আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- "চলচ্চিত্র সমাজ পরিবর্তন করতে পারে না, কখনো করেও নি" -- সত্যজিৎ রায়ের সাক্ষাৎকার - ফাহমিদুল হক
- যে বই গুলো পড়া দরকার (সবগুলোর লিস্ট) - সপ্নীল
- `ঈশ্বরের চোখ' থেকে : কবি রণজিৎ দাশের ১০টি কবিতা - সফেদ ফরাজী......
- ।।জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি।। কবি বুদ্ধদেব বসুর তপস্বী ও তরঙ্গিণী : পুরাণের নবরূপায়ণ - তপন বাগচী
- আমার রবীন্দ্র অভিজ্ঞতা - মৃদুল মাহবুব
- `আমারেও ডাকেনি কি কেউ এসে জ্যোৎস্নায়' - সফেদ ফরাজী......
- বৃত্তবন্দি নজরুল ও কিছু প্রশ্ন - সফেদ ফরাজী......
- কবি শহীদ কাদরীর ৫টি নির্বাচিত কবিতা - সফেদ ফরাজী......
- জনপ্রিয় কিছু ওয়েব সাইট এর ঠিকানা.......... - গিফার

ঔপন্যাসিক মীনা ফারাহ'র ছেলের লাশকে প্রথমে জানাজা, পরে দাহ!!!
১৯ শে অক্টোবর, ২০০৮ বিকাল ৩:৫৯
নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশী লেখিকা, বিশিষ্ট ব্যবসায়ী, ডেন্টিস্ট মীনা ফারাহ'র ছেলের লাশ প্রথমে জানাজা ও পরে দাহ করা নিয়ে নিউ ইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে বেশ আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
জানা যায়, মীনা ফরাহ'র বড় ছেলে সাফায়েত রেজা গত ২ সেপ্টেম্বর এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে টানা আট দিন হাসপাতালে থাকার পর মারা...
- ২৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪৩বার পঠিত
`ঈশ্বরের চোখ' থেকে : কবি রণজিৎ দাশের ১০টি কবিতা
০৩ রা আগস্ট, ২০০৮ বিকাল ৪:৩১
কবি রণজিৎ দাশ, সত্তর দশকের অন্যতম প্রধান একজন কবি। জন্ম ১৯৪৯ সালে, আসামের শিলচর শহরে। শৈশব-কৈশোর কেটেছে সেখানেই। ১৯৭১ সাল থেকে কলকাতাবাসী। পৈতৃক নিবাস ঢাকার বিক্রমপুরে। পেশায় ছিলেন সরকারি আমলা। কিছুদিন আগে চাকরিজীবনের অবসান ঘটেছে। এখন ফুলটাইম কবি।
বাংলা কবিতায় রণজিৎ দাশের সংযোজন বেশ মজবুতই বলা চলে। তিনি বেশিরভাগ কবিতায় গল্পচ্ছলে...
- ২২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৬২বার পঠিত
কথাসাহিত্যিক মাহমুদুল হককে মূল্যায়নে আমরা কি অক্ষম?
২৩ শে জুলাই, ২০০৮ বিকাল ৫:২৯
ষাটের দশকের অন্যতম কথাসাহিত্যিক মাহমুদুল হক (ওরফে বটু ভাই) আমাদের ছেড়ে চলে গেছেন গত ২০ জুলাই রোববার দিবাগত রাত ২টার দিকে, মানে ক্যালেন্ডারের হিসেবে ২১ জুলাই ২০০৮। রাত থেকে শুরু করে বেলা ১১টা/ ১২টার মধ্যেই অন্তত ঢাকা শহরে বসবাসরত অধিকাংশ কবি-সাহিত্যিকের কানে এ সংবাদটি পৌঁছে যায়। ১টার দিকে লাশ...
- ৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৬২বার পঠিত
কবি আল মাহমুদের একটি সাক্ষাৎকার এবং এর প্রতিক্রিয়ায় নব্বইয়ের তিন কবি
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৪
দশক বিচারে পঞ্চাশের দশকের কবি আল মাহমুদ। তিরিশের দুর্দণ্ড প্রতাপ ও প্রভাব মাথার উপর থাকা সত্ত্বেও `সোনালী কাবিন' কাব্যগ্রন্থ লিখেই বাংলা কাব্যাঙ্গনে আলোচনায় চলে আসেন তিনি। এরপর অসংখ্য কবিতা, ছড়া, গল্প, গদ্য, উপন্যাস প্রভৃতি লিখেছেন এবং লিখে যাচ্ছেন এখনো। বাংলা কবিতার সঙ্গে তাঁর দীর্ঘবাসের অভিজ্ঞতা। ফলে উত্তরপ্রজন্ম তাঁর কাছ থেকে...
