আমার প্রিয় পোস্ট

এক সময় বই ছিল আমার নিত্য সঙ্গী , অনেক রাত জেগে বালিশ নিয়ে উপুর হয়ে বই পড়তে পড়তে বুক ব্যাথা হয়ে যেত । পড়া শেষ হতো না । আজো বইয়ের কথা মনে হলে আমার বুকে ব্যাথা হয়, তাদের মলাটে ধুলোর আস্তর জমেছে বলে । বইয়ের পোকা থেকে এখন আমি ইন্টারনেটের পোকা ।

সেন্টমার্টিন অভিযান - ৫

১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৮

শেয়ারঃ
0 0 0


ঈদের পর হুট করে সিদ্ধান্ত নিলাম সেন্টমার্টিনে যাব, যেই কথা সেই কাজ । কয়েকজন বন্ধু মিলে চলে গেলাম সেন্টমার্টিনে । পর্যয়ক্রমে সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করছি । আজকে তারই ৫ম পর্ব । আগের পর্ব দেখুন এখানে..http://www.somewhereinblog.net/blog/sadamonarmanus/29059084#c3738355


আমাদের হোটেলের সান্ধ্য আয়োজন, রাত ১২ টা পর্যন্ত জেনারেটর চলবে অতপরঃ এই ব্যবস্থা.....


সন্ধ্যার পরই পুরো দ্বীপ ডুবে গেল চাদের আলোয়, কি যে সুন্দর না দেখলে কাউকে বলে বুঝানো যাবে না । নারকেল গাছগুলোতে কেমন একটা আলো আধাঁরির খেলা, আর সাগরের পানিগুলো যেন রুপালী কোন তরল পদার্থ, সেই সাথে যেকানে এসে ঢেউগুলো আছরে পরছে সেখানে যেন সাদা বিদ্যুতের চমক । বলা চলে এমন সুন্দর কোথাও খুঁজে পাবে নাকো তুমি.................

স্থানীয়দের বিনোদন, গিটারে সুর তুলে একজন বাউল গান গাইছে আর মহিলা সহ অন্যরা আহা উহু করে গায়ককে প্রেরণা জুগিয়ে যাচ্ছে ।


আর সেই সুরে বিমোহিত হয়ে কিছু পর্যটক ও নাচ জুড়ে দেয়



আমাদের আবাসে হারিকের জ্বলছে


পরদিন ভোরে আমাদেরকে স্বাগতম জানাল যে সূর্য্য


আমার ইচ্ছে ছিল খুব ভোরে উঠে হেটে ছেরা দ্বীপে যাব, কিন্তু বন্ধুরা হাটতে নারাজ হওয়ায় ট্রলারে করেই ছেরা দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা হই


স্পীডবোটেও যাওয়া যায় ছেরা দ্বীপে, সেক্ষেত্রে খরচটা একটু বেশী ।


এক সময় পৌছে যাই অপার সৌন্দর্য মন্ডিত ছেরা দ্বীপে, আহ! স্বর্গ কি এর চাইতে সুন্দর হইতে পারবে !!!!


ট্রলার থেকে নেমে একটা ছোট্ট নৌকায় করে আমরা দ্বীপে পৌছলাম ।


এমন সুন্দরের মাঝে নিজেকে হারিয়ে ফেলাটা কি অস্বাভাবিক কিছু ?


[img|]

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ভ্রমন ;
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০১
সিটিজি৪বিডি বলেছেন: লাষ্ট ফটো দেইক্কা মনে হয়তাসে বাংলা ছবির সুটিং চলতাসে.... আমার হানিমুনের স্মতি গুলো মনে পড়তাসে রে ভাই.............. আবার ও যাইতে হইবে।
১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৩

লেখক বলেছেন: এমনি একটা পোজ তো দিল আমার বন্ধুরা :-B

২. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৫
জর্জিস বলেছেন: আমার মনে হয় ছেঁড়াদিয়া দ্বীপে যাওয়ার সেরা সময় হল বিকেলবেলা। অপূর্ব সূর্যাস্ত কোনভাবেই মিস করা ঠিক হবে না
১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: সেই সময়টায় আমার যাওয়া হয়ে উঠেনি, ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে রাখলাম ।

৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৭
বড় বিলাই বলেছেন: দারুণ সুন্দর এক দ্বীপ। বড় বড় প্রবাল পাথর গুলোর ছবি দিলেন না?
১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৬

লেখক বলেছেন: দিব, ওয়েট এন্ড সি

 

মোট সময় লেগেছে ০.৯৬৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র


'মুর্খরা সব শোন,
মানুষ এনেছে গ্রন্থ,
গ্রন্থ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই