আমার প্রিয় পোস্ট
- হুমায়ূন আহমেদের মিসির আলী কালেকশন! সকল মিসির আলী একসাথে!! - সজল বস
- বাংলা সাহিত্যের বিতর্কিত বা নিষিদ্ধ কিছু বই!!! - সজল বস
- অন্তর্জালে আহমদ ছফাঃ একটি লিংক সর্বস্ব পোষ্ট - মুরাদ-ইচছামানুষ
- অসাধারণ কিছু শর্টফিল্ম ( প্রতিটির এন্ডলাইনে আপনাকে মুগ্ধ হতেই হবে ! ) - অন্ধ আগন্তুক
- দেশীয় আমলাতন্ত্রর প্রভাব মুক্ত বিদেশী বৃত্তি - শ্রাবণধারা০০৭
- IDM অথবা যেকোন ডাউনলোড ম্যানেজার দিয়ে টরেন্ট ডাউনলোড করতে চান!তাহলে আসুন একটু এ দিকে

- পুশকিন
- আসুন আমরা আমাদের প্রিয় ইংরেজী গানগুলো শেয়ার করি
- হোমারদা
- রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন। - আসিফ মহিউদ্দীন
- IDM তথা Internet Download Manager এ Link Replacing টেকনিক ব্যবহার করে Resume করুন অধিকাংশ Download - নাফিস ইফতেখার
- ‘মেহেরজান’ ছবির প্রদর্শনী অব্যাহত থাকুক ও সেইসঙ্গে ‘মেহেরজান’ ছবির পরিচালক রুবাইয়াৎ হোসেনকে কিছু বেদনাবিদ্ধ জিজ্ঞাসা : - বাকী বিল্লাহ
- ইঞ্জিনিয়ারদের রম্যকথন-৫(ইঞ্জিনিয়াররা কী বলেন আর কী বুঝান) - বিনবি
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের জাতীয় সঙ্গীত ও ত্রিভুজ গোত্রীয়দের বিভ্রান্তি সৃষ্টির অপচেস্টা - নাস্তিকের ধর্মকথা
- WINDOWS পালাবি কোথায়?? উবুন্টু বিষয়ক সব পোস্ট একসাথে - শোভন
- ** নাম না জানা (!) কিছু অসাধারন ও ফাটাফাটি সফটওয়্যার ** - একান্ত কথা
- উবুন্টুর জন্য আইডিএম এর বিকল্প এক ডাউনলোডার...
- আদনান শওকত
- জামাত-শিবিরের কিছু পুরাতন ঐতিহ্য - সি পি জি
- র্যাপিডশেয়ার, মেগাআপলোড, হটফাইল থেকে সর্বোচ্চ স্পীডে রিজিউম সুবিধা সহ ডাউনলোড করুন + টরেন্ট থেকে ডিরেক্ট ডাউনলোড
- রাফি মাহমুদ
- বিএনপি - একটি সার্বজনীন মামুর ডেকচি! - পাললিক মন
- স্বাধীনতা বিরোধী মাওলানা মতিউর রহমান নিজামী (রাজাকার উত্তম) এর আমলনামা ১৯৭১ : - লাল দরজা
- মালয়েশিয়া বো'লে ! - এ.টি.এম.মোস্তফা কামাল
- GRE GMAT IELTS TOEFL যাবতীয় মালমশলা ফ্রি ডাউনলোড সিরিজ +উচ্চ শিক্ষা বিষয়ক পোস্টের কালেকশন - পরিবেশবাদী ঈগলপাখি
- যুদ্ধাপরাধীদের বিচার চাই!----আমার কিছু সাদাসিধা কথা - দি ফিউরিয়াস ওয়ান
- যেভাবে হাজারো মূল্যবান বই একদম ফ্রীতে ডাউনলোড করবেন (আপডেটেড) - স্স্পরসের বাহিরে
- আমার কিছু প্রিয় এ্যানিমেশন মুভি
- বাবুনি সুপ্তি
- নতুন ডিজিটাল ক্যামেরা মালিকের প্রথম ছয়টি ভুল - হাসান বিপুল
- টরেন্ট : কি এবং কেন (চর্বিত চর্বণ) - কোর আই সেভেন
- জুমলা টিউটোরিয়াল: সম্পূর্ণ - গৌতম রায়
- ✓ বাংলা নাটক, গান ডাওনলোডের ভাল সাইটগুলো ♪♠☺ - হাশেম
- প্রিমিয়াম লিঙ্ক জেনারেটর (আপডেটেড - ১৭ই ডিসেম্বর ২০১০)
- অরণ্যচারী
- মুভি বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- আধুনিক গবেষনায় দেশের সায়েন্স ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়গুলির দীর্ঘ ব্যর্থতা।মূল কারনটা কোথায়? যোগ্যতা-প্রতিভার অভাব না অন্যকিছু? কিস্তি-১ - প্লাটো
- যেসব সিনেমাখোররা অ্যানিমেশন মুভি দেখেন না তাঁদের জন্য একটি প্রেসক্রিপশন - অপরিচিত_আবির
- ফায়ারফক্সের দরকারী কিছু অ্যাড-অন - নাসির খান
- বাংলাদেশের ওয়েব পোর্টালসমূহ....জরূরী লিংক - সািদক
- ফ্রীতে নিজের একটা সাইট করুন ডমেইন সহ সবেই ফ্রী... - নিঃসঙ্গ
- কিছু প্রয়োজনীয় Google Seacrh টিপস n' টার্মস
- নাফিস ইফতেখার
- দৃষ্টি আকর্ষন:৭১ এর সকল অনলাইন দলিল একত্রীকরনের প্রচেষ্টা - আরিফুল হোসেন তুহিন
- ই-লাইব্রেরি - ০০৭৭৭৭৭
- ব্লগীয় রাজনীতি নিয়ে কিছু কথা - অমি রহমান পিয়াল
- এটিমের দুই বছর পুর্তিতে অভিনন্দন - বোলারস ব্যাকড্রাইভ
- আজ এটিমের জন্মদিন - শুভ জন্মদিন এটিম। - এস্কিমো
- উইকিসংকলন (শুরু) - বেলায়েত
- ১৯৭৫ - ৮২ - বাংলাদেশের ইতিহাসের কালো অধ্যায়ে থেকে নিজেদের মুক্ত করুন। - এস্কিমো
- যে কারনে পাকিস্তানী যুদ্ধাপরাধীদের বিচারে ব্যর্থ হলাম (মুক্তিযুদ্ধে শহীদ ও নির্যাতিত সকল সূর্য-সন্তানদের কাছে ক্ষমা প্রার্থনা সহ) - মিরাজ
- লিওনার্দো দা ভিঞ্চির উপর প্রামাণ্য চিত্র এবং অনলাইনে তার সমগ্র চিত্রকর্মের লিংক - তর্পন
- সামহোয়ারইনের যত্তসব অপশনের ব্যাবচ্ছেদ - কাঙাল মামা
- ইসলাম অবমাননা আর কতিপয় পর্যবেক্ষণ। - হ্যারি সেলডন
- বরাবর, প্রিয় ব্লগার এবং সা.ইন কর্তৃপক্ষ : আসেন না ব্লগের একটা দিন খরচ করি আমাদের দেবদূতদের জন্য ... - ইশতিয়াক অাহমেদ
- বাংলা স্পেলচেকিং - কিছু ওপেন সোর্স প্রজেক্ট - আছহাবুল ইয়ামিন
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- ক্যাচালের আল-কোরান বিষয়ে সাতটি প্রশ্ন - সুশীল সমাজ
- ১৯৭১ : বীরাঙ্গনা অধ্যায় - আইরিন সুলতানা
- কিংবদন্তী ঢাকার মসলিন (পর্ব-৩) - প্রিয়তমা
- শিক্ষকের অসন্মান........ - রিক্তম আভা
- কানাডায় উচ্চশিক্ষা- কিছু তথ্য - _তানজীর_
- সেরা কিছু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ব্লগ | পডুন, জানুন এবং অন্যকে জানান - হাসান
- ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়া- আমার ইউনিভার্সিটি - শাহরিয়ার নির্জন
- ই-বুক কালেকশনঃ পর্ব-৪ - বিডি আইডল
- ২০০৮ এর সেরা কিছু একশান + থ্রিলার মুভি ও ডাউনলোড লিংক (১) - আমড়া কাঠের ঢেকি
- ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের ছয় বছর পূর্তী - আশাবাদী!!
- পালিয়েছি বন্ধুরা - উড়ুউড়ু
- মজার একটা সাইট শেয়ার না করে পারলাম না
- নিঃসঙ্গ
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
- ২০০৮ : আপনার চোখে ব্লগের বর্ষসেরা লেখা কোনটি? (আপডেট-১২ : একটি বিশেষ ঘোষণা) - ব্রিগেড সিক্সটিন
- যে বইগুলো পড়া দরকার ......সংশোধিত ও পরিবর্ধিত - সপ্নীল
- কে ছিলেন চাণক্য? - ইমন জুবায়ের
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- রুশ দেশের সত্যিকথা ১ - তিমুর
- সকল জামাত বিরোধী, রাজাকার বিরোধী পোস্টের সংকলন। - হ্যারি সেলডন
- বিকল্প কিছু সার্চ ইঞ্জিন - নাসির খান
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- ১৯৭১-এ দৈনিক সংগ্রাম (পর্ব-৩) - সবাক
- সামহয়ার বইমেলা Version 1.0 - সামহয়ারের ব্লগারদের কিছু অলিখিত বই (ভবিষ্যতে লিখতে পারেন)
(ফানপোস্ট) - নাফিস ইফতেখার
- বাংলা ইউনিকোড ভিত্তিক ওয়েব সাইট - ক্যামেরাম্যান
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১)
১৭ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৪
![]()
উইকিপিডিয়াতে লেখা যেমন গুরুত্বপূর্ন বিষয়, ঠিক তেমনি একটি প্রয়োজনীয় বিষয় হল লেখাটিকে সুন্দর করে সাজিয়ে উইকিপিডিয়াতে প্রদর্শন করা। আপনার লিখা তথ্যবহুল সুন্দর একটি নিবন্ধ ঠিক মত সাজিয়ে উপস্থাপনের অভাবে হয়ে উঠতে পারে দূর্বোধ্য। সে ক্ষেত্রে আপনার এত খাটুনির শতভাগ সফলতা আপনি পাবেন না। এটা যেমন আপনার জন্য ভাল নয়, ঠিক তেমনি সাধারন ব্যবহারকারীরাও বঞ্চিত হব এটি সুন্দর নিবন্ধ থেকে। উইকিপিডিয়াতে লেখা সাজানো কিন্তু খুবই সহজ একটি কাজ। একবার শিখে নিলে পরবর্তিতে আর কোন সমস্যই হবে না। তবে আসুন শেখা যাক, কিভাবে উইকিপিডিয়া বাংলাতে একটি সুগঠিত এবং সুসজ্জিত নিবন্ধ তৈরি করা যায়।
উইকিপিডিয়াতে একটি পাতাকে সুষ্ঠু ভাবে উপস্থাপনের জন্য যেসব অংশ অবশ্যই যোগ করতে হয়, সেগুলো হল-
১. শিরোনাম, উপশিরোনাম এবং সূচী
২. লেখা বোল্ড বা ইটালিক করা
৩. উইকিপিডিয়ার অন্য পাতার লিংক যোগ করা বা অন্তর্বর্তী সংযোগ
৪. উইকিপিডিয়া ব্যতিত বাহিরের কোন ওয়েব পেজের লিংক যোগ করা বা বহিঃসংযোগ
৫. ছবি যোগ করা
৬. অন্য ভাষার উইকিপিডিয়ায় একই নিবন্ধের লিংকগুলো যোগ করা
৭. তথ্যসূত্র যোগ করা
৮. নিবন্ধটিকে ঠিক মত শ্রেণীবিন্যস্ত করা
একটি উইকি নিবন্ধে এই ৮টি বিষয় অবশ্যই থাকতে হবে। এছাড়াও প্রয়োজন অনুসারে টেবিল, পাদটীকা, গাণিতিক সূত্র, টেমপ্লেট ইত্যাদি যোগ করতে হতে পারে। আমরা ধাপে ধাপে এসব ব্যবহার করা শিখব।
