মন্তব্যটা ভাল ভাবে করতে পারতো। এত খারাপ লেগেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। এর পর আর একজন মন্তব্য করেছে
তার মন্তব্যটা কিন্তু খারাপ লাগেনি। জানতে ইচ্ছে হলে ভাল ভাবে প্রশ্ন করা কি উচিত নয়?
শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন অর্থ হল শারীরিক ভাবে প্রতিবন্ধী।
ইংরেজি Disable শব্দটা ব্যবহার করা হত যারা প্রতিবন্ধী তাদের বোঝাবার জন্য। Disable শব্দটার পরিবর্তে বিশেষ শিক্ষার ইতিহাসের ধারাবাহিকতায় অনেক শব্দ ব্যবাহর করা হয়েছে। যেমন Exceptional Children, Challenged Children, ইত্যাদি। আবার বিশেষ শিক্ষার আলাদা আলাদা ফিল্ডে আলাদা আলাদা শব্দ ব্যবাহর করা হত। যেমন বুদ্ধি প্রতিবন্ধীদের বোঝাবার জন্য Intellectually Disabled (ID), Mentally Retarded (MR) ইত্যাদি শব্দ ব্যবহার করা হত। তবে এখন Intellectually Disabled (ID) শব্দটা ব্যবহার করা হচ্ছে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য নানা শব্দের ব্যবহারের পর Visually Impaired (VI) শব্দটি ব্যবহার করা হচ্ছে। শারীরিক প্রতিবন্ধেদের জন্য মাঝে Physically Challenged শব্দটা ব্যবহার করা হত।
বর্তমান সময়ে প্রতিবন্ধেদের বোঝানোর জন্য বহুল ব্যবহৃত ইংরেজী শব্দ হচ্ছে Person with Special Needs যার বাংলা করলে দাড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি।
প্রশ্ন আসতে পারে বিশেষ চাহিদা কি?
প্রথমেই আসা যাক প্রতিবন্ধীতার ধরন নিয়ে। তিন ধরণের প্রতিবন্ধীতার জন্য চাহিদা বেশি থাকে (বিশেষ শিক্ষার আলোকে) বুদ্ধি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী ও শ্রবন প্রতিবন্ধী। শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিদের বিশেষ শিক্ষার আওতায় ধরা হয় না যেহেতু তাদের শিক্ষা দেওয়ার জন্য আলাদা কোন কাজ করতে হয় না।
কার কি চাহিদা। বুদ্ধি প্রতিবন্ধেদের জন্য আলাদা কোন সহায়ক যন্ত্রের প্রয়োজন পরে না। তবে তাদের শিক্ষাগত চাহিতা হল তারা যতটুক পারে ততটুকই পরবে। তাদের পাশ করিয়ে এগিয়ে নিতে হবে। সাধারন শিক্ষার্থীদের মত ফলাফল তাদের কাছে আশা করে থাকলে হবে না। তারে জামিন পর দেখলে বুঝতে পারবেন।
দৃষ্টি প্রতিবন্ধীদের প্রধান চাহিদা হল সাদা ছড়ি। তাছাড়া শিক্ষার ক্ষেত্রে ব্রেইল সিসটেম, অডিও সিসটেম, স্পিকিং কম্পিউটার ইত্যাদি।
শ্রবন প্রতিবন্ধেদের প্রধান চাহিদা হেয়ারিং এইড। শিক্ষায় বাস্তব বস্তু দিয়ে শিখণ।
শারীরিক চাহিতাসম্পন্ন ব্যাক্তিদের জন্য শিক্ষার ক্ষেত্রে এমন কোন চাহিদা নেই। তবে দৈনন্দিন জীবনের চাহিদাগুলো হল হুইল চেয়ার, স্টিক, ক্রেজ, বেড চেয়ার, রেম, ইত্যাদি।
প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যাক্তিরই ঘর, শিক্ষাঙ্গন, অফিস-আদালত, খেলার মাঠ ইত্যাদি ভেদে আরো আরো চাহিদা রয়েছে।
এবার আমার কথায় আসা যাক। আমি একজন শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি। এর মানে আমি শারীরিক ভাবে প্রতিবন্ধী। আমার বিশেষ চাহিদা হল হুইল চেয়ার। তবে যেহেতু বাংলাশের ভবনগুলো, রাস্তঘাট, যানবাহন হুইল চেয়ার উপযোগী নয় তাই বসে বসেই চলা ফেরা করতে হয়।
এবার বলেন তো আমি শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন ব্যাক্তি এটাতে আবালের কি হল?
কিছু মানুষে আছে নিজে বোঝেনা এর জন্য আরেকজনকে কষ্ট দেয়। গত দুইদিন যাবত ব্লগে মারাত্মক মনকষ্ট পাচ্ছি। বোধহয় বেশিদিন টিকতে পারবো না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


