কিছুক্ষণ আগে ব্লগের প্রথম পাতাতে ''১০০ তরুণের প্রেমের গল্প বইয়ের জন্য গল্প জমা দিন'' লেখাটি আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমি ''পালকি'' নামক ও ব্লগার (ব্লগার বলা চলে না। কেননা এটা একটা প্রকাশনীর বিজ্ঞাপনভিত্তিক প্রতিষ্ঠান) সম্পর্কে আমি ব্লগে নতুন হলেও আমার একটা প্রশ্ন সামুকেসহ অন্যান্য ব্লগারদের করতে চাই- কোন প্রতিষ্ঠান কি এধনের বিজ্ঞাপন দিতে পারে সামুতে? আমার বাংলাবাজারের একযুগের অভিজ্ঞতা থেকে বলছি, এটা সম্পূর্ণ অত্যন্ত নিচুশ্রেণীর একটা প্রকাশনী (আমার স্পষ্ট ধারণা, ওই প্রকাশনীর কোন বসবার জায়গা নেই)। শুধুমাত্র এটা ব্যবসায়ী দৃষ্টিকোণ এবং ব্লগের লেখকদের হয়রানি ছাড়া ওই প্রকাশনী থেকে পাঁচ পয়সার উপকার পাবেন না বলে আমার বিশ্বাস। ''পালকি'' ব্লগার থেকে যে সব শিরোনাম সামুতে প্রকাশ পেয়েছে তা তুলে ধরলাম-
''অনলাইনে ইনকাম করা টাকা কীভাবে পাবেন?''
''অনলাইনে আমি আয় করতে পারছি আপনিও চেষ্টা করতে পারেন''
''একজন প্রকাশকের কথা''
''প্রকাশকের কথা-২''
''আমারা নতুন লেখকদের বই প্রকাশ করি''
''উপন্যাস চাই, ভালোবাসার উপন্যাস''
''আমরা নতুনদের বই প্রকাশে ইচ্ছুক''
''ব্লগে প্রেম বইয়ের জন্য কবিতা দিন''
''ব্লগ প্রেম কাব্যগ্রন্থে কবিতা দিন''
''ব্লগে প্রেম'' এমন শিরোনামগুলো দেখে নিশ্চয় বুঝতে পারছেন প্রকাশনী ও তাদের রুচি কতটা রুচিসম্মত?
(বাংলাবাজার প্রকাশনাগুলো সম্পর্কে অনেক বড় একটা লেখা খুব তাড়াতাড়ি ব্লগে প্রকাশ করব বলে আশা করছি)
(লেখার ছবিটি ''পালকি'' প্রকাশনীর একটা বইয়ের প্রচ্ছদের ছবি)
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৯ সন্ধ্যা ৬:১০