উপরে যে সব বিষয় নিবন্ধে যোগ করার কথা বলেছি, সেগুলোর জন্য নিবন্ধের লেখার সাথে কিছু কোড যোগ করতে হয়। কোড সহ নিবন্ধের লেখাটি সম্পাদনা পাতায় লিখে “প্রাকদর্শন” বোতামে চাপলে নিবন্ধ পাতাটি কেমন হবে তা দেখা যায়। যদি সব কিছু ঠিক থাকে তাহলে সংরক্ষণ বোতাম চেপে সম্পাদিত নিবন্ধটি সংরক্ষন করতে হয়। উইকি ব্যবহারকারীদের সুবিধার্থে এই কোড গুলো একদম সরাসরি HTML থেকে না নিয়ে অল্প কিছু সহজ শব্দ ও সংকেত ব্যবহার করে তৈরি করা হয়েছে। এই কোড গুলোকে বলা হয় “উইকি মার্কআপ”। অর্থবহ শব্দ আর অল্প কিছু সংকেত ব্যবহার করার কারনে উইকি মার্কআপ মনে রাখাও সহজ আর ওয়েবপেজ ডিজাইনিং বিষয়ে আপনার জ্ঞান শূন্যের কোঠায় হলেও কোন সমস্যা নেই।এখন দেখুন উইকি সম্পাদনায় “উইকি মার্কআপ” গুলো কেমন করে ব্যবহার করা হয়।
শিরোনাম, উপশিরোনাম এবং সূচী
কি এবং কেন প্রয়োজন?:
উইকিপিডিয়ার একটি নিবন্ধে কি কি অনুচ্ছেদ রয়েছে, তার শিরোনামগুলো সূচীতে ক্রমানুসারে সাজিয়ে লেখা থাকে। এর মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজেই তাঁর প্রয়োজনীয় তথ্য, নিবন্ধটি থেকে খুঁজে নিতে পারেন। কোন নিবন্ধের অন্তঃত চারটি শিরোনাম থাকলেই একটি সূচিপত্র স্বয়ংক্রিয়ভাবে তৈরী হয়ে যায়। যেমন-
যেভাবে দিতে হয়:
শিরোনাম ও উপশিরোনাম ব্যবহার করে আপনি একটি নিবন্ধের বিষয়বস্তু উপযুক্ত বিভাগ ও উপবিভাগে সুবিন্যস্ত করতে পারেন।
শিরোনাম এভাবে তৈরী করবেন:
==সর্বোচ্চ স্তরের শিরোনাম== (দুইটি করে সমান চিহ্ন ব্যবহার করে)
===দ্বিতীয় স্তরের শিরোনাম=== (তিনটি করে সমান চিহ্ন ব্যবহার করে)
====তৃতীয় স্তরের শিরোনাম==== (চারটি করে সমান চিহ্ন ব্যবহার করে)
একবার নিচের লিংকে গিয়ে বারমুডা ট্রায়াঙ্গেল শীর্ষক নিবন্ধের সম্পাদনা পাতাটি দেখে আসুন। তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। নিবন্ধে যে ক্রমানুসারে শিরোনাম ও উপশিরোনাম থাকবে, ঠিক সেই ক্রমানুসারেই সূচিপত্রে সেগুলো শ্রেণীবদ্ধ হবে।
হাতে কলমে শিখুন:
খেলাঘর পাতায় যান, এবং "সম্পাদনা করুন" বোতাম চাপুন। এবার নিচের লিখা গুলো লিখুন।
==শিরোনাম==
(দুইটি করে সমান চিহ্ন ব্যবহার করে)
আমি উইকিপিডিয়া সম্পাদনা শিখছি।
===উপশিরোনাম===
(তিনটি করে সমান চিহ্ন ব্যবহার করে)
একটি উপশিরোনাম তৈরি করা শিখলাম।
====উপ উপশিরোনাম====
(চারটি করে সমান চিহ্ন ব্যবহার করে)
একটি উপ উপশিরোনাম তৈরি করা শিখলাম।
==দ্বিতীয় শিরোনাম==
আর একটি শিরোনাম দিলাম
==তৃতীয় শিরোনাম==
এর পর প্রাকদর্শণ দিয়ে দেখব, আমি এতক্ষণ কি শিখলাম।
এবার খেলাঘর পাতার নিচের দিকে “প্রাকদর্শণ” বোতামে চেপে দেখুন, এতক্ষণ আপনি কি তৈরি করলেন।
পরের লেখা গুলোতে বাকি বিষয়গুলো নিয়ে লিখব। ভূমিকার জন্য লেখাটি বড় হবার কারনে দুঃখিত। তবে এর কিন্তু প্রয়োজন ছিল।
আপনি যেহেতু এই ইউনিকোড বাংলা ব্লগটি দেখছেন এবং লিখছেন, সুতরাং উইকিতে কিভাবে বাংলা লিখবেন তা আর নতুন করে জানার প্রয়োজন নেই। তবুও যদি প্রয়োজন হয়, তবে এই লিংকে দেখুন।
বাংলা উইকিপিডিয়া-তে কাজ করার জন্য প্রয়োজনীয় সব সফটঅয়্যার এক পাতায়। তবুও দয়া করে বাংলা উইকি তে কাজ করুন।
আরও প্রয়োজনীয় কিছু লিংক নিচে দিয়ে দিলাম-
উইকিপিডিয়া প্রশাসক রাগিব হাসানের সাইট, যেখানে উইকিপিডিয়া নিয়ে অনেক টিউটোরিয়াল পাবেন।
৫ মিনিটে উইকির সব ফরম্যাটিং শিখুন
উইকিপিডিয়া টিউটোরিয়াল
সবশেষে একটি কথা, এই ফরম্যাটিং বা লেখা সাজানো কাজটি যদি আপনার কাছে কঠিন বলে মনে হয় (আশা করি হবে না), তবে হতাশ হওয়ার কোন কারণ নেই। আপনি আপনার লেখা কোন ফরম্যাটিং ছাড়াই আপলোড করুন। উইকিপিডিয়ার কর্মী বাহিনী কোন এক সময় আপনার লেখাটি সাজিয়ে দেবে। তবে আপনি স্বনির্ভর হতে চাইলে এই সামান্য কষ্টটুকু স্বীকার করতেই হবে, আর সেটিই সবচেয়ে ভাল হবে।
যেকোন সমস্যয় এখানে মন্তব্য করতে পারেন, আমি যতটুকু পারি সাহায্যের চেষ্টা করব। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ, আশাকরি পরের পর্বগুলি পড়ে একজন স্বয়ংসম্পূর্ণ উইকিপিডিয়ান হওয়ার চেষ্টা করবেন।
বাকি লেখাগুলোর লিংক হল--
উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়- (পর্ব-১) (পর্ব-২) (পর্ব-৩) (পর্ব-৪)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উইকিপিডিয়া, বিশ্বকোষ, মুক্ত বিশ্বকোষ, টিউটোরিয়াল, উইকি ;
প্রকাশ করা হয়েছে: উইকিপিডিয়া, কম্পু বিভাগে । সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:২২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মন মানে না বলেছেন:
দরকারী পোষ্ট +
লেখক বলেছেন: ধন্যবাদ
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
ইরেজীটাতে প্রতিদিন লগইন করি। ভাল পোস্ট। +
লেখক বলেছেন:
ইন্টারনেটে বিচরণ করে, অথচ ইংরেজি উইকিপিডিয়া ব্যবহার করেনি এমন মানুষ পাওয়া কঠিন।তথ্যের প্রয়োজনে যাতে আর ইংরেজি উইকিতে বারবার যেতে না হয়, সেজন্য আসুন নিজের ভাষায় একটি জ্ঞান ভান্ডার গড়ে তোলারঁ চেষ্টা করি ।
ধন্যবাদ।
নতুন রাজা বলেছেন:
+++
লেখক বলেছেন: রাজামশাই, আসুন উইকি দুনিয়াতে আপনার সম্রাজ্য বিস্তার করুন।
saifulislam_3d বলেছেন:
বারবার প্রয়োজনিও পোস্ট বলে মাথা খারাপ করবনা।নিঃসন্দেহে একটা হেল্পফুল(Helpful) লেখা।
যা অনেক নতুন ইউজারকে হেল্প / উপকৃত করবে।
পোস্টটির জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ,
আশাকরি উইকি সম্পাদনায় এই টিউটোরিয়াল আপনার কাজে লাগবে।
কোন সমস্যা হলে জানাবেন। সাধ্যমত সাহায্যের চেষ্টা করব।
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
না মানে আমি লিখি টিখি আরকি। আসছি বাংলায়। ধন্যবাদ।
লেখক বলেছেন: স্বাগতম,
দেরি করবেন না।
কোন কাজে আসলে আমাকে জানাতে ভুলবেন না। যথাসাধ্য সাহায্যের জন্য চেষ্টা করব।
অপ্রয়োজন বলেছেন:
শোকেসে নিয়ে রাখলাম। উইকিতে কিছু যুক্ত করতে গেলে রেফারেন্স হিসেভে ব্যবহার করা যাবে।পোষ্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আশাকরি শুধু শোকোসে রাখবেন না। কিছু কাজও করবেন।
রাগিব বলেছেন:
স্ক্রিনশটের প্রথম অনুচ্ছেদটা ব্যাপক ইন্টারেস্টিং লেখক বলেছেন: ও আচ্ছা...
অনেক কষ্টে বুঝতে পারলাম। তবে সেই বিখ্যাত আত্নজীবনী দেখার সৌভাগ্য, এই অভাগার হয়নি। বেশ খোঁজাখুজি করেছিলাম।
এই নিবন্ধেও (বারমুডা ট্রায়াঙ্গেল) একজন তার লেখা "কল্পবিজ্ঞান" এর গল্প যোগ করেছিলেন। পরে মুছে দেওয়া হয়েছে।
যাহোক, রাগিব ভাই, আমি উইকি সম্পাদনার বাকি বিষয়গুলো নিয়েও টিউটোরিয়াল দেব। সেগুলো যদি একবার করে দেখে দিতেন এবং প্রয়োজন অনুসারে পরামর্শ দিতেন, তাহল খুব ভাল হত।
ধন্যবাদ
সুবিদ্ বলেছেন:
খুবই ভালো একটা পোষ্ট.......প্রিয়তে
লেখক বলেছেন: প্রিয়তে রাখার দরকার নাই। চট করে একবার হাতে কলমে শিখে নিন, তাহলে আর জীবনেও ভুলবেন না।
প্রিয়তে রেখে পরে আর শেখার কথা মনে থাকবে না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
হামিদ পায়োনিয়ার বলেছেন:
ইন্টারনেটে বিচরণ করে, অথচ ইংরেজি উইকিপিডিয়া ব্যবহার করেনি এমন মানুষ পাওয়া কঠিন।তথ্যের প্রয়োজনে যাতে আর ইংরেজি উইকিতে বারবার যেতে না হয়, সেজন্য আসুন নিজের ভাষায় একটি জ্ঞান ভান্ডার গড়ে তোলারঁ চেষ্টা করি ।
ধন্যবাদ।ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।
আসুন উইকি কে আরও সমৃদ্ধ করি।
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
আশাকরি উইকি বাংলার সাথে যুক্ত হবেন।
নীড় ~ বলেছেন:
খুবই কাজের পোস্ট। কাজ করার সময় লাগবে, শোকেসে নিয়ে রাখলাম। ধন্যবাদ।
লেখক বলেছেন: শুরু করে দিন কাজ, দেরি করবেন না।
কোন সমস্যা হলে আওয়াজ দিয়েন।
মেহেদি২৪ বলেছেন:
খুবই কাজের পোস্ট। কাজ করার সময় লাগবে
লেখক বলেছেন: ধন্যবাদ।
তাড়াতাড়ি কাজে লাগান।
![]()
লেখক বলেছেন:
জনাব, আপনার হাসির কারনটা কি জানতে পারি?
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















