আমার প্রিয় পোস্ট
- তুষারকন্যা - সুলতানা শিরীন সাজি
- কৃষ্ণচূড়া - সুলতানা শিরীন সাজি
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- আবু জাফর ওবায়দুল্লাহ (আমি কিংবদন্তির কথা বলছি) - বইপাগল
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে ।। হুমায়ুন আজাদ - মুকুল
- সামহোয়্যারইন ব্লগের কোন অপশনের কাজ কি? (১) - ত্রিভুজ
- লোকনাথ-সোলেমানী পঞ্জিকার খোঁজে ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- বন্ধু তোমায় এ গান শোনাবো বিকেল বেলায় -- চন্দ্রবিন্দু - রাশেদ
- Online - এ বাংলা বই - মশিউর রহমান মেহেদী
- এই এই আগে পড় পরে রেটিং - মেহদী
- টেকি পোস্ট ঃ কমেন্টে ফটো দিবেন কিভাবে ?? - শয়তান
- রূপাকে মনে পড়ে ( বাকি অংশ) - ফেরারী পথিক
চিঠি ...........
২৬ শে জুন, ২০০৯ রাত ৩:২৮
তবে তুমি রৌদ্রেই চলে যাও এই দুপুরে
পায়ে হেটেঁ কিংবা মোটরগাড়িতে চেপে ....... চলে যাও
পিপুল গাছের ছায়ায় নয়, নয়কোন হুডতোলা রিক্সায়
নাগরিক রাস্তায় যখন পিচগলা সূর্য ওঠে
সেই ভর দুপুরবেলা তুমি চলে যাও পায়ে হেটে
কিংবা পায়ে না হেটেঁ যেকোন মাধ্যমে ।
তুমি চলে যাও আশ্বিন কার্তিকের রাতে
সমস্ত আকাশে যখন ঝিকিমিকি করবে জীবনানন্দীয় নক্ষত্র
তখন তুমি চলে যেয়ো মেঠোপথ ধরে
হেমন্তের ঘ্রান তুমি টেনো না'ক ; কখনো তাকিও না ওই মস্তো শিমুল ডালে
আহ্লাদের শিমুল রঙে তোমার চোখ পুড়ে যাবে ।
তুমি যাবে? তবে যেতে পারো কোন এক শ্রাবনের বেলা
ঝুমঝাম বৃষ্টির শব্দে যখন তুমি দিশেহারা হবে
তখন পাচটিঁ কদম তুলে নিও আলগোছে
তারপর চুপিচুপি খালি পায়ে উঠোন পেরিয়ো ---
নয়তো তোমার পায়ের শব্দে জেগে যাবে রঙচঙে ভোর ।
যেতে চাও ? তবে যাও ----
দুপুর , হেমন্ত - রোদ , শিমুল পেরিয়ে - --
পাচঁটি কদম হাতে তুমি চলে যাও দক্ষিনের দেশে
পথে পাবে বিস্তার অরণ্য আর বিস্তীর্ন আকাশ
তখন ,
একফোঁটা আকাশের নীল হাতে নিয়ে চলে যেয়ো দক্ষিন সমুদ্রে .......
এইভাবে কতোকাল আর যান্ত্রিক শহর দেখবে বলো ??
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
কালপুরুষ বলেছেন:
মাইরী বলছি। চমৎকার লিখেছো। তোমার চিঠি পড়তেই আছি, পড়তেই আছি। বালিশের নীচে (প্রিয়তে) রেখে দিলাম।
ছ্যাকামাইছিন বলেছেন:
+++
নতুনের পথে অনন্ত যাত্রা বলেছেন:
+++++++++++
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














