রিয় কথা ভেবে তার প্রকাশ পেয়ে যাক,
অনেক কান্না জমাই যতন করে
কান্নার জল আমায় আবার নতুন করে গড়ে।
কিছু সুন্দর আমার কাছেই থাক
ভালোলাগার অন্দরে তারা ঘুরেফিরে যাক।

কিছু গল্প থাক তবু না বলা
যে গল্পে আকা আছে একা একা চলা,
কিছু স্মৃতি থাকনা নিজের কাছে
গাথবো মালা সেই স্মৃতির দিন ফুরানো সাঝে।



* এই কবিতাটি অনেক আগে একবার পোস্ট করেছিলাম। তবে তখন তা ছিল মাত্র ছয় লাইনের কবিতা। এখন আরো ৪ লাইন যোগ করা হলো।]]>
http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28791281 http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28791281 2008-04-26 04:56:04
চাপিয়ে দেয়া অদ্ভুত শিরোনাম বনাম পজেটিভ থিংকার্স গ্রুপ (দৃষ্টি আকর্ষণ - মাহবুব সুমন ও অন্যান্য ব্লগার) গ্রুপ ব্লগ শুরু হওয়ার পর আমি আগ্রহী হয়ে বেশ কয়েকটি গ্রুপের সদস্যপদের জন্য আবেদন করি। এরইমধ্যে জন্মযুদ্ধ, পথিকৃৎ এবং আমার কথা, আমিও বলতে পারি গ্রুপের সদস্য হতে পেরেছি। পজেটিভ থিংকার্স নামের একটি গ্রুপের সদস্য হওয়ার জন্যও আবেদন করেছিলাম।

কিন্তু অবাক হওয়ার মতোই ঘটনা ঘটলো। আজকের ব্লগে ব্লগার সুফির পোস্ট দেখেই তা বুঝতে পারলাম। গেলাম পজেটিভ থিংকার্স গ্রুপের হোমপেজে। গিয়ে দেখি মাহবুব মোর্শেদের একটি পোস্টে ব্লগার মাহবুব সুমন কিছু আবেদনকারী ব্লগারদের ব্যাপারে আপত্তি জানিয়েছেন। কারন হিসেবে তিনি লিখেছেন এরা প্রতিক্রিয়াশীল এবং রাজাকারী মনোভাবসম্পন্ন। অন্যদের কথা আমি বলতে পারবো না কিংবা বলতে চাইও না। আমি বিনীতভাবে আমার বিষয়টি জানিয়ে রাখতে চাই।

ব্লগার মাহবুব সুমন কেন আমাকে একই তালিকায় রাখলেন তা বুঝতে পারলাম না। আমি বিনীতভাবে পজেটিভ থিংকার্স গ্রুপ সংশ্লিষ্ট সকল এবং অন্যান্য ব্লগারদের অনুরোধ করবো আমার ব্লগটি সময় করে অন্তত একবার দেখে আসুন, তারপর সকল বিষয়ে সিদ্ধান্ত নিন।

আমার মনে হয় ব্লগার মাহবুব সুমন আমার পোস্ট এবং কমেন্ট না দেখেই আমাকে রাজাকারের দলে অন্তভুক্ত করে দিলেন। ব্লগার আব্দুর রাজ্জাক শিপন আবার তাতে সহমত পোষণ করলেন। তবে আমি বিনীতভাবে জানিয়ে রাখতে চাই আমি দৃঢ়ভাবে রাজাকারী মনোভাব বিরোধী। এবং বর্তমানে যুদ্ধঅপরাধীদের বিচারের ব্যাপারে কিছু কাজ করছি। আমি আবারো বিনীতভাবে জানিয়ে রাখতে চাই আমি যদি রাজাকারপন্থী হতাম তাহলে নিশ্চয়ই জন্মযুদ্ধ গ্রুপের সদস্য হতে পারতাম না।
তবে এই ব্লগে আমি সেইসব বিষয় বলতে চাচ্ছি না। আমি আমার ব্লগে ব্যক্তিগত বিষযগুলো এবং কবিতা গল্প নিয়েই লেখতে চেয়েছিলাম।

শুরু থেকেই আমার মনোভাব ছিল, নিজের অবস্থান ধরে রেখে লিখে যাওয়া। ব্লগিং নামক ভার্চুয়াল প্ল্যাটফর্মে কারো বিরোদ্ধে উঠে পড়ে লাগার মনোভাব আমার কখনোই ছিল না এবং থাকবেও না।

পজেটিভ থিংকার্স গ্রুপে আমাকে না নিতে চাইলে কোন সমস্যা নেই। কিন্তু মিথ্যা অভিযোগ এনে তা আবার প্রচার করা নেহায়তই কষ্টদায়ক। কেউ যদি আমার পোস্ট এবং কমেন্ট দেখে প্রমাণ করতে পারেন, আমি প্রতিক্রিয়াশীল এবং রাজাকারী মনোভাব সম্পন্ন তাহলে দৃঢ়ভাবে জানিয়ে রাখতে চাই, আমি আর এই ব্লগে কখনোই লেখব না।
]]>
http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28754043 http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28754043 2007-12-26 15:35:05
যদিও কখনো ভাবতে বসি তোমায় ভাবতে বসি নিভৃতে,
দুর থেকে ভালোলাগার জমাট আলো
গলে পড়তে দেখি জানালার শার্সিতে।

যদিও কখনো কোন বিরহী রাতে
হাতড়ে বেড়াই নষ্টালজিয়ার ছায়া,
স্মৃতির আকর ভেঙ্গে দিয়ে যায়
ভালোলাগার জমাট বাধানো কায়া।

যদিও কখনো কোন ঘুমভাঙ্গা সকালে
সদ্যস্বপ্ন বুনি তোমার র্স্পশকাথায়,
ভাবনার বেড়াজাল বিধে গিয়ে
বুননের শিল্প দুরে গিয়ে হারায়।

যদিও কখনো উদাস ভাবনার দুপুরে
করতে বসি পৃথিবী গড়ার আয়োজন,
দুর থেকে হেসে উঠে অদৃষ্ট
বেদনায় মন হয় অজান্তিক সমর্পণ।


]]>
http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28753877 http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28753877 2007-12-25 22:07:58
আমার দুঃখ - আমার সীমাবদ্ধতা (ক্ষমাপ্রার্থনা করে)
আমাকে নিয়ে অনেকের অভিযোগ আমি নাকি খালি দুঃখের কথাই বলি। কিংবা দুঃখ-কষ্টের বিষয় নিয়ে লেখতে পছন্দ করি। সেদিন আমার লেখা একটা কবিতা শোনাচ্ছিলাম একজনকে। বুঝলাম না, আমার কাছে যেটা খুবই সাদামাটা একটা লেখা মনে হয়েছে সেটা শুনেই কেন জানি কাঁদতে ছিল আমার শ্রোতা।
তাই ভাবি দুঃখ নিয়ে আমার চাষবাস বলেই কি দুঃখকে এতো কাছে টানি! না বেশি করে দুঃখ নিয়ে কথা বললে বরংচ ব্লগার বন্ধুরা বিরক্ত হয়ে উঠবে।
তারচে বরং আমার উপলব্ধিটাই বলে ফেলি- আমার জীবনে কিছু দুঃখ আছে বলেই হয়তো, অল্প সুখে এমন করে মাততে পারি। আর দুঃখ আছে বলেই হয়তো রাত জেগে রাত জাগা প্রহরের সৌন্দর্য অনুভব করতে পারি।

আমি দুঃখিত যদি এই এলোমেলো লেখার মাধ্যমে কারো মন খারাপ করে ফেলি। পৃথিবীতে অনেক সীমাবদ্ধতা নিয়েই বাস করে চলছি। প্রতিদিন ঘুম থেকে উঠে ভাবি, আজকের দিনে পৃথিবীর কাউকেই দুঃখ কিংবা কষ্ট দিব না। তবুও কেমন করে জানি আনমনে মানুষকে দুঃখ দিয়ে ফেলি। হায় মানুষের জীবনে কি এতোই সীমাবদ্ধতা!!!
]]>
http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28750237 http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28750237 2007-12-08 19:13:17
কিছু কান্না আমার কাছেই থাক প্রিয় কথা ভেবে তার প্রকাশ পেয়ে যাক,
কিছু গল্প থাক তবু না বলা
যে গল্পে আকা আছে একা একা চলা,
কিছু স্মৃতি থাকনা নিজের কাছে
গাথবো মালা সেই স্মৃতির দিন ফুরানো সাঝে।
]]>
http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28750022 http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28750022 2007-12-07 18:52:36
পৃথিবীর পথে পথে হাটি.... কোন বিষন্ন সন্ধ্যায় মনে পড়ে ফেলে আসা দিনগুলোর কথা, কোন রাতজাগা রাতে বুকের ভিতর থেকে হু হু কান্না আসে, চোখ ভিজে নোনা জলে। গান শোনার অত্যাধুনিক যন্ত্রে তখন শুনি সঞ্জীব চৌধুরীর গান-
চোখটা এতো পোড়ায় কেন?
ও পোড়া চোখ সমুদ্রে যাও
সমুদ্র কি তোমার ছেলে ?
আদর দিয়ে চোখে মাখাও।

এই জীবনে পোড়া চোখ নিয়ে সমুদ্রে যাওয়া হয়ে উঠে নি আমার। তাই মাঝে মধ্যেই মনে হয় আচ্ছা পৃথিবীতে বেচে আছি কেন? শুধু কি বেচে থাকার জন্যই বেচে থাকা নাকি কিছু স্বপ্ন পুরনের প্রত্যাশা থেকে বেচে থাকা।
]]>
http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28749777 http://www.somewhereinblog.net/blog/sabbasachiblog/28749777 2007-12-06 14:39:39