কয়েক ছত্র বাউলামি
১২ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩৬
(শাহ আব্দুল করিমের দেহখানা ক্যামন ফুলে ফুলে ভ’রে গ্যাছে)
সুরের মানুষ ছিলেন, দূরেরও।
শব্দের ঝুড়ি কাঁধে এই পথে হেঁটে গেছেন বার বার
তিনি নৈঃশব্দের বাউল হাওয়া...
আলো-ছায়ার কোলাজে তাকে দেখেছি বহুবার;
চিনেছি কী একবারও?
যদিও তার গান অনেক হয়েছে গাওয়া।
যোগরূঢ় মানুষেরা এসো এই শোকের দিনে
শিল্পের নিটোল নিকোনো গৃহকোণ থেকে বেরোই,
বাংলার বাউল চিনতে হলে আগে এসো
সুর আর অসুরের সীমানাটা পেরোই...
২. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৭
অপূর্ব সাহা বলেছেন:
ধন্যবাদ!
অপূর্ব সাহা বলেছেন:
ধন্যবাদ!















শিল্পের নিটোল নিকোনো গৃহকোণ থেকে বেরোই,
বাংলার বাউল চিনতে হলে আগে এসো
সুর আর অসুরের সীমানাটা পেরোই..
খুব ভালো লিখেছেন।
আপনার লেখা আমি এর আগে পড়িনি,কিন্তু প্রথম লেখা পাঠে খুব ভালো লাগলো।
অনেক শুভেচ্ছা।