আজকে আমাদের প্রধানমন্ত্রী ভারত সফর শেষ করে দেশে ফিরলেন এবং কিছু দিয়া + নিয়া আসলেন । এই নিয়া ব্লগার ফারযানা পোষ্টাইছেন
কি কি দিলাম? কি কি পেলাম?
আমি ঐ খান থিকা প্রশ্ন গুলা আমদানি করে নিজের স্বল্প বিদ্যা দিয়া বিশ্লেষন করিলাম। ভুল হইলে মাফ কইরেন
কি কি দিলাম?
১। মংলা ও চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহার সুবিধা।
বিশ্লেষন : এই ২ বম্দর তৈরি হয়েছে জনগনের টাকায় কোন দেশের ভিক্ষায় বা অনুদানে নয়। এই বন্দর ব্যবহারের জন্য ভারত কি পরিমান চার্জ দিবে তা যেন যৌক্তিক হয়।
২। আশুগন্জ দিয়া ট্রানজিট সুবিধা।
বিশ্লেষন : ২২,০০০ হাজার কি.মি, রাস্তা কমায়ে দিল বাংলাদেশ
৩। সীমান্ত বাজার।
বিশ্লেষন : সীমান্ত এলাকার দেশীয় পন্যের বাজার ধ্বংস + ডাইল আমদানীর সহজ পথ চালু
৪। ভারত প্রস্থাবিত আখাউরা-আগরতলা রেল লাইন স্থাপনে সম্মতি
বিশ্লেষন : আশুগন্জকে পোর্ট অব কল হিসাবে ব্যবহার এবং আখাউরা-আগরতলা রেল লাইন স্থাপনের মাধ্যমে তাদের পন্য পরিবহনের সুযোগ লাভের মাধ্যমে ভারত মূলত ট্রানজিট পেয়েছে। কাজটা ভারত নিজেদের সুবিধার জন্যই করছে দেখা যাক এর থেকে আমরা কিছু আদায় করতে পারি কি না ??
কি কি পেলাম?
১। ১০০ কোটি ডলার ঋন
বিশ্লেষন : ADB, IDB তো লোন দেবার জন্য এক পায়ে দাড়ায়াই আছে , তার পরেও ঐখান থেকে ভিক্ষা করা কেন ????
২। ২৫০ মেগাওয়াট বিদ্যুত কেনার সুযোগ।
বিশ্লেষন : প্রায় বিনা খরছে ভারী যন্ত্রপাতি আশুগন্জ দিয়া ট্রানজিট সুবিধার ইনাম বাবদ
৩। নেপাল যাবার রেলপথ।
বিশ্লেষন : কোন নির্দিষ্ট ঘোষনা নাই
৪। নতুন কিছু পন্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার।
বিশ্লেষন : কি কি পন্য তা এখনো জানি না ।
৫। ওহ্ আর কিছু আশ্বাস
যাতে করবে না পাগলেও কোন বিশ্বাস
সবশেষে আমার এই বিশ্লেষনের ও নাই কোন ইষ্টিষন
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


