আমার প্রিয় পোস্ট

কমরেড সুভাষ চক্রবর্তী প্রয়াত

০৩ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৫৩

শেয়ারঃ
0 0 0

পশ্চিমবঙ্গের ক্রীড়া ও পরিবহন মন্ত্রী আজ সকাল ১১। ৩৫ মিনিটে প্রয়াত হয়েছেন।বহু আন্দোলনের নায়ক ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর অতন্ত্য ঘনিষ্ট একজন।বিতর্কিত এই নেতার জীবন ছিল অতন্ত্য বর্ণময়।কলেজ জীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।উঃ ২৪ পরগনার একজন অতন্ত্য প্রভাবশালী নেতা ছিলেন তিনি।অফুরন্ত প্রানশক্তির প্রতীক ছিলেন তিনি।ব্রিগেড ভরাতে তার জুরি ছিল না,তার এক ডাকে লক্ষাধিক মানুষ চলে আসত।বিখ্যাত একটা উক্তি ছিল"আমি মৃত মানুষ জীবিত করা ছাড়া আর সব কিছু করতে পারি",এই কথাই তার কর্মদক্ষতার বড় প্রমান।
হঠাৎ করেই মারা গেলেন তিনি।তার মৃত্যুতে রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে,সকল সরকারি কাজকর্ম আপাতত বন্ধ আছে।আজ বেলা ১ টার সময়ই সব সরকারি অফিস বন্ধ হয়ে যায়।২৪ ঘন্টার রাষ্টীয় শোক ঘোষনা করা হয়েছে।কাল তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:১৬
ওমর হাসান আল জাহিদ বলেছেন: খুব কষ্ট পেলাম!

আমি যখন দশম শ্রেণীতে পড়ি, তখন পশ্চিমবঙ্গের 'সব পেয়েছির আসর' নামক একটি সাংস্কৃতিক সংগঠনের আমন্ত্রণে 'খেলাঘর'র প্রতিনিধি হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য পশ্চিমবঙ্গে যাই। আমি সেদিন খুব অবাক হয়েছিলাম যে, কখন যে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এসেছেন, আমরা কেউ-ই টের পাইনি। কেননা, আমার ধারণা ছিল, কোন মন্ত্রী এলে বিশাল হাকডাক করেই আসে; অন্তত আমাদের বাংলাদেশে। যাই হোক, তিনি আমাদের সাথে অত্যন্ত আন্তরিকভাবে কথা বললেন। বাংলাদেশে আশার ইচ্ছাও পোষণ করলেন। শুধু তাই নয়, তিনি আমাদের পুরো বাংলাদেশ দলটিকে কলকাতাসহ বহু দর্শনীয় স্থান ভ্রমণ করিয়েছেন।

তাঁর আত্মা শান্তি পাক- এটাই প্রত্যাশা করি।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:১৪

লেখক বলেছেন: আমিও খুবই কষ্ট পেয়েছি,এত তাড়াতাড়ি যে চলে যাবেন অকল্পনীয় ছিল।

২. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:২০
পাগলা বাবু বলেছেন: আমি ভাবতেই পারছি না । সুভাষ চক্রবর্তী নেই ।
আমি কমিউনিস্ট হিসেবে আজ অভিভাবক হীন হয়ে পরেছি ।
আমার মনের মানুষ। আমার কথার মানুষ । আমার নেতা সুভাষ চক্রবর্তী ।
লাল ছেলাম। কমরেড তোমাকে লাল ছেলাম ।
৩. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:৩১
ইমন জুবায়ের বলেছেন: অত্যন্ত শোকের ঘটনা। পশ্চিমবঙ্গের জন্য জীবনপাত করেছেন।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: সত্যিই।

৪. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:৫২
সৈয়দ আমিরুজ্জামান্ বলেছেন: কমরেড সুভাষ চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:২০

লেখক বলেছেন: আমরাও শোকাহত।

৫. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:৫৩
পাগলা বাবু বলেছেন: সুভাষ চক্রবর্তী একটা বিতর্কিত নাম ,
সুভাষ চক্রবর্তী মানে শিহরন ,
সুভাষ চক্রবর্তী আমার নেতা ,
সুভাষ চক্রবর্তী লাল ছেলাম ।
০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: আমি তাকে বাঘের সাথে তুলনা করব।

৬. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ২:৩৩
পাভেল করচাগিন বলেছেন: যতটুকু জানি, বর্নাঢ্য ছিল তার পুরাটা জীবন। একটা বড় কিছুর ইতি ঘটলো।

 

মোট সময় লেগেছে ১.০২০৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
জীবন চলছে না আর সোজা পথে,দেখো আজও হাসি কোনমতে,বেঁচে গেছি বলি হতে হতে,হ্য়তো মরে গেলে হতো বেশী ভাল।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই