আমার প্রিয় পোস্ট
- ভালোবাসার হতভাগাদের জন্য ১০টি মুভি + ডাউনলোড লিংক - নাফিজ মুনতাসির
- আমার চোখে বাংলা ব্যান্ডের সেরা ৫০ !!! লিংক সহ!!! - প্রজন্ম৮৬
- আমার দেখা কিছু বড়দের মুভি ১৮+ সিজন 3
- পুশকিন
- সি++,জাভা,এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এর বাংলা ভিডিও টিউটোরিয়াল!!!সবাইরে ওয়েলকাম!!!কারো একফোটা কামে দিলেই আমি ধন্য!!
- আন্ধা পোলা
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- রসদঃ মুক্তচিন্তা, অবিশ্বাস, সন্দেহবাদীতা, যুক্তিবাদীতা এবং বিজ্ঞানবিষয়ক পোস্ট সংকলন। - আসিফ মহিউদ্দীন
- বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো সামুর প্রতিটা ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত। - শব্দহীন জোছনা
- কবি হেলাল হাফিজের “অচল প্রেমের পদ্য” - আসিফ আহমেদ মামুন
- যে কবিতাটি পড়ে মুগ্ধ হয়েছিলাম ৬ - কবি রাজ
- যে কবিতাটি পড়ে মুগ্ধ হয়েছিলাম ৭ - কবি রাজ
- সামু ব্লগের আস্তিক নাস্তিক বিতর্ক - প্রলাপ
- GIS এর খুটিনাটি -২: - পরিবেশবাদী ঈগলপাখি
- হুমায়ুন আহমেদ এর আত্মজীবনী-ফাউনটেনপেন (১-২) - পৃথিবীর আমি
- ধর্মানুভূতির উপকথা-হুয়ামুন আজাদ - সন্যাসী
- ফিফা বিশ্বকাপে ব্যবহৃত সব ফুটবল (ছবি ব্লগ) - প্রবাসী রনি
- সেরা সাইট...... সকল প্রকার খেলা দেখার জন্যে। - মাহমুদুল হাসান কায়রো
- যুক্তি-তক্কো-গল্প (পর্ব ২: সৃষ্টি রহস্য১) - নাস্তিকের ধর্মকথা
- বাংলা ব্লগ'স্ফেয়ারে মুক্ত'চিন্তার গুরুত্বপূর্ণ লেখা/পোস্ট/ব্লগ সংগ্রহের উদ্যোগঃ সচেতন সকলে'র অংশগ্রহন কাম্য … - মনির হাসান
- সাত আসমান কি? (সাময়িক পোস্ট) - তানভীর চৌধুরী পিয়েল
- সুরা লাহাব নিয়ে কিছু কথা .. - নাস্তিকের ধর্মকথা
- ধর্ম'গুলোর ভবিষ্যত কি ? নাস্তিক'রা ধর্মের কি পরিনতি বা অবস্থা দেখতে চায় ? ...একটি আলোচনা পোস্ট ..বিশেষত নাস্তিকদের জন্য - মনির হাসান
- কোরআন ও নারী এবং জাকির নায়েকদের গালগল্পের জবাবে- ২ - নাস্তিকের ধর্মকথা
- ধরা যাবে না ছোঁয়া যাবে না বোঝা যাবে না মর্ম, জন্মসূত্রে পেলাম এমন ঠুনকো কাঁচের ধর্ম! - অরণ্যদেব
- এ বছরের সেরা টিভি নাটক নাম টক শো... - বীর বাহাদুর বলবল সিং
- খালেদা জিয়া'র জন্মদিনের ডকুমেন্টস - সেলটিক সাগর
- জ্বীন’দের 'বিলুপ্তপ্রায় প্রজাতিতে' অন্তর্ভূক্তি পূর্বক এই প্রজাতি রক্ষায় 'পঞ্চবার্ষিকী প্রকল্প' গ্রহন করার দাবী জানাই । - মনির হাসান
- ফেলে আসা ঠিকানা - বিবর্তনবাদী
- বাংলাদেশী মুদ্রার সচিত্র ইতিহাস - তুষারপাত
- মন খারাপ করা একটি গান। মনে হয় অনেক দিনের চেনা গান কাঞ্চনজংঘা - মোতাব্বির কাগু
- এই গানটা খুজিঁ - রুদ্র মোহাম্মদ
- ধর্মনিরপেক্ষ বাঙালী! - লাশ
- ইউটিউব থেকে কিভাবে ভিডিও ডাউনলোড করবো? - রয়েল বেঙ্গল টাইগার
- তোমার জন্য খেলা, আমার জন্য জ্বালা - লেখাজোকা শামীম
- ইসলামে নারীর মর্যাদা, অধিকার ও ক্ষমতায়ন - নুরুজ্জামান০৮
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- একজোড়া সেন্ডেল, টিশার্ট, ঢাকাক্লাবের প্রেসকনফারেন্স ও ড্রেস কোড কালচারে আমার পরাজয় - রহমান মাসুদ
- বিশ্বাসী বেশ্যারা চিরজীবী হও - সবাক
- নাস্তিক হয়ে ওঠার গল্প নিয়ে সংকলন ..... - নাস্তিকের ধর্মকথা
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
- পন্ডিত মশাই, কুকুরের ঠ্যাং এবং অন্যান্য - আতিকুল হক
- অন্ধকারে কাঁদো শিরিন, তোমার বাবার মৃত্যুর তদন্ত হবে না, - অপ বাক
- ভাড়া কত হওয়া উচিৎ??? ( মাথা ঘুরালে পড়বেন না
) - অরণ্য আনাম
- কতজন বিডিআর মারা গেছে? কেউকি জানেন? - বিডিট্রন
- পিলখানার সম্পুর্ন খবর! সকল সচেতন সদস্যের কাছে অনুরোধ। - বিডিট্রন
- আমরা ব্লাডি সিভিলিয়ান, বকরীর ৩নং বাচ্চা - নায়করাজ
- উর্দির সুবিধাসমুহ - অপ বাক
- যে প্রশ্নগুলোর উত্তর নাই - লেখাজোকা শামীম
- অনলাইনে বাংলা লিখুন কোন সফটওয়্যার ছাড়াই - jewelosman
- মৌরীর কাছে আমার দাবি - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- ধর্মের ভৌতিকতা কিম্বা ভুত'আশ্রয়ী ধর্মের অম্লঃপরীক্ষা ... ০১ ... - মনির হাসান
- ফটো ব্লগ-মহাকবি মাইকেল মধুসুদন এর বাড়িতে একদিন - মুনীর উদ্দীন শামীম
- গণতন্ত্র নাকি বিকল্প পথ? লিখেছেন সাহোশি৬ - ধীবর
- কোরআনের সংরক্ষণ।-১ - কুম্ভকর্ণ
- ১৭-ই রমজান ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধ এই দিনে হয়েছিলো - অভ্র
- প্রিয় কবি হুমায়ুন আজাদ - রিয়াজ শাহেদ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- একাত্তর নিয়ে যে বইগুলো পড়া দরকার : : একটি তালিকা - শাহিন০৩
- ভালো লাগা প্রিয় কবিতারা- ৩০ (খেলাঘর--নির্মলেন্দু গুণ)] - আবদুর রাজ্জাক শিপন
- কোরান সংকলনের ইতিহাস- 4 - অপ বাক
- কোরানের সংকলনের ইতিহাসের প্রারম্ভিকা - অপ বাক
- ক্যাচালের আল-কোরান বিষয়ে সাতটি প্রশ্ন - সুশীল সমাজ
জাতি হিসাবে আমাদের দোষ সমূহ
২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:২৭
জাতি হিসাবে আমাদের দোষ সমূহ ---- (পুরো পোস্টটা পড়ার আগেই আমাকে মাইনাস দিয়ে দেন, আর মম্তব্যের ঘরে আমাকে ইচ্ছামতো গালি দেন। কিন্তু দয়া করে আমার ভুলগুলো ধরিয়ে দেন, সমাজের exceptional কারোর উদাহারন দিয়ে নয়, বরং পুরো সমাজের কথা তুলেই আমার বক্তব্যগুলোকে অসাড় প্রমান করুন। আমি যদি মিথ্যা কথা লিখে থাকি তাহলে আমাকে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করুন।)
-আমরা মিথ্যাবাদী। আমরা শিশুকাল থেকে শুরু করে কবরে যাবার আগে পর্যন্ত যতভাবে পরি মিথ্যা কথা বলি। সত্যকে আমাদের ভীষন ভয়। বাবা-মায়ের কাছে হোক, শিক্ষকের কাছে হোক, অফিসে বসের কাছে হোক, আর রাজনীতির ময়দানে হোক, মিথ্যা আমরা বলবই।
