আমার প্রিয় পোস্ট

পাপী ব্যাক এগেইন !!! http://saifimam.blogspot.com

ফেসবুকের সেরা একটি ট্রিক, ফেসবুক ইউজারদের কাজে আসবেই ! ! ! (রিপোস্ট)

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৭

শেয়ারঃ
0 2 0



ফেসবুকে এখন কম বেশী সবাই আসক্ত। আমার আসক্তির পরিমানটা বোধহয় একটু বেশী। ফেসবুকে আমার বন্ধুর সংখ্যা ৩০০ এর উপরে। এতো বন্ধু থাকাটা একদিক থেকে সুবিধার আরেকদিক থেকে ঝামেলারও। সুবিধা বলতে অনেকেই অনেক কিছু শেয়ার করে, সেখান থেকে কিছু শিখতে পারি, জানতে পারি, ভালোলাগাটা শেয়ার করা যায়। অসুবিধা বলতে এতো বেশী স্ট্যাটাস আপডেট আসে যে হিজিবিজি হয়ে যায়। প্রিয়জনদের স্ট্যাটাস আপডেট খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়ে।
আগে মাঝে মাঝে ভাবতাম, এমন যদি হতো -
-ক্লোজ ফ্রেন্ডদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে পাবো -সামুর বন্ধুদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে ক্লিক করে পাবো -অফিসের কলিগদের স্ট্যাটাস আপডেট একটা গ্রুপে ক্লিক করা মাত্রই পাবো

জিনিষটা ভাগ ভাগ হয়ে গেলে সবার সাথে যোগাযোগটাও যেমন বৃদ্ধি পেতো আবার অনেক অনাকাঙ্খিত জিনিষও ফিল্টার করা যেত !!

আজকে এই ট্রিকটা নিয়েই লিখছি যে, কিভাবে আপনার বন্ধুদের ফিল্টার করবেন তাদের কে না জানিয়েই ! ! !



ধাপ ১:
হোম এ গিয়ে সর্ববামদিকের প্যানেলের নিচে "Create" এ ক্লিক করুন-



ধাপ ২:
গ্রুপটির একটি নাম দিন, যেমনঃ People I care about or Close Friends or Family or Blog Friends etc
ধরুন নামটা People I care about



ধাপ ৩:
এবার বন্ধু সিলেকশনের পালা। এই গ্রুপে কাকে কাকে রাখতে চাচ্ছেন তা নাম টাইপ করে-



অথবা স্ক্রল করে সিলেক্ট করতে থাকুন-



ধাপ ৪:
সিলেকশন করার পর ওকে করে গ্রুপটি তৈরি হয়ে গেল-



ধাপ ৫:
এবার সেই গ্রুপটিকে ড্র্যাগ করে একদম উপরে নিয়ে আসুন-



এখন থেকে People I care about এর নিউজ ফিডগুলো আসা শুরু করবে এবং বাকীগুলো ফিল্টার হয়ে যাবে।

এভাবে নিচের ছবির মতো বিভিন্ন গ্রুপ করে সেইগুলোতে ক্লিক করুন



গ্রুপ অনুযায়ী ফিড পাবেন।

হ্যাপি ফেসবুকিং ! ! ! ভালো থাকুন, আগামীতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য শুভরাত্রি !

 

প্রকাশ করা হয়েছে: টেকি পোস্টনরকের পাপী  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৮
টোনা বলেছেন: ব্রিটিশ আমলের জিনিস দিসেন ভাই ... ভাগ্য ভালো কেমনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হয় তা নিয়া টিউটোরিয়াল দেন নাই ;) ;)
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: হা হা!! অনেকেরই কাজে লাগতে পারে, আমি নিজেই জেনেছি কিছুদিন আগে। সো ইট ডাজনট ম্যাটার!!

২. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫২
নিরাভরন বলেছেন: আমার মনে হচ্ছে কাজে লাগবে। ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৫

লেখক বলেছেন: কাজে আসবে জেনে ভালো লাগলো!

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০০

লেখক বলেছেন: জেনে ভালো লাগলো!

৪. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৩
রজনী বলেছেন: আমিও আজই জানলাম, ভাল জিনিস কিন্তু কাজে লাগবে বলে মনে হচ্ছে না, কারন আমার ফেসবুকে আমি অপরিচিত কাউকে add করি না। তাই friends দের সংখ্যাও কম, ৫৪ জন। :)
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৪

লেখক বলেছেন: হুমম!!

৫. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৩
গিফার বলেছেন: হা হা অনেকের ই কাজে আসতে পারে...

সাইফ ইমাম নাম টা চেনা চেনা লাগতেসে আপনার ৩০০ জনের ফ্রেন্ড লিষ্টে আমি আসি নাকি ?:P
২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০৫

লেখক বলেছেন: জ্বী জনাব, আপনি আছেন! ফ্রেন্ডস লিস্ট এখন ৩০০ নাই। কাট-ছাট করসি।

২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:১৭

লেখক বলেছেন: ;)

৭. ২৭ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৮
সায়েম মুন বলেছেন: আমার কাছে পুরনো কিন্তু অনেকেরই কাজে আসবে।
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: অনেকেরই কাজে আসবে বলেই তো দিলাম :)

৮. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৩
বাবুতারা বলেছেন: ধন্যবাদ :)
ফেসবুক ব্যবহার করিনা, যখন ব্যবহার করব তখন নিশ্চয়ই কাজে আসবে :)
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৪২

লেখক বলেছেন: ঠিক আছে!!

৯. ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ১:২৯
নাজমুল হক রাসেল বলেছেন: সাইফ ইমাম নাম টা চেনা চেনা লাগতেসে।। খু বি এর নাকি?
২৮ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫১

লেখক বলেছেন: তাই নাকি? নাহ আমি খু বির না!

১০. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৫৩
সোনালী চিল বলেছেন: ভাল জিনিস শিখালেন...........
৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ!

১১. ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:০১
সাজ্জাদ নীল বলেছেন: হুম ভাল লাগলো। ধন্যবাদ
৩১ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:১০

লেখক বলেছেন: ভালো লাগলো জেনে ভালো লাগলো!

১২. ২৯ শে অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫৪
মাহফুজ ইসলাম বলেছেন: কাজে লেগে গেছে। ধন্যবাদ।
১৩. ২৬ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৪০
ইমতিয়াজ ১৩ বলেছেন: ধন্যবাদের শহিদ গৃহীত হইল।

 

মোট সময় লেগেছে ০.৯৮৫৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি ভাঙ্গার জন্যই গড়ি,
গড়ার জন্য ভাঙ্গি ।।
নিয়ম আমার জন্যে না,
আমি নিয়মের জন্যও না ।।

//facebook.com/saifimam
//twitter.com/saifimam...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