আমার প্রিয় পোস্ট

হেঁটে হেঁটে যতদূর চোখ যায়

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:২৮

শেয়ারঃ
0 0 0

আমাদের দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষকরাই রাজনীতির সাথে জড়িত। কেউ সাদা দল, কেউ লাল দল, কেউ বা নীল ইত্যাদি নানান রঙের ব্যানারে তারা সরকারী বা বিরোধী দলের সাথে যুক্ত থাকেন। সরকার দলের শিক্ষকরা যথারীতি সরকারের গুনকীর্তণ করতে থাকেন। দেশ আজ সমৃদ্ধির সঠিক পথে। আমাদের নেতার দেখা স্বপ্ন আজ সত্য হচ্ছে। আমাদের কোন বেকার নেই। আমরা ধনী হয়ে গেছি। আমরা বিল গেটসকেও কেয়ার করি না! ইত্যাদি। ইত্যাদি। অন্যদিকে বিরোধী দলের শিক্ষকদের বলার কিংবা লেখার ভাষা থাকে - হায়রে দেশটা যেন ভারত হয়ে গেল! জাতি আজ অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছে। গত 35 বছরে দেশের যে ক্ষতি হয়নি, এখন বর্তমান সরকারের সময়ে তারচেয়ে হাজারগুন বেশি ক্ষতি হচ্ছে। ইত্যাদি। ইত্যাদি। সমস্যা হচ্ছে সাধারণ ছাত্রদের। তারা কাদের কথা শুনবে? সবাই তো শিক্ষক। সবার কথাই তো শোনা উচিত। তাহলে উপায়! আসলে কথায় বলে না, আমাদের রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে! তাই সেই বইয়ের ভাষায়, নিজের বিবেক যা শুনতে বলবে, তাই শুনব। তবে কথা হচ্ছে এমন পরিবেশে 'বিবেক' থাকবে তো?!!!

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১১:৩৭ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১৮
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন: কঠিন প্রশ্ন, তবে হ্যাঁ, যারা নিজেদের বিবেককে বিকোতে যায়না তাদেরটা ঠিক রাখা কঠিন হলেও অসম্ভব নয়।

 

মোট সময় লেগেছে ০.৯২৯৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালিখির চেষ্টা করি...কিছু হয় কিনা জানি না...তবু লিখি...কেউ পড়ে কিনা জানি না...তবওু লিখি...যদি কেউ পড়ে....এই স্বপ্নে..... @লেখক। এই ব্লগের কোন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