somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পার্টিশন পুনরুদ্ধার

১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উবুন্তু সেটআপের সময় অটোমেটিক পার্টিশন করতে গিয়ে অনেকেই বাঁশ খেয়েছেন। এমনটি হলে পূর্বের সব পার্টিশন ফর্ম্যাট হয়ে যায়। এটা হয় ব্যবহারকারীর অজ্ঞতার কারনে, কিন্তু অনেকেই না জেনে লিনাক্স জাতটাকেই গালি গালাজ করেন। এমনি হয়েছে আমার এক বন্ধুর। সে অতি উৎসাহী হয়ে আমার কাছে থেকে উবুন্তুর সিডি নিয়ে অটোমেটিক পার্টিশন করতে গিয়ে বাঁশ খায়। তখন আমরা দুজন অনেক খেটেখুটে হার্ডডিস্কের পুরানো পর্টিশন পুনরুদ্ধার করি। কিভাবে তা করলাম, আজ আপনাদের সাথে তা শেয়ার করব। প্রসঙ্গত বলে রাখি, আমি টেকির লোক না এবং এটাই আমার প্রথম টেকি পোস্ট। সুতরাং বর্ণনায় ভূল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

পুরানো পর্টিশন পুনরুদ্ধারে আমরা Active Partition Recovery v5.0 build 335 দিয়ে কাজ করি। নেট থেকে আপনারা এটি ডাউনলোড করতে পারেন। লিংক হল-

http://www.mediafire.com/?mrnattjtvmr




প্রথমে বাঁশ খাওয়া হার্ডডিস্কটি অন্য একটি কম্পিউটারে সেকেন্ডারি হিসেবে লাগান। এবার ডাউনলোডকৃত Active Partition Recovery v5.0 প্রোগ্রামটি চালু করলে, পিসিতে কানেক্টেড সকল স্টোরেজ ডিভাইস দেখাবে।




সেখান থেকে আপনার ক্ষতিগ্রস্ত হার্ডডিস্কটি সিলেক্ট করুন। এরপর উইন্ডোর উপরের দিকে বাম পাশে সুপার স্ক্যান(Super Scan) বাটন টিতে ক্লিক করুন। তাহলে সফটঅয়্যার টি আপনার হার্ডডিস্কে পূর্ববর্তী পার্টিশন গুলো খোঁজা শুরু করবে। আমাদের পরীক্ষনীয় হার্ডডিস্কটি ছিল হিটাচির ২৫০ গিগা সাটা হার্ডডিস্ক। এটি স্ক্যান হতে প্রায় দেড় ঘন্টা সময় লেগেছিল। আপনাদের পিসির গতির উপর নির্ভর করে সময় কম বা বেশি লাগতে পারে। স্ক্যান শেষ হলে উইন্ডোতে নিচের ছবির মত স্ক্যান রেজাল্ট দেখতে পাবেন।




এতে আপনার হার্ডডিস্কের পূর্ববর্তী পার্টিশনগুলি দেখতে পাবেন। যে পার্টিশন গুলি রিকভার করা যাবে তার পাশে সবুজ চিহ্ন দেখতে পাবেন(আমি ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত করেছি)। এবার এই স্ক্যান রেজাল্টটি পিসির যে কোন জায়গায় সেভ করুন।


এবারে কাজ হল ক্ষতিগ্রস্ত হার্ডডিস্কটির সকল পার্টিশন ডিলিট করা। এজন্য My computer- এ রাইট ক্লিক করে Manage- এ ক্লিক করুন। এখান থেকে Disc management- এ ক্লিক করুন। এবার আপনি আপনার ক্ষতিগ্রস্ত হার্ডডিস্কটির বর্তমান পার্টিশন দেখতে পাবেনপাবেন(আমি ছবিতে লাল দাগ দিয়ে চিহ্নিত করেছি)। এগুলোর উপর রাইট ক্লিক করে Delete volume চাপুন। এভাবেই সকল পার্টিশন ডিলিট হবে। একাজ অবশ্যই খুব সাবধানতার সাথে করবেন।






এবারে আবার Active Partition Recovery v5.0 প্রোগ্রামটি চালু করুন। File> open scan result এ গিয়ে সেভ করা স্ক্যান রেজাল্টেটির অবস্থান চিনিয়ে দিন।







এবার স্ক্যান রেজাল্টের সবুজ চিহ্নের পাশের যে কোন পার্টিশন সিলেক্ট করুন এবং উইন্ডোর উপরের দিকে Recover বাটনটি চাপুন। এতেই হারানো পার্টিশনটি রিকভার হয়ে যাবে। এভাবে প্রতিটি ড্রাইভ রিকভার করতে থাকুন। প্রতি ক্ষেত্রেই সম্ভবত File> open scan result এ যেয়ে স্ক্যান রেজাল্টেটি ওপেন করতে হবে। আামরা এমনি করে শুধু সি ড্রাইভ বাদে সব ড্রাইভের ডেটা ফিরে পেয়েছিলাম।

তবে আপনি যদি হার্ডডিস্কের ডাটা হারানোর পর (অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবার পর) এতে আবার কোন ডাটা কপি করেন, তা হলে পার্টিশন পুনরুদ্ধার সম্ভব নাও হতে পারে। তবুও আপনি হার্ডডিস্ক স্ক্যান করে স্ক্যান রেজাল্টে দেখতে পারেন পুরানো পার্টিশন খুঁজে পায় কিনা। আমি চেষ্টা করে দেখিনি।

তবে সাবধান, সেক্ষেত্রে আগেই পার্টিশন ডিলিট করবেন না। এতে আম ছালা সবই যাবে। মানে বর্তমান ডাটা গুলোও ডিলিট হয়ে যাবে।



সবশেষে বলছি র্বণনার বাইরে কোন কাজ করে হার্ডডিস্কের ক্ষতি করলে তার জন্য লেখক কোন ভাবেই দায়ী নয়।

সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৯ রাত ৮:৫৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×