সুপ্রিয় ব্লগার
০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কেমন আছেন আপনারা? আশাকরি ভালো আছেন।
সম্প্রতি এ বাড়ি ও বাড়ি ও পাশের বাড়ি ধর্মের ক্যাঁচাল নিয়ে খুবই উত্তপ্ত ছিলো বলে লগইনের আগ্রহ বোধ করিনি। এখন পরিবেশ মোটামুটি শান্ত। তবে আমার পোস্ট পড়ে কেউ বিরক্ত হবেন না বা মনে কষ্ট নেবেন না - এই অনুরোধ টুকু রাখবেন আশা করি।
মিনিট বা সেকেন্ডের ব্যবধানে প্রচুর ব্লগ পোস্ট হয় একমাত্র সা.ইনেই। আমি বিস্মিত হয়ে খুশি মনে ভাবি- মানুষগুলোর কি খেয়েদেয়ে কাজ নেই কোনো? এই মিলিয়ন-বিলিয়ন-ট্রিলিয়ন-ট্রিলিয়ন বাংলা শব্দ তৈরী হচ্ছে ব্লগারদের দু'আঙুলের যাদুস্পর্শে। আমি কখনো কখনো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। স্বপ্ন দেখি একদিন বাংলা ভাষাটি বিশ্ব জয় করবে। আবেগে আপ্লুত হই এই ভেবে যে, ভাষার প্রতি কতটুকু ভালোবাসা উৎসারিত এই পোস্ট সমূহ! ব্লগাররা তাঁদের সব ধরনের অনুভূতির কথা জানায় ব্লগে বসেই। কিন্তু কিঞ্চিৎ মনোকষ্টও আছে কারণ বানান শুদ্ধভাবে প্রয়োগের প্রতি লেখক, কবি, উপুন্যাসিক (ব্যাঙ্গার্থে) কেউই তেমন মনোযোগী নন। যে ভাষা আর বর্ণমালার জন্য আমাদের এত ভালোবাসা অথচ তার ব্যবহারের ক্ষেত্রে আমাদের কোনো যত্ন নেই। সতর্কতা নেই! আর আমরা ইচ্ছে করলেই কিন্তু এসব ধর্মীয় ক্যাঁচাল বন্ধ করে দিতে পারি। কারণ এ তর্কের শেষ নেই। যার কোনো ফলাফল নেই এমন শ্রমের পেছনে কেন আমরা ছুটছি? কী আশায় ছুটছি? অথচ সে সময়টুকু আমরা ভরিয়ে তুলতে পারতাম আরো কত না সুন্দর আর মনোগ্রাহী শব্দমালায়। আমাদের প্রিয় বাংলাভাষায়।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০০৮ রাত ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন