বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করায় বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন। সোমবার সন্ধ্যে ৭টা ১৬ মিনিটে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নাল আবদিন ফারুকের নেতৃত্বে তারা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
বেরিয়ে যাওয়ার আগে ডেপুটি স্পিকার শওকত আলীর দিকে ফাইল ছুড়ে মারেন বিএনপির সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী। তিনি ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি দালাল, আপনি ভুয়া, আপনি রোবট। আপনি নিরপেক্ষ নন। আপনি ইচ্ছে করে হাউজকে উস্কে দিচ্ছেন। সংসদকে অকার্যকর করছেন।
এর আগে জয়নাল আবদিন ফারুক শওকত আলীকে উদ্দেশ্য করে বলেন, আপনার সভাপতিত্বে সংসদে থাকা যায় না। এ সময় তিনি জিয়াউর রহমান ও চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কটূক্তি করে সরকার দলীয় সংসদ সদস্য নাজমা আক্তারের দেয়া বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান। তবে তার এই দাবিতে স্পিকার কোনো সাড়া না দিলে ব্যাপক হৈ চৈ শুরু করে বিরোধী দলীয় সংসদ সদস্যরা।
এর আগে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে নাজমা আক্তার জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিলেন বলে দাবি করেন। তিনি আরো বলেন, ৭১ সালে খালেদা জিয়া পাক সেনাদের মনোরঞ্জনে ব্যস্ত ছিলেন।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।