আমার প্রিয় পোস্ট

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

এসো হে বৈশাখ

০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১০:৩৪

শেয়ারঃ
0 0 0

জীবন ভূমে হিল্লোল বয়ে যাক
নব তরঙ্গে দুলে দুলে আজি এসো হে বৈশাখ ।
শ্যওলা দামে রুদ্ধ স্রোতের বাঁধন ছিন্ন হোক,
হিংসা দ্বেষ ভুলিয়া লোকে বুকেতে মিলাক বুক,
জীবনের এক কঠিন বাঁক-------

নতুনের টানে করো একাকার হে নতুন বৈশাখ ।
ধুয়ে নাও আজি নিরাশ মলিন ছাপ,
কালবৈশাখীর ছোবলে নাও চৈত্রের খরতাপ ।
আকাশে উড়ায়ে শান্তি কপোতের ঝাঁক---
নতুন খামের বার্তা নিয়ে এসো এসো বৈশাখ ।

পাখ-পাখালি মুখরিত হয়ে আগমনী গান গায়,
মরা নদে দেখো উর্মি মালা কুলে কুলে উছলায় ।

দুর হোক সব অসুন্দর , দুর হোক সব পাঁক
হাজার নতুন তরঙ্গে চির নতুন বৈশাখ
এসো এসো বৈশাখ--------------- ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই এপ্রিল, ২০০৯ সকাল ১১:০৬
হুমায়রা হারুন বলেছেন: আমার ম্যাগাজিনের বৈশাখী সংখ্যার জন্য এই কবিতাটি কি নিতে পারি?
আমার ম্যাগাজিন লিংক

http://www.nauba-aloke-bangla.com/

অনুমতি দিলে খুশী হব।
০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৭

লেখক বলেছেন: অবশ্যই......নিলে আমি খুশিই হবো ।

২. ০৯ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩১
হুমায়রা হারুন বলেছেন: অনেক ধন্যবাদ। কবির নাম কি দেব আমার ইমেইলে জানাবেন প্লিজ।

আমার ইমেইল

৩. ১০ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:৫১
সাদা মনের মানুষ বলেছেন: মোঃ কামাল উদ্দিন, প্রথম আলো ব্লগে আমি এই নামেই ব্লগিং করি ।
৪. ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৫৭
হুমায়রা হারুন বলেছেন: আপনার কবিতাটি সহ আমার ম্যাগাজিনের বৈশাখী সংখ্যা প্রকাশ করেছি । লিংক

http://www.nauba-aloke-bangla.com/

১৫ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৩২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র


'মুর্খরা সব শোন,
মানুষ এনেছে গ্রন্থ,
গ্রন্থ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই