বৃষ্টিতে ভেজার বয়স.............

১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:৪৮

শেয়ার করুন:                   Facebook



আমার হাতের ফাকেঁ রৌদ্রের ছায়া পড়েছিল
আর দুচোখে ছিল তপ্ত আগুন
দীর্ঘ একবছর আমি ঘুমোইনি
দীর্ঘ এককাল আমি শ্রাবনে ভিজিনি
দীর্ঘ বারটি পূর্ণিমা আমি কোন স্বপ্ন দেখিনি
তাই সেই ঘুম, স্বপ্ন ও বৃষ্টির জন্য আমি
এক দুপুরে হাতের মুঠিতে কিছু রৌদ্র নিয়ে
ছুটে চললাম কিছু বৃষ্টি কিনব বলে..............

আমার পথের দুপাশে ছিল বিস্তীর্ন মরুভূমি
অথবা হয়তো আমার কোন নির্দিষ্ট পথই ছিলনা
কখনো আনুবিসের পায়ের ঝংকারে চমকে ওঠে
স্ফিংসের নীল নিশ্বাসে কেপেঁ ওঠতাম আবহমান রক্তের মতো
আবার গভীর রাতে পিরামিডের প্রাচীন পাথরে ঘুম নেমে এলে
নীলের শূন্য বুকে বজরার পাল তুলে
পাড়ি জমাতাম এক অচেনা শব্দের দেশে ।
এবং ---তারপর --- ফারাওদের সমুদ্র ও স্ফিংসের সীমানা শেষ হলে
চিরহরিৎ অঞ্চলের কিছু ঘুমরঙা মেঘের পিছু পিছু
হঠাৎ পৌঁছুলাম এক কৃষ্ণচূড়া ও কদম কন্যার দেশে

সেদেশে ছুটে চলা আকাশের ঘুম ভেঙে গেলে
বরফের শহর হতে ভেসে এলো মেঘেদের দল---
আর বহুকাল প্রতীক্ষিত এই আমি
হাতের মুঠোয় ধরা সবটুকু রোদ এনে ছড়িয়ে দিলাম
তখন দূরের শহরের যাযাবর বরফের দল
সেই স্ফিংসের নীলচে রক্তে জ্বলে ওঠা আগুনের মতো
পুড়ে পুড়ে মেঘ হয়ে সেই অদ্ভুত তরুনকে শুনালো
সমুদ্রের গল্প..............
দীর্ঘ একবছর যার চোখ কোন রাত্রি দ্যাখেনি
দীর্ঘ এককাল যার হৃদয় শ্রাবনে ভেজেনি ---- তার ---
মাঠের মতো বুকে সেই অদ্ভুত গল্প শুনে
ভেজা মহুয়ার পথ মাড়িয়ে খসে পড়া উল্কার মতো
দুচোখে বর্ষা নিয়ে ছুটে এলো শ্রাবনের মেয়ে ........
যার চুলের ডগায় লেগে বৃষ্টির গন্ধ
পায়ে বিজলি নূপুর আর
বুকে বুনো কেয়ার নৈনিতাল ঘ্রান

অত:পর শরতের দীর্ঘ দিনে মেঘের ছায়া পড়ে
পূর্ণিমা আসে ---- চৈত্র ও বর্ষা যায় ---
ছড়ানো রৌদ্রের লালচে কনা ভাসে সমস্ত উঠোনময় ..........

তখনো বুঝিবা সেইদেশে মেঘ জমে
প্রতি পূর্ণিমায় চাদঁ ওঠে , শ্রাবন এলে চোখ ভিজে যায়
তখনো বুঝি তার সকালের মতো ত্বক এসে
এই আমি ------
আমার রৌদ্র ছোঁয়া হাত ধরে দ্যাখে ----

সে হাতে বিশুষ্ক শিরা আর অগনিত ভাঁজ
বৃষ্টিতে ভেজার বয়স ----
শেষ হলো আজ''।

 

 

  • ২২ টি মন্তব্য
  • ২৬২ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৩
comment by: পথিক!!!!!!! বলেছেন: সুন্দর কবিতা। সুন্দর মনের কথন
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ এতো বড় কবিতা পড়ার জন্য।

পথিক কে ফেরারী পথিকের শুভেচ্ছা........

২. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৫
comment by: রুবেল শাহ বলেছেন: মেঘলা আকাশ এবং বৃষ্টি আমার অসহ্য ভাল লাগে---------------
সুন্দর প্রকাশ ------------- +
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার লেখাও আমার অসম্ভব ভালো লাগে...

৩. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ১:৫৭
comment by: সুনীল সমুদ্র বলেছেন:


চমৎকার কবিতা।
অনবদ্য শব্দের কারুকাজ, অসামান্য উপমা।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫১

লেখক বলেছেন: রাগুদির ব্লগ থেকে প্রথম আপনার লেখা পড়ি। আপনার কবিতাগুলোও অসাধারন।

অনেক ধন্যবাদ পড়ার জন্য।

শুভেচ্ছা

৪. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:১৪
comment by: নিহন বলেছেন: জাক্কাচ হয়েছে ।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নিহন

শুভেচ্ছা রইল......

৫. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৩২
comment by: রণদীপম বসু বলেছেন: দারুণ চিত্রকল্প! চমৎকার!
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: ভেবেছিলাম এতো বড় কবিতা কেউ পড়বে না।

মন্তব্যের জন্য ধন্যবাদ এবং সেই সাথে অনেক অনেক শুভেচ্ছা ..

৬. ১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৩৭
comment by: তামিম ইরফান বলেছেন: অসাধারন।
১৯ শে এপ্রিল, ২০০৮ রাত ২:৫৬

লেখক বলেছেন: তামিম ইরফানকে আমার ব্লগে স্বাগতম।

পড়ার জন্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা........ :)

৭. ১৯ শে এপ্রিল, ২০০৮ ভোর ৫:১৪
comment by: রাশেদ বলেছেন: ভয়াভয় সুন্দর হইছে।
২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৪০

লেখক বলেছেন: :)

৮. ১৯ শে এপ্রিল, ২০০৮ সকাল ৯:৫৯
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: +
২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ আলী আরাফাত শান্ত

৯. ২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৫
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: সুন্দর সব উপমায় দারুন লেখা.........মন ছুঁয়ে গেলো।
শুভেচ্ছা রেখে গেলাম।
২০ শে এপ্রিল, ২০০৮ সকাল ১০:৩৮

লেখক বলেছেন: আপনার কবিতার কাছে এটাতো কিছুই না

শুভেচ্ছা নিলাম........ :)

থ্যাঙ্কু সাজিপু

১০. ২৩ শে এপ্রিল, ২০০৮ দুপুর ১:৪১
comment by: নিশীথ রাতের বাদলধারা বলেছেন: এত চমৎকার!!
সত্যি, অসাধারণ........
১১. ২৫ শে এপ্রিল, ২০০৮ ভোর ৬:৫৭
comment by: শফিউল আলম ইমন বলেছেন: তখনো বুঝিবা সেইদেশে মেঘ জমে
প্রতি পূর্ণিমায় চাদঁ ওঠে , শ্রাবন এলে চোখ ভিজে যায়
তখনো বুঝি তার সকালের মতো ত্বক এসে
এই আমি ------
আমার রৌদ্র ছোঁয়া হাত ধরে দ্যাখে ----

সে হাতে বিশুষ্ক শিরা আর অগনিত ভাঁজ
বৃষ্টিতে ভেজার বয়স ----
শেষ হলো আজ''। ................ওয়াও এক কথায় অসাধারন।

হুম এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করেনা।
১২. ১৯ শে মে, ২০০৮ বিকাল ৩:৪৮
comment by: নিবেদীতা বলেছেন: ভাল লাগল।
১৩. ২৮ শে জুন, ২০০৮ সকাল ১০:২৪
comment by: অনাহুত আগন্তুক বলেছেন: সবার কবিতায় এত কষ্ট কেন ?
ভালো লাগে নি.. :( কষ্ট লেগেছে..

 



 

comment by:
...'প্রতিটি দিন অন্যসব
দিনের চেয়ে আলাদা'........... .... ... ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৭৭৭