ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের প্রধান অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার ডয়চে ভেলেকে বলেছেন, বড় ধরনের ভূমিকম্পে বাংলাদেশের রাজধানী ঢাকার আধুনিক বহুতল ভবনের বড় একটি অংশ মাটির নিচে পুরোপুরি দেবে যাবে৷
ড. আখতার বলেন, ‘‘জলাধার ভরাট করে এবং নরম পলিমাটিতে ভবন তৈরি করায় এই ভয়াবহ পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে৷’’ তিনি বলেছেন, ভূমিকম্পে এই শহরে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে৷ তাৎক্ষণিকভাবে মারা যাবে দু’লাখ মানুষ৷
ড. হুমায়ুন আখতার ডয়চে ভেলেকে আরও জানান, ঢাকা শহরের অধিকাংশ আধুনিক বহুতল ভবন তৈরি হয়েছে জলাভূমি ভরাট করে অথবা নরম মাটির ওপর৷ আধুনিক এসব ভবন বলতে গেলে মৃত্যুফাঁদ৷ রিশটার স্কেলে ৭ মাত্রার বেশি ভূমিকম্পে এসব আধুনিক ভবন টিকে থাকতে পারবেনা৷ তরল পদার্থের মধ্যে কোন কঠিন পদার্থ ছেড়ে দিলে যেভাবে ডুবে যায়, তেমনই এইসব ভবন লোকজনকে নিয়ে মাটির নিচে মুহূর্তেই দেবে যাবে৷ আর নির্মাণ ত্রুটির কারণেও ধ্বসে পড়বে অনেক ভবন৷ বিশেষ করে যেসব ভবনের নিচ ফাঁকা রেখে গাড়ি পার্কিংয়ের জায়গা রাখা হয়েছে, সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ৷
পুরনো ঢাকার ইঁট সুরকির তৈরি বহু বছরের পুরনো একটি ভবনও ভূমিকম্পে দাঁড়িয়ে থাকার কথা নয়৷ ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ব্যাপক প্রস্তুতির পরও জাপানে মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে৷ আর বাংলাদেশে তার চেয়েও বড় মানবিক বিপর্যয়ের সৃষ্টি হবে বলে তিনি জানান৷
তিনি বলেন, বাংলাদেশে যেকোন সময় ৭ মাত্রার বেশি ভূমিকম্প হতে পারে৷ অতীতে এই অঞ্চলে ৭ থেকে ৯ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে৷ ভূ-অভ্যন্তরের সেইসব ফাটল বা চ্যুতি এখন সক্রিয়৷ তারা শক্তি সঞ্চয় করছে৷
‘ঢাকার আধুনিক ভবন মাটির নিচে দেবে যাবে, মারা যাবে ২ লাখ মানুষ’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।