আমার প্রিয় পোস্ট

হেঁটে হেঁটে যতদূর চোখ যায়

প্রেমের ক্ষেত্রে প্রথম দেখায় সতর্ক হোন

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:০০

শেয়ারঃ
0 0 0

[আজকের লেখাটা টিনেজ লাভারদের জন্য। আমি না হয় একতরফাভাবে কাউকে ভালবেসে গেছি। কিন্তু নতুনরা সফল হোক। তাদের জন্যই এ লেখাটা। আমার দৃঢ় বিশ্বাস যারা ভালবাসতে চান বা ভালবাসা পেতে চান তাদের এ লেখাটা কাজে লাগবে]
ইংরেজিতে একটা কথা আছে-First impression is the last impression. অর্থাৎ শুরুটা ভাল হলে আপনি সুন্দর পরিণতির আশা করতে পারেন। যেকোন কাজের েেত্রই এ কথাটি সত্য। তবে প্রেমের বিষয়ে এর গুরুত্ব যেন সর্বাধিক। প্রেমের েেত্র প্রথম দেখায় যদি কাউকে ভাল না লাগে তাহলে তাকে সাধারণত আর কখনোই ভাল লাগে না। তাই প্রথম দেখায় আপনাকে যথেষ্ট সতর্ক হতে হবে। যেসব বন্ধুরা এখনো প্রেম করেননি বা শীঘ্রই প্রথম ডেটিংয়ে যাবেন তাদের জন্যই এ লেখা।

# সঠিক জায়গা নির্বাচন #

প্রথম দেখা করার জন্য নির্বাচিত জায়গাটি এমন হওয়া উচিত যেখানে লোকজনের আনাগোনা খুব বেশিও না, আবার কমও নয়। জায়গাটি অভিজাত হতে হবে এমন কোন কথা নেই। তবে সেটা যেন রুচিসম্মত হয়। এেেত্র চাইনিজের আলো-আধারির তুলনায় খোলামেলা ফার্স্টফুডই বেশি গ্রহনযোগ্য।

# দেরি না করা #

আপনি যে সময় দেখা করার কথা বলেছেন ঠিক সেই সময়ই হাজির হবেন। একটুও দেরি করা যাবে না। যদি দেরি হয়েই যায় তাহলে আপনার ডেট মেয়েটিকে দেরি করার কারণটি ভেঙে বলুন। অনেকে এসময় অতি উত্তেজনায় 'এক্সিডেন্ট করেছি' জাতীয় মিথ্যা বলে ফেলে। এসবের কোন দরকার নেই। যা সত্য তাই বলুন।

# অতি স্মার্ট হবেন না #

অতিরিক্ত কোন কিছুই ভাল না। তাই অতি স্মার্টনেসও ভাল না। অনেকে প্রথম ডেটে খুব বেশি মাত্রায় স্মার্ট হবার চেষ্টা করে-সু্যটেড, বুটেড হয়ে কোট টাই পড়ে যাচ্ছে তাই অবস্থা বানিয়ে ফেলে। এসবের কোন দরকার নেই। ইদানিং সবাই ক্যাজুয়াল থাকতে পছন্দ করে, ক্যাজুয়াল মানুষ দেখতেও পছন্দ করে। তাই ফেড জিন্সের সাথে হালকা টি-শার্ট বা ফতুয়াই এখানে সবচেয়ে গ্রহনযোগ্য পোশাক। তবে প্রথম ডেটিংয়ে আপনি আপনার ডেটের কাছে একটু কৌশলি ছলে জিজ্ঞেস করতে পারেন যে সে ছেলে বা মেয়েদের ঠিক কি পোশাকে দেখতে বেশি পছন্দ করে। পরে আপনি সে ধরনের পোশাক পরার চেষ্টা করতে পারেন।

# গলাবাজি কম করবেন #

'আমি জীবনে এই করেছি, সেই করেছি' টাইপের চাপাবাজি বাদ দিতে হবে। আপনার ডেট নিশ্চয়ই আপনি কত ভাল রেজাল্ট করেছেন বা কত দামী চাকরি করছেন-তার হিসেব নিতে আসেনি। নিজেকে জাহির করার সময় পরে অনেক পাবেন। প্রথম দিনে এমন করলে আপনার ডেট মেয়েটি চরম বিরক্ত হবে। নিজে বকবক কম করে সাথের মেয়েটিকে কথা বলার সুযোগ দিন। ডেটিং শেষে মেয়েটি চলে গেলে তার সাথে বলা আপনার কথাগুলো নিয়ে একটু ভাবুন। যদি দেখেন এখনো আপনি জানেন না তার জন্ম তারিখ কবে, কি তার প্রিয় রঙ কিংবা কিবা তার হবি-তাহলে বুঝবেন আপনার ডেটিং বৃথা হয়েছে।

# আবোল তাবোল প্রোপোজ করবেন না #

প্রথম দিনেই 'তোমাকে ভীষণ ভালবাসি! তোমাকে ছাড়া বাঁচব না! আমাকে বিয়ে করবে?'-এমন ধরনের কথা বলা যাবে না। এত তাড়াহুড়োর দরকার কি! সময় তো ফুরিয়ে যাচ্ছে না। দুজন দুজনকে জানুন, বুঝুন তারপর কোন সিদ্ধান্ত নিন। মনে রাখতে হবে, মেয়েরা সবসময় এমন একজন সঙ্গী চায় যার উপর সে নির্ভর করতে পারে। তাই উল্টাপাল্টা কথা বললে এখানে পরিণতি করুণ!


# দৃষ্টি সচেতনতা #

মানুষের তাকানোর ভঙ্গি কিন্তু রুচির পরিচয় বহন করে। তাই কোন মেয়ের দিকে তাকানোর আগে ভাবুন যে আপনার দৃষ্টিটা তার কাছে বাজে লাগছে কিনা। এমন অনেকেই আছেন যারা কোন মেয়ের দিকে তাকালে মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত দৃষ্টি ঘোরায়। এ কাজটা মেয়েরা সবচেয়ে অপছন্দ করে। আপনার দৃষ্টি থাকবে ডেটের চোখে, যেখানে আপনি স্বপ্ন দেখবেন।

বেশিরভাগ লোকই মেয়েদের খুব জটিল চরিত্র মনে করে। এটা ঠিক না। যাকে ভাল লাগে তাকে নিয়ে গভীরভাবে ভাবুন, নিজেকে তার অবস্থায় কল্পনা করে তার সমস্যা নিয়ে চিন্তা করুন। দেখবেন আর কোন জটিলতা নেই।
আশা করি এ টিপসগুলো আপনাদের কাজে লাগবে। পরিশেষে সবাইকে শুভেচ্ছা!

 

প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি  বিভাগে । সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:০৩
অতিথি বলেছেন: হা হা হা। জটিল টিপস। মেয়েদের জন্য টিপস কই?
২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:০৬
অতিথি বলেছেন: সতর্ক করার জন্য ধন্যবাদ
৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:১৭
সাদাত শাহরিয়ার বলেছেন: আস্তমেয়ে, মেয়েদের জন্য টিপসটা আপনাকে দেবার জন্য অনুরোধ করছি।
লাস্টভাই, আপনাকেও ধন্যবাদ।
দিনা আপু, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না -বলে একটা কথা আছে না!!!
৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:১৯
পথিক!!!!!!! বলেছেন: আমি অনভিজ্ঞ কিপ্পৃ্বব্জচ্ু একটা ব্জ্বছাট টিপস ব্জ্বদই।
দিনা ঠিক বব্জ্বলব্জ্বছ অত বুব্জ্বঝ শুব্জ্বন কি আর ব্জ্বপ্রম হয় ব্জ্বর বাবা....
তব্জ্বব ব্জ্বপ্রব্জ্বম ব্জ্বযভাব্জ্ববই পড়ুন না ব্জ্বকব্জ্বনা ব্জ্বখয়াল রাখব্জ্ববন যাব্জ্বত 100% না পব্জ্বড়ন...
কিছু পারব্জ্বসব্জগ্দট হাব্জ্বত ব্জ্বরব্জ্বখ ব্জ্বদব্জ্ববন যাব্জ্বত উব্জ্বঠ সা যায়, উঠা আসার ব্জ্বনব্জ্বগটিভ চিপ্পৃ্বব্জচ্া টা আত্তসব্জচ্ কব্জ্বর ব্জ্বপ্রব্জ্বম ব্জ্বনব্জ্বম পড়ুন নির্দিধায়
৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:২২
সাদাত শাহরিয়ার বলেছেন: পথিক, আপনি কি লেখাটা মনোযোগ দিয়ে আরেকবার পড়বেন। কারণ এখানে আমি আমার প্রেমের কথা বলছি না। বলেছি নতুনদের জন্য।
৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:২৮
মিসকল বলেছেন: আমি দিনা ম্যাডামের কথায় একমত পোষন করছি। বলে কয়ে কখনো প্রেম-ভালবাসা হয় না।
৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩১
সাদাত শাহরিয়ার বলেছেন: মিসকলের মনে হয় বয়স কম!!
১০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৫
মিসকল বলেছেন: টিন-এজ বয়স আনেক আগেই শেষ করে এসেছি। কিন্তু বয়স কমের প্রশ্ন আসছে কেন?
১১. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৭
শাহানা বলেছেন: আরে বাহ! আমার কাছে টিপস গুলো খুব ভালো মনে হয়েছে
১২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৩৭
পথিক!!!!!!! বলেছেন: আমিও সবাইব্জ্বকই উব্জ্বদ্দশ্য কব্জ্বর বব্জ্বলছি
১৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:০০
আনিকা বলেছেন: অনেকগুলা টিপসই ভালো...তবে
১৪. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:০২
আনিকা বলেছেন: "first impression is the last impression" এইটা মানতে পারছিনা। তাইলে আমার আর ইথুর কিছু হইতো না... অবশ্য আমরা মোটেও টিন-এজার ছিলাম না।
১৫. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৪১
আলী বলেছেন: সবাই উপদেস দিতে পারে একটা GF এর ব্যবস্থা করে দেয় না
১৬. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৪৭
অতিথি বলেছেন: ভাই..এইটা কেমনে হয়..?....
১৭. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৭
রাগ ইমন বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা !!!!!
১৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৭:৫৯
এই আমি মীরা বলেছেন: এতো কিছু মনে রাখতে রাখতে বেচারার জন্য তো দিনটাই মাটি হয়ে যাওয়ার কথা!
১৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:১৫
ধূসর ছায়া বলেছেন: পোস্টের সাথে আমি একমত নই । প্রেম GOD GIFTED. এতো ভেবে চিন্তে প্রেম হয় না, এটা হয় ব্যবসা । ব্যবসা করতে চাইলে চিন্তা ভাবনা করেন । প্লিজ প্রেমের ক্ষেত্রে না ।
২০. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৮:১৭
বকলম বলেছেন: আমার আসল সমস্যা হলো ডেট এর জন্য মেয়ে পাওয়া। কেন জানি না, বাস্তবে (ভার্চুয়াল নয়) মেয়ে দেখলেই আমার ট্রাকের পেছনের সর্তক বানী মনে পড়ে যায়.."100 হাত দূরে থাকুন" । তাই যদি দেখি আমার সামনে কোন মেয়ে এগিয়ে আসছে আমি রাস্তা পার হয়ে অন্য পারে চলে যাই। আর মেয়েদের সাথে যেচে কথা বলার (ভাচর্ুয়ালী নয়) আজ পর্যন্ত প্রাসঙ্গিক কোন কারন খুজে পাইনি।

মেয়েদের দিকে তাকানোটাও আমার চরম অপছন্দনীয় কাজগুলো মধ্যে একটি।

আমি কি মানষিক রোগী!!!

তবে টিপসগুলো মুখস্ত করার চেষ্টা করছি। (সিরিয়াসলি নয়)

হা হা হা হা হা
২২. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:০৬
অতিথি বলেছেন: হে হে হে... দারুন টিপস ... যদিও কখনও প্রয়োগ এর সুযোগ নাই ... তবে ভালো লাগলো ... অভিগতা সম্পন্ন সবার মন্তব্য শুনে ...
২৩. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১০:১২
পথিক!!!!!!! বলেছেন: আলী জটিল ........
২৪. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৩৮
পথিক!!!!!!! বলেছেন: সাদাত আপনি রুমানার লেখা পছন্দ করলে নিচের বইটি পড়তে পারেন।
রুমানার এই বই টির গল্পগুলো বেশী অসাধারণ

[link|http://www.somewhereinblog.net/pothe_potheblog/post/28695844|FZvb
২৫. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫১
সাদিয়া বলেছেন: হুমমমমম
দারুন টিপস...........
ভাল! ভাল!
২৬. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৪:৫৪
হারাধন বলেছেন: সাদিয়া আমরি আর তোমারও প্রথম প্রেম
২৭. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ বিকাল ৫:৫১
অতিথি বলেছেন: খুব ভাল কিছু টিপস । তবে মনে হয় টিনএজারদের চেয়ে একটু বুড়ো (মানে যারা বিয়ে করার জন্য পাএী খুজছেন) তাদের কাজে লাগবে বেশী ।
২৮. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:১১
অতিথি বলেছেন: গুছানো লিখা। তবে ওভার সিম্পিলিফাইড।

