মোবাইল ব্যবহারে সতর্কতা
২৯ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৭:৫৭
ইদানিং মোবাইল যেন তারুণ্যের ক্রেজে পরিণত হয়েছে। মোবাইল নেই এমন একজন ছেলে বা মেয়ে খুঁজে পাওয়া এখন রীতিমত কষ্টকর। মোবাইল ব্যবহারকারীদের সেট ক্রয় এবং এর ব্যবহার বিষয়ে সতর্ক হওয়া উচিত। তাদের জন্যই আজকের এ মোবাইল টিপস্। সেট ক্রয়ের সময় : *বাজারে নানান কোম্পানির সেট পাওয়া যায়। যেমন, সনি এরিকসন, নোকিয়া, সিমেন্স, মোটোরোলা, স্যামস্যাং, টিসিএল ইত্যাদি। এদের যেকোনটিই আপনি কিনতে পারেন আপনার রুচি এবং সাধ্য অনুযায়ী। * তবে কেনার আগে অবশ্যই ক্যাটালগ পড়ে আপনার সেটের ফাংশনগুলো জেনে নিন। এেেত্র বিক্রেতাদের কথায় ভুলবেন না। * দেখে নিন সেট এবং ভিতরের ব্যাটারী একই কোম্পানির কিনা। * ব্যবহারকারীদের মতে, সাধারণত চীন, হাঙ্গেরী, ফিনল্যান্ডে তৈরি সেটগুলো ভাল সার্ভিস দেয়। * ফোল্ডিং সেটগুলো সতর্কতার সাথে ব্যবহার না করলে বেশিদিন টেকে না। *কখনো চোরাই সেট কিনবেন না। * অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে সেট কিনবেন। সেট ব্যবহারের সময় : * ক্যাটালগ পড়ে সেট ব্যবহার করুন। * একবারে দু-তিন ঘন্টার বেশি চার্জ দেবেন না। * 60 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রায় মোবাইল সেট রাখবেন না। * আগুন থেকে সেট দূরে রাখুন। * হৃদরোগীরা রিং টোনের ভলিউম কমিয়ে সেট ব্যবহার করুন।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৬ সকাল ৮:০৬ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মঈন বলেছেন:
আসল কথা ওনারে নিয়ে মোবাইল কিনতে যাও ....
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন:
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















গাড়ি ড্রাইভ করা কিংবা রাস্তা পার হবার সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকা উচিত।
পাবলিক যানে উচ্চগ্রামে চেঁচিয়ে আলাপ করা থেকে বিরত থাকা উচিত।