somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহাকে বলিলাম "কি ব্যাপার এত ঘেষাঘেষি করতেছেন কেনো ???? ;)

০৬ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বুধবার ফাল্গুন পরিবহনের বাসে ইউনি যাইতেছি। সকাল ৯.৩০ অফিস টাইম সো বাসে চরম ভিড় গাদা গাদি কইরা সব দাড়ায়া আছি আর প্রতি স্টপেজে বাস থামলেই ড্রাইভার রে গাইল পাড়তেছি B-)। আমি দাড়ায়া ছিলাম পিছন গেটের কাছাকাছি, সামনের গেট এ এমনই চরম ভিড় যে সহজে কোন মানুষের পক্ষে উঠা সম্ভব নাহ , নিতান্ত পাদানিতে ঝুলতে গেলেও কুস্তি আবশ্যক :| যাই হোক রামপুরা স্টপেজে পিছন গেট দিয়ে এক অ্যাপ্রন পরিহিতা ললনা (ডাক্তারি পড়ে সম্ভবত কারন সন্গে বই খাতা) উঠিলেন। এবং উইঠাই তিনি শুরু করিলেন যাত্রীদের উপর ভদ্রতা শিক্ষার ক্লাস। যেহেতু অফিস টাইম, বাস ওভারলোড আর ঢাকা শহর জ্যামের রাস্তা, সো একটু পর পর বাস ব্রেক ধরলেই গাদা গাদি করে দাড়িয়ে থাকা সবাই একে অপরের সাথে ধাক্কা খাচ্ছিলো এবং সেই ললনাও এর ব্যতিক্রম নন।কিন্তু তার মনে হয়েছিলো এ সবই তার সাথে ইচ্ছা করে করা হচ্ছে এবং তিনি তার প্রতিবাদ করা শুরু করলেন। বাসে উঠা মাত্রই তিনি তার পাশে দাড়ায়ে থাকা এক কলেজ ছাত্রকে (গুলশান কমার্স কলেজের ড্রেস) ঝাড়ি মাইরা বললো
কি গায়ের উপরে উঠতে চাও নাকি:-*:-*
আশে পাশের প্রায় সবাই তখন ললনাকে সাপোর্ট করে সেই ছেলেরে উদ্দেশ্য কইরা কিছু অমিয় বানী বর্ষন ও করিলো। এই সব শুনিয়া সেই ছেলে লজ্জায় বা অপমানে লাল হইয়া গেলো এবং যতটা পারলো সিটিয়ে দাড়ালো ;) মাগার জ্যামের রাস্তায় ৩-৪ মিনিটের মাথায় সেই ললনার পুনঃ হুংকার ভদ্র ভাবে দাড়াতে পারো নাহ এই সময় সেই সব অমিয় বানী প্রদান কারীদের থিকা আরও উৎকৃষ্ট কিছু বানী ভাইসা আসলো :| পরে বেচারা মধ্যবাড্ডা আসার আগেই বাস থিকা নাইমা গেলো ।

এই বার সেই ললনার পাশে পড়লো গোবেচারা এক অফিস যাত্রী আর সেই যাত্রীর পাশে আমি। ভালো ৫ মিনিটের মাথায় ললনার ঝাড়ি "আপনার ব্যাগ কি আমি সামলাবো??" :-* কারন ঐ যাত্রীর সাইড ব্যাগ :P যাই হোক আমেরিকান এ্যাম্বেসীর স্টপেজে নামার আগ পর্যণ্ত ঐ বেচারা বেশ কয়েকবার সেই ললনা কতৃক অহেতুক হেনেস্তা হইছেন। আমি বিটলা যথারীতি তাহা মজার সহিত অবোলকোন + হাসিতে ছিলাম B-)

কিন্তু আমেরিকান এ্যাম্বেসীর পরে আমি পড়লাম বিপদে কারন ললনা এবার আমার পাশে প্লাস গাড়িতে এখনও গাদাগাদি বিদ্যমান /:) যদি আমি তার সাথে হালকা পাতলা ধাক্কাও খাই তাইলে ঝাড়িতো সে দিবেই এবং ঝাড়িগুলোকে সে মাটিতে পড়তে দিবে নাহ....... আর গাড়িতে ইউনির মোটামুটি চেনাজানা পোলাপানেরও সংখ্যাও কম না অতএব বাসে কিছু খাইলে তা ইউনিতে মাইকিং হইতেও টাইম লাগবে নাহ।
এইসব ব্যাপক ভাবনা ভাবতে ভাবতে নর্দার কাছাকাছি চলে আসলাম এর মধ্যে গাড়ি কোন জ্যামে পড়ে নাই :) বাস নর্দা বাস স্টপেজের কাছে আসা মাত্রই সমানে এক প্রাইভেট কার আড়াআড়ি ভাবে চলে আসায় বাস ধরল হার্ড ব্রেক :-/ এবং যথারীতি বাসের ভেতর চললো সেই ধাক্কাধাক্কি :P সেই মুহুর্তে ঐ ললনা কোন প্রকার ডায়লগ ছাড়ার আগেই আমার মুখ দিয়া বাহির হইলো "কি ব্যাপার এত ঘেষাঘেষি করতেছেন কেনো??? :P"
ব্যস সারা বাস প্রথমে চুপ মাইরা পরে খেক খেক কইরা হাইসা দিলো B-) আর সেই ললনা আমার দিকে এমন গরম ভাবে তাকাইলো যে পারলে আমারে ছিড়া খায় :| ...... যাই হোক কাছেই ইউনি পট কইরা বাস থিকা নাইমা গেছিলাম, নাইলে সেই ললনা আমাকে ছাড়তো বইলা মনে হয় না B-)

আশংকা : নারীবাদীরা সম্ভবত মাইনাসে ভাসায় দিবো এই পোষ্টরে :((:((
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:০০
৭৯টি মন্তব্য ৭৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×