-আমরা ঝগড়াটে। দুইটা পাশাপাশি গ্রামের মানুষের মধ্যে সদ্ভাবের চেয়ে বেশী শত্রুভাব থাকে। শহরে দুই প্রতিবেশীর ঝগড়া তো নিত্য নৈমত্যিক ব্যাপার। পরিবারের বিভিন্ন সদস্যের মধ্যেও যে খুব একটা সদ্ভাব থাকে তাও নয়। শাশুড়ি আর বউয়ের মধ্যের সম্পর্ক তো ------
আমরা ক্লিকবাজ। আমরা ক্লিক লাগাতে খুবই পছন্দ করি। কিছুদিন আগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মহিলা রাষ্ট্রদূত এই কথা স্বীকারও করে গেছেন।
- আমরা পরশ্রীকাতর। এটা বোধ হয় পৃথিবীর সব দেশের মানুষেরই সমস্যা।
- স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মার প্রতি সম্মান রেখেই বলছি, আমরা ভীতু শ্রেনীর মানুষ। পৃথিবী দাবড়িয়ে বেড়ানো আমাদের কাজ নয়। বাঙালীর মধ্যে থেকে খুব বেশী বীর আপনি বের করতে পারবেন না, ১৯৭১ অবশ্য exceptional।
- আমরা চোর। কৃষকের সন্তান যখন সচিব, এমপি কিংবা মন্ত্রী হয়ে যাই তখন আমরা আমাদের past ভুলে যাই আর একেকজন আঙুল ফুলে কলাগাছে পরিনত হই।
- আমরা দুর্নীতিবাজ। যে যেভাবে পারছি দুর্নীতি করছি। একজন স্কুল বা কলেজ শিক্ষক, যার হওয়ার কথা সমাজের আদর্শ, সেও আজ দুর্নীতিগ্রস্থ। ছাত্রের প্র্যাকটিকাল খাতা আটকিয়ে, নিজের ব্যাচে ছাত্র পড়তে না আসলে পরীক্ষায় কম নম্বর দিয়ে সমাজের আয়না স্বরূপ আমাদের শিক্ষকরাও আজ দুর্নীতিগ্রস্থ, সমাজের বাকি মানুষগুলোর কথা তো বাদই দিলাম। এইসব শিক্ষকের কাছ থেকে ছাত্ররা কি শিখবে?
- আমরা লোভী। পাশের বাড়ির কারোর গাড়ি থাকলে আমারও থাকতে হবে, আমার রঙীন টিভি চাই, আমার বউয়ের সোনা-দানা চাই, নতুন ফ্ল্যাট চাই, শুধু চাই চাই আর চাই।
- আমরা গীবৎকারী। অন্যদের থেকে আমরা নিজেরা কত বেশী ভালো এটা প্রমান করতে আমাদের জুড়ি নেই। শুধু তাই না নিজের ঢাক নিজে পেটাতেও আমাদের জুড়ি মেলা ভার।
-আমরা স্বার্থোপর, পরোপকারী নই।
-আমরা সুযোগ সন্ধানী।
জাতি হিসাবে অবশ্যই আমরা অনুকরনীয় নই।
****আমাকে মাইনাস দেন ভালোভাবে মাইনাস দেন। কিন্তু দয়া করে সত্য স্বীকার করেন। পারলে বুকে হাত দিয়ে বলেন আপনি কোনদিন দুর্নীতি করেন নাই। আর যদি তা না করতে পারেন তাহলে দয়া করে এমন ব্যাবস্থা করেন যাতে আপনার সন্তান দুর্নীতি না করে।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ ভোর ৫:৩৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রজনী বলেছেন:
+
লেখক বলেছেন: আমি তো মাইনাস দেবার অনুরোধ করেছি। দয়া করে মাইনাস দিয়ে আমাকে বাধিত করুন।
মনির হাসান বলেছেন:
হুমমম ... আমরা ঋনাত্মক
লেখাজোকা শামীম বলেছেন:
আপনাকে প্লাস দেয়া ছাড়া কোন পথ দেখছি না। একেবারে কঠিন বাস্তব এবং সত্য কথা বলেছেন। কিন্তু আমি আশা করব, আপনি আরেকটা পোস্ট দিবেন, যার শিরোনাম হবে - "জাতি হিসেবে আমাদের গুণসমূহ "
জাতি জানতে চায় বলেছেন:
আপনের প্রথম আর শেষ প্যারাটা দোষের মধ্যে পড়ে!!!! আমাদের আরো দোষ হইল, দোষ বা ভুল স্বীকার না করা আর নিজেদের কর্মফল কে ভাগ্য মনে করা!!
কায়েস মাহমুদ বলেছেন:
যে নিজের সমালোচনা করতে পারে, সেই সর্বোত্তম। আমাদের অভ্যাস কত বাজে তা অন্যান্য দেশের মানুষেরা ভালই জানে। প্রবাসীরা ভালই বলতে পারবে।
এইটাকে প্রিয়তে নিলাম, পরে কথা হবে এখন যাই। +++++
এটাও দেখতে পারেন, Click This Link
লেখক বলেছেন: প্রবাসী হবার পরেই নিজেদের মূল্যায়ন করতে সক্ষম হয়েছি।
লেখক বলেছেন: পড়লাম। মন্তব্যও করেছি। মালতি সমাজ বিচ্ছিন্ন কেউ নয়, বরং আমরা প্রত্যেকেই মনে হয় একেকজন মালতি। আমরা খুব সহজেই ভুলে যাই যে কিছুকাল আগে আমরাই হরিদাস পাল ছিলাম।
কায়েস মাহমুদ বলেছেন:
লেখক বলেছেন: প্রবাসী হবার পরেই নিজেদের মূল্যায়ন করতে সক্ষম হয়েছি।
আমিও প্রবাসি হওয়ার পর বুঝলাম, আমরা আসলে কেমন? যখন অন্যদের সাথে দেখি।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
দ্বিমত হবার কিছু নাই। জাতি হিসাবে আমাদের সবচাইতে বড় অক্ষমতা --
নিজেদের সমাজ ও রাষ্ট্রের প্রতি আমাদের কোনো নির্দিষ্ট পজিটিভ দৃষ্টিভঙ্গি আর কমিটমেন্ট ; কিচ্ছু নাই।
এই থেকেই আরো অনেক অক্ষমতা তৈরী হয়ে গেছে ।
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন:
দুঃখজনক হলেও সত্যি যে আপনি যথার্থই বলৈছেন।আমরা জাতিগত ভাবে খুবই নিরাশ। আমরা স্বপ্ন দেখতেও ভয় পাই, এবং আমরা আমাদের উন্নতিকে এপ্রিশিয়েট করি না। বরং আরও কেন বেশী পারলাম না সেই ভেবে নিরাশ হই এবং এগিয়ে যাওয়াকে পিছিয়ে দিই।
তবে, নতুন জেনারেশন এই চক্র ভাঙবে আশা করা যায়।
কায়েস মাহমুদ বলেছেন:
আমাদের হাই লেভেলের সুপার-ইগো ও আছে, তাই আমরা নিজেরদের সমালোচনা ও করতে পারিনা। ওটা যেন অসহ্য।
সংগ্রামী অলস বলেছেন:
+ তবে নেগেটিভনেস হতাশা আরো বাড়িয়ে দেয়।
জাতি হিসাবে আমাদের বড় চরিত্র আমারা অলস। ঠেকায় না পড়লে কাজ করতে চাই না।
তবে দেশে থেকে যারা কিছু করে না, তাদের দেখা যায় বিদেশে হাড় ভাঙ্গা পরিশ্রম করতে।
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন:
কায়েসের কথার সাথে একমত না।আমরা আমাদের সমালোচনা করি বেশী। তাই এগুতে পারি না। আমরা পরচর্চা করি সেটা নিজেদের পরচর্চা। আমরা কথায় কথায় বাইরের দেশের উদাহরন দিয়ে নিজেকে ছৌট করে দেখাই। ইগো থাকলে সেটি করতাম না।
কায়েস মাহমুদ বলেছেন:
মার্চেন্ট অফ ড্রিম বলেছেন: কায়েসের কথার সাথে একমত না।
আমরা আমাদের সমালোচনা করি বেশী। তাই এগুতে পারি না। আমরা পরচর্চা করি সেটা নিজেদের পরচর্চা। আমরা কথায় কথায় বাইরের দেশের উদাহরন দিয়ে নিজেকে ছৌট করে দেখাই। ইগো থাকলে সেটি করতাম না।
আমরা আমাদের নিজের সমালোচনার চেয়ে পরের সমালোচনাতে ব্যস্ত থাকি । অন্যে কি করল না করল তাই নিয়ে আমাদের সমালোচনা কিন্তু নিজে কি করলাম তা নিয়ে কোনো সমালোচনা নাই।
আছে হীনমন্যতাবোধ,নীচু মানসিকতা, ভীরুতা, অলসতা, নো কমিটমেন্ট।
ব্লগার অলস ছেলের কমেন্টগুলো দেখুন এই পোষ্টে,http://www.somewhereinblog.net/blog/lubdhokblog/28923154
রামন বলেছেন:
আপনার বর্ননাকৃত দোষ সমুহ পৃথীবীর সকল জাতীর ভেতর কম বেশী আছে। কারণ দোষ ও গুণ নিয়েই মানুষ এবং তার চরিত্র । যে মহিলার উদাহরণ টেনে বললেন, আমরা( বাংগালীরা) ক্লীকবাজ , ষড়যন্ত্রকারী হিসেবে তারাই যে বিশ্বে সেরা এ কথাটি কারোও অজানা নয়। তবে একথা ঠিক, আত্মসমালোচনা করা ভাল, কিনতু বেশী বেশী করে আত্মসমালোচনা করতে গিয়ে অতি সন্যাসীতে গাজন নষ্ট যেন না হয় সেটিও দেখতে হবে।
বিডি আইডল বলেছেন:
দ্বিমত নাই
ফেরারী পাখি বলেছেন:
দুঃখজনক হলেও এগুলো আমাদের অস্বীকার করার উপায় নেই।
তোমোদাচি বলেছেন:
শুধু আত্ম-সমালোচনা নয়, আসুন এর থেকে নিজেরা একটু একটু করে বের হয়ে আসার চেষ্টা করি। সমস্যা যেহেতু আমাদের নিজেদের ভিতর আমাদেরকেই তার সমাধান বের করতে হবে।সত্যিই, জাতি হিসাবে আমাদের খারাপ দিক এত বেশী যে তার ভীতর থেকে ভাল গুন বেছে বের করা খুব কঠিন। তাছাড়া আমরা খারাপ জিনিস দেখতে দেখতে ভাল কিছু দেখা মনে হয় ভুলেই গেছি।
নিচের লিংকটি দেখুনঃ
Click This Link
আমাদের দেশের ভাল গুনগুলো নিয়ে আলোচনা করার জন্য কিছুদিন আগে পোষ্টটী দেয়ে ছিলাম। অনেকেই উদ্দোগের প্রসংশা করলেও কেঊই কোন পয়েন্ট বলেননি বা খুঁজে পাননি।
কুয়াশায় ডাকা বলেছেন:
একদম মুখের উপর সত্যি কথাগুলো বলে দিলেন... আশা করবো আমরা সবাই আমাদের পরের জেনারেশন যেন এই রকম না হয় আর সেজন্য পদক্ষেপ নিব ...
লেখক বলেছেন: আমাদের বাবাদের জেনারেশন দেশটাকে স্বাধীন করেছে, কিন্তু দেশটাকে সুন্দরভাবে গড়তে পারে নাই। আমার মনে হয় আমাদের জেনারেশনের প্রধান দায়িত্ব হলো দেশটাকে সুন্দরভাবে গড়া।
বিবর্তনবাদী বলেছেন:
মিথ্যাবাদি - দরকারে মিথ্যা বলতে হয়। এটা একধরণের কৌশল। জায়গা মত মিথ্যা বলে, ফায়দা লোটা বুদ্ধিমান লোকের কাজ। ঝগড়াটে - এইটা সবাই করে। মানুষের গুন।
ক্লিকবাজ - প্রতিপক্ষকে ঘায়েল করতে এইটার দরকার আছে।
পরশ্রীকাতর - (এই বিষয়ে না বলি)
ভীতু- না না আমরা ভীতু না। চোর চুরি করে লুকায়া, আমাদের দেশে সব পাবলিকলি হয়। এটা ভীতুর লক্ষণ না।
চোর - ধরা না পড়লে চোরও চোর না। কেউ তো ধরা পড়ে না। পড়লেও বাইর হইয়া যায়। একধরণের ক্রেডিট এইটা।
দুর্নীতিবাজ- একটু এদিক সেদিক সবাই করে। খালি বাঙালির দোষ।
লোভী - ভালগুন। অর্জন করতে সাহায্য করে।
গীবৎকারী- সামনা সামনি খারাপ কথা কইয়া মানুষের মন ভাঙা খুবই খারাপ কাজ। যা বলার পিছে পিছে বলাই ভাল।
স্বার্থপর - নিজের স্বার্থ সম্পর্কে সচেতনতা অতি ভাল গুন।
সুযোগ সন্ধানী - বিশাল গুন। সবার থাকে না। ঝোপ বুইঝা কোপ কয়জনই বা মারতে পারে।
আমাদের বড় দোষ হইল, আমরা বিশৃঙ্খল। শৃঙ্খলাহীন বাঙ্গালী তার উপরোক্ত কোন গুনই কাজে লাগাইতে পারে না।
লেখক বলেছেন: "ভীতু- না না আমরা ভীতু না। চোর চুরি করে লুকায়া, আমাদের দেশে সব পাবলিকলি হয়। এটা ভীতুর লক্ষণ না।"
-ঠিকই বলেছেন চুরি করতে আমাদের সাহসের অভাব নাই।
"চোর - ধরা না পড়লে চোরও চোর না। কেউ তো ধরা পড়ে না। পড়লেও বাইর হইয়া যায়। একধরণের ক্রেডিট এইটা।"
-কারন যাদের চুরি ধরার দায়িত্ব তারা নিজেরাই আজ চোর - বলতে পারেন চোরে চোরে মাসতুতো ভাই।
"লোভী - ভালগুন। অর্জন করতে সাহায্য করে।"
- কষ্ট করে অর্জন করলে তো ভালই হত, আমরা তো ভিন্ন উপায়ে (ঘুষ, চুরি, দুর্নীতি, বেইমানী) করে অর্জন করি।
"গীবৎকারী- সামনা সামনি খারাপ কথা কইয়া মানুষের মন ভাঙা খুবই খারাপ কাজ। যা বলার পিছে পিছে বলাই ভাল।"
-যাদের সামনা সামনি কথা বলার সাহস নাই তারাই পিছে পিছে কথা বলে। এটা কাপুরুষতারই লক্ষন।
"স্বার্থপর - নিজের স্বার্থ সম্পর্কে সচেতনতা অতি ভাল গুন।"
-অন্যের ক্ষতি করে নিজের স্বার্তঃ দেখলে তা কখনোই দেশের উপকারে আসে না।
জুল ভার্ন বলেছেন:
এমন বাস্তবোচিত লেখায় মাইনাস দিলে পাপ হবে-তাই লেখকের প্রত্যাশার বিরুদ্ধাচরন করে প্লাস দিলাম।
এস এম শাখওয়াত আহমেদ বলেছেন:
++++++++তবে নিরাস হয়ে লাভ কি? আমরা একদিন ভাল হবো ................... মাথা উচু করে দাড়াবো।
মুক্ত বয়ান বলেছেন:
++++
লেখক বলেছেন: এ্ত প্লাস দিয়ে কি লাভ বাই। দয়া করে সমাধান দেন।
আসাদুজ্জামান সোহাগ বলেছেন:
এটা স্বীকার না করতে না পারলে সেটা হবে আমাদের আরেকটা দোষ।। আমরা সত্য স্বীকার করতে ভয় পাই...
লেখক বলেছেন: আমার লেখাটা কি আপনার কাছে আপনার লেখার নকল মনে হচ্ছে? আমাদের দুই জনের লেখার সাবজেক্ট একই। কিন্তু বিষয়ের গভীরতায় দুই-একটা পয়েন্টে মিল ছাড়া তো আমি আপনার আর আমার লেখার মধ্যে অন্য কোন মিল খুজে পেলাম না।
হামদান বলেছেন:
অস্বীকার করার কোন উপায়ই নাই
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















ক্ষমা চাইলেই পাল্টা হুংকার ছোটে, "দেখেছিস, আসল সন্ত্রাসীটা কে! মার ধর কাট!"
দোষ স্বীকার করে ক্ষমা চাইবার পরিণতি "শাস্তির ব্যবস্থা করা", কিন্তু ক্ষমা করে দিবার মনোবৃত্তি সেখানে নেই। তবে সাক্ষ্য/প্রমাণহীনতার কারণে মিথ্যাচার করে যদি দোষ/দায় মুক্ত হতে পারেন, জনতা আপনাকে মাথায় করে নিয়ে নাচবে।
ক্লিনটনের নারী কেলেঙ্কারীর উদাহরণটা দেখুন। দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে, মানুষ ক্ষমা করে দিয়েছে। মিথ্যাচারকে কোথাও জায়গা দিবার প্রয়োজন হয়নি।