somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১০ টাকা বিল........................................... :P :P :P :!> :!> :!>

১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ২০০৪ সালের মাঝের দিকে। পড়াশোনা করি খুলনা সিটি পলিটেকনিক ইন্সটিটিউট, ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ২য় বর্ষে। থাকি চাচার বাসায়। এবার আসি মূল গল্পে...........
আমার ৩য় সেসিষ্টারের ফাইনাল পরীক্ষা শেষ করে বাসায় ফিরলাম। খাওয়া দাওয়ার পর রেষ্ট নিচ্ছি, হঠাৎ মনে হল অনেক দিন বাড়ি যাওয়া হয়নি। ৭ দিন ছুটি আছে এর মধ্যে বাড়ি থেকে ঘুরে আসি। নিজেই প্ল্যন ফাইনাল করলাম, আগামী কাল ভোর ৬ টার ট্রেনে বাড়ি যাচ্ছি। আগেই বলি আমার দেশের বাড়ি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা মেহেরপুরে। তো সন্ধায় আমি চাচা চাচী সবাই এক সাথে চা খাচ্ছি তখন আমি আমার প্ল্যনের কথা তাদের সামনে উপস্থাপন করলাম।শুনেই চাচী লাফিয়ে উঠলেন। বললেন ভালই হল আমারও অনেক দিন বাপের বাড়ি যাওয়া হয়না, আমিও যাব তোমার সাথে(চাচীর বাপের বাড়িও আমাদের এলাকায়)। চাচীর লাফালাফি আর চাচাত দু ভায়ের জবরদোস্তির কাছে হার মেনে চাচা তাদের যাওয়ার অনুমতি দিতে বাধ্য হলেন।বলা বাহুল্য, আমার চাচা একজন অত্যন্ত রাগী মানুষ। যাহোক, সবাই যে যার মত গুছিয়ে ১১টা ভিতর সবাই ঘুম।
ভোর ৪ টায় সবাই উঠে ফ্রেশ হয়ে ৫ টার ভিতর তৈরি হয়ে নিলাম। আমরা যাব মোট ৪ জন আমি চাচী আর চাচাত দু ভাই। চাচা যাবেন আমাদের সাথে ষ্টেশন পর্যন্ত আমাদের ট্রেনে উঠিয়ে দিতে। আমি আর চাচার বড় ছেলে উঠলাম রিকশায়। চাচা চাচী আর তদের ছোট পুত্র মটর সাইকেলে। ৫ টা ৪০ এ আমরা ষ্টেশনে। সহি সালামতে টিকিট কনফার্ম করে সবাই ট্রেনে উঠলাম। ট্রেন ছাড়তে আরো ১০ মিনিট সময় আছে। আমার আবার সিগারেটের বদ অভ্যাস আছে। নেশাও কান্চলে, কি করি। সকালে নাস্তার পর একটা বিড়ি না ধরাইলে দিনডাই বরবাদ। চাচাকে বললাম আপনি বাসায় চলে যান আমরা পৌছে ফোন দেব। চাচা চলে গেলেন। আমি তো ঈদের মত খুশি, বিড়ি খাব। কিছু সময় পর আমি নেমে সামনে একটা চয়ের দোকান থেকে সিগারেট ধরালাম আর চায়ের অর্ডার দিলাম। দোকানের চিপায় দাড়িয়ে টানছি হঠাৎ চাচার কাশির শব্দ। পিছন দিয়ে তাকিয়ে দেখি চাচা জান চোখ দুটো আকাশের দিকে দিয়ে মহা আনন্দে বিড়ি টানতেছেন আর চা গিলছেন। আগে কখনো দেখিনি এটি খেতে। বুঝলাম উনি চাচীজানকে ভয় পান। এর মধ্যে আমার চা তৈরি করে দোকানদার ডাকছে "ভাই চা ঠানডা হয়ে গেল" বাধ্য হয়ে সিগারেট টা দোকানের পিছনে বাতায় গুজে চা নিতে সামনে আসলাম। এদিকে আমার চাচাজানের খাওয়া শেষ। উনি বিল দেবেন। আমার হাতে চা দেখে বললেন "ও তুই চা খেয়েছিস?" দোকানদারের দিক তাকিয়ে
ঃ- এই আমাদের মোট বিল কত?
ঃ- (হিসাব করে) স্যার ১০ টাকা।
ঃ- ১০ টাকা কি করে?
ঃ- আপনার ১টা চা ২টাকা, ১টা বেনসন ৪ টাকা = ৬টাকা
আর উনার (আমাকে দেখিয়ে) ১টা চা ২টাকা, ১টা গোল্ডলিফ ২ টাকা মোট ১০ টাকা।

আমিও হা চাচাও হা:-/:-/:-*:-*......................ট্রেন ছেড়ে দিচ্ছে দিলাম দোড়।



১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×