February 2004 সালে যখন Facebook চালু করা হয় তখন এর প্রস্তুতকারী Mark Zuckerberg এর ভাবতে পারার কথা না তার সাইটি পৃথিবীর social networking এ বিপ্লব সৃষ্টি করবে। এখন উইকির হিসাব মতে July 2010 এ Facebook এর প্রায় 500 million active users রয়েছে। ফেসবুকের আসল মজা হল খুব সহজেই বন্ধুদের সাথে নিজের চিন্তা শেয়ার করা যায়, নিজের তোলা চমৎকার ডিজিটাল ছবিগুলো দেখানো যায় আর দূরের বন্ধুকে কাছে টানা যায়।
মজিলার ছয় হাজারেরও উপরে এডওনস গুলোর মধ্যে এমন কিছু এডওনস রয়েছে যা ফেসবুক ব্যবহার করার মজাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। আমার আজকের এই পোস্টি আমার ব্যবহার করা তেমন কিছু এডওনস নিয়ে।
Stylish: প্রথমেই আসি ফেসবুকের চেহারা নিয়ে। অন্যান্য সোসিয়াল সাইটগুলোতে নানা থিমে নিজের হোম পেজকে সাজানো গেলেও ফেসবুকে করা তা কঠিন। যে গ্রুপগুলো থিম দিয়ে থাকে সেখানেও নানা ঝামেলা। কিন্তু আমরা সহজেই Stylish এর মাধ্যমে ফেসবুক সহ আরো নানা সাইটের থিম পরির্বতন করতে পারবো। প্রথমেই আমাদের এই এডওনসটি ইন্সটল করে এই লিংকে গিয়ে থিম ইন্সটল করে নিতে হবে। যে থিম ইন্সটল করা হবে ফেসবুকে সেই থিম দেখা যাবে। অনেকগুলো থিম ইন্সটল করার পর কোন একটি থিম পরিবর্তন করে আগেরটিতে ফিরে যেতে Add-ons এ ক্লিক করে User Styles থেকে ক্লিক করতে হবে।
আমার ফেসবুকে আমার পছন্দের একটি থিম।
Facebook Toolbar: ফেসবুকের জন্য ব্যবহার করা এই Add-ons টা আমার অনেক ভাল লাগবে। এটি আপনার ব্রাউজারের উপরে এবং বামে একিট টুলবার আকারে আসবে। উপরে আপনি আপনার নোটিফিকেশন পাবেন। তাছাড়া কাওকে পোক করা বা কেও পোক করলে আপনার নোটিফিকেশন আসবে। সবচাইতে বড় সুবিধা আপনি আপনার স্ট্যাটাস এখান থেকে পরিবর্তন করতে পারবেন।
বামের টুলবারে আপনাকে আপনার সকল বন্ধুর তালিকা দেখাবে। স্ট্যাটাস দেওয়ার সময় অনুযায়ী যেমন দেখাবে আবার নামের অক্ষর অনুযায়ী দেখাবে।
ফেসবুকে কোন বন্ধুকে মেসেঝ করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। আবার অনেক বন্ধুর ডাক নাম জানা থাকলেও ফেসবুকে তার বিশাল আসল নামটা মনে থাকে না। কোন সমস্যা নেই। পাশে থেকে চেহারা দেখে বেছে নিন। কিংবা নাম লিখে খোজ করুন। এবং মেসেজ দিন। মেসেজ দেওয়া ছাড়াও পোক করতে ও ওয়ালে পেস্ট দিতে পারবেন।
Facebook Photo Zoom: আগেই বলেছি ফেসবুকের মজা হল তার ছবি শেয়ারে। কিন্তু সমস্যা হল ফেসবুকে এত এত ছবি আসে যে তা দেখে শেষ করা যায় না। তাছাড়া বাংলাদেশের যে গতি তাতে প্রতিটি পেজে ঢুকে ছবিদ দেখা অসম্ভব বিরক্তিকর লাগে। তো এখন কি করবেন? কোন সমস্যা নেই Facebook Photo Zoom ইন্সটল করে নিন। এটি ইন্সটল করার পর কার্সর ছবির উপর রাখলেই ছবি একই পেজে বড় করে দেখাবে।
প্রশ্ন আসতে পারে এখানেওতো লোড নিবে? কিন্তু এখানে শুধু ছবি লোড নিবে। পুরো পেজ নয়।
FacePAD: ফেসবুকে তো মজা মাইরা কয়েকশো ছবি আপলোড করেছেন। এখন সমস্যা হল এই ছবিগুলো কাওকে নামিয়ে দিবেন। এখন? নামা একটা একটা করে। কি মাথা খারাপ হয়ে যাচ্চে। কোন সমস্যা নেই। আছে FacePAD। এর মাধ্যমে আপনি আপনা একটি এলবামের সবগুলো ছবিদ একটি মাত্র ক্লিকে নামিয়ে নিতে পারবেন। এটি ইন্সটল করার পর আপনি যে এলবামের ছবি নামাতে চান তাতে না ঢুকে ডান বাটন ক্লিক করে Download Album with FacePAD এ ক্লিক করলে নতুন উইন্ডো আসবে। এতে ছবি কোথায় নামবে তা ঠিক করে দিলেই সব ছবি নেমে যাবে।
Facebook Dislike: ফেসবুকে তো Like বাটন আছে। যা পছন্দ হয় ঘ্যাট করে একটা লাইক মাইরা দেন। কিন্তু সমস্যা হল কিছু পছন্দ না হলে কি করবে? কিছু করার নাই। কিন্তু একটা Add-ons আপনাকে কিছু একটা করতে দিবে। আর তাহল Dislike।
তারা তারি Facebook Dislike এডওনস টা ইন্সটাল করে নিন। আর যাকে পছন্দ না হয় তাকে অপছন্দ করে দিন।
আরো কিছু Add-ons যেগুলো আমার ব্যবহার করা হয়নি। তবে এগুলোর ফিচারগুলো বেশ ভাল।
Facebook Chatbar: ফেসবুকে চ্যাট করতেছেন, পেজ লোড নিলো আপনি অফলাইন; আপনার বন্ধুর পেজ লোড নিলে, সে অফলাইন। এই সমস্যা থেকে বাচতে ইন্সটল করুন Facebook Chatbar।
আপনি এর মাধ্যমে যেমন চ্যাটের সুবিধা পাবেন আবার অনেক ইমোটিন যোগ করতে পারবেন।
Better Facebook: আপনি আপনার ফেসবুককে নিজের মত সাজাতে চান? যে পোস্টগুলো পড়া হয়েছে সেগুলো বাদ দিতে চান? নতুন পোস্টগুলোর আলাদা রং দিতে চান? এরকম আরো অনেক চাহিদা সহ আপনার সামনে হাজির Better Facebook Add-ons।
My Facebook: সুন্দর একটি add-ons। এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের আলাদা নিক নেম দিতে পারবেন। তাছাড়া বন্ধুদের টেক্সের রং পরিবর্তন করে দিতে পারবেন। আবার তাদের বেকগ্রাউন্ডকে সাজাতে পারবেন নানা রংয়ে।
তাহলে দেরি কেন। মজিদা দিয়ে ফেসবুকের মজা নিতে আজই ইন্সটল করুন আপনার পছন্দমত Add-ons গুলো।
বি.দ্র.১: অনেক বেশি Add-ons ইন্সটল করলে আপনার ব্রাউজার ধীর হয়ে যেতে পারে।
বি.দ্র.২: যারা ক্রোম ব্যবহার করেন তারা এক্সেটশন এ গিয়ে খুজলে একই ধরনের বা একই নামের এক্সটেনশন পেয়ে যাবেন। আমি ক্রোমে অনেকগুলোই পেয়েছি।
বি.বি.দ্র.: যারা ঘাঘু মাল, আগে থেকে জানতেন তাদের কাছে ক্ষমা চাই। যারা যানতেন না তাদের জন্য এটি করা।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


