somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... একটা বইয়ের খুব দরকার হইয়া পড়ছে। power system protection, লিখছে p m anderson, জুলাই, ১৯৯৮।


আমাজন থেইকা দেখি বহু দাম! কিনার পয়সা নাই! কারও কাছে যদি ইবুক থাকে, প্লিজ একটু দিয়া দিয়েন। পাশ করলে আল্লাহর কাছে হাত তুইলা দুয়া করুম!]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/29264013 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/29264013 2010-10-30 17:16:28
ওরা এইট পাশ বর্বর, আর আমরা.... জাতির বিবেক!

ভেবেছিলাম আর লগইন করব না। ব্যস্ততার খাতিরে জীবনটা একেবারে পানিভাত হবার জোগার। দুমুঠি অন্নের তাগিদে মেধা বিক্রি করে চলি। দেশের মানদন্ডে হয়ত একজন বিডিআরের চেয়ে আমার দাম বেশী। কেননা ওরা এইট পাশ অশিক্ষিত বর্বর। ঠিকমত নিজের দাবীও জানাতে পারে না। ওদের সন্তানরা গ্রামে থাকে, শহরে ওদের আত্মীয় নাই, ওরা ইন্টারনেট ব্যবহার করতে জানে না। জানে না প্রেস কনফারেন্স করে নিজের কষ্টের বিবরন দিতে। নাহ, ওরা কেও আমার আত্মীয় নয়। অত গরীব মেধাহীন মানুষ আমার আত্মীয় হবার যোগ্যতা রাখে না। মিডিয়া কি ওরা জানে না। ওরা আমাদের মত অতি বুদ্ধিমান শয়তান দ্বারা চালিত হয়। ওরা রেশন পায় না, ২ বছরে একবার ছুটি পাই না, ডাল-ভাত প্রজেক্টের টাকা মেলাতে না পারলে ওদের চাকরী যায়। আমাদের কিছু হয় না। আমরা মেধাবী, আমরা সকল কিছুর উর্ধে! আমরা অপারেশন ডাল-ভাত দিয়ে নিজের আখের গুছাই।

রাজনীতির হীন আচরন বোঝার ক্ষমতা ওদের কোথা থেকে হবে, ওরাত আমাদের মত মোটামোটা বই পড়েনি। ওরা তো জানে না, কি করে শয়তানদের হাত থেকে বাচতে হয়। জানে না, কখন পাষন্ড কাকেরা ওদের ব্যবহার করে শয়ে শয়ে মানুষ মারে! ওরা জাতির কলন্ক।

ওদের কোন ক্ষোভ থাকতে পারে না। বর্ডারে প্রতিদিন একজন করে মারা গেলেও পেপারে আসে না। কারন ওরা মানুষ নয়! ওরা কে? ওদের কি কোন অবদান আছে দেশের প্রতি? ২নড গ্রেডেড মানুষ ওরা!

কিন্তু তারপরও কেন জানি ওদের সাথে নিজের মিল খুব খুজে পাই। ওরা বেচে শরীরের ঘাম, রক্ত আর আমি বেচি মাথা! আর্মীদের জন্য আমারও বুক খামচে ওঠে। ওরাও ত মানুষ। তবুও ওদের পরিবার এক কোটি করে টাকা পাবে, ফ্লাট পাবে।ওদের সন্তানরা পড়াশুনার সুযোগ পাবে। কিন্তু ঐ বিডিআরের পরিবার, যারা গ্রামে থাকে, ঘোমটা খুলে আকাশ দেখে না, তাদের নোংরা সন্তানগুলোর কি হবে কেও কি জানে ?

হ্যা, ওরা হবে, টোকাই। ওরে হবে হিরোইন্চী। ক্লাস এইট পর্যন্ত পড়ার সুযোগও হয়ত ওদের আর হবে না। অভাবের সংসারে ঐ সন্তানদের মা কি করবে তার কুলকিনারা হবে না। ওদের ঘরে আগামী একমাস পর হাড়ি জ্বলবে কিনা জানি না। ঐ বিডিআরের বৃদ্ধা মা বাবার আর চিকিৎসা হবে কিনা জানি না। মহাজনের সুদের টাকা বাড়তে বাড়তে হয়ত বাড়িঘর যা আছে সব যাবে! জানিনা রিকশাআলা আর পথচারীর পরিবারের কি হবে!


ধুত! ওরা কে ! ওদের জন্য আমরা ভাবব কেন? ওরা হল খুনি! ওদের পরিবারও খুনি! ওদের ৩ মাসের বাচ্চাও খুনি! ওদের বৃদ্ধা বাবা মাও খুনি! খুনিদের না খেতে মারা যাওয়াই তো ভাল!

আমরা নতুন প্লাজমা টেলিভিশন কিনব! মার্সিডিজ গাড়িটার বুকিংও দেয়া হয়ে গেছে! আমরা মহান! আমরা দেশপ্রেমিক! আমরা জাতির প্রান!
]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28919400 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28919400 2009-03-03 11:19:28
ক্ষমা কর হে বাংলাদেশ, তোমার সন্তানেরা আজ মৃত পরে আছে রাস্তায়, পারিনি পতাকা দিয়ে মুরে দিতে!
কিন্তু একি হল! কিভাবে রক্তে রন্জিত হল আমাদের এই বাংলা! বহুদিনের অপ্রাপ্তির বেদানাকে জমদুতের রূপে নিয়ে বিডিআর ও আর্মিরা যা করল তাতে আমার সাধের বাংলা লজ্জায় রাংগা হয়ে উঠল। আমার আত্মীয়রা ভাল আছে। অনেক আর্মী অফিসার মারা গেছে। কিন্তু এখনও জানি না ঐ নিরন্ন বিডিআররা কি রকম আছে ? জানি না তাদের অভুক্ত সন্তানগুলোর কালকে কি হবে ? আজকে ওদের ঘরে খাবার কেনার পয়সা আছে কিনা। ভাবি মারা যাওয়া ঐ আর্মি অফিসারগুলোর কথা। কত স্বপ্ন বুকে নিয়ে তারা ঢুকেছিল সেনাবাহিনীতে। মরলে মরব ভয় নাই, শত্রুকে নিয়ে মরব! এই ছিল তাদের মুলমন্ত্র। তবুও বাংলাকে শত্রুমুক্ত রাখব। ভাগ্যের কি নির্মম পরিহাস! নিজের লোকই শত্রু হয়ে আজ তাদের মৃত্যুর কারন হয়ে দাড়িয়েছে। নিজের লোকের বিরুদ্ধে যুদ্ধে স্বপ্নের সমাধি। ঠিক একই ভাবে শত শত বিডিআরের স্বপ্নও অকালে ঝড়ে গেল অকালেই!

আমরা কিছুই করতে পারি নাই। বুক দিয়ে আগলে রেখেছিল তোমরা, পারিনি বিপদের সময় তোমাদের মাথায় হাত রেখে শান্তনা দিতে। পরিশ্রান্ত মুখের ঘামটা মুছিয়ে দিতে। আজীবন নিয়েই গেলাম তোমাদের কাছ থেকে, দেয়া আর হয়ে উঠল না। নিরুপায় এক বাংগালী আমি, বুকের এক পাজরে আর্মি ভায়ের মৃত দেহ রাখি, অন্য পাজরে রাখি বিডিআর ভায়ের অপ্রকাশিত কষ্টের লাশগুলোকে। বুক আজ রক্তাত্ব। পারি নি আমাদের সূর্যসন্তানগুলোকে যোগ্য সন্মান দিতে।

ক্ষমা কর হে বাংলাদেশ, তোমার সন্তানেরা আজ মৃত পরে আছে রাস্তায়, পারিনি পতাকা দিয়ে মুরে দিতে!]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28917462 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28917462 2009-02-27 14:28:22
স্টিকি পোস্ট সরান
Click This Link]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28917357 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28917357 2009-02-27 08:58:22
বিডিআর ভায়েরা কেমন আছে ?
তবুও আর্মিদের কাছে আমার অনুরোধ, আপনেরাও আমাদের ভাই, বন্ধু, বোনের ছেলে অথবা মেয়ে! আমাদের রক্তও আপনাদের শরীরে বইসে!জাতির এই বিপদের মুখে আপনারা মাথা শান্ত রাখুন! আর যেন একটাও খুন না চলে! বিডিআর হোক বা আর্মি সবই আমার রক্ত। কাওকে হারাতে চাই না।]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28917340 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28917340 2009-02-27 07:30:49
প্লিজ এমন পোস্টকে স্টিকি করুন যেটাতে রেগুলার আপডেটড খবর পাওয়া যায়
প্লিজ.......]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28916870 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28916870 2009-02-26 14:29:30
দেশের অবস্থা নিয়ে আপনাদের সুচিন্তিত মতামত দিন! http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28916659 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28916659 2009-02-26 10:21:22 শেষ রাতের বিডিআর-আর্মি সংঘর্ষের খবর কি ?
কতজন জওয়ান মারা গেছে ?

বেসামরিক লোক কি আর মারা গেছে

অস্ত্রসমর্পনের পর কি বিডিআর নেতাদের কিছু হবে? সাধাররন ক্ষমা কি মানবে আর্মিরা ?

খুব ভয় লাগছে। কেও জেনে থাকলে জানাবেন প্লিজ!]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28916626 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28916626 2009-02-26 07:55:47
দুপুর ৩ টা থেকে কারফিউ! ]]> http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28916134 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28916134 2009-02-25 12:45:43 কারো কাছে কি Neurotheology: Virtual Religion in the 21st Century বইটা আছে ?
Neurotheology: Virtual Religion in the 21st Century
Author: Laurence O. McKinney

জানি না পাব কিনা, তারপরেও আশায় হাত বাড়ালাম আপনাদের প্রতি।]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28783526 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28783526 2008-03-29 16:13:25
চলবে !!!!!!!
ইতি তোমার ,
প্রিয় বন্ধু

কোন সম্ভাষন ছাড়াই এই চিঠি লেখা হয়, কিন্তু পোস্ট করা হলেও মেয়েটা পাই নাই।
চলবে..... ]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28778738 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28778738 2008-03-13 09:34:46
আমার ঘৃনা, করুনা ঐসব পাষন্ডদের প্রতি !!!!!

আমাদের এক ব্লগার খুব নীতির কথা বলে, মানবতার কথা বলে, সততার কথা বলে। আমি কয়দিন থেকেই তার লেখা পড়ছি। ভালই লেখে উনি। কিন্ত তার আমেরিকা তোষন খুব নিন্দনীয়, মানুষের প্রতি তার দৃস্টিভংগি ভয়ংকর। মানুষ সে যে ধর্মের হোক না কেন, সে আপনার আমার মতন মানুষ। মুছলমানের সাথে যেমন এক প্লেটে ভাত অসুবিধা নাই, তেমনি হিন্দু বা খৃস্টানদের সাথে। জাতিগত বিদ্বেষ নীচুতারই পরিচায়ক। ইরাক, ইরান, আফগানিস্থানের মানুষও মানুষ, ভিয়েতনামের মানুষও মানুষ। কেও যদি বলে ইরান, ইরাক, আফগানিস্থানের মানুষগুলোকে মেরে ঐখানে ফুলের চাষ করতে হবে, তার চেয়ে নোংরামির, অভব্যতার কি আছে। একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই ধর্ম, কাউকে খুন করার নকশার নয়।

আমার ঘৃনা, করুনা ঐসব পাষন্ডদের প্রতি !!!!!]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28778478 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28778478 2008-03-12 08:40:34
সব ভেংগে ফেলি ! http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28778340 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28778340 2008-03-11 19:57:58 উচিত কথা
আমরা কি পারি না জোর গলায় আরেকবার বলতে,
"রাজাকার তোরা, এই বাংলায় তোদের জায়গা নাই।"

]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28778201 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28778201 2008-03-11 09:30:45
আমার কিছু ভাবনা !
আর নয়, আমি আর নোংরা হব না,
আর তোমায় কস্ট দেব না,
আর নয় অনুশোচনা।]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28777199 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28777199 2008-03-07 16:22:57
সামহোয়ারইন মডারেটর : কিবোর্ড পরিবর্তন অপশনটা কি ঠিক আচে ? http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28777118 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28777118 2008-03-07 10:11:23 সামহোয়ারইন প্যাচাল ।
নাহ একদিনেই অনেক ভাল ভাল কথা বলে ফেল্লাম। নেক্সট টাইম যখন লিখব আপনাদের বদনাম করে লিখব ! মানুষত, বদনামটা ভালই পারি।

যাই হোক, আরেকবার সালাম জানাই সামহোয়ারইনকে এবং এর সাথে জড়িত সকল সুবুদ্ধি সম্পন্ন লেখকদের যারা এই মাধ্যমটিকে আরো উচুতে নিয়ে যাবেন !]]>
http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28777105 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28777105 2008-03-07 07:36:11
শুনেই চলে এলাম ! http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28777007 http://www.somewhereinblog.net/blog/saiful971blog/28777007 2008-03-06 20:31:40