যায়গা নির্বাচন:
কোনো মেয়ে খোলামেলা যায়গা পছন্দ করে, কোনো মেয়ে লাস্ট বেঞ্চি। সো, বেসিক জিনিস হলো যেখানে আপনাদের মনোযোগে কেউ বাধা দিবে না, এমন কোনো যায়গা নির্বাচন। সেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম হতে পারে, আবার লিটনের ফ্ল্যাট, ব্যাপর না। গেট রিল্যাক্সড।

দেরি না করা:
পারলে বরং একটু দেরি করুন। নিজের গাহাক বাড়ান। মেয়েরা পাঙ্কচুয়াল স্বামী পছন্দ করে; কিন্তু প্রেমিক সাধারণত উড়াধুড়া।

অতি স্মার্ট হওয়া:
নিজে যা তাই প্রকাশ করুন। কোনো মেয়ে ঘর্মাক্ত ছেলে পছন্দ করে, কোনো মেয়ে লালটুদের। সো, মিললে মিলছে, না মিললে নাই। নিজে যা, তা-ই সই।

গলাবাজি করা:
কাজটা টেকনিক্যালি কইরেন। আপনের কোয়ালিফিকেশন তো বুঝাইতে হইবো। লজ্জা করনের কিছু নাই। নিজের বাদ দিয়া বন্ধু সুনাম করলে দেখবেন ওই মাইয়া আপনের কাছে আপনের ফ্রেন্ডের মুবাইল নাম্বার চাইতেছে।

প্রপোজ:
আপনার হেজিটেশন ভাব অনেক মেয়েই পছন্দ করবে না। ধর তক্তা, মার পেরেক নীতি কখনো কখনো খুব কাজের। যে মেয়ে আপনার সোজাসাপটা কথায় মাইন্ড করবে; বুঝবেন সে খুব খেলুড়ে মেয়ে। আপনারে ঘুরাবে, চাইনিজে যাবে, ফাস্টফুড খাবে; মাগার কমিটমেন্ট দিবে না। ফাঁকতালে স্ট্যাবলিশড ছেলে দেখে বিয়ে করবে। আপনি বাগড়া দিলে কইবো, আপনের লগে হের বাপের জন্মেও পেরেম ছিলো না। অতএব, যা করবেন - হয় এসপার, নাহয় ওসপার।

দৃষ্টি সচেতনতা:
মেয়েদের বুকের দিকে প্রথমে দৃষ্টি দেয়াই নিয়ম। এ নিয়ম ভাঙলে মেয়েরা আপনাকে গে ভাবতে পারে। অতিসাধু সাজার কোনো দরকার নেই। আল্লার মাল দেখা থেকে দৃষ্টিকে বঞ্চিত করার অধিকার আপনার নেই।

মোদ্দা কথা, নিজে যেমন তেমনই প্রকাশ করুন। মিললে মিলছে, না মিললে যে যার রাস্তা মাপুক। জোর করে পেরেম হয় না।
২৯. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৬:৫৪
অতিথি বলেছেন: পুরা বিপরীত: চোর এবং সাদাত। সাদাতের কৌশলে যে ব্যর্থ হবে, তার বুঝতে হবে, চোরের কৌশল খাটানো উচিৎ ছিল। আর চোরের কৌশলে ব্যর্থ হলে বুঝতে হবে, সাদাতের টা না খাটানো ভুল হলো। দুইটার মাঝমাঝি কিছু নাই।

তয় চোর, এই টেকনিক ঐ জার্মান সুন্দরীর উপর খাটাইলেন না কেন? পুরা কামে দিত।
৩০. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১০
অতিথি বলেছেন: বায়েজীদ, সাহসের অভাবে।সুন্দরী তো লাইনে আইসা গেছিলো। আমিই বেরোমান্টিক কাজ করলাম।
৩২. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:১৫
অতিথি বলেছেন: দেখি, নেক্সট গল্পে কদ্দূর যাওয়া যায়।
৩৩. ২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ সন্ধ্যা ৭:২০
অতিথি বলেছেন: ওরে খাইছে..........জটিল টিপস

 

মোট সময় লেগেছে ১.০১০২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
লেখালিখির চেষ্টা করি...কিছু হয় কিনা জানি না...তবু লিখি...কেউ পড়ে কিনা জানি না...তবওু লিখি...যদি কেউ পড়ে....এই স্বপ্নে..... @লেখক। এই ব্লগের কোন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