আমার প্রিয় পোস্ট

'কোন কোন ধার্মিক দোষ করলে সে দোষ সমগ্র ধর্মের নয়'- এরকম ধার্মিকের অযুহাতের প্রেক্ষিতে

১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১:৫৯

শেয়ারঃ
0 0 0

উদাহরণ স্বরুপ বলা যায়ঃ ফাজিল নাস্তিকরা যখন তর্কে কোন মুসলমান ব্যাক্তি বা গোষ্ঠির অকাজ কুকাজের ফিরিস্তি নিয়ে অপর মুসলমানদের বেকায় ফেলার চেষ্টা করে তখন নিয়ম করে মুসলমানদের তরফ থেকে জোরালো প্রতিবক্তব্য আসে 'কোন মুসলমান দোষ করলে সে দোষ সমগ্র ইসলামের নয়'

প্রতি বক্তব্যটা হয়তো ঠিকই আছে । তবে আমার কাছে তা শেষপর্যন্ত তর্কে টিকে থাকার খোড়া অযুহাতই ।
যুক্তি তো নয়ই ।

পৃথিবীতে যত মাতাল আছে সবাই নিশ্চয়ই মদ খেয়েই মাতাল । (মাতাল শব্দটি সার্বজনীন অর্থের মদখোর) । এই মাতালদের সবাই যে মাতলামী করে এরকম না । (এখানে মাতলামী মানে বোঝাচ্ছি উলটা পালটা আচরন, রাস্তায় টলতে টলতে অন্যদের বিরক্ত করা, বমি করা, উলটা পালটা বা চিল্লাচিল্লি করে কথা বলা বা কাউকে গালিগালাজ করা ইত্যাদি) । কেউ কেউ মাতলামী করে । মাতলামী করার জনই মদ খায় । আবার কেউ কেউ মাতলামী না করে ঘরের ভেতর চুপচাপ খেয়ে নিজে নিজে বা গ্রুপ করে ফিলিংস করে ।

এই দুই ধরনের মাতালেরই পেছনের কারনটি একই । মদ !
আপাত দৃষ্টিতে মদ নিরীহ একটি বস্তু । এর মাতলামী করার ক্ষমতা নেই । রাস্তায় চিল্লাচিল্লি করার ক্ষমতা নেই । কাউকে গালি দেয় না । কিংবা নিজেও ফিলিংসের ঘোরে ডুব মেরে থাকে না । তবে সক্ষম মানুষের পেটে গেলেই এর কার্যগুনাগুন পরিলক্ষিত হয় ।

ধর্ম বস্তুটিও তেমনটি ।
আপাত দৃষ্টিতে নিরীহ একটি বস্তু । এর মানুষ খুন করার ক্ষমতা নেই । পায়ে হেটে মসজিদে যেয়ে বোমা ফাটায় না । পরধর্মকে গালি দেয় না । কিংবা নিজেও নিজের জন্য প্রার্থনা করে না ।
তবে সক্ষম মানুষের পেটে গেলেই এর কার্যগুনাগুন পরিলক্ষিত হয় ।


ধার্মিক বা মাতাল,
দোষ করে বা মাতলামী করে কারণ,
ধর্মে বা মদে দোষ করার মতো বা মাতাল হওয়ার মতো
যথেষ্ঠ উপকরন আছে বলেই ।

কোন ধর্মিক এবং মাতালের অপরাধী কার্যকলাপের জন্য এককভাবে শুধু সেই দায়ী নয় । রসদ পর্যাপ্তই জোগায় তার ধর্ম এবং মদ ।


 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৪
ত্রিভুজ বলেছেন: ধর্ম সম্পর্কে আপনার জ্ঞান দেখে মুগ্ধ হয়ে গেলাম। Click This Link
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:০৯

লেখক বলেছেন: The fact that a believer is happier than a sceptic is no more to the point than the fact that a drunken man is happier than a sober one. The happiness of credulity is a cheap and dangerous quality.
– George Bernard Shaw

ধন্যবাদ

১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৩
এ.জে. মিন্টু বলেছেন: ধর্ম আর সুরা দুজনে দুজনার।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ মিন্টু ভাই । আমি আপনার ছবির ভিষন ভক্ত ।

৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:১৯
ত্রিভুজ বলেছেন: সাইফুল আকন্দ, পৃথিবীতে সবাই বিশ্বাসী। কেউ এই দিক থেকে, কেউ ঐদিক থেকে। সলিড কোন প্রমাণের উপরে কিছুই দাঁড়িয়ে নেই। আরেকটা লিঙ্ক দিলাম- Click This Link
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৪

লেখক বলেছেন: যাক অন্তত পাল্লার বাটখারা যে 'সমান সমান' এটুকু স্বীকার করে নিয়েছেন ? ফাজিল নাস্তিকগুলো এতদিনে এতটুক সার্থক ।

৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:২১
লাল সাগর বলেছেন: ভাইজান কোন ব্রান্ডের মদ খান। আজকে একটু বেশি গিলে ফেলছেন মনে হয়।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৫

লেখক বলেছেন: সে আপনার সান্তনা মশাই ।

৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩১
মইন বলেছেন: বুজলাম।
ব্যাংক ডাকাতি হয়েছে, কারণ ব্যাংকে টাকা আছে।
ব্যাংকের সাধারণ ব্যবহারকারীরাও কি সে দোষে দূষ্ট হবে?
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৬

লেখক বলেছেন: অন্তত ভেবেছেন , তাই ধন্যবাদ

৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৩২
মোহাইমেন বলেছেন: ভাইজান কি বলগে বসে ফিলিংস নিচ্ছেন নাকি??!! :P

বাহ বেশ বেশ!!! :-0

জানুয়ারীতে গেলা বেশ হয় যাচ্ছে নাকি, দুইখান পোস্ট ই সুরা-সুধার কথা ;)
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৪০

লেখক বলেছেন: বাস্তবে আপনার পবিত্র বইতে সুরা-সুধার কথা অগনিত । সাথে নাম ভুমিকায় হুর পরী আর গেলমান ।


সেগুলো নিশ্চয়ই খুব ভাল লাগে পড়তে ?

৮. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ২:৪২
তর্ষ বলেছেন: লাল সাগর বলেছেন: ভাইজান কোন ব্রান্ডের মদ খান। :P
আজকে একটু বেশি গিলে ফেলছেন মনে হয়।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৪১

লেখক বলেছেন: উনার ধর্মীয় অনুভুতিতে কাতুকুতু লেগেছিল নিশ্চয়ই

৯. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:২৬
বিপ্লবের_অপেক্ষায় বলেছেন: অ মনু, ছাপা খানার ব্যবসা থুইয়া মদের ব্যবসা ধরলা কবে? ;)
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৪

লেখক বলেছেন: পবিত্র পুস্তকে বিস্তারিত আছে ।

১০. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৬
ত্রিভুজ বলেছেন: পাল্লার বাটখারা সমান বুঝলেন কেন? এত কম বুঝ নিয়া এত জটিল বিষয়ে লিখলে তো ভাই সমস্যা....
১১. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৩৮
সাইফুল আকন্দ বলেছেন: ত্রিভুজ বলেছেন: সলিড কোন প্রমাণের উপরে কিছুই দাঁড়িয়ে নেই"


কি ধরা খেয়ে শুর পাল্টাচ্ছেন যে ?
১২. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৪৫
ত্রিভুজ বলেছেন: ইন টার্মস অব "বিলিভ"। আস্তিক হওয়ার প্রথম শর্ত কোনরকম প্রমাণ ছাড়াই স্রষ্ট্রার অস্তিত্বে বিশ্বাস করা। পরবর্তীতে স্রষ্ট্রার অস্তিত্বের পক্ষে আস্তিকরা কি প্রমাণ পান সেটা আধা আস্তিক বা নাস্তিকদের বুঝিয়ে লাভ নেই, তাই গৌণ হিসেবে নিলাম। নাস্তিকরা দাবী করে স্রষ্ট্রার অস্তিত্ব নেই, কিন্তু সেটার পক্ষেও কোন সলিড প্রমাণ নেই।সুতরাং সেটার গোড়ায়ও বিশ্বাস। আপনি যা বলছেন বা ভাবছেন সেগুলোর গোড়ায় গেলেও শেষ পর্যন্ত বিশ্বাসের উপরে ভিত্তি করা ছাড়া উপায় পাবেন না। সুতরাং "বিশ্বাস" এখানে একটা কমন ফ্যাক্টর... সলিড প্রমাণ ব্যতিত বিষয়গুলোই বিশ্বাস দিয়ে শুরু হয়। এই টপিকে আরো অনেক কথা বলা যায়...

শেষে একটা কথা বলি। এত ভেঙ্গেচুরে যাকে বোঝাতে হয় তার উচিত না এত জটিল বিষয় নিয়ে নিজের যা মনে হলো তা-ই লিখে দেয়া।
১৩. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ৩:৫৯
সাইফুল আকন্দ বলেছেন: ইন টার্মস অব "বিলিভ"। জিনে ধরা রোগী হওয়ার প্রথম শর্ত কোনরকম প্রমাণ ছাড়াই জিনের অস্তিত্বে বিশ্বাস করা।


'কিন্তু সেটার পক্ষেও কোন সলিড প্রমাণ নেই' - বাঁশঝারে যে ভুত নেই সেটাও কেউ প্রমান করে দেখাতে পারবেনা । কারন নাই বস্তুকে নাই প্রমান করার কোন পদ্ধতি আবিস্কার হয়নি ।


নাস্তিকদের সার্থকতা এখানেই যে আপনাদের উত্তরাধিকার সুত্রে আস্তিকদের ভাবাতে শিখিয়েছে 'সলিড কোন প্রমাণের উপরে কিছুই দাঁড়িয়ে নেই' - আর বেশি দিন নেই ধর্মগুলর ।
১৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ ভোর ৬:১৫
কালের কুতুব বলেছেন: নাস্তিকদের সার্থকতা এখানেই যে আপনাদের উত্তরাধিকার সুত্রে আস্তিকদের ভাবাতে শিখিয়েছে 'সলিড কোন প্রমাণের উপরে কিছুই দাঁড়িয়ে নেই' - আর বেশি দিন নেই ধর্মগুলর ---------সহমত, দারুন বলেছেন।

তিনকোনা ছাগুর লগে কথা কইয়া লাভ নাই। তালগাছটা ওরই।
১৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ৯:১৭
হাসিব মীর বলেছেন: মদ, আফিম মানে ধর্ম( আপনাদের ভাষায়) বাদ দিয়া যে সমাজটা বানাইছিলেন সেইটা কেমন ছিল? মদ আর ধর্মের চাইতে ভাল কিছু কি?
১৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৩৬
এ.জে. মিন্টু বলেছেন: ত্রিভুজ বলেছেন: নাস্তিকরা দাবী করে স্রষ্ট্রার অস্তিত্ব নেই, কিন্তু সেটার পক্ষেও কোন সলিড প্রমাণ নেই।সুতরাং সেটার গোড়ায়ও বিশ্বাস।


অস্তিত্বহীনতার আবার সলিড প্রমাণ কি? আমি যদি কই আমার বগলদাবা হৈয়া ক্যাটরিনা কাইফ অদৃশ্য হইয়া ঘুরে, কোন আবাল কি প্রমাণ করতে পারবে ক্যাটরিনা কাইফ আমার বগলদাবা হৈয়া ঘুরেনা?
১৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৫৪
তায়েফ আহমাদ বলেছেন: ব্যাপক বিনোদন।
:D:D:D:D:D

 

মোট সময় লেগেছে ০.৯৪৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ছাপাখানার ব্যাবসায়

মাঝেমাঝে নিজের কাজ
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই