আমার প্রিয় পোস্ট
- তুষারকন্যা - সুলতানা শিরীন সাজি
- কৃষ্ণচূড়া - সুলতানা শিরীন সাজি
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আবু জাফর ওবায়দুল্লাহ (আমি কিংবদন্তির কথা বলছি) - বইপাগল
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ।। হুমায়ুন আজাদ - মুকুল
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- লোকনাথ-সোলেমানী পঞ্জিকার খোঁজে ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় -- চন্দ্রবিন্দু - রাশেদ
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- এই এই আগে পড় পরে রেটিং - মেহদী
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- রূপাকে মনে পড়ে ( বাকি অংশ) - ফেরারী পথিক
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বধ্যভূমি......
২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৬
প্রাচীন কোন এক নির্জন পাথরখন্ড থেকে
এক রাতে সেই অহল্যা শিলালিপির ডাকে আমার ঘুম ভেঙে যায়
আর চোখ বুজে অসহ্য রাজনীতি এবং রুগ্ন শীর্ন হাতগুলোর বন্ধন ছিড়ে
আমি পথ হাটতে শুরু করি এক অজানা রাজপুরীর দিকে।
আমায় দেখে শুক আর শারীদের দল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়---
আর বলে---- 'কোথায় যাও যাযাবর?'
আমি ওদের কথার কোন উত্তর দেইনা....
একবার মনে হয় বলি-----
আমি সেই শাক্যবংশীয় যুবক.......''
যেকিনা একরাতে পূর্নিমা দেখে সভ্যতা সংস্কারে----
সমস্ত বন্ধন ছিড়ে ঘর ছেড়ে অজানার উদ্দেশ্যে বেরিয়েছিল।
কিন্তু আমি এসবের কিছুই বলিনা কারন,
আমাকে সভ্যতা সংস্কারের ক্ষমতা দেয়া হয়নি
আমি কোন মহাপুরুষ নই
আমি কোন রাজপুত্র নই..........
আমি এক নিতান্ত সাধারন ক্ষুধার্ত যুবক।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই অবহেলিত মাটির উঠোনে---
আরো অনেকের মতো আমিও আজ ---
ক্ষুধার্ত দৃষ্টি নিয়ে শূন্যে তাকাই......।
আমার মা আর বোনগুলো আজ ------ ক্ষুধার জ্বালা সইতে না পেরে বেশ্যাবৃত্তিতে নামে--
আমার ভাইগুলো একমুঠো ভাতের জন্য আজ অস্ত্র ধরে---
ক্ষুধার জ্বালায় আমার চোখদুটো আজ মানচিত্রের ফলার মতো তীক্ষ্ম ।
তাই পূর্নিমা এলে আমি আর স্থির থাকতে পারিনা
হিংস্র শ্বাপদের মতো তীক্ষ্ম দৃষ্টিকে সঙ্গী করে ----
আমি বাইরে বের হই,
আমার পথের দুপাশে তখন মানুষের হাড়ের মরুভূমি,
ডানে এক সবুজ বৃক্ষ যার নাম স্বাধীনতা,
তার প্রতিটি পাতা আজ শুকিয়ে শীর্ন হয়ে গেছে।
বামে এক বিশাল রাজপ্রাসাদ যার সারি সারি সুরম্য কক্ষে --
রাজা আর মন্ত্রীর পাল সুরা উৎসবে মত্ত।
পেছনে এক মানচিত্রের বই যার প্রতিটি পাতা ছেড়া আর --
সামনে সারি সারি পিরামিডের মতো ক্ষুধার্ত মানুষের স্তুপ......।
সেই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দিগন্তবিস্তৃত বধ্যভূমি দেখে
আমি আর স্থির থাকতে পারিনা----
চিৎকার করে দুহাতে মাথা চেপে আমি সৃষ্টিকর্তাকে ডাকি
আর বলি-------
হে ঈশ্বর ,
আমি আর সহ্য করতে পারছি না
আমি আর সহ্য করতে পারছি না।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবিতা ;
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০০৮ ভোর ৪:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
পুতুল বলেছেন:
পথিক! খুজতে থাক, তুমি পথ পাবে। তবে সে পথ খুব সহজ আর সংক্ষীপ্ত নয়। কিন্তু তাকে ভয় তো পাওনা!
ফেরারী পথিক বলেছেন:
ধন্যবাদ...চৌরাস্তার মোড়ে দোকানগুলোর সামনে শুয়ে থাকা মানুষগুলোকে দেখলে আর ভাল্লাগেনা......
বিষাক্ত মানুষ বলেছেন:
মারাত্মক !!!! খুবই ভালো লাগলো পড়ে ।।।
ফেরারী পথিক বলেছেন:
ধন্যবাদ বিষাক্ত মানুষ, হাসিব.....
আমি কোন রাজপুত্র নই..........
আমি এক নিতান্ত সাধারন ক্ষুধার্ত যুবক।"
হ্যাঁ।
লেখক বলেছেন: হুমম.....
শফিউল আলম ইমন বলেছেন:
অসাধারণ কবিতা।এত ভালো লিখেছেন কি বললে সঠিক বলা হবে বুঝতে পারছিনা।
তারপরও বলি লিখতে থাকেন।
প্রিয়'তে রাখলাম।
অনেক ভালো থাকুন আর কবিতা লিখুন।
লেখক বলেছেন: অসংখ্য ধন্যবাদ.........
লেখক বলেছেন: ধন্যবাদ.......অসংখ্য......
পুষ্প বলেছেন:
+++++++++
ফেরারী পথিক বলেছেন:
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















