রূপাকে মনে পড়ে.....

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:১১

শেয়ার করুন:                   Facebook

আজ কেন যেন রূপাকে খুব মনে পড়ছে। শালার ভাবছিলাম নস্টালজিক হাবিজাবি লিখে মন খারাপ করবো না। কিন্তু এইসব ছুটির দিনে কেন যে রূপাকে মনে পড়ে গেল.... .. ..

সেই ক্লাস ইলেভেনের কথা..
এস এস সির লম্বা ছুটির পর আর ক্যাডেট কলেজে ফিরে যেতে ইচ্ছে করছিলো না।তখন আমি পুরোপুরি বোহেমিয়ান। সারাদিন অঞ্জনের গান শুনি। মোবাইলে ঊনত্রিশ পয়সা নিয়ে মাস পার করে ফেলি। হিমুর অদ্ভুত জীবনযাত্রায় কনফিউজড হয়ে হিমু হবার চেষ্টা করি।

তো এরকম সময়ে যা হবার তাই হলো, মাথার ভেতরে পুরোপুরি হিমু ঢুকে গেল।বলা চলে হিমুর পরিবর্তে 'রূপা' শেকড়ের মতো মাথার ভেতরে বসে গেল।

দেখতে দেখতে ছুটি শেষ।কলেজে চলে গেলাম। প্রথম দুই সপ্তাহ যেন ছুটির গল্প করতে করতেই শেষ হয়ে গেল। এমন সময় হঠাৎ করেই ফারূক এক অদ্ভুত প্রপোজাল দিয়ে ফেলল।

আমার দুজন খুউব বন্ধু ছিল।ওরা ছিলো গার্লস ক্যাডেট কলেজের।আর ফারূকের ছিল একজোড়া সিভিল ফ্রেন্ড।তারপর----
সেই দুজন সিভিল ফ্রেন্ডের একজনের নাম ছিল রূপা।
---রূপা???---
হ্যা রূপা.......

তো রূপার সাথে কিভাবে কিভাবে যেন যোগাযোগ হয়ে গেল। তারপর প্যারেন্টস্ ডে তে আব্বুর মোবাইলের ব্যালান্স শূন্য হতে লাগল----
হলমার্কের কার্ড আর নক্সী প্যাডের চাহিদা হঠাৎ করেই বেড়ে গেল------
আর রাত জেগে জেগে চোখের নীচে কালি পড়তে শুরু করলো......

............(আবার মন খারাপ হলে চলতে পারে)
----- ভালো থেক রূপা----

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): রূপা.... ;

 

  • ৭ টি মন্তব্য
  • ১৮৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৪:৩৯
comment by: রাশেদ বলেছেন: আহালে!
২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:০৬
comment by: নবজন্ম বলেছেন: সে দিন দেখা হয়েছিল রূপার সাথে বই মেলায়। তোমার কথা-তো কিছু বলল না।
৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১০
comment by: আবু সালেহ বলেছেন: নবজন্ম

রুপাকে চিনে নাকি???!!!!
৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:১৭
comment by: নবজন্ম বলেছেন: আবু ভাই-- চিনি মানে!! খুব ভাব।
৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৪৮
comment by: ফেরারী পথিক বলেছেন: ভাইয়া, এটা জোকস না।
মন্তব্যের জন্য ধইন্যবাদ.....
৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ সন্ধ্যা ৭:৫৮
comment by: নিলা বলেছেন: রূপার কথাত পুরুপুরি কিছুই বললেন না। :( আরো কিছু বলেন।

হুমায়ূন আহমেদের হিমু আর রূপা চরিত্র আমার অনেক পছন্দের। :)
৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১১:৫৯
comment by: ফেরারী পথিক বলেছেন: আজই বাকিটা লিখে ফেলব।
পড়ার জন্য ধন্যবাদ নীলা।

 



 

comment by:
...'প্রতিটি দিন অন্যসব
দিনের চেয়ে আলাদা'........... .... ... ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৭৭৬