আমার প্রিয় পোস্ট
- তুষারকন্যা - সুলতানা শিরীন সাজি
- কৃষ্ণচূড়া - সুলতানা শিরীন সাজি
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আবু জাফর ওবায়দুল্লাহ (আমি কিংবদন্তির কথা বলছি) - বইপাগল
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ।। হুমায়ুন আজাদ - মুকুল
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- লোকনাথ-সোলেমানী পঞ্জিকার খোঁজে ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় -- চন্দ্রবিন্দু - রাশেদ
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- এই এই আগে পড় পরে রেটিং - মেহদী
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- রূপাকে মনে পড়ে ( বাকি অংশ) - ফেরারী পথিক
প্রিয় কবিতা--- // না ঘুমানোর দল //
৩০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৯
![]()
নারকেলের ঐ লম্বা মাথায় হঠাৎ দেখি কাল
ডাবের মতো চাদঁ উঠেছে ঠান্ডা গোলগাল
ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে এলেম ঘর
ঘুমন্ত এই মস্ত শহর করছিলো থরথর
মিনারটাকে দেখছি যেন দাড়িয়ে আছেন কেউ
পাথরঘাটার গির্জাটা কী লাল পাথরের ঢেউ ;
চৌকিদারের হাক শুনে যেই মোড় ফিরেছি বায় --
কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয়,
পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘীটার পাড়
এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার
আমায় দেখে কলকলিয়ে দীঘির কালো জল
বললো এসো আমরা সবাই না ঘুমানোর দল
পকেট থেকে খুলো তোমার পদ্য লেখার ভাজঁ
রক্তজবার ঝোপের কাছে কাব্য হবে আজ
দীঘির কথায় উঠলো হেসে ফুল পাখিদের সব
কাব্য হবে কাব্য হবে জুড়লো কলরব ।
কী আর করি পকেট থেকে খুলে ছড়ার বই
পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই ।
.......... ( আল মাহমুদ )
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নিবেদীতা বলেছেন:
ভাল লাগল
সুতরাং বলেছেন:
আমার খুব প্রিয় একটি কিশোর কবিতা এটি। ছোটবেলায় আল মাহমুদের 'পাখির কাছে ফুলের কাছে' বইটি আমার ভীষণ পছন্দের ছিল। এখনও সময় পেলে পড়ি।
জাহান৮২ বলেছেন:
খুব প্রিয় একটি কবিতা।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














