ঘুমিয়ে পড়ার আগে......

কত রুপেই না সে আমার কাছে ধরা দিল

২৭ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৩

শেয়ারঃ
0 0 0

সন্ধ্যার কিছুক্ষণ পর সে এত সুন্দর করে সেজে গুজে চোখের সামনে হাজির হল যে তার দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়ার কথাই ভুলে গেলাম।কেন যে এত সুন্দর করে সাজে...।তখনো আমার ধারণা ছিল না সে নিজে এবং তার আশ পাশ কে আরো কত সুন্দর করে সাজিয়ে তুলতে পারে।

সে ছিল আমার জানলার পাশে।তার দিকে এক দৃষ্টি তে তাকিয়ে থাকতে আমার কোন পাপ বোধ হচ্ছিল না।মনে পড়ছিল সুমনের গানের কথা--

মুখটা তুলে আকাশ টাতে দেখ আরেক বার
তোমার সাথে আছি আমি যে চির কাল
জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে
আমি তখন থাকি তোমারি পাশে পাশে

প্রথম যখন তাকে দেখলাম মনে হল একদম লাল টুকটুকে। সময়ের সাথে সাথে সে নিজেকে আরো সুন্দর করে সাজিয়ে তুলছিল।কোন লজ্জায় পাচ্ছিল না। তবে সে কিন্তু মাঝে মাঝে লুকোচুরি খেলছিল কখনো এর পিছনে তো আবার কখনো ওর পিছনে গিয়ে লুকায়।


শীতের বুড়ি তার কুয়াশার চাদর দিয়ে সব কিছু কে ঢেকে দিচ্ছিল আর সে তার সৌন্দর্য দিয়ে ঢেকে দিচ্ছিল কুয়াশাকে।শিশির বিন্দুতে তাকে দেখলাম অন্য রুপে।আবার যখন কোন নদী বা খাল পার হচ্ছিলাম একবার দেখছিলাম তার দিকে আরেক বার দেখচ্ছিলাম পানিতে পড়া তার প্রতিচ্ছবির দিকে --

ভোরের আলোয় পাখির ডাকে ঘুম টা ভাঙ্গে যখন
বাগান টাতে হাঁটার সময় আমায় ভেব তখন
ঘাসের মাঝে শিশির কণায় তাকিয়ে দেখ তুমি
আছে সেথায় তোমার সাথে আমার প্রতিচ্ছবি

যখন চট্টগ্রামের কাছাকাছি চলে আসলাম সে তার সৌন্দর্য কে কখনো পাহাড়ের চূড়ায় আবার কখনো পাহাড়ের ঢালে ছড়িয়ে দিচ্ছিল।ততক্ষণে তার সৌন্দর্য কে আরো বাড়িয়ে তুলার জন্য তার আশেপাশে সাজুগুজু করে হাজির তার সঙ্গী সাথীরা...

তার সৌন্দর্য যত টুকু অনুভব করেছি তার সামান্য টুকুই লিখে প্রকাশ করতে পারছি।এই সৌন্দর্য লিখে প্রকাশ মনে হয় না সম্ভব।ও মনে পড়েছে তার সোন্দর্যের আরেক রুপ দেখেছিলাম সেন্টমার্টিনে।

ঢাকা থেকে চট্টগ্রাম আসার কথা ছিল আজ সকালে। কিন্তু তার সাথে দেখা হবে বলেই হয়ত রাতেই রওনা দিয়েছিলাম।আল্লাহর কাছে শুকরিয়া যে কতদিনি বা আর বাঁচব তার আগেই চোখের সামনে এমন সুন্দর কিছু কে হাজির করার জন্য,আর সুন্দর কিছু দেখার যোগ্যতা কে এখনো কেড়ে না নেওয়ার জন্য।


কার কথা বলছি এতোক্ষণ।ঐ যে কাল রাতের চাঁদ টার কথা।
--------------------------
তবে এত কিছুর পরেও চাঁদ টা প্রতিদিন একই ভাবে আমার কাছে ধরা দেয় না।কিন্তু প্রতিদিন সূর্য উঠার আগে পূর্ব আকাশে আমি একজন কে খুঁজে বেরাই,আর সে হয়ত আমাকে---

রাতের আকাশ ভরা তারা
হয়ত বা চলে যাবে
থাকব হয়ে এই আমি শুকতারা

-----হুম শুকতারা টাকেই প্রতিদিনি খুঁজে বেড়ায়।আর সব তারার থেকে কত উজ্বল হয়েই না শুকতারা জ্বলতে থাকে।তাকে চিনে নিতে আমার তেমন কোন কষ্টই হয় না।


চট্টগ্রাম
২৭-১১-২০০৭

 

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩০
সৃজন বলেছেন: অবস্থা বেশী সুবিধার ঠেকছে না......@ সাব্বির
৩. ২৭ শে নভেম্বর, ২০০৭ সকাল ১১:৩৫
সাব্বির বলেছেন: সৃজন ---আমার ও তাই মনে হচ্ছে।তাই আজকে আবার চট্টগ্রাম ছাড়ছি ...

খুশবু---কাল রাতে দেখেছি চাঁদ,আর প্রতিদিন দেখি শুকতারা।
৪. ২৭ শে নভেম্বর, ২০০৭ বিকাল ৩:২৭
সম্ভব,অসম্ভব বলেছেন: পূর্নিমা কি শুধু সন্ধ্যায় হয়, না কি রাতেও হতে পারে?
৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:৫৭
সাব্বির বলেছেন: সম্ভব,অসম্ভব--আপনার কি মনে হয়?আমার এই ব্যাপারে খুব ভাল ধারণা নেই।তবে মনে হয় যে কোন সময় হতে পারে।
৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:০৯
মৃন্ময় আহমেদ বলেছেন: উড়েব্বাস!! কী লিখলা মিয়া। আমি পুরা মাতাল হইয়া গেছি। ভালো লাগলো।।। শতভাগ মার্কিং।। :)
৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:১৯
সাব্বির বলেছেন: মৃন্ময় --তোমার মত তো আর জটিল টাইপ কবিতা লিখতে পারি না।এতো রাতে মাতাল হই ও না...

ভালো থাইক।
৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৭ রাত ১১:৩৪
আনন্দময় বলেছেন: এ তো দেখি অন্য সাব্বির?কি ভাই ভালো আছেনতো?নাকি......।অসম্বব সুন্দর লেখা।
৯. ০৯ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১০:২৪
সাব্বির বলেছেন: আনন্দময়--অন্য সাব্বির কথা টা কি ঠিক হল?আমি ভাল আছি,আপনি ভালো তো?

কোন নাকি নাই।
১০. ১০ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:৫৪
শাওন বলেছেন: শুকতারা ... অমি দেখিনা সাব্বির ভাই ।
তবে আপনার লেখার মধ্যে দেখলাম ।
১১. ১৩ ই ডিসেম্বর, ২০০৭ সকাল ১০:১৭
সাব্বির বলেছেন: শাওন---দেখ তে যদি ভালো না লাগে,তবে না দেখাতে অসুবিধা নাই।তবে যদি কখনো দেখতে ইচ্ছে করে সূর্য উঠার আগে পূর্ব আকাশে সবার চাইতে উজ্বল হয়ে তাকে জ্বলতে দেখবে।হয়ত বা কখনো তাকে একাই দেখবে।

 

মোট সময় লেগেছে ১.০৭৯৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মাটির মানুষ মাটিতেই মিশে যাব।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