- ২৮টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫০০বার পঠিত
বাঁক
১১ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:২৩
অবিশ্বাসের দিকে বেঁকে গেছে যত সুর, তরঙ্গনিশান- !
রিক্ত ইশারা, তীরের-বেশে গুপ্ত ইতিহাসের পাতায়
এঁকে যায় তারই ছাপচিত্র কিছু-
যাকে তোমরা প্রেম বলো; ছদ্মবেশী পৃথিবীতে দ্বিধাহীন
কী করে যে পাবে তাকে, করুণামিশ্রিত সরাইখানার গলিতে
যখন নিজের বিপরীতে দাঁড়িয়ে যাচ্ছে নিজেরই ছায়া
আশ্চর্য সব খরস্রোতা মুখোশের উৎসবে, দীপ হয়ে...
- ৪৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৯৫বার পঠিত
নিউইর্য়কে আন্তর্জাতিক বাংলা উৎসব ২০০৮
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৫:৪২
জল তাহলে থেমে নেই। গড়িয়েছে অনেক দূর। গড়াতে গড়াতে ছড়িয়েও পড়ছে দিকে দিকে। হ্যাঁ গো হ্যাঁ সত্যি, সত্যি। আজ আর বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চা কেবল বাংলাদেশ বা পশ্চিমবাংলার সীমারেখার ভেতরই আবদ্ধ থাকছে না। ছড়িয়ে পড়ছে দেশে দেশে। আন্তর্জাতিক হয়ে উঠছে।
নিউইয়র্কে অভিবাসী বাঙালিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটস-এর রুজভেল্ট এভিনিউ ও ৭৪...
- ১০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৮৩বার পঠিত
কবি শহীদ কাদরীর ৫টি নির্বাচিত কবিতা
২৯ শে মে, ২০০৮ বিকাল ৫:৪৫
[শহীদ কাদরী সেই বিরলপ্রজ কবি, যিনি দীর্ঘকাল যাবৎ স্বদেশ থেকে দূরে মার্কিন মুলুকে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন। এ যাবৎ তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ সবেমাত্র তিনটি। এগুলো হলো- উত্তরাধিকার (১৯৬৭), তোমাকে অভিবাদন প্রিয়তমা (১৯৭৪) এবং কোথাও কোনো ক্রন্দন নেই (১৯৭৮)। এ তিনটি কাব্যগ্রন্থের বাইরে তাঁর আর কোনো গ্রন্থের সন্ধান এখন পর্যন্ত আমরা পাইনি। দীর্ঘ...
- ১৭টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৬৩বার পঠিত
কবি মাসুদ খান: আপনাকে শুভেচ্ছা
২৯ শে মে, ২০০৮ বিকাল ৫:১৬
আজ আমাদের বড় ভাই, প্রিয় কবি মাসুদ খানের জন্মদিন।
জন্মদিনে আমরা সবাই তাঁকে শুভেচ্ছা পাঠাচ্ছি সুদূর কানাডায়।
`দূরে তার দেশ কাঁপা কাঁপা রূপকাহিনীর মতো কাঁপে
আমার বন্ধু নদীর কিনারে থাকে..........................'...
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৫২বার পঠিত
`কবিদের ক্রিকেট' ম্যাচের ছবিসেশন-২
২৭ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৮
গত ২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে `কবিদের ক্রিকেট' নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে এক টিমের নাম কাহ্নপা, অন্যপক্ষের নাম লুইপা রাখা হয়েছিল। এই ছবিটি লুইপা দলের।
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৯বার পঠিত
`কবিদের ক্রিকেট' ম্যাচের ফটোসেশন
২৭ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
গত ২ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে `কবিদের ক্রিকেট' নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে এক টিমের নাম কাহ্নপা, অন্যপক্ষের নাম লুইপা রাখা হয়েছিল। এই ছবিটি কাহ্নপা দলের।
- ১টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭৫বার পঠিত




