আমার প্রিয় পোস্ট

স্বপ্ন দেখুন, স্বপ্ন নিয়ে বাচুঁন!!!!

জটিল আড্ডা...........!!

১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

শেয়ারঃ
0 0 0

মুনসুর ভাইয়ের পোষ্টে রামুর (রাতমুজুর) লিংকটা দেখার পর থেকে ভাবছিলাম কখন যাব ইফতার ও আড্ডায়। সকালে অফিসে গেলাম বৃষ্টি মাথায় নয়ে। ভাবলাম আড্ডা বুঝি আজকে আর হবে না।

বিকাল দিকে যখন বৃষ্টি কমল তখন একটু আশার আলো দেখলাম। যা হোক অফিস থেকে বের হলাম, রিক্সায় যেতে যেতে ভাবলাম সবাই অচেনা কিভাবে মিশবো তারা কিভাবে নেবে আমাকে........... ভাবতে ভাবতে পৌছলাম চারুকলার ছবির হাটে।

রিক্সা থেকে নেমে কাউকে চিনতে পারতেছিনা। সবার আশে ঘুরাঘুরি করার পর রামুকে ফুনাইলাম, দেখি আমার পিছন থেকে কথা বলে উঠল। ফোনটা কেটে দিলাম। পরিচিত হলাম সবার সাথে ......................

রাতমুজুর : ওর মুখ যে রকম চলে হাতও সেই রকম চলে। না মারামারিতে না ব্লগে। সদা হাসোজ্জল মানুষ। ভাল লাগার সব কারন ওর মধ্যে আছে। আমার ফোন পিছন থেকে ধরছে কলের টাকা নেওয়া হয় নাই। পকেট থেকে ৫০/= গেলে কিছু মনে হয় না কিন্তু ফোন থেকে ১/= সহ্য হয় না। এরপরে কলের টাকা নিতে হবে।

ছন্নছাড়া পেন্সিল : ভদ্র টাইপের ছেলে। মনে হল খুব একটা কথা বলে না পরে দেখলাম কেউ কম না।

শান্তির দেবদুত : সেই সেলিব্রেটি। যাকে দেখার খুব ইচ্ছা ছিল। পরিচিত হলাম। উনি কিভাবে যে বুঝছিলেন যে সে শান্তির দেবদুত। এতো ভাল মানুষ !

ক্যামেরাম্যান : আমাদের থেকে বয়সে অনেক বড়। কিন্তু সবার সাথে মিশার আশ্চর্য্য ক্ষমতা উনার আছে। ক্যামেরাম্যান কিন্তু ক্যামেরা নাই।

নীল ভ্রমরা : ভ্রমরার যা কাজ তাই, মধু খেয়ে কেটে পড়া। ইফতার শেষে বিদায় নিয়ে চলে গেলেন। তাই তার সম্পর্কে বেশী জানতে পারলাম। তবে নিপাট একটা ভদ্র লোক।'

রোহান : খুব ভদ্র, স্বাস্থ্যসম্মত ছেলে । কিশোর পত্রিকার মুসা টাইপের। তবে মুসার মতো কালো না।

ভেবে ভেবে বলি : আমার আড্ডা দিতেছি। দেখলাম একজন অনেক ভেবে ভেবে আমাদের কাছে আসল। বল্ল আমি ভেবে ভেবে বলি। তারপর আর কি একটা নুরানী হাসিতে সবার মন জয় করে নিল। আমাদের ২৫ জনের মধ্যে একমাত্র .............. ।

মাতাব্বর : মাতাব্বরের সাথে পরিচিত হলাম। কি রকম মাতাব্বর মাতাব্বর ভাব। মনে হয় মাথায় হেলমেট পড়ে থাকতে বেশী ভালবাসে।

শামীম : পোষ্ট দেখে ভাবছিলাম অনেক বয়স্ক টাইপের কেউ। অথচ মনে হয় সব থেকে বয়সে ছোট। এক মূহূর্তে ইফতার আয়োজন করে ফেলল, বলতেই হয় খুব কাজের ছেলে এবং খুব আড্ডাবাজ।

সাইকেলওয়ালা : যথারীতি সাইকেল নিয়ে হাজির। তার সম্পর্কে আর কি বলব। দারুন মিশুক এক লোক। এক মূহুর্তের মধ্যে সবার মন জয় করে নিল।

শ।মসীর : খুবই ভাল মনের অধিকারী। কিন্তু উনার কর্মস্থালের কথা শুনে উনাকে মারতে ইচ্ছা হল। শেষ পর্যন্ত উনার সাথেই বাসায় ফিরতে হল। খুব কাছাকাছি থাকি আমরা মনে প্রায়ই দেখা হবে।

কালপুরুষ : শেষে আসলেন কালপুরষদা। ব্লগের ছবি দেখে ভাবছিলাম কিন্তু দেখলাম অন্য কাউকে। বয়স্ক লোক । যদিও উনার ভাষ্য মতে উনি কখনো বয়স্ক হবেন না। আশা করি উনি যে চির সবুজ চির নবীন থাকেন।

মুনছুর : সবার শেষে আমাদের মুনছুর সাহেব । যিনি এই আড্ডা সফল করার জন্য রিপোষ্ট করতে করতে ব্লগ জালাইয়া ফেলাইছিলেন মাইনাসও নাকি খাইসে শুনলাম। সবার মারার জন্য উদ্যত হলাম। কিন্তু ইফতারের জন্য বেচেঁ গেলেন।
আরও যারা ছিলেন পারভেজ ভাই, কাকভূসন্ডী, অন্ধদাড়কাক, দূর্ভাষী, মুহিব, মেজবাহ, চাচামিঞা, বৃত্তবন্দী, হাসান মাহবুব, সবার প্রিয় এই মূহুর্তে সবার নাম মনে পড়েছে না। কেউ বাদ গেলে আমি দু:খিত। একদিনেই আসলেই সবাইকে মনে রাখা কঠিন। মাসে নাকী একবার আড্ডা হবে। সবাই এতো ভাল যে লিখে বুজাতে পারবো না। অনেক ছবি থাকার পরও দিতে পারলাম। আড্ডা কর্তৃপক্ষের নিষেধ আছে।

অনেক মজার করা পর ফিরে আসলাম বাসায়। কিন্তু এখনও মন থেকে সরাতে পারছিনা ছবির হাটকে ........... আপনারও আসুন আবার কোন এক আড্ডায় জমিয়ে তুলুন সামু .........................।।

 

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৩
চাচামিঞা বলেছেন: আমার নামডা মনে করায় দিতে আইলাম:(
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৮

লেখক বলেছেন: মনে করাই দেওয়ার জন্য ধন্যবাদ।

২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৭
রাতমজুর বলেছেন: প্রতি মাসে একবার চান্দাবাজী হৈব ;)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: আবার জিগায়। তয় ক্যাশিয়ার পরিবর্তন হইব।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১১

লেখক বলেছেন: বললাম না আসো।

৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:০৯
শ।মসীর বলেছেন: আবার দেখা হলে মারবেননাত ;)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: দেখি কি করা যায়। ব্লগে বইলা দিমু নাকি?

৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
লেখাজোকা শামীম বলেছেন: কী দারুণ আড্ডা মিস করলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: ভেবে ছিলাম আপনাকে পাবো।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: কিছু বলেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: ওক্কি :)

৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২০
স্পর্শহীন কিছুদিন বলেছেন: ছবি গুলো মেইলান প্লিজ :

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: :

৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২১
ভেবে ভেবে বলি বলেছেন: ভাইয়া আসলেই অনেক মজা হয়েছে। অন্য বেশকিছু ব্লগার ভাইয়ার ডেসক্রিপশন ভুলে গেছেন দেখি। নো প্রব, আমাকে বলবেন, আমি মনে করিয়ে দেবো। ;)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩১

লেখক বলেছেন: মাথাটা এখন আর আগের মত কাজ করে না। এই জন্যই যাদের ভুলে গেছি তাদের কাছে ক্ষমাপ্রার্থী। এরপর খাতা কলম সাথে থাকবে।

১০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:২৭
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: ভদ্র ছেলের সার্টিফিকেট দিলেন! :)

বুইঝেন! ;)

আড্ডাটা আজকে আসলেই অনেক মজার হয়েছে!...
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩

লেখক বলেছেন: ব্লগে আর সব বলা যাবে না। তাই সার্টিফিকেট টা দিলাম।

===========================

আবার কবে যে হবে?


১১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৪
কালপুরুষ বলেছেন: আড্ডা ভাল হয়েছে তবে অনেকের "নিক" মনে নেই। দেখা হলেও বলতে পারবোনা কয়েকজন ছাড়া।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৭

লেখক বলেছেন: নিকটা মনে রাখলে ধন্য হবো.....

১২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
বৃত্তবন্দী বলেছেন: হ /:) আমার কতা ভুইলা গেসেন তাই মাইনাস দিয়া গ্যালাম ;)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪২

লেখক বলেছেন: আগেই ক্ষমা চেয়েছি। তবে আবার পড়ে দেখেন।

১৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০
হাসান মাহবুব বলেছেন: আমার নাম বিকৃত করা হৈছে পোস্টে। তীব্র ধিক্কার! ভাইরে, আমি হাছান মাহবুব না, হাসান মাহবুব :(

তয় আড্ডা জম্পেশ হৈছে :)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ঠিক করতাছি।

১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: জি গুরু।

১৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৪
মানবী বলেছেন: মজার আড্ডা দিয়েছেন জেনে ভালো লাগলো।
ভালো আছেন আশা করি।

ছবি ছাড়া আড্ডা পোস্ট অসম্পূর্ণ মনে হয় তবে কর্তৃপক্ষের নিষেধ তো মানতেই হবে :-)



পোস্টের জন্য ধন্যবাদ।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: অনেকদিন পর আসলেন। ভাল আছেনতো?



হ্যা দারুন জমেছিল আড্ডা।

১৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫০
শিবলী বলেছেন: রাতমজুর বলেছেন: প্রতি মাসে একবার চান্দাবাজী হৈব ;)

লেখক বলেছেন: আবার জিগায়। তয় ক্যাশিয়ার পরিবর্তন হইব।
--------------- হে হেহ

মিরপুরে কিন্তু আরেক আড্ডা হবে :)
Click This Link
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৭

লেখক বলেছেন: ১৭ তারিখ বাড়ী যাচ্ছি। তাই যাওয়া হবে না।


ধন্যবাদ।

১৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৫
মানবী বলেছেন: প্রচন্ড ব্যস্ততা যাচ্ছে তবে আল্লাহ্'র রহমতে ভালো আছি, ধন্যবাদ।



আপনি ভালো আছেন আশা করি।
ভালো থাকুন।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৯

লেখক বলেছেন: ব্যস্ততার মাঝে লেখাটা চালিয়ে যান। আপনরা যারা ভাল লিখের তারা না লিখলে ব্লগের সৌন্দর্য্য নষ্ট হয়ে যাবে।



ধন্যবাদ।

১৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৩২
জোবাইর বলেছেন: বেশ দারুণ একটা উদ্যোগ! সুন্দর অনুভূতিটুকু শেয়ার করার জন্য ধন্যবাদ।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও আমাদের এই ছোট্ট উদ্যেগকে স্বাগত জানানোর জন্য।



এরপরের আড্ডায় কি আপনাকে আশা করতে পারি না?

১৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৫
দূর্ভাষী বলেছেন: আমার নামের বানান ঠিক করেন। আর বর্ননা না থাকায় মাইন্ড খাইছি কইলাম।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: ঠিক করতেছি গুরু। এরপর আপনার বর্ণনা সবার আগে থাকবে।

২০. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৪
বৃত্তবন্দী বলেছেন: ফটুক পাঠাইছি কিসু। প্রকাশ কৈরেন্না কৈলাম :)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: জ্বি জনাব মনে থাকবে।



ধন্যবাদ।

২১. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১১
পুরাতন বলেছেন: চবি দ্যাখতাম ছাই :-B
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৮

লেখক বলেছেন: মেইল আইডি দেন।

২২. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৬
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ভাই কিমুন আছেন.. পর সমাচার এই যে, আমার অনাকাঙ্ক্ষিত সেই ছবি মুক্তি পাইছে.. তয় মুক্তি পাওনের লগে লগে সেইডা সুপার ডুপার হিট হইয় বক্স অফিস ফাডায়া ফালাইছে..
ভাই দোয়া রাইখেন..

নিচের লিংকে আমার মানে হিরুর ফুডুডা আছে..

Click This Link
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৫

লেখক বলেছেন: বৃত্তবন্দী মেইলে পাঠায়ছে।

ছবি তো দারুন হিট। ঈদে নাকী বসুন্ধরায় লাগবো।



দেখুম........................। ছবিতে মনে হয় কলা ছুড়াছুড়ি বেশী হইবো, আর নয়তো নায়িকা কলা খু .........ব .............. বেশী বালা পাইবো।

২৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:০৫
ঘাসফুল বলেছেন: চবিহ্ নাই ?
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৬

লেখক বলেছেন: আছে এখানে দিমু না। মেইল আইডি দেন । মেইলামুনি ।



ধন্যবাদ।

২৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৩
পাথুরে বলেছেন:
শামীম...... কাজের ছেলে ;)

হাহাহাহাহা.........
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৬

লেখক বলেছেন: সন্দেহ থাকলে একটা আড্ডা দিয়া দেখেন। শামীম ভাই কি কাজের ছেলে বুঝবেন।


ভাল থাকুন।

২৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:১৫
পুরাতন বলেছেন:


পিলিচ লাগে.......ছপি গুলা পাডান
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২

লেখক বলেছেন: রাইতেই পাইয়া যাবেন। অফিসে ব্যস্ত ।

২৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২৫
পারভেজ বলেছেন: অল্প সময় থাকার কাণে বেশী কথা বলার সুযোগ হয়নি।
ভবিষ্যতে আবারও দেখা হবে আশা রাখি।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪

লেখক বলেছেন: আমার অনুমান যদি ভুল না হয় তাহলে আপিন বোধ হয় ইফতারের আগে বিদায় নিয়েছিলেন। আর সে জন্যই হয়তো ভুল গেছি। তার জন্য ক্ষমাপ্রার্থী।




অবশ্যই আবার দেখা হবে।

২৭. ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৭
আরিয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ সবার সম্পর্কে আডিয়া দেবার জন্য!!!
১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫০

লেখক বলেছেন: আপা এই প্রথম মনে আপনি আমার ব্লগ বাড়ীতে। আপনার পিচ্চিরা কেমন আছে। ঐদিন আপনাকে নিয়ে অনেক কথা হল। তাড়াতাড়ি আসেন। আবার আড্ডা হবে।


মেইল আইডি দিয়েন আড্ডার ছবি গুলা পাঠামুনি।

২৮. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২১
পাথুরে বলেছেন:
তা ঠিক- করিৎকর্মা......
"কাজের ছেলে"----হেহেহে... একটু মজা নিলাম আর কি .. ;)
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ। ঈদ মোবারক।।

২৯. ০২ রা অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৫
নীল কষ্ট বলেছেন: পড়িয়া ভালো ________লাগিয়াছে
০২ রা অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩২

লেখক বলেছেন: জানিয়া ভালো লাগিলো।

 

মোট সময় লেগেছে ০.৯৭০১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
বয়স টা দিন দিন শুধু বাড়াতাছে। ডিজিটাল বাংলাদেশের কথা শুইনা মরেত ইচ্ছা করতেছে না। হায় হায় ডিজিটাল বাংলাদেশ দেখতে পারমু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই